,

কুমিল্লা নগরীর সুজানগরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

আজকের কুমিল্লা ডট কম :
May 4, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ১৬ নং ওয়ার্ডের  সুজানগরে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ হয়েছে। এ সময় ৫ জন আহত হয়েছে। পাভেল নামের একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বুধবার (৪ এপ্রিল) সন্ধ্যায় সুজানগর এলাকায় কাউন্সিলর বাবুল মুহুরীর লোকজনের সাথে ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক, কাউন্সিলর প্রার্থী হাজী আমীরের লোকজনের সংঘর্ষ হয়।

জানা যায়, কাউন্সিলর বাবুল মুহুরী একটি খেলার উদ্বোধন করে যাওয়ার পথে অপর দিক থেকে আসা হাজী আমীরের লোকজনের  সাথে বাকবিতন্ডা হয়। এরপরেই সংঘর্ষ শুরু হয়।

উল্লেখ্য যে, কাউন্সিলর বাবুল মুহুরী সংরক্ষিত আসনের সাংসদ আনজুম সুলতানা সীমা গ্রুপ ও হাজী আমীর সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার সমর্থিত গ্রুপের রাজনীতিতে সক্রিয়।