All posts by jitu

লিটনের বদলি হিসেবে এশিয়া কাপে বিজয়

লিটনের বদলি হিসেবে এশিয়া কাপে বিজয়

ডেস্ক রিপোর্ট:

শেষ পর্যন্ত আর শ্রীলঙ্কা যাওয়া হলো না বাংলাদেশ জাতীয় দলের ওপেনিং ব্যাটার লিটন কুমার দাসের। জ্বরের কারণে প্রথম দফায় দলের সঙ্গে লঙ্কার ফ্লাইট মিস করেন তিনি। পরের দুইদিনেও শারীরিক অবস্থায় ছিল না উন্নতির খবর। বাধ্য হয়েই তাই বিকল্প ওপেনার বেছে নিতে হয়েছে নির্বাচকদের।

লিটনের জন্য অবশ্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করছিল টাইগার টিম মানেজমেন্ট। কিন্তু ভাইরাস জ্বর থেকে এখনো সেরে উঠতে পারছেন না তিনি। যে কারণে লিটন পুরো এশিয়া কাপ থেকেই ছিটকে গেছেন। তার বদলে দলে ফেরানো হয়েছে আরেক ডানহাতি ব্যাটার এনামুল হক বিজয়কে।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজয়কে অন্তর্ভুক্ত করার প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘বিজয় আমাদের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করেছে, বিসিবির পর্যবেক্ষণেও ছিল। লিটন এশিয়া কাপে খেলতে পারছে না, তাই বিজয়কে আমরা স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছি।’

কুবিতে ‘হুইসেলব্লোয়িং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কুবিতে ‘হুইসেলব্লোয়িং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অর্থনীতি ক্লাবের উদ্যোগে “হুইসেলব্লোয়িং এর উপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোভাব” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ শে আগষ্ট) বিশ্ববিদ্যালয়েক সামাজিক বিজ্ঞান অনুষদের ৫০১ নাম্বার হল কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন।

এছাড়া “হুইসেলব্লোয়িং এর উপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোভাব” শীর্ষক কর্মশালা প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নুরুল হুদা সাকিব।

প্রসঙ্গত, হুইসেলব্লোয়ার হলো তারাই যারা প্রতিষ্ঠান বা কর্মপ্রক্রিয়ার ভেতরে থেকে দুর্নীতি বা অনিয়মের খবর ফাঁস করে দেন। সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান বা সংগঠনের ভেতরে থেকে নৈতিবাচক সব ধরনের তথ্য তারা জানিয়ে দেন। ফলে প্রতারণা ও অপচয় থেকে শুরু করে অপরাধের চক্রান্ত এবং যুদ্ধাপরাধের মত খবরও প্রকাশ হয়ে যায়।

বাংলা ভাষা-সাহিত্য পরিষদের ভিপি শাইমুন ও জিএস আজমীর

বাংলা ভাষা-সাহিত্য পরিষদের ভিপি শাইমুন ও জিএস আজমীর

কুবি সংবাদদাতা :

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বাংলা বিভাগের সহযোগী সংগঠন ‘বাংলা ভাষা-সাহিত্য পরিষদে’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি হয়েছেন স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. শাইমুন মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী আজমীর হোসাইন।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. তসলিমা খাতুন।

ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনার বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম, সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজুসহ বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ দিকে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. সাফায়েত হোসেন ও মো. শাইমুন মিয়া। উভয় প্রার্থীর প্রাপ্ত ভোট গণনা শেষে ফলাফল সমান হওয়ায় নির্বাচনী বিধি অনুযায়ী লটারির মাধ্যমে মো. শাইমুন মিয়াকে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

এতে সাহিত্য সম্পাদক পদে মো. আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মাহমুদুল হাসান অনিক, ক্রীড়া সম্পাদক পদে শহীদুল ইসলাম সুজন, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মো. আবু হানিফ, প্রচার সম্পাদক পদে মো. বাবুল মিয়া, সহ-ক্রীড়া সম্পাদক পদে হামিদুর রহমান আজাদ, সহ-প্রচার সম্পাদক পদে মো. কাউসার আলম নির্বাচিত হয়েছে।

