Tag Archives: রেকর্ড

সাকিবের যে রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে বিরাট কোহলি

ডেস্ক রিপোর্ট:

আর মাত্র একটি জয় প্রয়োজন বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করতে ভারতের। গ্রুপ পর্বে অপরাজিত থাকা ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে ফেবারিট হিসেবেই মাঠে নামবে। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করছে রোহিত শর্মার দল।

শেষ করে দলটির তারকা ক্রিকেটার বিরাট কোহলি যেন আছেন সেরা ছন্দে। সেমিফাইনালে সাকিবের রেকর্ডসহ একাধিক রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে রয়েছেন সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার।

ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করা কোহলি নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পেলে ছাড়িয়ে যাবেন শচীন টেন্ডুলকারকে। ৪৯ সেঞ্চুরি হাঁকিয়ে ইতোমধ্যেই শচীনের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। সেমিফাইনালে শতকের দেখা পেলে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে হয়ে যাবেন সর্বোচ্চ সেঞ্চুরিয়ান।

বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড শচীনের। ২০০৩ সালে ১১ ম্যাচ খেলে করেছিলেন রেকর্ড ৬৭৩ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে ৮০ রান করলেই কোহলি ভেঙে ফেলবেন শচীনের আরও একটি রেকর্ড।

শচীনের পাশাপাশি সাকিবের একটি রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে রয়েছেন কোহলি। নেদারল্যান্ডসের বিপক্ষে ফিফটি করে কোহলি ছুঁয়ে ফেলেন বিশ্বকাপের এক আসরে শচীন ও সাকিবের সবচেয়ে বেশি ফিফটির রেকর্ড।

তারা দুজন বিশ্বকাপে সর্বোচ্চ ৭টি করে হাফ সেঞ্চুরি করেছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে হাফ সেঞ্চুরির দেখা পেলে কোহলি বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়বেন।

সালমান-ক্যাটরিনা নতুন রেকর্ড করলেন

ডেস্ক রিপোর্ট:

বলিউড সুপারস্টার সালমান খান প্রথা ভাঙলেন। তার সিনেমা সাধারণত ঈদে মুক্তি পেলেও এবার ‘টাইগার ৩’ মুক্তি পেল দীপাবলিতে।

মুক্তির প্রথম দিন সালমান-ক্যাটরিনা অভিনীত সিনেমাটি ভারতজুড়ে আয় করেছে ৪৪ দশমিক ৫০ কোটি রুপি আর দ্বিতীয় দিনে সব ভাষা মিলিয়ে ৫৭.৫০ কোটি। সব মিলিয়ে দুই দিনে ছবির আয় হয়েছে ১০২ কোটি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এর আগে সালমানের ‘ভারত’ প্রথম দিন আয় করেছিল ৪২.৩০ কোটি। ‘প্রেম রতন ধন পায়ো’র প্রথম দিনের আয় ছিল ৪০.৩৫ কোটি রুপি। ‘টাইগার থ্রি’ দিয়ে নতুন রেকর্ড গড়লেন বলিউড ভাইজান।

২০১৭ সালের পর আবার বড় পর্দায় ফিরেছে ‘টাইগার।’ এ ছবিকে ঘিরে ভক্তদের উত্তেজনা ছিল তুঙ্গে। তারই প্রতিফলন দেখা গেছে বক্স অফিসে।

‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘টাইগার থ্রি’। ২০১২ সালে প্রথম মুক্তি পায় ‘এক থা টাইগার’। এরপর ২০১৭ সালে আসে ‘টাইগার জিন্দা হ্যায়’।

স্পাই অ্যাকশন থ্রিলার ধাঁচের ‘টাইগার ৩’ পরিচলনা করেছেন মনীশ শর্মা। সিনেমায় সালমান এবং ক্যাটরিনা কাইফ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ভিলেনের চরিত্রে দেখা গেছে ইমরান হাশমিকে। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা গেছে শাহরুখ খান ও হৃতিক রোশনকেও। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

এমবাপের রেকর্ড ভাঙলেন হালান্ড

ডেস্ক রিপোর্ট:

