All posts by jitu

মুক্তির ৮ দিনে কত ব্যবসা করেছে ‘জওয়ান’

মুক্তির ৮ দিনে কত ব্যবসা করেছে ‘জওয়ান’

ডেস্ক রিপোর্ট:

বলিউড বাদশাহ শাহরুখের সিনেমা ‘জওয়ান’ মুক্তির দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। এটির মুক্তির ৮ দিনেও বক্স অফিসে সমান দাপট দেখাচ্ছে।

মুক্তির প্রথম সপ্তাহে-ই অর্থাৎ ৮ দিনের মধ্যে অ্যাটলি পরিচালিত সিনেমা ভারতে ৩৬৯.২২ কোটি রুপি ব্যবসা করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ৪৯২.৩৫ কোটি টাকা।

দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলির সঙ্গে এই প্রথম কাজ করলেন বলিউডের কিং শাহরুখ খান। সেই সঙ্গে দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা ও তারকা বিজয় সেতুপতি। অনবদ্য অভিনয় ও অন্য ধরনের গল্প সেই সঙ্গে কিং খানের ‘ক্যারিশমা’!

বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে এ সিনেমা। শোনা যাচ্ছে, অষ্টম দিনে এ সিনেমা ১৬ কোটি রুপি আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ২১ কোটি টাকারও বেশি।

১৫ সেপ্টেম্বর সকালে ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়বালানের দেওয়া হিসেব অনুযায়ী, অষ্টম দিনে কেবল ভারত থেকেই ৮ লাখ ৫২ হাজার ৬৩১টি টিকিট বিক্রি হয়েছে ‘জওয়ান’-এর। তবে এর বাইরেও একাধিক প্রেক্ষাগৃহ আছে যার হিসেব করা যায়নি। অর্থাৎ এই সংখ্যা বাড়তে পারে, কমবে না।

হিন্দি সংস্করণ আয় করেছে ১৪.১৮ কোটি, তামিলে পেয়েছে ১.৪৩ কোটি, তেলুগু সংস্করণে আয়ের পরিমাণ ৯৬ লাখ রুপি। অর্থাৎ মোট আয়, ভারতে, অষ্টম দিনে ১৬.৫৭ কোটি রুপি।

মুক্তির প্রথম সপ্তাহেই দেশ থেকে ৩৬৯.২২ কোটি রুপি আয় করেছে ‘জওয়ান’। তার মধ্যে ৩২৭.৮৮ কোটি রুপি এসেছে হিন্দি সংস্করণ থেকে। বাকি ৪১.৫৫ কোটি রুপি আয় হয়েছে তামিল ও তেলুগু থেকে। অন্যদিকে বিশ্বজুড়েও দুর্দান্ত ব্যবসা করছে এ সিনেমা। প্রথম ৮ দিনেই ৭০০ কোটি রুপি ব্যবসা করেছে ‘জওয়ান’। যা বাংলাদেশি মুদ্রায় ৯৩৩ কোটি টাকারও বেশি।

‘জওয়ান’ সিনেমায় শাহরুখ, নয়নতারা ও বিজয় সেতুপতি ছাড়াও সিনেমায় রয়েছেন একাধিক তারকা। ‘জওয়ান’ সিনেমায় বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সানিয়া মলহোত্র, প্রিয়মণি, ঋধি ডোগরা প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত।

বাংলাদেশ ও পাকিস্তান একসঙ্গে দুঃসংবাদ পেল

বাংলাদেশ ও পাকিস্তান একসঙ্গে দুঃসংবাদ পেল

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তান-শ্রীলংকা দ্বৈরথ এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে উত্তাপ ছড়িয়েছে।

ম্যাচের একেবারে শেষ বলে গিয়ে পাকিস্তানের বিপক্ষে ২ উইকেটের জয় নিশ্চিত করেছেন স্বাগতিক লংকানরা।