উল্লেখ্য, নতুন এ কমিটি ‘বাংলা ভাষা-সাহিত্য পরিষদে’র ২০২৩-২৪ এর কার্যনির্বাহী কমিটি। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।

মাকে হত্যার অপরাধে ছেলের যাবজ্জীবন

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের ফরিদগঞ্জে মা ছালেহা খাতুনকে (৮০) মারধর করে হত্যার দায়ে ছেলে আবুল কালাম বাহারকে (৫০) যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মহিসনুল হক এই রায় দেন। হত্যার শিকার ছালেহা খাতুন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পূর্ব ধানুয়া গ্রামের মিজি বাড়ীর মৃত আব্দুল খালেক মিজির স্ত্রী এবং কারাদন্ড প্রাপ্ত আবুল কালাম বাহার ছেলে।

মামলার বিবরণ ও বাদী মো. রুহুল আমিন মিজির সাথে আলাপ করে জানা গেছে, আসামী বাহার এক সময় প্রবাসে ছিলেন। দেশে ফিরে সে অনেক সময় এলোমেলো কথাবার্তা বলতেন। যার কারণে তার স্ত্রী চলে যায়। এরপরে বিভিন্ন সময়ে বাহার তার মাকে মারধর করে আহত করত। ঘটনার দিন ২০১৮ সালের ২৩ জুলাই দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মায়ের ঘরে প্রবেশ করে অতর্কিতভাবে মারধর করে বাহার। ধাক্কা ধাক্কির এক পর্যায়ে ঘরের স্টীলের দরজার আংটা মায়ের চোখে ডুকে যায় এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। ঘরের অন্য সদস্যরা চিৎকার দিলে লোকজন এগিয়ে আসে এবং ছালেহা খাতুনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাপসাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ফরিদগঞ্জ ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশ মরদেহ সুরতহাল করে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট ছালেহা বেগমের মরদেহ হস্তান্তর করেন।

এই ঘটনায় ছালেহা খাতুনের মেয়ের জামাতা মো. রুহুল আমিন মিজি ঘটনার পরিদন ২৪ জুলাই ফরিদঞ্জ থানায় আবুল কালাম বাহারকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করার জন্য দায়িত্ব দেয়া হয় ফরিদগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) কাজী মো. জাকারিয়াকে। তিনি মামলাটি তদন্ত শেষে ওই বছর ১৩ ডিসেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন।

সরকার পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটার (পিপি) রনজিত রায় চৌধুরী জানান, মামলাটি ৪ বছরের অধিক সময় চলাকালীন সময়ে আদালত ১২জনের স্বাক্ষ্য গ্রহন করেন। স্বাক্ষ্য গ্রহন ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আসামীর অপরাধ প্রমাণিত হওয়ায় এই রায় দেন। রায়ের সময় আসামী আবুল কালাম বাহার উপস্থিত ছিলেন।

আসামী পক্ষে সরকার থেকে নিযুক্ত (এসডিএল) আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সফিকুল ইসলাম ভুঁইয়া।

ট্যাপের পানি সুপেয় পানি বলে বাজারজাত করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে ট্যাপের পানি বোতল জাত করে সুপেয় পানি বলে বাজারজাত করায় ৩টি প্রতিষ্ঠানকে ১লক্ষ ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিষ্ঠান গুলো হলো,এশিয়া ড্রিংকিং ওয়াটার, পিপাসা ড্রিংকিং ওয়াটার ও এবি পিউর ড্রিংকিং ওয়াটার। এর মধ্যে এশিয়া ড্রিংকিং ওয়াটার ও পিপাসা ড্রিংকিং ওয়াটারকে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা এবং এবি পিউর ড্রিংকিং ওয়াটারকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৮ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