৫ ম্যাচ অপেক্ষার পর অবশেষে চ্যাম্পিয়ন্স লিগে গোল পেলেন আর্লিং হালান্ড। সেটিও জোড়া গোল। ৩-১ গোলে ইয়ং বয়েজকে হারিয়ে ‘জি’ গ্রুপে জয়ের হ্যাটট্রিক করল ম্যানচেস্টার সিটি।

বুধবার রাতে সুইজারল্যান্ডের বার্নে তিনি শুধু জোড়া গোলই করলেন না, ভাঙলেন এমবাপের রেকর্ডও। চ্যাম্পিয়ন্স লিগে ৩৭টি গোল করে সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার রেকর্ড এত দিন দখলে ছিল ফরাসি তারকার। ২৩ বছর ২৯৫ দিন বয়সে এই রেকর্ড গড়েছিলেন এমবাপে। বুধবার রাতে ২৩ বছর ৯৬ দিনে ৩৭টি গোল করলেন হালান্ড।

ইয়ং বয়েজ বনাম ম্যান সিটি ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার তিন মিনিটের মধ্যেই ম্যানুয়েল আকাঞ্জি দলকে এগিয়ে দেন। মিনিট চারেকের মধ্যেই মেশচেক এলিয়া সমতা ফেরান। হালান্ড নিজের প্রথম গোল করেন ৬৭ মিনিটে। ম্যান সিটির রদ্রিকে পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করেন মোহাম্মদ আলি কামারা। পেনাল্টি থেকে গোল করে এমবাপের রেকর্ড ভাঙেন হালান্ড।

ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে রদ্রির পাস থেকে ৩-১ করেন তিনি। তবে ইউলিয়ান আলভারেসের গোল বাতিল করে দেয় ভিএআর। কারণ, জাক গ্রিলিশের হাতে বল লেগেছিল। টানা তিনটি ম্যাচ জিতে নয় পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষ স্থানেই থাকল ম্যান সিটি।

শ্রীলংকাকে হারিয়ে পাকিস্তান যত রেকর্ড গড়ল

শ্রীলংকাকে হারিয়ে পাকিস্তান যত রেকর্ড গড়ল

ডেস্ক রিপোর্ট:

চলমান ওয়ানডে বিশ্বকাপে দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ৩৪৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় শ্রীলংকা। সেই রান তাড়া করে ৬ উইকেটের দারুণ এক জয় পেয়েছে পাকিস্তান।

মোহাম্মদ রিজওয়ান ও আব্দুল্লাহ শফিকের জোড়া সেঞ্চুরিতে সহজ হয়েছে দলের জয়। এই ম্যাচে একগাদা রেকর্ড গড়ে জিতেছে পাকিস্তান।

বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড এখন পাকিস্তানের দখলে। এর আগে ২০১১ বিশ্বকাপে ৩২৯ রান তাড়া করে ইংল্যান্ডকে হারিয়েছিল আয়ারল্যান্ড। এবার সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল পাকিস্তান।

পাকিস্তানের নিজেদের ইতিহাসেও আজকের আগে ২৬৫ রানের বেশি তাড়া করে বিশ্বকাপের ম্যাচ জেতার রেকর্ড ছিল। ১৯৯২ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬৫ রান তাড়া করে জিতেছিল পাকিস্তান। এতদিন এটাই ছিল বিশ্বকাপে পাকিস্তানের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড। সেই রেকর্ডও ভেঙেছে।

বিশ্বকাপের অভিষেকে একগাদা রেকর্ড গড়েছেন পাক ওপেনার আব্দুল্লাহ শফিকও। বিশ্বকাপের অভিষেক ম্যাচে পাকিস্তানি ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখন শফিকের।

প্রথম অভিষিক্ত ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি। এমন কীর্তি আগে ছিল না কোনো পাকিস্তানির।

দারুণ এই জয়ের ফলে দুই ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে বসেছে পাকিস্তান। অন্যদিকে শ্রীলংকা দুই ম্যাচের দুটিতেই হেরে অবস্থান করছে অষ্টম স্থানে।