All posts by jitu

১৭ বছর বয়সেও সংকট-সীমাবদ্ধে নিষ্প্রাণ কুবির কেন্দ্রীয় লাইব্রেরি

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের তেমন কোনো আনাগোনা নেই। ১৭ বছর বয়সের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির অবস্থা এমন কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে উঠে এসেছে নানা সংকটের কথা।

শিক্ষার্থীরা জানান, পর্যাপ্ত একাডেমিক রেফারেন্স বইয়ের স্বল্পতা, ফটোকপি মেশিনের ব্যবস্থা না থাকা, ব্যক্তিগত বইপত্র নিয়ে লাইব্রেরিতে ঢুকতে না পারার কারণে তারা লাইব্রেরি বিমুখ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য নেই লাইব্রেরিতে যাওয়ার জন্য নেই কোনো ব্যবস্থা।

পাঁচ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবনের পঞ্চম তলার পূর্ব পাশে ছোট দুই কক্ষ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির অস্তিত্ব। লাইব্রেরি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৭,১৪১ জন শিক্ষার্থীর বিপরীতে লাইব্রেরিতে আসন সংখ্যা মাত্র ১০০টি। সর্বসাকুল্যে মোট বইয়ের সংখ্যা প্রায় ৩০ হাজার। এর মধ্যে মুক্তিযুদ্ধ নির্ভর বইয়ের সংখ্যা ১ হাজার ১১০টি। এছাড়া অন্যান্য বিভাগের বই মোট ২৮ হাজার ৮৯০ টি।

দৈনিক পত্রিকার সংখ্যা ২০ টি, জার্নাল ও রিপোর্ট সংখ্যা ১ হাজার ৩৮০ টি, ম্যাগাজিন সংখ্যা ৫ টি, ই-বুক প্রায় ৪ হাজার। এর মধ্যে ৩ হাজার ৫০০ টি ওয়াইলি পাবলিকেশন এবং ৫০০ টি টিস্টোর, রিসার্চ ৪ লাইফ সাইটের। ই-জার্নালের সোর্স হিসেবে ইমিরাল্ড, টিস্টোর, রিসার্চ ৪ লাইফ এ একসেস আছে।

তবে শিক্ষার্থীর তুলনায় বই ও অন্যান্য সুবিধা অপ্রতুল বলে দাবি করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ১৩ তম আবর্তনের শিক্ষার্থী শাম্মি আক্তার বলেন, “বিশ্ববিদ্যালয়ে আসার পর প্রথমেই খুব আগ্রহ নিয়ে কেন্দ্রীয় লাইব্রেরি1তে গিয়েছিলাম। পাঁচ তলার উপর লাইব্রেরি দেখে হতাশ হলাম সেদিনই। এরপর একাডেমিক রেফারেন্স বইয়ের খোঁজে ১ম সেমিস্টারে গিয়েছি সেখানেও খালি হাতেই ফিরতে হয়। কারণ বই নেই। এরপর কয়েকবার বইয়ের প্রয়োজনে গেলেও প্রতিবারই নিরাশ হয়েছি। তাই ইচ্ছেও কমে গেছে লাইব্রেরিতে বসার।”

এ বিষয়ে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আল নাবিল সাদ বলেন, “একটি লাইব্রেরির প্রাণ হলো বই। অথচ আমাদের লাইব্রেরিতে প্রয়োজনীয় একাডেমিক বইগুলোই নেই। চিত্ত বিনোদনের জন্যও যে কেউ কাব্য কিংবা উপন্যাসের ভালো কিছু বই পড়বে সে সুযোগ ও বন্ধ। চার বছর আগে যেই গল্প-উপন্যাসের বই ছিলো এখনও শেলফ জুড়ে সেগুলোরই বিচরণ নতুন বইয়ের অস্তিত্ব তেমন চোখে পড়েনি। তাই এখন লাইব্রেরিতে খুব একটা যাওয়া হয় না।”

লাইব্রেরির নানা সংকটে আক্ষেপ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভাগের বিশেষ চাহিদাসম্পন্ন পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইদুর রহমান বলেন, ” বিশ্ববিদ্যালয়ের হৃদযন্ত্র এখানকার শিক্ষার্থীরা। অথচ আমাদের একাডেমিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান লাইব্রেরির অবস্থানটাও আমাদের অনুকূলে হয়নি। আমি আমার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ৮ বছরে লাইব্রেরিতে যেতে পেরেছি মাত্র ৩ বার তাও সহপাঠীদের সহায়তায়। অথচ পড়াশোনার জন্য বিভিন্ন রেফারেন্স বইগুলো মিলিয়ে পড়তে পারলে আরও ডেভেলপ করতে পারতাম। ‘