আর তাতে টানা দ্বিতীয় আসরে ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ হয়েছে বাবর আজমদের। সেই সঙ্গে ওয়ানডে র্যাংকিংয়েও শীর্ষ থেকে এক ধাক্কায় তিনে নেমে গেছেন বাবর আজমরা।

এশিয়া কাপের আগে যেন উড়ছিল পাকিস্তান। বাইশ গজে ব্যাট-বলে রাজত্ব করে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছিল বাবর আজম অ্যান্ড কোং।

তবে পাকিস্তানের সঙ্গে শীর্ষত্বের লড়াইটা চলছিল অস্ট্রেলিয়ার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজেই পাকিস্তানকে ধরে ফেলেছিল অজি বাহিনী। এবার বাবরদের টপকে গেলেন প্যাট কামিন্সরা।

ভারত বিশ্বকাপের আগে ওডিআই র্যাংকিংয়ের সেরা তিনে বারবার বদল আসছে। গতকাল ১৪ সেপ্টেম্বর আইসিসির সর্বশেষ হালনাগাদ র্যাংকিং অনুযায়ী, ওডিআই র্যাংকিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে অস্ট্রেলিয়া। ২৬ ম্যাচে তাদের ঝুলিতে ১১৮ রেটিং পয়েন্ট।

অন্যদিকে এখন পর্যন্ত চলতি এশিয়া কাপে একমাত্র অপরাজিত দল ভারত ৩৯ ম্যাচে ১১৬ রেটিং নিয়ে তালিকার তিন থেকে একধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছে। আর সুপার ফোরে টানা দুই হারের প্রভাব পড়েছে বাবর আজমদের র্যাংকিংয়ে।

সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে ১১৮ রেটিং নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিল পাকিস্তান।

লঙ্কানদের বিপক্ষে হারের পর তিন পয়েন্ট খোয়া গেছে বাবরদের। ১১৫ রেটিং নিয়ে তালিকায় তিনে নেমে গেছে তারা।

অন্যদিকে আরেকটা ব্যর্থ এশিয়া কাপ মিশনে এখন পর্যন্ত চার ম্যাচে মাত্র এক জয় পেয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে র্যাংকিংয়ে সাত নম্বর পজিশনে গেড়ে বসা সাকিবরা অধারাবাহিক পারফরম্যান্সে একধাপ নিচে নেমে এখন আটে অবস্থান করছে। ৩২ ম্যাচে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯২।

বাংলাদেশকে টপকে এখন সাতে উঠে এসেছে টানা দ্বিতীয় আসরে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করা শ্রীলংকা। ৩৭ ম্যাচে তাদের রেটিং পয়েন্ট ৯৩।

সীমান্তের এপারে বাবার মরদেহ, দেখতে পারলেন না ওপারের সন্তানরা

সীমান্তের এপারে বাবার মরদেহ, দেখতে পারলেন না ওপারের সন্তানরা

ডেস্ক রিপোর্ট:

বার্ধক্যজনিত কারণে মারা যান বীর মুক্তিযোদ্ধা রবীন দফাদার। তবে তার দুই সন্তান বসবাস করেন ভারতে। শেষবারের মতো তাদের বাবার মুখ দেখাতে সীমান্তের এপারে কাঁটাতারের কাছে মরদেহ নিয়ে যান স্বজনরা। আর ওপারে অপেক্ষা করেন তার সন্তানরা। কিন্তু অপেক্ষা বাড়লেও বিএসএফ অনুমতি না দেওয়ায় আর বাবার দেখা পেলেন না তারা। দুই সন্তানকেই ফিরতে হয় বুকভরা কষ্ট নিয়ে।

ঘটনাটি বৃহস্পতিবার বিকেলে মেহেরপুরের মুজিবনগর স্বাধীনতা সড়ক সীমান্তের। বীর মুক্তিযোদ্ধা রবীন দফাদার মুজিবনগর উপজেলার ভবের পাড়ার বাসিন্দা। বুধবার বিকেলে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তার তিন সন্তান। এদের মধ্যে এক মেয়ে ও দুই ছেলে ভারতে বিয়ে করায় নদীয়া জেলার কৃষ্ণনগর গ্রামে বসবাস করে আসছেন।

