,

হিজবুল্লাহর গোপন বাংকারে ৫০০ মিলিয়ন ডলার- ইসরায়েল

আজকের কুমিল্লা ডট কম :
October 22, 2024
news-image

হিজবুল্লাহর গোপন বাংকারে ৫০০ মিলিয়ন ডলার- ইসরায়েল

ডেস্ক রিপোর্ট:

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গোপন একটি বাংকারে শত শত মিলিয়ন ডলার মজুদ আছে বলে দাবি করেছে ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুতের একটি হাসপাতালের নিচে এই অর্থ রাখা হয়েছে বলে সোমবার (২১ অক্টোবর) ইসরায়েলি বাহিনী জানিয়েছে। খবরটি ফক্স নিউজ এবং এনডিটিভি প্রকাশ করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ওই বাংকারে শত শত মিলিয়ন ডলারের নগদ অর্থ এবং সোনা রয়েছে। হিজবুল্লাহ এই অর্থ তাদের বিভিন্ন অভিযানে ব্যয় করে।

আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগেরি বলেছেন, “আজ রাতে আমি এমন একটি সাইটের গোয়েন্দা তথ্য প্রকাশ করতে যাচ্ছি যেখানে আমরা এখনো হামলা করিনি। হাসান নাসরুল্লাহর ওই বাংকারে হিজবুল্লাহর লাখ লাখ ডলার মূল্যের সোনা এবং নগদ অর্থ রয়েছে।” বাংকারটি বৈরুতের কেন্দ্রে অবস্থিত আল-সাহেল হাসপাতালের নিচে।

তিনি আরও বলেন, “বাংকারটি ইচ্ছাকৃতভাবে একটি হাসপাতালের নিচে তৈরি করা হয়েছে।”

ইসরায়েলি এই কর্মকর্তা লেবাননের সরকার, কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন যে, এসব অর্থ হিজবুল্লাহকে সন্ত্রাসবাদে এবং ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ব্যবহার করতে দেওয়া উচিত নয়।