শিক্ষার্থীদের আরো একটি বড় অভিযোগ লাইব্রেরিতে তারা নিজেদের বই নিয়ে প্রবেশ করতে পারে না। এই সমস্যা সমাধানের জন্য চলতি বছরই পঞ্চম তলার পশ্চিম পাশের একটি রুম বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এখনো চালু হয়নি সেই রুমটি।

এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান মহিউদ্দিন মোহাম্মদ তারিক ভূঁঞা বলেন, ‘শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত রুমের ইন্টেরিয়র কাজগুলোর জন্য আমরা স্পন্সর পেয়েছি। তারাই রুমটিকে বসার উপযোগী করে দিবে শিক্ষার্থীদের জন্য। তাদের লোকজন রুমটি পরিদর্শন করে গেছে। খুব দ্রুতই কাজ শুরু করবেন। তাই বিশ্ববিদ্যালয় থেকে আলাদা ফান্ড লাগছে না।’

সার্বিক বিষয়ে ডেপুটি লাইব্রেরিয়ান মহি উদ্দিন মোহাম্মদ তারিক ভূঁঞা বলেন, ‘একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির যে ধরনের কাঠামোগত, প্রযুক্তিগত সুবিধা এবং জায়গা প্রয়োজন তার কোনটাই আমরা রিচ করতে পারিনি। এগুলো মোকাবিলা করার জন্য যে আর্থিক সহযোগিতা দরকার তা এ বছরের (জুন) বাজেটে নেই। তবে নতুন বাজেটে লাইব্রেরি সংক্রান্ত একটা বাজেট থাকবে বলে আমাদের উপাচার্য মহোদয় আশ্বস্ত করেছেন। আমরা এই সমস্যাগুলো নিয়ে আবারও কথা বলবো।’

তিনি আরো বলেন, ‘এছাড়াও আমাদের একটি প্রস্তাবনা থাকবে লাইব্রেরিকে ডিজিটালাইজেশন এবং সার্বিক কাজটা সহজ করতে ‘আরএফআইডি’ প্রযুক্তির ব্যবস্থা করা। সর্বোপরি লাইব্রেরির চলমান কাজগুলোকে গতিময় করতে পর্যাপ্ত জনবল ও প্রয়োজন। আশা করি খুব দ্রুতই আমরা এসব বিষয়ে প্রশাসনের সহযোগিতা পাবো। ‘

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘আমার কাজ বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের নিয়েই। আমি সবসময় শিক্ষার্থীদের চাহিদা, অসুবিধা এসব নিয়ে চিন্তিত থাকি, কাজ করার সর্বোচ্চ চেষ্টা করি। প্রায়ই লাইব্রেরি পরিদর্শনে যাওয়ার ফলে লাইব্রেরির এই সংকটগুলো সম্পর্কে আমি জানি। তবে শিক্ষার্থী তেমন চোখে পড়েনি। কারণ লাইব্রেরিটা আকর্ষণীয় না। আমরা লাইব্রেরিতে শিক্ষার্থীদের ব্যক্তিগত বই, নোট নিয়ে বসে পড়ার জন্য নতুন রুম দিয়েছি, ফান্ড হলে সেটা গুছিয়ে ফেলবো। এছাড়াও বাকি যে সমস্যা গুলো আছে সেটিও নিয়েও আমাদের চিন্তা ভাবনা রয়েছে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার বিষয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো আমি আসার প্রায় ১৬ বছর আগেকার হবে। এখানে ভবন করার সময় লিফট করার কোনো জায়গা রাখেনি। তবুও ফান্ডের ব্যবস্থা হলে আমি তাদের জন্য ক্যাপসুল লিফটের ব্যবস্থা করব।’

জামায়াত মাঠে নামিয়ে আগুন সন্ত্রাস ও ভাঙচুরের প্রস্তুতি নিচ্ছে বিএনপি: কাদের

 

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জামায়াত মাঠে নামেনি। জামায়াতকে মাঠে নামিয়েছে তাদের মুরব্বি বিএনপি। এর মানে তারা আগুন সন্ত্রাস ও ভাঙচুরের প্রস্তুতি নিচ্ছে।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘তারা মানুষ মারবে, বাস পোড়াবে, স্কুল শিক্ষকের চোখ তুলে নেবে!’