দেশে থাকা বীর মুক্তিযোদ্ধার আরেক ছেলে মাইকেল দফাদার জানান, বাবার মৃত্যুর খবর পেয়ে ওপারে কাঁটাতারের কাছে অপেক্ষা করতে থাকেন আমার ভাইবোন ও অন্য স্বজনরা। বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দিলে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি না পাওয়ায় শেষবারের মত বাবার মুখ দেখতে পারলেন না তারা।

তিনি আরও জানায়, এর আগে বাবার জীবিত মুখটা দেখার জন্য বহু চেষ্টা করে দেখা হয়নি ভাইবোনের। মোবাইল ফোনে কথা বলেই শান্তি খুঁজতাম আমরা। মৃত্যুর পর বাবার মুখটা শেষবারের মতো দেখতে পেলে কিছুটা মনকে সান্ত্বনা দিতেন ওপারে থাকা স্বজনরা।

ভবেরপাড়া গ্রামের বাসিন্দা জুবের হোসেন জানান, সীমান্ত গ্রামগুলোতে বসবাসকারীরা বলছেন এমন ঘটনা এ প্রথম। অনেকের আপনজন বাবা মায়ের মৃত্যুর খবর পেলেও সীমান্তের শূন্য রেখায় শেষ দেখার ব্যবস্থা করে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী। এবার কাঁটাতারের কাছে গিয়েও আকুতি জানিয়ে চোখের জলে ফিরে এসেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সন্তানদের শেষ বারের মতো বাবার মরদেহ সীমান্তের শূন্যরেখায় দেখানোর জন্য বৃহস্পতিবার সকালে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে একটি চিঠি দেওয়া হয়। দুপুরে বিএসএফের পক্ষ থেকে জানায় অনুমতি না মেলায় দেখানো সম্ভব হচ্ছে না।

সাবেক ইউপি সদস্য দিলীপ মন্ডল জানান, এখানকার বিজিবি ক্যাম্পের কমান্ডার ভারতের হৃদয়পুর বিএসএফের সঙ্গে সাধ্যমত চেষ্টা করেছেন যোগাযোগের। ছেলে এবং মেয়েকে তার বাবার মরা মুখটা দেখানোর জন্য, কিন্তু সেটা হয়নি। তবে এর আগে এখানকার একটা মেয়ে মারা যায় সেটা দেখানো হয়েছিল।

বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন জানান, ১৩ সেপ্টেম্বর বিকেলে বীর মুক্তিযোদ্ধা নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান। শেষবারের মতো বাবার মরদেহ দেখতে কান্নায় ভেঙে পড়েন কাঁটাতারের ওপারে থাকা সন্তানরা। পরিবারের সদস্যরা অনুরোধ করেন বিজিবিকে। ভারতের হৃদয়পুর বিএসএফের সঙ্গে সাধ্যমত চেষ্টা করেছে বিজিবি। কিন্তু অনুমতি না মেলায় ছেলে এবং মেয়েকে তার বাবার মরদেহ দেখানো যায়নি। এটা অমানবিক ঘটনা।

খাওয়ার সময় পানি পান করলে কি সমস্যা হয় ?

খাওয়ার সময় পানি পান করলে কি সমস্যা হয় ?

ডেস্ক রিপোর্ট:

পানি পানের আবার সময়-অসময় কী! আপনি যদি ভুল সময়ে পানি পান করেন তবে শরীরে দেখা দিতে পারে নানারকম সমস্যা। তাই শুধু বিশুদ্ধ পানিই নয়, ঠিক রাখতে হবে পানি পানের সময়ও।

পুষ্টিবিদরা বলছেন, খাওয়ার একঘণ্টা আগে বা দু’ঘণ্টা পর পানি পান না করলে ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে। ডিহাইড্রেশন বা পানিশূন্যতার কারণে ক্রনিক কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, কিডনি স্টোন, মূত্রনালীতে সংক্রমণের মতো সমস্যা দেখা দিতে পারে।

কখন পানি পান করা ক্ষতিকর?

