All posts by jitu

দাউদকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হুইল চেয়ারে বসা এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৩ জুন)  ভোর সাড়ে ৬টার দিকে দাউদকান্দির টামটা গ্রামে এ ঘটনা ঘটে। এরই মধ্যে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

প্রাণ হারানো ৬৫ বছর বয়সী আমির হোসেন টামটা গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় মূল অভিযুক্ত পল্লি চিকিৎসক ৫৫ বছর বয়সী নাছিরসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আটক হওয়া অন্য আসামিরা হলেন টামটা গ্রামের শামীম, শাহাদাত, সিয়াম ও সিহাব।

দাউদকান্দি থানার ওসি মো. আলমগীর ভুইয়া জানান, আমির হোসেনের সঙ্গে নাছিরের জমি সংক্রান্ত বিরোধ ছিল। সর্ম্পকে তারা মামাতো-ফুফাতো ভাই। এ হত্যার ঘটনায় নাছিরসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

এদিকে ঘটনার পরই ৪৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, বাড়ির সামনে হুইল চেয়ারে বসে ছিলেন আমির হোসেন। এ সময় হঠাৎ করে হাতে কোদাল নিয়ে ঘাড়ে জোরে আঘাত করেন নাছির। এ সময় আমির হুইল চেয়ার থেকে সড়কে পড়ে যান। এরপর আরও জোরে জোরে কোদাল দিয়ে পেটাতে থাকেন নাছির। পরে সেখান থেকে নিজের বাড়িতে চলে যান নাছির। স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় আমির হোসেনকে উদ্ধারের কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

কুমিল্লায় পৃথক দুইটি অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর উপজেলায় পৃথক দুইটি অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ জুন) সদর উপজেলার বৌয়ারা বাজার ও ভূটুয়া শ্রীপুর, বড়পুকুরপাড় এলাকায় র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৩ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়, পৃথক অন্য একটি অভিযানে একই এলাকা হতে ২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন, সদর উপজেলার চাঁনপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেন এর ছেলে মোঃ ইমরান হোসেন (২২), অপরজন বরিশাল জেলার বাবুগঞ্জ থানার রাজগুরু গ্রামের মোঃ মনিরুজ্জামান খান এর ছেলে মোঃ তানভীর আহমেদ মনির (২২)।

প্রাথমিক অনুসন্ধান ও আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ বরিশাল, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ে প্রথম স্থান অর্জন করলো উম্মে হাবিবা

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

উম্মে হাবিবা। কুমিল্লা ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। ৪জুন প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্ন্তভুক্ত অনার্স ২য় বর্ষের ফলাফলে ৩.৮২ পয়েন্ট পেয়ে অজিত গুহ মহাবিদ্যালয়ে প্রথম স্থান অর্জন করে। তার এ নজরকাড়া ফলাফলে কলেজের পক্ষে থেকে প্রদান করা হয়েছে পুরস্কার।

সোমবার (১২ জুন) বেলা ১২টায় কলেজ অধ্যক্ষ শরিফুল ইসলাম তার হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ভাষা সৈনিক অজিত মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মোস্তাক আহমেদ, অত্র কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ওয়াসিম খন্দকার, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কামরুর রশিদ, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক নুরুন্নবী রনি, প্রভাষক মাহবুবুল আলম সুমন, প্রভাষক সিরাজুম মনিরা, প্রভাষক ইমাম হোসেন মজুমদার।

কলেজে সর্বোচ্ছ পয়েন্ট পেয়ে ১ম স্থান হওয়া উম্মে হাবিবা জানান, সর্বপ্রথম আমি আল্লাহ তাআ’লার নিকট শুকরিয়া আদায় করতেছি। আমি ৩.৮২ পেয়ে প্রথম হয়েছি। আমার এ ফলাফলের পিছনে আমার বাবা মা থেকে শুরু আমার কলেজ শিক্ষকদের অবদান অনস্বীকার্য। আমি একাডেমিক পড়ালেখা নিয়ে যখন কোনো সমস্যায় পড়তাম তখন আমি শিক্ষকদের সহযোগিতা নিতাম। সর্বোপরি আমি সবাইকে ধন্যবাদ জানাই।

