প্রতিযোগিতামুলক বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা জরুরি :শিক্ষা মন্ত্রী
স্টাফ রিপোর্টার:
বিশ্ব মানের শিক্ষা ব্যবস্থার পরিকল্পনার কথা উল্লেখ করে শিক্ষা মন্ত্রী বলেন,প্রতিযোগিতামূলক বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ছাড়া আর কোন বিকল্প নাই। আধুনিক বিজ্ঞানের যুগে সরকার পুরো শিক্ষা কাঠামোই বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে।
শিক্ষা মন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন আজ শুক্রবার সকালে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ওরিয়েন্টেশন ২০২৬ এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, তোমাদেরকে অবশ্যই পড়ালেখা করতে হবে। তোমাদের জন্য সরকার বিপুল পরিমান অর্থ ব্যয় করছে। তোমরা জাতির কল্যানে অবদান রাখবে এটাই আমরা প্রত্যাশা করি।
বিশ্ব বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ এনাম উল্যার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড.এম জাহাংগীর কবির প্রো ভিসি ড.মোঃ শফিকুল ইসলাম,সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, মোঃ আকতারুজ্জমান মিয়া এমপি,ও হুইপ,,মোঃ মন্জুরুল ইসলাম মন্জু এমপি, রায়হান সিরাজী এমপি,মোঃ সাূিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি প্রমুখ।
মন্ত্রী উক্ত বিশ্ব বিদ্যালয়ের উন্নয়ন কর্মকান্ডের জন্য ৫ শত কোটি টাকা বরাদ্দ দেয়া হয় বলে জানান।