পুষ্টিবিদদের মতে, খাওয়ার আগে বা পরে পানি পান করলে শরীরের উপর কোনও প্রভাব পড়ে না।

খাবার খাওয়ার সময়ও পানিপান সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার স্বভাবের বিরোধিতা করেছেন তারা। তবে খাওয়ার আগে ও পরে পানি পান করার উপর জোর দিয়েছেন তারা। যেন এড়ানো যায় ডিহাইড্রেশনের সমস্যা।

খাবার খাওয়ার সময় পানি পানের তুলনায় খাওয়ার আগে বা পরে পানি পান স্বাস্থ্যকর বলে মত পুষ্টিবিদদের।

কিম জং রাশিয়ায় যুদ্ধবিমানের কারখানায়

কিম জং রাশিয়ায় যুদ্ধবিমানের কারখানায়

ডেস্ক রিপোর্ট:

রাশিয়ার যুদ্ধবিমান কারখানা ঘুরে দেখেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এর আগে তিনি রাশিয়ার পূর্বদিকের শহর কমসমোলস্কে পৌঁছান। পরে সারাদিন ধরে সেখানে একটি সামরিক কারখানা ঘুরে দেখেন।

স্থানীয় সংবাদমাধ্যম এখবর প্রকাশ করেছে। রাশিয়ার মিডিয়া কিমের ট্রেনেরও ছবি প্রকাশ করেছে। ট্রেন স্টেশনে ঢুকছে, এমন ছবি মিলেছে। কিমকে রীতিমতো রেড কার্পেট দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

স্টেশনে নেমেই কিম চলে যান সামরিক কারখানাটি দেখতে। সেখানে এসইউ-৩৫ এবং এসইউ-৫৭ দেখেছেন তিনি। এই কারখানায় যুদ্ধবিমানের পাশাপাশি বেসামরিক বিমানও তৈরি হয়।

এর আগে গত মঙ্গলবার রাশিয়ায় পৌঁছান কিম। পরদিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও হয় উত্তর কোরিয়ার সর্বোচ্চ এই নেতার। সেখানে কিম ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে নিঃশর্ত সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

কিমের এই সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। রাশিয়ার সঙ্গে আরও বড় সামরিক চুক্তিতে যাচ্ছে উত্তর কোরিয়া, এমন আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। এর ফলে উত্তর কোরিয়ার হাতে আরও অস্ত্র আসবে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দুই দেশের মধ্য়ে সেনা সহযোগিতা, অস্ত্রচুক্তি এবং উপগ্রহ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ উত্তর কোরিয়াকে উপগ্রহ চিত্র দিয়েও সাহায্য করবে রাশিয়া।

বস্তুত যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে এ বিষয়ে ত্রিপাক্ষিক বৈঠকের ডাক দিয়ে রেখেছে। রাশিয়া থেকে উত্তর কোরিয়ায় অস্ত্র এলে তা জাতিসংঘের নীতিকে অস্বীকার করবে বলে আলোচনা চলছে।

এই পরিস্থিতিতে কীভাবে উত্তর কোরিয়াকে আটকানো যায়, তা নিয়েই মূলত আলোচনা চলছে সব শিবিরে।

সৃজিত অবশেষে জয়াকেই বেছে নিলেন

সৃজিত অবশেষে জয়াকেই বেছে নিলেন

ডেস্ক রিপোর্ট:

দীর্ঘ সময় পর ফের ওপার বাংলার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

এই নির্মাতার ‘দশম অবতার’ সিনেমায় কাজ করবেন জয়া। ইতোমধ্যে শুটিংয়ের অংশ শেষ হয়েছে। এখন চলছে ডাবিংয়ের কাজ।

প্রায় পাঁচ বছর পর সৃজিতের সঙ্গে কাজ করলেন জয়া। কেমন ছিল সেই অভিজ্ঞতা, সে বিষয়েই আনন্দবাজারের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী।