এ বিষয়ে জানতে কথা হিসাববিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ওয়াসিম খন্দকারের সাথে তিনি জানান উম্মে হাবিবা ভালো ছাত্রী ছিলো। সে কলেজে নিয়মিত ক্লাস করতো এবং সে বিগত দিনে বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতো আমরা এসব সমস্যার সমাধানসহ পরীক্ষার পূর্ববর্তী সময় বিভিন্নভাবে গাইড লাইন দিয়েছি। তার এ ফলাফলে আমরা অনেক খুশি।

এ বিষয়ে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ শরিফুল ইসলাম জানান, উম্মে হাবিবার এ ফলাফলে আমরা অত্যাধিক আনন্দিত। আমরা চাই তার মতো আরো অনেক উম্মে হাবিবা বের হয়ে আসুক। উম্মে হাবিবা সামনে আরো ভালো করার সুযোগ আছে। আমি তার সাথে কথা বলেছি তারে বলেছি তুমি এখন থেকে বিসিএস এর প্রস্ততি নিতে থাকো। তোমার যেকোন সহযোগিতার প্রয়োজন হলে আমিসহ আমাদের শিক্ষকদের সাথে যোগাযোগ করবা।

এছাড়াও তিনি আরো বলেন, এক সময় মানুষ এ কলেজ নিয়ে বিভিন্ন মন্তব্য করতো। এ কলেজে নাকি ছেলেমেয়েরা ভালো করে না। কিন্তু আমরা এখন বলতে পারি অজিত গুহ মহাবিদ্যালয় থেকে শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারে। আর অন্যান্য শিক্ষার্থীর উদ্দেশ্য বলতে চাই কেউ যদি এমন কোনো ফলাফল করতে পারে কলেজ কর্তৃপক্ষ থেকে তাদের জন্য পুরস্কারসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির আনন্দ মিছিলে পদবঞ্চিতরা হামলা করে। পরে দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ ও পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বিরাসার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়। পরে অনেকটা আকস্মিকভাবে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ নিয়ে সদ্য সাবেক আহ্বায়ক ফাজিল চৌধুরীর অনুসারীরা ও পদবঞ্চিতরা কমিটি মেনে নিতে পারেননি। কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করে। শুক্র ও শনিবার এ ঘটনায় নতুন কমিটির আহ্বায়ক শাহীনুর রহমান ও কৃষক দলের আহ্বায়ক ভিপি শামিমসহ কয়েকজন নেতার বাড়িতে পদবঞ্চিতরা হামলা ও ভাঙচুর চালান।

সোমবার লোকনাথ ট্যাংক এলাকায় দুই গ্রুপ আলাদা কর্মসূচির ডাক দেয়। এতে কোনো পক্ষই পুলিশের অনুমতি পায়নি। তাই নতুন আহ্বায়ক কমিটি স্থান পরিবর্তন করে নেতৃবৃন্দদের নিয়ে আনন্দ মিছিল করার জন্য বিরাসার বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকেন। এ ঘটনার খবর পেয়ে সদ্য সাবেক কমিটির আহ্বায়ক ফাজিল চৌধুরী ও পদবঞ্চিতরা একই স্থানে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের মধ্যে পালটাপালটি ধাওয়া এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও লাঠিপেটা করে ছাত্রদলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, কমিটি নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে বেশ কয়েক দিন ধরে একে অপরের ওপর হামলা চালাচ্ছে। শহরের পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে গত দুই দিনে ছাত্রদলের সাতজনকে আটক করা হয়েছে। তবে আজকের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সদর দক্ষিণে সড়ক দূর্ঘটনায় নিহত চার জনের দাফন সম্পন্ন

