বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোটে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নাঙ্গলকোট প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা ও পৌরসভা বিএনপি’র উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পৌর সদরে জড়ো হন। পরে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি পৌর সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল গেটে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাঙ্গলকোট পৌরসভা বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন নয়নের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।
উপজেলা যুবদল সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সহ-সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া, গোলাম রসুল, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, পৌরসভা বিএনপি সাবেক সভাপতি নুরুল আমিন জসিম,সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মকুল, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, সাধারণ সম্পাদক ডা. মাঈন উদ্দিন বাহার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা আরিফুল আলম নোমান, ইউনুছ হাসান মানিক, পৌরসভা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, স্বেচ্ছাসেবকদল নেতা মিজানুর রহমান খোকন, উপজেলা যুবদল সাবেক সদস্য সচিব কামারুজ্জামান টিটু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, শেহাব উদ্দিন খন্দকার, অহিদুল ইসলাম, কাজী ফয়সাল, পৌরসভা যুবদল সাবেক আহ্বায়ক নুরুল আফসার সজল, সদস্য সচিব এনায়েত উল্লাহ কামাল, উপজেলা ছাত্রদল নেতা কামারুজ্জামান, আলী হোসাইন টিপু-সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে মোবাশ্বের আলম ভূঁইয়া বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের গণতান্ত্রিক আন্দোলন ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।