জয়ার ভাষায়, প্যাশনের জায়গা থেকে সৃজিতের মধ্যে পরিবর্তন দেখিনি। ভালো শটের জন্য যেমন নিষ্ঠুর ছিল, ওরকমই আছে। কাজের প্রতি ভালোবাসা থাকলে এটা হয়। ‘রাজকাহিনি’র সময় চমকে গিয়েছিলাম। এখন বুঝি, এটা ওর স্বাভাবিক স্বত্বা।

জানা যায়, এই সিনেমার জন্য সৃজিতের প্রথম পছন্দ ছিলেন শুভশ্রী গাঙ্গুলী। তবে সম্প্রতি তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। তাই মাতৃত্বের দিক বিবেচনায় তার পরিবর্তে জয়াকে বেছে নেন নির্মাতা।

সৃজিতের নন্দিত ছবি ‘বাইশে শ্রাবণ’ মুক্তি পায় ২০১১ সালে। একই ধারায় ২০২০ সালে উপহার দিয়েছেন ‘দ্বিতীয় পুরুষ’। এই দুটি ছবির চরিত্র ও গল্পের সূত্রেই বানাচ্ছেন ‘দশম অবতার’।

যেখানে জয়া বাদেও আরও অভিনয় করছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যের মতো তারকারা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে অক্টোবরে মুক্তি পাবে ছবিটি।

বাড়ির পাশে খেলতে খেলতে পুকুরে পড়ে লাশ হলো দুই শিশু

বাড়ির পাশে খেলতে খেলতে পুকুরে পড়ে লাশ হলো দুই শিশু

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাড়ির পাশে খেলার সময় পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামের আমতলিতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই এলাকার শহিদ মিয়ার মেয়ে মাহি আক্তার (৯) ও আশরাফ আলীর মেয়ে রুমা আক্তার (৭)। তারা সম্পর্কে একই বংশের ফুফু-ভাতিজি।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশে খেলা করছিল শিশু মাহি ও রুমা। একপর্যায়ে বাড়ির পশ্চিম পাশে পুকুরে তারা পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিজয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি রাজু আহমেদ, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালে নেওয়া হলো ডেঙ্গুতে আক্রান্ত সাবিলা নূরকে

হাসপাতালে নেওয়া হলো ডেঙ্গুতে আক্রান্ত সাবিলা নূরকে

ডেস্ক রিপোর্ট:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। জ্বরে আক্রান্ত হলেও বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনেত্রী। তবে মঙ্গলবার অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর মহাখালীর একটি হাসপাতালে নেওয়া হয়। তবে এখন সাবিলা নূরের শারীরিক অবস্থা তুলনামূলক ভালো।

বৃহস্পতিবার সন্ধ্যায় কালের কণ্ঠকে সাবিলা নূরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তার মা মুশরাত। তিনি বলেন, ‘সাবিলা বাসায় ছিল। প্রথমে জ্বর ছিল। তাই বাসাতেই বিশ্রাম নিচ্ছিল, সঙ্গে চিকিৎসাও নিচ্ছিল।

কিন্তু গত পরশু (মঙ্গলবার) তার প্রেশার লো হতে থাকে। আমরা খুবই চিন্তিত হয়ে পড়ি। দ্রুত হাসপাতলে ভর্তি করাই।’

মুশরাত আরো জানান, ‘আপাতত সাবিলার অবস্থা কিছুটা ভালো।

আশা করছি শিগগিরই সুস্থ হয়ে উঠবে। এখন আপনাদের সকলের দোয়া চাই।’
সাবিলা নূর ২০১৪ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, নেসক্যাফে, প্রাণ ফিট ইত্যাদি। সাবিলা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং ও বিজ্ঞাপনে কাজ করেছেন।

তার মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।

কাতার বঙ্গবন্ধু পরিষদ এর সভাপতির সাথে সিলেট ৩ আসনে মননোয়ন প্রত্যাশী মন্টুর সাক্ষাৎ