মো; উজ্জ্বল হোসেন বিল্লাল:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের জোড়কানন এলাকার ইউ টার্ণে পিকআপভ্যানের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনায় নিহত ৪ জনের দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার ৬ নং পূর্ব জোড় কানন ইউনিয়নের লালবাগ গ্রামে সকাল ৯ টায় এবং ১০ টায় দুই ধাপে তাদের জানাজার নামাজ শেষ করে পারিবারিকভাবে দাফন কাজ সম্পন্ন করা হয়। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, জানাজার নামাজে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুভাশিষ ঘোষ, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, ৬ নং পূর্ব জোড় কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমিনুল ইসলাম। এছাড়াও জানাজার নামাজে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন গ্রাম থেকে আগত মানুষের ঢল নামে।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমিনুল ইসলাম জানান, এ ঘটনায় বলার মতো মুখে কোনো ভাষা নাই। আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিহত ৪ জনের পরিবারের মাঝে নগদ ১০ হাজার করে দিয়েছি এবং বর্তমানে যারা আহত অবস্থায় মেডিকেল সহ অন্যান্য জায়গায় রয়েছেন তাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি এবং উন্নত চিকিৎসার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য যে, গতকাল ১১ জুন রবিবার বিকাল ৪ টায় পূর্ব জোড়কানন ইউনিয়ন এর লালবাগ ও জগপুর গ্রাম থেকে বঙ্গবন্ধু অনুর্ধ্ব ১৭ ফুটবল টূর্নামেন্টে দেখার উদ্দেশ্যে পিক আপভ্যান যোগে ১৮ থেকে ২০ বছর বয়সী ক্ষুদে সমর্থকরা রওনা হন, তাদের মধ্যে ২ ছিলেন খেলোয়াড়। তাদের অবস্থান করা গাড়িটি উপজেলার লালবাগ রাস্তার মাথা অতিক্রম করে জোড়কানন ইউটার্ণ এর কাছাকাছি গেলে চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন পরবর্তীতে হাসপাতালে আরো ৩ জনের মৃত্যু হয়।

মেডিকেল টেকনোলজিস্টকে ডেকে নিয়ে হত্যা, ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীর লাইফ কেয়ার হাসপাতালের প্যাথলজিক ল্যাব টেকনিশিয়ান দৌলতউজ্জামান জয় (৩২) কে হত্যার দায়ে ৩জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১২ জুন) দুপুরের দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চৌমুহনী পৌরসভার পৌর হাজীপুর এলাকার আহাম্মদ উল্যার ছেলে মো. সোহরাব হোসেন (২৬) একই এলাকার আবুল কাশেমের ছেলে নওয়াজ শরীফ (২৬) ও ইসমাইল লেবারের ছেলে মো. রিয়াজ (২৭)।

জানা গেছে, ২০২০ সালের ১৩ মে সন্ধ্যা ৬টার চৌমুহনী বাজারের লাইফ কেয়ার হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান জয়কে আসামিরা চৌমুহনী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের পৌর হাজীপুর এলাকার মাওলানা কাসেমের বাড়ির সামনে ডেকে নিয়ে মাথায় ও কানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৫ মে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় নিহতের পিতা আবদুর রহমান বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে সোমবার দুপুরে এই মামলার রায় ঘোষণা করেন।

মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ জুয়েল জানান, রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিল। সাজাপ্রাপ্ত পলাতক আসামিরা গ্রেফতারের পর থেকে তাদের সাজা ভোগ করতে হবে। এ মামলায় মো.বেলাল নামে এক আসামির অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।

কুমিল্লার সদর দক্ষিণ থেকে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে ১২ কেজি গাঁজাসহ মোঃ তাজুল ইসলাম ওরফে ফাহিম (১৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ১১ জুন বিকালে উপজেলার কমলাপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটক হওয়া মাদক কারবারি সদর দক্ষিণ উপজেলার উলুরচর গ্রামের মোঃ ওমর ফারুকের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

 

