চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; মেয়াদোত্তীর্ণ ঔষধের দায়ে ১ লাখ টাকা জরিমানা
শরীফুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ওই অভিযান পরিলিত হয়। এসময় চান্দিনা মধ্য বাজারের দত্ত মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ঔষধের সন্ধান পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন- চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে,এম ইনজারুল হক। এসময় উপজেলা সেনেটারি ইন্সপেক্টর নীলনারা ইয়াসমিন এবং চান্দিনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ চক্রবর্তীর নেতৃত্বে একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে,এম ইনজারুল হক জানান, অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জনগুরুত্বপূর্ণ যে কোন বিষয়েই আমাদের অভিযান অব্যাহত থাকবে।