ইউসুফ পাটোয়ারী লিংকনঃ

কাতার বঙ্গবন্ধু পরিষদ এর ভারপ্রাপ্ত সভাপতি এবং বিসিকিউ বাংলাদেশ কমিউনিটির সহসভাপতি মীর মোহাম্মদ মোশারফ হোসেন নয়ন এর সাথে তাঁর নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন সিলেট ৩ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলিগের মননোয়ন প্রত্যাশী, অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু।

মীর মোহাম্মদ মোশারফ হোসেন নয়ন বলেন আমি সংক্ষিপ্ত ছুটিতে দেশে এসেছি, মন্টু ভাই শুনেই আমার সাথে সাক্ষত করতে এসেছেন, মন্টু ভাইয়ের সাথে কাতারে ও কয়েকবার সাক্ষত হয়েছে, উনি একজন বড় মাপের মানুষ। মন্টু ভাই একজন ক্রীড়াবিদ অলিম্পিক এসোসিয়েশনের হয়ে দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সুখ্যাতি অর্জন করেছেন। সহকারী অ্যাটর্নি জেনারেল থাকাকালে বঙ্গবন্ধু হত্যা মামলা, জাতীয় চার নেতা হত্যা এবং যুদ্ধাপরাধীদের বিচারসহ অনেক উল্লেখযোগ্য মামলায় লড়েছেন। দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জবাসীর সাথে মন্টু ভাইয়ের নিবিড় সম্পর্ক রয়েছে। তাদের সুখে-দুঃখে সর্বদা পাশে ছিলেন ভবিষ্যতেও থাকবেন। আমার বিশ্বাস আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশ নেত্রী সেখ হাসিনা সিলেট ৩ আসনে অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু ভাইকে নমিনেশন দিয়ে দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জবাসীর পাশে থাকার সুযোগ করে দিবেন।

অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জবাসীর ন্যায্য দাবি-দাওয়া ও অনগ্রসর শিক্ষা খাত নিয়ে সংসদে কথা বলতে চাই। শিক্ষিত সমাজের বিদেশমুখী প্রবণতার রোধ করে প্রশিক্ষিত যুব সমাজ তৈরিতে কাজ করতে চাই।

আব্দুর রকিব মন্টু আরও বলেন, সিলেট মধুবন আন্দোলন, সিলেট বিভাগ আন্দোলন, ফেঞ্চুগঞ্জ সারকারখানা রক্ষা আন্দোলন, সার কারখানায় স্থানীয়দের অন্তর্ভুক্তি আন্দোলন, নদী ও হাওড় রক্ষা আন্দোলন, প্রবাসীদের ন্যায্য দাবি-দাওয়ার আন্দোলন, গণদাবী পরিষদের বিভিন্ন ন্যায্য আন্দোলনেও তিনি সোচ্চার ছিলেন। তিনি এলাকার যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে মাদক, সন্ত্রাস, জঙ্গি ও দুর্নীতিমুক্ত করতে এবং নারীদের সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছেন।

ইসলাম ধর্ম গ্রহণ করলেন জার্মান ফুটবলার রবার্ট বাউয়ার

ইসলাম ধর্ম গ্রহণ করলেন জার্মান ফুটবলার রবার্ট বাউয়ার

ডেস্ক রিপোর্ট:

জার্মানির জাতীয় দলে সুযোগ না হলেও দেশটির হয়ে অলিম্পিকে পদক জিতেছেন তিনি। রবার্ট বাউয়ার নামের এই ডিফেন্ডার ক্যারিয়ারের সিংহভাগই কাটান জন্মভূমি জার্মানির বিভিন্ন ক্লাবে। ভেরদার ব্রেমেন, এফসি নুরেনবার্গের মতো ঐতিহ্যবাহী দলগুলোর হয়ে মাঠ মাতানো এই ফুটবলার কখনো সেভাবে পরিচিতি পাননি। à