এর আগে, একই দিন দুপুরের দিকে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.ইয়াসির আরাফাতের উপস্থিতিতে র‍্যাব এ অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ পানি উৎপাদনকারী ৩টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরিমানাকৃত প্রতিষ্ঠানের মালিকেরা অধিক লাভের আশায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সম্পূর্ণ বেআইনীভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ট্যাপের পানি বোতল জাত করে সুপেয় পানি বলে বাজারজাত করে আসছে। অভিযানে কারখানার কাগজপত্র হালনাগাদ না থাকা এবং কারখানার লাইসেন্স না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। র‍্যাব-১১ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের সহায়তায় যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করে।

বৃষ্টির ছোয়ায় নতুন রূপ

রেজাউল করিম (সাকিব):

সৃষ্টি
তোমার সুরের ছোয়ায় পৃথিবী সাজে
ফসলের মাঠে নতুন সুর পানিতে

উষ্ণ এই পৃথিবী নাতিশীতোষ্ণ রূপে
তোয়ায় সৃষ্টি করেছে পৃথিবী সাজাতে

তুমি আসো, সুন্দর, শান্তি, মায়ায়

এক সবুজ শ্যামল, নদীর কলতানে
পাখপাখালি সুরে নতুন পাতায় ফুল ফলে
নাতিশীতোষ্ণ পরিবেশে মাছে ভরা মাঠে

নকশিকাঁথার মায়া জড়ানো
রাতের রিমিঝিম সুরে,

ভোরের নতুন আলোয়
আহা কত রঙিন রূপে,নতুন দূর্বা ঘাসে
কচু পাতায় বৃষ্টির ফোটা টলমল করে
কত মূল্য, কত মুগ্ধতা, বর্ষার রিমঝিম রূপে

কখনো পূর্ব আকাশে রংধনু সাজে
বর্ষার এ রূপে যে দেখে সে তার সঙ্গীকে
-দেখ রংধনু, মুগ্ধতা লাগে চোখে ,
অর্ধ বৃত্তকার রংধনুর রঙে

বৃষ্টির রিমিঝিম, টিপটপ, শব্দ
চারদিন নতুন সুন্দর রূপে নৈঃশব্দ্য
সৃষ্টির ছোয়ায় নতুন রূপ

চৌদ্দগ্রামে পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৮

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৮ মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের উত্তর বেতিয়ারা সর্দার বাড়ির মোবারক হোসেন এর পুকুরপাড় থেকে ১৪২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এ সময় উত্তর বেতিয়ারা মজুমদার বাড়ির আব্দুল মোমেনের ছেলে একরামুল হক (৩২) ও একই গ্রামের মো: সজীব (২৮) নামে এলাকার চিহিৃত দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একই গ্রামের আবুল বাশারের ছেলে মোবারক হোসেন (৪২), মৃত আবু আহাম্মেদের ছেলে মো: মিজান প্রকাশ নিজাম (৪১), আব্দুল হকের ছেলে মাহফুজ (২৫) ও দক্ষিণ বেতিয়ারা গ্রামের রফিক আহাম্মেদের ছেলে মো: শামীম (৩০) পালিয়ে যায়। এ ঘটনায় থানার সেকেন্ড অফিসার এসআই মো: আলমগীর হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।

এছাড়াও থানা পুলিশের পৃথক আরো কয়েকটি অভিযানে ৩৬ কেজি গাঁজা, ৫৬ পিস ইয়াবা, ১০০ বোতল ভারতীয় এস্কার্ফ সিরাপ, ৫৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এ সময় চাপাইনবাবগঞ্জ জেলার সাকিম চকলানপুর গ্রামের মৃত আলা উদ্দিন বিশ্বাসের ছেলে আবুল কালাম আজাদ (৫৪) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কেচকিমুড়া গ্রামের আব্দুল খালেক এর ছেলে আব্দুল মালেক (৩৭) সহ ছয়জনকে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ‘থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ ৮ মাদক কারবারিকে আটক করা হয়। মাদকের বিরদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’ এ সময় তিনি মাদক নির্মূলে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।

