,

‎লাকসামে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আটক গাড়ি

আজকের কুমিল্লা ডট কম :
October 30, 2026
news-image

রিয়াদ হোসাইন:
‎
‎কুমিল্লার লাকসামে কাভার্ডভ্যানের ধাক্কায় ইয়াসিন হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উত্তরদা ইউনিয়নের বাটিয়াভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহত ইয়াসিন হোসেন নাঙ্গলকোট উপজেলার জোড্ডা ইউনিয়নের মান্দ্রা গ্রামের বাসিন্দা। তিনি ব্র্যাকের বিজয়পুর শাখায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে যাওয়ার সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে কাভার্ডভ্যানের পেছনের চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
‎
‎দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। পুলিশ কাভার্ডভ্যানটি আটক করেছে। তবে চালককে পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে এবং এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।