All posts by jitu

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল ৩২২৫ কেজি ইলিশ

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল ৩২২৫ কেজি ইলিশ

ডেস্ক রিপোর্ট:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে গেছে তিন হাজার ২২৫ কেজি ইলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তিনটি পিকআপ ভ্যানে করে এসব মাছ ভারতে রপ্তানি করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানান, মাছগুলো রপ্তানি করে ঢাকার যাত্রাবাড়ীর রিপা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল মেসার্স প্রীতম এন্টারপ্রাইজ। প্রতি কেজি ১০ মার্কিন ডলারে (বাংলাদেশি টাকায় ১ হাজার ১০০ টাকা) এই মাছ রপ্তানি করা হয়।

সিএন্ডএফ এজেন্ট মেসার্স প্রীতম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মনির হোসেন বাবুল জানান, পূজা উপলক্ষ্যে বিশেষ অনুমতি সাপেক্ষে ইলিশ মাছ রপ্তানি হচ্ছে। এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। ৭৯টি প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছে। এরই আলোকে এ বন্দর দিয়ে ইলিশ রপ্তানি করা হলো।

উল্লেখ্য, দেশে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় সংকট দেখিয়ে ২০১২ সালের পরে ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ করে দেয় সরকার। তবে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব ও সুসম্পর্ক বাড়াতে গত দুই বছর দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানি করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় এ বছরও দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের পশ্চিমবঙ্গে ও ত্রিপুরায় ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।

মানবিক কারণে চিকিৎসার স্বার্থে খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানো হোক: মির্জা ফখরুল

মানবিক কারণে চিকিৎসার স্বার্থে খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানো হোক: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়াকে সিসিইউতে নিয়ে গেছে। এ দফায় তাকে দুইবার সিসিইউতে নেওয়া হলো। তিনি গুরুতর অসুস্থ। এ সরকারের আজ্ঞাবহ বিচার বিভাগ মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে পাঁচ বছর আগে কারারুদ্ধ করেছিল। এরপর তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। শর্ত দিয়েছে চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না। চিকিৎসা ব্যবস্থা একজন নাগরিকের মৌলিক অধিকার। কারাগারে থাকলেও সব বন্দিকে চিকৎসা দিতে হবে। তার চিকিৎসকরা ও দলের পক্ষ থেকে বলেছি, মানবিক কারণে চিকিৎসার স্বার্থে দ্রুত বিদেশে উন্নত হাসপাতালে পাঠানো হোক। পরিষ্কার করে বলতে চাই- দেশনেত্রীর যদি সুচিকিৎসা না হয়, উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হয় তাহলে এই হাসিনার সরকার দায়ী থাকবে।

শুক্রবার রাজধানীর উত্তরার আব্দুল্লাপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল জানান, কারাবন্দি অবস্থায় বিদেশে পাঠানোর অনেক নজির আছে। জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। আজকের যিনি জোর করে ক্ষমতায় বসে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও ওয়ান ইলেভেনের সময় কানের চিকিৎসার জন্য প্যারোলে আমেরিকায় পাঠানো হয়েছিল। আমরা সে কথা তো ভুলে যাইনি। আর আজকে দেশনেত্রীর জীবন মরণের সমস্যা। তার চিকিৎসকরা বলছেন, এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে যদি তার সঠিক চিকিৎসা না হয় জীবন বিপন্ন হয়ে যাবে।

তিনি জানায়, খালেদা জিয়া এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক নম্বরের নেত্রী। শহিদ রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের মৃত্যুর পর এ দেশের গণতন্ত্রকে হরণ করা হয়েছিল। তা মুক্ত করার জন্য সেদিনকার গৃহবধূ রাস্তায় নেমে এসেছিলেন। খালেদা জিয়ার রাজনীতির সঙ্গে সম্পর্ক ছিল না। দেশের মানুষের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাস্তায় নেমেছিলেন। গ্রাম থেকে গ্রামান্তরে, পথে-প্রান্তে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। স্বৈরাচারকে উৎখাত করে ৯১ সালে জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। দুইবার প্রধানমন্ত্রী হয়েছেন। এখনও কারাগারে থেকেও অসুস্থ অবস্থায় খালেদা জিয়া ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি।