কুমিল্লার বুড়িচংয়ে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম কোরপাই এলাকার ট্রাক টার্মিনালের সামনের পুকুরের মাঝখান থেকে মঙ্গলবার বিকাল ৪টায় ভাসমান এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশ।

বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদুল ইসলাম ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর কোরপাই ট্রাক টার্মিনাল এর সামনের একটি পুকুরের মাঝ খান থেকে মঙ্গলবার বিকাল ৪ টায় ভাসমান এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ স্থানীয় লোকজনের বরাদ দিয়ে জানান যে এলাকাবাসী দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জায়েদুল ইসলাম কে পুকুরে এক ব্যক্তির লাশ ভাসছে এখবর দিলে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এর নেতৃত্বে এস আই রুহুল আমিন চৌধুরী সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।।

নিমসার বাজারের ব্যবসায়ী, এম মামুন, রিক্সা চালক হাসান আহামেদসহ আরও অনেকে জানিয়েছে যে, গত ৩-৪ দিন ধরে তারা বাড়ি আসা যাওয়ার পথে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত কোরপাই ট্রাক টার্মিনালের সামনের পুকুরের পানিতে প্রায় দাড়িয়ে থাকত। এছাড়া স্থানীয় ইউপি স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনেও তাকে ঘুরা ফেরা করতে স্থানীয় লোকজন দেখেছে।

ঘটনার খবর পেয়ে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। অপর দিকে কুমিল্লা থেকে পিবি আই এর ইন্সপেক্টর মোঃ মোশাররফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন।

বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম স্থানীয় লোকজন এর বরাদ দিয়ে বলেন কোরপাই এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশের একটি পুকুর থেকে অজ্ঞাত (৩৫) ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে পুকুরের পানিতে ডুবে তিনি মারা গেছে। এঘটনায় বুড়িচং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ইমরান খানের কারাদণ্ডের রায় স্থগিত

ইমরান খানের কারাদণ্ডের রায় স্থগিত

ডেস্ক রিপোর্ট:

তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বছরের সাজা স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের আইনজীবী নাঈম হায়দার পাঞ্জোথার বরাত দিয়ে দেশটির গণমাধ্যম ডন এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানকে দেওয়া তিন বছরের কারাদণ্ডের রায় নিয়ে প্রশ্ন তোলেন দেশটির সর্বোচ্চ আদালত। ওই রায়ে গুরুতর ত্রুটি ছিল বলে মন্তব্য করেন প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ।

গত বুধবার (২৩ আগস্ট) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে বলা হয়, প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল তার পর্যবেক্ষণে বলেছেন, দায়রা আদালত একদিনে রায় দিয়েছে, যেটা সঠিক ছিল না। তাই প্রথম দৃষ্টিতেই দায়রা আদালতের রায়ে ত্রুটি ধরা পড়েছে।

গত ৪ আগস্ট ইসলামাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইমরান খানের আপিলটি আমলে নেওয়া হয়। এর প্রেক্ষিতেই মঙ্গলবার (২৯ আগস্ট) প্রধান বিচারপতি আমির ফারুক এবং বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গিরির সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বহুল প্রত্যাশিত এই রায় ঘোষণা করেন।

গত ৫ আগস্ট সরকারি কোষাগার তোশাখানার মালামাল নিয়ে দুর্নীতি করার অভিযোগে ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত তাকে তিন বছরের কারাদণ্ড ও ১ লাখ রুপি জরিমানা করেন। রায় ঘোষণার পরপরই তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। পরে ইমরান খান এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন।

দোষী সাব্যস্ত করা বিচারিক আদালতের বিচারকদের কাছে মামলাটি ফেরত পাঠানোর কারণে আইএইচসির সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি সর্বোচ্চ আদালতেও গেছেন।

