,

নাঙ্গলকোটে ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
April 29, 2018
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ৫টি পিস্তলের ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ কবির আহম্মদ (৩৬) নামের একজন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২এর একটি দল।

শনিবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৩টার সময় জেলার নাঙ্গলকোট উপজেলার গান্ধাচী গ্রাম থেকে আটক করেছে।

র‌্যাব জানায় কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন গান্ধাচী গ্রামস্থ কবির আহম্মদ (৩৬) এর বাড়িতে কতিপয় ব্যক্তি গুরুতর ধর্তব্য অপরাধ সংঘটন পূর্বক জনসাধারণের জানমাল বিপন্ন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে শনিবার রাতে নাঙ্গলকোট উপজেলার গান্ধাচী গ্রামে অভিযান চালায় র‌্যাব। পরে কবির আহম্মদ এর বাড়িতে তল্লাশী চালিয়ে ৫টি পিস্তলের ম্যাগাজিন ও ০২ রাউন্ড গুলিসহ কবির আহম্মদ (৩৬)কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ব্যাপারে গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী কবির আহম্মদ (৩৬) এর বিরুদ্ধে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।