মির্জা ফখরুল জানান, খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করে চলেছেন। সব কিছু বাদি দেন, একজন নারী তিনি স্বামীকে হারিয়েছেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি দুই শিশুপুত্রকে হাতে ধরে নিয়ে পালিয়ে পালিয়ে বেরিয়েছেন। আজকে এ দেশের জন্য ত্যাগ স্বীকারে যদি কেউ থেকে থাকেন তার মধ্যে খালেদা জিয়া এক নম্বর, দুই নম্বর তারেক রহমান। নেত্রীকে শুধুমাত্র প্রতিহিংসার কারণে আটক করে রেখেছে। অত্যন্ত পরিকল্পিতভাবে এ অবস্থায় নিয়ে গেছে। তারা জানে দেশনেত্রী যদি বাইরে বেরিয়ে আসেন তাহলে তার ডাকে কোটি কোটি মানুষ বেরিয়ে আসবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয়সহ মহানগর ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। সমাবেশে বিপুল সংখ্যক নেতারা অংশ নেন।

আইসিইউতে এক মেয়েকে রেখে আরেক মেয়েকে দাফন

আইসিইউতে এক মেয়েকে রেখে আরেক মেয়েকে দাফন

ডেস্ক রিপোর্ট:

পিতার কাঁধে সন্তান লাশ নাকি পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু। টগবগে সন্তানের এই লাশের ভার কাঁধে তুলে নিয়ে তাকে কবরে রেখে আসা যে কতটা দুঃসহ যন্ত্রণার, সেটি একমাত্র তিনিই বুঝতে পারবেন, যিনি তার সন্তানকে হারিয়েছেন। বিষয়টি আরও বেদনাবিধুর হয়, যখন একটি সন্তানকে মৃত্যুর কাছাকাছি রেখে অন্য আরেকটি সন্তানকে কবরে শায়িত করে আসেন বাবা নামক নিথর একটি পাথর। ঠিক এমনটিই ঘটেছে আলমগীর হোসেনের ক্ষেত্রে।

ঠিকাদার আলমগীর হোসেনের ঘর আলো করে রাখতো আট বছর বয়সী আফিয়া আঞ্জুম ও ছয় বছর বয়সী তাসনিয়া তাসনিম। তবে তাদের সেই আলোকিত ঘরে নেমে এসেছে ঘোর অন্ধকার। ডেঙ্গু কেড়ে নিয়েছে আফিয়া আঞ্জুমকে। আর ছোট মেয়ে তাসনিয়াও সেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে।

দুই সন্তান আর স্বামী-স্ত্রী মিলে চারজনের পরিবার নিয়ে রাজধানীর ৬০ ফুট এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন আলমগীর হোসেন। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের চৌহালিতে।

গত ১০ সেপ্টেম্বর বড় মেয়ে আফিয়ার জ্বর আসে, এরপরই হাসপাতালে গিয়ে পরীক্ষা করা হলে ডেঙ্গু পজিটিভ আসে। দুইদিন পরই ডেঙ্গু আক্রান্ত হয় ছোট মেয়ে তাসনিয়াও। চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে গেলেও অল্প সময়ের ব্যবধানে না ফেরার দেশে পাড়ি জমায় আফিয়া। আলাপকালে এমন নির্মম দুঃসময়ের বর্ণনা দেন আলমগীর হোসেন।

পানি থেকে ওঠানো সেই শিশুটি এখন সুস্থ

পানি থেকে ওঠানো সেই শিশুটি এখন সুস্থ

ডেস্ক রিপোর্ট:

রাজধানী মিরপুর হাজিরোড ঝিলপার বস্তির সামনে প্রবল বর্ষণের কারণে জলাবদ্ধতার পানিতে পড়েছিল ৮ মাস বয়সের এক শিশু। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন নিহত হওয়ার ঘটনার স্থান থেকে তাকে উদ্ধার করা হয়।

ওই ঘটনায় তার বাবা-মা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। সেখানে জমে থাকা পানিতে শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যান।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ওই শিশুকে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হয়। আহত শিশুটিরর নাম হোসাইন।

শিশুটিকে উদ্ধার করা তৃতীয় লিঙ্গের বৃষ্টি জানায়, ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। একই জায়গায় ওই শিশুটি জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে ছিল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শিশুটি অনেক কান্নাকাটি করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানায়, মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন নিহত হওয়ার ওই ঘটনাস্থল থেকেই শিশুটিকে উদ্ধার করা হয়েছিল। বৃষ্টি নামে তৃতীয় লিঙ্গের একজন তাকে হাসপাতালে নিয়ে আসে। শিশুটি ভালো আছে। চিকিৎসা শেষে ভোর ৪টার দিকে তাকে নিয়ে যাওয়া হয়।

এদিকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানায়, উদ্ধার হওয়া শিশু সন্তানটি বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নিহত মুক্তা ও মিজান দম্পতির।

ফেনীতে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার ছেলে নিহত

ফেনীতে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার ছেলে নিহত

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় মো. রাসেল (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফেনীর রামপুর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল কুমিল্লার দেবিদ্বার উপজেলার সরকার বাড়ির মুজিবুর রহমান সরকারের ছেলে।
পুলিশ জানায়, মোটর সাইকেল চালক মো. রাসেল কুমিল্লা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর রাস্তার মাথায় দুর্ঘটনার শিকার হন। মো. দেলোয়ার হোসেন নামে এক পথচারী রাসেলকে রাস্তার পাশ থেকে আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে রয়েছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এক মোটরসাইকেল চালক মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

ভিসানীতির প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র

ভিসানীতির প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট:

ভিসানীতির প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের একটি সংবাদপত্রের সঙ্গে সাক্ষাৎকারে এমন ঘোষণা দিতে পারেন মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তবে কাদের বিরুদ্ধে ভিসানীতি প্রয়োগ করা হয়েছে; তাদের কোনো নাম ঘোষণা করবেন না লু।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যাদের বিরুদ্ধে ভিসানীতির প্রয়োগ হয়েছে, তাদের ব্যক্তিগতভাবে জানিয়ে দেওয়া হবে। প্রাথমিকভাবে যাদের বিরুদ্ধে ভিসানীতির প্রয়োগ হচ্ছে তাদের মধ্যে সরকার ও বিরোধী পক্ষেরও কারও কারও নাম আছে বলে জানা গেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত ২৪ মে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের সহায়তার লক্ষ্যে নতুন ভিসানীতি ঘোষণা করেন। গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন বর্তমান ও সাবেক বাংলাদেশী কর্মকর্তা, সরকার ও বিরোধীদলীয় রাজনীতিবিদ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিচার বিভাগের সদস্য, নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়া হতে পারে।

গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অর্থ হলো ভোট কারচুপি, ভোটারকে ভয়ভীতি দেখানো, শান্তিপূর্ণ সভা সমাবেশে বাধা দান, রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ, মিডিয়াকে মত প্রকাশে বাধা দেওয়া। এসব কর্মকাণ্ডের জন্যও ভিসানীতির প্রয়োগ হতে পারে।

জুমার নামাজের প্রথম রাকাত না পেলে কী করবেন?

জুমার নামাজের প্রথম রাকাত না পেলে কী করবেন?

ডেস্ক রিপোর্ট:

জুমার দিন খুতবার আগেই মসজিদে চলে যাওয়া উচিত। জুমার আজানের পর দুনিয়াবি কাজকর্ম করার ব্যাপারে কোরআনে নিষেধাজ্ঞা এসেছে। দ্রুত মসজিদে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ বলেন,

یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا نُوۡدِیَ لِلصَّلٰوۃِ مِنۡ یَّوۡمِ الۡجُمُعَۃِ فَاسۡعَوۡا اِلٰی ذِکۡرِ اللّٰهِ وَ ذَرُوا الۡبَیۡعَ ذٰلِکُمۡ خَیۡرٌ لَّکُمۡ اِنۡ کُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ
হে মুমিনগণ, যখন জুমার দিনে সালাতের জন্য আহবান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও আর বেচা-কেনা বর্জন কর। এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে। (সুরা জুমা: ৯)

তাই জুমার আজান হয়ে গেলে মসজিদে চলে যাওয়া, সব দুনিয়াবি কাজ বন্ধ করে দেওয়া কুরআনের সরাসরি নির্দেশে ওয়াজিব বা অবশ্য কর্তব্য।

এরপরও কোনো অসুবিধা বা জরুরি ব্যস্ততার কারণে কেউ যদি জুমার জামাতে গিয়ে প্রথম রাকাত না পান, তাহলে তিনি অন্যান্য নামাজের মতোই ইমাম সাহেব সালাম ফেরানোর পর উঠে দাঁড়িয়ে অবশিষ্ট এক রাকাত আদায় করবেন। অর্থাৎ ইমামের সালাম ফেরানোর পর আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, সানা পড়বেন, সুরা ফাতিহা পড়বেন, সুরা মেলাবেন, তারপর রুকু ও সেজদা করে শেষ বৈঠকের মাধ্যমে নামাজ শেষ করবেন।