এদিকে তাকে অ্যাটোক কারাগারে রাখার পর থেকেই তার স্ত্রী ও দলীয় নেতারা অভিযোগ জানিয়ে আসছিলেন যে, ইমরান খানকে প্রাপ্য সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না। তবে শেষমেশ প্রাপ্য সব সুযোগ-সুবিধার ব্যবস্থা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা যায়, ইমরান খানের জন্য পশ্চিমা ধাঁচের টয়লেট, বেসিন, সাবান, টিস্যু ও তোয়ালেসহ একটি নতুন ওয়াশরুম ও অন্যান্য ব্যবহার্য জিনিস সরবরাহের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। এতে সন্তুষ্ট হয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছেন ইমরান খান।

এছাড়া তার স্বাস্থ্যসেবায় পাঁচজন চিকিৎসকের একটি দল নিয়োগ করা হয়েছে। তারা প্রতিদিন ৮ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। প্রতিদিন তাকে বিশেষ খাবার সরবরাহ করা হবে ও সরবরাহকৃত খাবার একজন চিকিৎসক পরীক্ষা করবেন।

সঠিক সময়ে বিয়ে করলে নতুন দম্পতিরা পাবেন নগদ অর্থ

সঠিক সময়ে বিয়ে করলে নতুন দম্পতিরা পাবেন নগদ অর্থ

ডেস্ক রিপোর্ট:

বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ চীনের তরুণ-তরুণীদের মধ্যে বিয়ের প্রতি অনাগ্রহ উদ্বেগজনক হারে বাড়ছে। আর তাদের এমন অনাগ্রহের কারণে দেশটির জনসংখ্যাও কমছে আশঙ্কাজনক হারে। ফলে তরুণ বয়সেই বিয়ের প্রতি আগ্রহী করে তুলতে দেশটির সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

এবার চীনের পূর্বাঞ্চলের চ্যাংসান কাউন্টি ঘোষণা দিয়েছে, যদি কোনো তরুণ-তরুণী বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ওই নববধূর বয়স ২৫ বছর বা তার কম হয় তাহলে নতুন দম্পতিকে নগদ ১ হাজার ইউয়ান পুরস্কার দেওয়া হবে।

চ্যাংসান কাউন্টির অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়। এতে বলা হয়, ‘উপযুক্ত বয়সে বিয়ে’ এবং ‘গর্ভধারনের’ জন্য এই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যেসব দম্পতির সন্তান রয়েছে তাদের জন্য বিভিন্ন ধরনের বিশেষ সুযোগ-সুবিধাও রেখেছে তারা।

২০২২ সালে গত ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো চীনের জনসংখ্যা কমে যেতে দেখা যায়। জন্মহার খুবই কম হওয়ায় দেশটিতে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে গেছে; অপরদিকে বেড়ে গেছে বয়স্কদের সংখ্যা। এ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে চীন। এরপর জন্মহার বাড়াতে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার ঘোষণা দেয়।

চীনের আইন অনুযায়ী দেশটিতে ছেলেদের বিয়ের বৈধ বয়স হলো ২২। অপরদিকে মেয়েদের বিয়ের বৈধ বয়স হলো ২০। তবে এ বয়সী তরুণ-তরুণীদের মধ্যে বিয়ের কোনো চিন্তাভাবনাই দেখা যায় না। আর এ বিষয়টি জন্মহারে ব্যাপক প্রভাব ফেলেছে।

২০২২ সালে চীনে মাত্র ৬০ লাখ ৮০ হাজার বিয়ে হয়। যা ১৯৮৬ সালের পর সর্বনিম্ন। ২০২১ সালে যে সংখ্যক বিয়ে হয়েছিল ২০২২ সালে সে তুলনায় ৮ লাখ কম বিয়ে হয়েছিল।

শিশু লালন-পালনের ব্যয় ও নানান কারণে চীনে অনেক নারী বিয়ের পরও সন্তান নিতে চান না।

সূত্র: রয়টার্স