প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস উপলক্ষে অজিত গুহ কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল

মো: উজ্জ্বল হোসেন বিল্লাল:

১১ জুন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার করামুক্তি দিবস উপলক্ষে কুমিল্লা মহানগর ছাত্রলীগ শাখার অর্ন্তভুক্ত ভাষা সৈনকি অজিত গুহ মহাবিদ্যালয় ছাত্রলীগ এর উদ্দ্যোগে আনন্দ মিছিল করা হয়েছে। ১১ জুন রবিবার কলেজ ক্যাম্পাসে উক্ত মিছিল মিছিল করা হয়।

ভাষা সৈনকি অজিত গুহ মহাবিদ্যালয় ছাত্রলীগ এর যুগ্ম-আহ্বায়ক নাসিম উদ্দিন ফয়সালের নেতৃত্বে আয়োজিত মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে কুমিল্লা নগরীর রাজগঞ্জ মোড় প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র কলেজ শাখা ছাত্রলীগ নেতা সানি,নাঈম, পরাণ সহ কলেজ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দরা।

 

চান্দিনায় বাঁচার আকুতি ব্ল্যাড ক্যান্সার আক্রান্ত সাহিদুলের

 

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় মো. সাহিদুল (৩২) নামে এক যুবক দীর্ঘ দিন ধরে ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত। উন্নত চিকিৎসায় বিপুল অঙ্কের টাকা প্রয়োজন। পরিবারের পক্ষে এ ব্যয়ভার বহন করা অসম্ভব। বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে।

সাহিদুল চান্দিনা উপজেলার পৌর এলাকার হারং গ্রামের মৃত মো. রমিজ এর ছেলে। তার স্ত্রী এবং ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তার বাবা-মা কেউ বেঁচে নেই। সাত ভাই বোনের মধ্যে সে সবার ছোট। ২০১৮ সাল থেকে তার শারিরিক সমস্যা দেখা দেয়। কয়েক বছর চিকিৎসা শেষে ২০২১ সালের ডিসেম্বরে অনেক পরীক্ষা-নিরীক্ষার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার ব্ল্যাড ক্যান্সার সনাক্ত হয়। এর পর থেকে চিকিৎসা চালিয়ে নিজের শেষ সম্বল ভিটিবাড়িটিও বিক্রি করে এখন সে একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। তার উন্নত চিকিৎসার কমপক্ষে ২০ লাখ টাকা প্রয়োজন।

ক্যান্সার সনাক্ত হওয়ার আগে জীবিকার তাগিদে সাহিদুল সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। শারিরিক সমস্যা ধরা পড়ায় তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। এখন সে কর্মহীন।

ক্যান্সারে আক্রান্ত সাহিদুল এর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন তার পরিবারের সদস্যদের। বর্তমানে সাহিদুল জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে ডা. মো. মেহবুব আহসান এর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

সাহিদুলের স্ত্রী রাহিমা স্বামীর চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেন। যে কোন হৃদয়বান তার জন্য সাহায্য পাঠাতে পারেন। মো. সাহিদুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নং- ০০৫৯১১১০০০০৪৬৪০, উত্তরা ব্যাংক লিমিটেড, চান্দিনা শাখা, কুমিল্লা। বিকাশ পার্সোনাল- ০১৭৯৩৮৯৬৫৪৩

নগ্ন ভিডিও ধারণ করে লাখ টাকা আদায়,গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে ডেকে নিয়ে তরুণীর সাথে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ ও চাঁদা আদায় চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ভিডিও ধারণের কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইলও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার গোপালপুর ইউনিয়নের মধুপুর গ্রামের গাজী মেম্বার বাড়ির মৃত আমির হোসেনের ছেলে মো.ইমন (২১) ও একই গ্রামের চাঁন মিয়া মহুরী বাড়ির তাজুল ইসলাম সজিব (২০)।

সোমবার (১২ জুন) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল রোববার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার চৌমুহনী বাজারেà