ইমাম আবু হানিফার (রহ.) মতে জুমার নামাজের দ্বিতীয় রাকাতও না পেলে, শুধু শেষ বৈঠক পেলে অর্থাৎ ইমাম সালাম ফেরানোর আগে জামাতে শরিক হতে পারলেেই সেটা জুমা গণ্য হবে। ইমাম সালাম ফেরানোর পর মাসবুক হিসেবে দুই রাকাত জুমা পূর্ণ করতে হবে। মুক্তাদি তাশাহুদ পড়ার আগে যদি ইমাম সালাম ফেরান, তাহলে মুক্তাদি নিজে তাশাহুদ পূর্ণ করে বাকি নামাজের জন্য দাঁড়াবেন।

কিতাবুল আসারে উল্লিখিত রয়েছে, ইবরাহিম নাখঈ (রহ.) বলেছেন, কেউ যদি জুমার দিন মসজিদে আসার পর ইমামকে শেষ বৈঠকে পায়, তাহলে এক তাকবির বলে নামাজে অংশগ্রহণ করবে এবং আরেক তাকবির বলে বসে তাশাহুদ পড়বে। এরপর ইমাম যখন সালাম ফেরাবে তখন দাঁড়িয়ে যাবে এবং দুই রাকাত নামাজ পড়ে নেবে। (কিতাবুল আসার: ১২৮)

তবে ইমাম মালেক, শাফেঈ ও আহমদ (রহ.) বলেন, জুমার নামাজ পাওয়ার জন্য ইমামের সাথে অন্তত এক রাকাত পেতে হবে অর্থাৎ দ্বিতীয় রাকাতের রুকু শেষ হওয়ার আগেই জামাতে শরিক হতে হবে। ইমাম দ্বিতীয় রাকাতের রুকু থেকে ওঠার পর কেউ জামাতে যোগ দিলে ওই নামাজ তার জন্য জুমা নয়, বরং জোহর গণ্য হবে। তাই নামাজটিকে জুমা হিসেবে দুই রাকাত নয়, জোহর হিসেবে চার রাকাত পড়তে হবে। ইমাম সালাম ফেরানোর পর সে দাঁড়িয়ে যাবে এবং জোহরের নামাজ হিসেবে চার রাকাত পূর্ণ করবে।

ইতিহাস রচনার দোরগোড়ায় শাহরুখ

ইতিহাস রচনার দোরগোড়ায় শাহরুখ

ডেস্ক রিপোর্ট:

বলিউডে একের পর এক ব্যর্থতাসহ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল একাধিক সিনেমা।! অনেকেই ভেবেছিলেন আর হতো ফিরতে পারবেন না শাহরুখ খান। কিন্তু তিনি ফিরলেন, ছড়ালেন ম্যাজিক। তবে এবার নতুন এক ইতিহাস রচনার পথে বাদশা।

তবে ‘জওয়ান’-এর ১০০০ কোটির ব্যবসা বলিউডের নতুন কোনো লক্ষ্য নয়। এর আগে আমিরের ‘দাঙ্গাল’ পার করেছে শুধু হাজার নয়, দু’হাজারের গণ্ডি। দক্ষিণী সিনেমা বাহুবলী টু, আরআরআর, কেজিএফ টু-ও পার করেছে হাজারের গণ্ডি। এমনকি শাহরুখের ‘পাঠান’-এর আয়ও ছাড়িয়েছিল ১০০০ কোটির গণ্ডি। এবার হাজার কোটির দোরগোড়ায় শাহরুখের আরেক সিনেমা ‘জওয়ান’। এর আয় ১০০০ কোটি ছাড়ালেই বক্স অফিসে নতুন ইতিহাস রচনা করবেন বলিউড বাদশা।

যে কারণে ইতিহাসে নাম লেখাতে পারেন শাহরুখ

আমির খান, প্রভাস, রামচরণ, যশের সিনেমা হাজার কোটি ব্যবসা করলেও তাদের একটি করে সিনেমা এ এক্সক্লুসিভ ক্লাবে জায়গা পেয়েছে। যদি এ বছরেই শাহরুখের ‘জওয়ান’ বিশ্বজুড়ে হাজার কোটি পার করতে পারে, তাহলে তিনিই হয়ে উঠবেন প্রথম মেগাস্টার। যার একই বছরে দুটি সিনেমা একসঙ্গে পার করবে হাজার কোটির গণ্ডি। তাই কিং খানের ফ্যানদের উন্মাদনা তুঙ্গে।

১৩ দিনে এ পর্যন্ত বিশ্বব্যাপী এ সিনেমার বক্স অফিস কালেকশন ভারতীয় মুদ্রায় ৯০৭ কোটি ৫৪ লাখ। শুধুমাত্র ভারতেই সিনেমার আয় ৪৫৭.৫৯ কোটি টাকা।

প্রসঙ্গত, অ্যাকশন, রোমান্সে, সামাজিক বার্তার মিশেলে এ সিনেমার গল্প ও পরিচালকের আসনে চমকে দিয়েছেন অ্যাটলি। শাহরুখ ছাড়াও এ সিনেমাতে অন্যতম মুখ্য চরিত্রে দেখা গেছে বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্তকে। এতে দ্বৈত চরিত্রে দেখা গেছে শাহরুখকে। গল্পে রয়েছে বেশ কয়েকটি টুইস্ট, সব মিলিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে।

‘জওয়ান’ সিনেমাতে একদিকে বাদশা পুলিশ অফিসার তো অন্যদিকে সেনা, একদিকে বাবা তো অন্যদিকে ছেলে। সিনেমার মিউজিকের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দ্র। এ সিনেমার হাত ধরেই বলিউডে ডেবিউ করলেন নয়নতারা। অল্প সময়ের উপস্থিতি হলেও নজর কেড়েছেন দীপিকা। কার্যত ‘জওয়ান’ জ্বরে ভুগছে বলিপাড়া থেকে শুরু করে গোটা দেশের শাহরুখপ্রেমীরা। এখন শুধুমাত্র বক্স অফিসে ১০০০ কোটি ছোঁয়ার অপেক্ষা।

মেসির যে স্বপ্ন পূরণ হয়নি এখনো

মেসির যে স্বপ্ন পূরণ হয়নি এখনো

ডেস্ক রিপোর্ট:

ফুটবল ক্যারিয়ারে এমন কোনো শিরোপা নেই যা লিওনেল মেসির শোকেসে পাওয়া যাবে না। যেই শিরোপা নিয়ে আক্ষেপ ছিল সেই বিশ্বকাপ শিরোপাও স্থান পেয়েছে শোকেসে। তাই ফুটবল থেকে আর চাওয়ার কিছু নেই মেসির। বিশ্বকাপ জয়ের পর এমন কথা বেশ কয়েকবার বলেছেন এ বিশ্বকাপজয়ী অধিনায়ক।

এবার নিজের এক সুপ্ত বাসনার কথা জানালেন আর্জেন্টাইন অধিনায়ক। ওলগাকে দেয়া এক সাক্ষাতকারে নিজের সেই মনোবাসনার কথা জানিয়েছেন মেসি। আর এ বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনার খেলা-ধূলা বিষয়ক গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে মেসির সম্পর্কটা অনেকদিনের। ২০১৭ সালে বিয়ের পিড়িতে বসেন তারা। বিয়ের আগে দুটি ও বিয়ের পরে একটি সন্তান আসে এই দম্পতির ঘরে। এবার চতুর্থ সন্তানের অপেক্ষায় আছেন তারা।

সাক্ষাতকারে মেসি জানান, ‘আমরা আরও একটি সন্তান নিতে চাই। দেখি এবার মেয়ে হয় কি না। আন্তোনেল্লা একজন ভালো মা। আমি তার প্রতি মুগ্ধ। সে ২৪ ঘণ্টা সন্তানদের সঙ্গে থাকে। ভ্রমণ, খেলা, প্রাক-মৌসুম, জাতীয় দলের কারণে আমাদের বেশিরভাগ সময় দূরে থাকতে হয়।’

অবসর ও ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড জানায়, ‘আমি এখন আগামী বিশ্বকাপ নিয়ে ভাবছি না, এটা অনেক দূরে। হ্যাঁ, আসন্ন কোপা আমেরিকা নিয়ে ভাবছি। দারুণ এক টুর্নামেন্ট হতে যাচ্ছে। এরপর দেখা যাবে। এটা (খেলা চালিয়ে যাওয়া) নির্ভর করছে আমার শরীরের ওপর। (বিশ্বকাপ জয়ের) বছর কেটে গেছে এবং আমাদের দেখতে হবে দিনকে দিন আমি কেমন অনুভব করি। আমি দূরের কথা ভাবতে চাই না। যতটা পারি খেলা উপভোগ করতে চাই।’

কুমিল্লার নগরীর ২ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা ও জরিমানা

কুমিল্লার নগরীর ২ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা ও জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নগরীতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের à¦