শনিবার বিকালে রাজধানীর নিকুঞ্জ খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি সাম্প্রদায়িকতা করতে মাঠে নামছে বলেও অভিযোগ করেন কাদের। এ সময় তিনি বলেন, বিএনপি অগণিত নারীর কোল খালি করেছে। তারা একুশে আগস্ট ঘটিয়েছে। অর্থপাচারকারী, ভোট চোর, আজিজ মার্কা নির্বাচন কমিশন বানানো বিএনপির বিরুদ্ধে খেলা হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল জ্যোতিষীর মতো কথা বলেন- ভোট হলে ১০টিও পাবে না। যে ঐক্যে মানুষ নেই, সেটি আন্দোলনের রূপ নিতে পারে না। দুর্নীতিতে যারা বারবার চ্যাম্পিয়ন তাদের বিরুদ্ধে খেলা হবে।

টেমস নদীর পাড়ে বিদেশে বসে ষড়যন্ত্র না করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৎ সাহস থাকলে তাকে দেশে ফিরে রাজপথে নামার আহ্বান জানান তিনি। তবে ফাউল করলে খবর আছে বলেও হুঁশিয়ারি দেন কাদের।

আরও একটি পুরস্কার পেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ

 

স্পোর্টস ডেস্কঃ

আর্জেন্টিনার সহকারী কোচ হিসেবে যাত্রা শুরু করেছিলেন লিওনেল স্কালোনি। এরপর হন দলের ভারপ্রাপ্ত প্রধান কোচ। সেখান থেকে পাকাপাকি ভাবে প্রধান কোচের দায়িত্ব পান তিনি। আর প্রধান কোচের দায়িত্ব পেয়ে আর্জেন্টিনাকে ২৮ বছর পর কোপা আমেরিকা এবং ৩৬ বছর পর বিশ্বকাপ জিতিয়েছেন এই মাস্টার মাইন্ড।

আর্জেন্টিনাকে সাফল্য এনে দিয়ে বহু পুরস্কার ঘরে তুলেছেন স্কালোনি। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের ইতিহাস এবং পরিসংখ্যান বিভাগের ভোটে সেরা কোচ নির্বাচিত হন তিনি। ফিফার বর্ষসেরা কোচও নির্বাচিত হন স্কালোনি। এছাড়া, মার্চে নির্বাচিত হন আমেরিকার বর্ষসেরা কোচ। এবার লাতিন আমেরিকার সেরা কোচের পুরস্কার গ্রহণ করলেন স্কালোনি।

২০৮ ভোটের মধ্যে ১০৭ ভোট পেয়ে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন মেসিদের গুরু। তারপরই রয়েছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের কোচ আবেল ফেরেইরা। তবে তিনি ভোট পান মাত্র ৩৫টি।

পুরস্কার হাতে পেয়ে স্কালোনি বলেন, ‘স্বীকৃত এমন পুরস্কার আমাকে গর্বিত করে। খেলোয়াড়, কোচিং স্টাফদের কাজের ফলাফল এটি।’

তিনি আরও বলেন, ‘শুধু শিরোপা জিতলেই কোচ খেলোয়াড়দের মূল্য দিতে হবে না। এমন অনেক সময় আছে যখন আপনি সবকিছু ঠিক ভাবে করেন কিন্তু জিততে পারেন না। দুর্ভাগ্যবশত, এই পৃথিবীতে আমরা শুধু বিজয়ীকে পুরস্কৃত করি। এমন অনেক সময় আছে যখন আমরা জিততে পারিনি। ২০১৯ কোপা আমেরিকাতেও আমরা হেরেছি।’

চান্দিনায় সংস্কৃতিক কর্মীসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় সাংস্কৃতিক সংগঠন কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কুমিল্লা’র চান্দিনা প্রতিনিধিসহ ৩ জন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা ৬ কোটি টাকার মানহানির মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে সংগঠনের সদস্যরা।

শনিবার (১০ জুন) বিকেলে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করেন তারা। এসময় বক্তৃতা করেন- সংগঠনের সভাপতি অধ্যাপক এনায়েত উল্লাহ্ ভূইয়া, সহ-সভাপতি অধ্যাপক গৌতম কুমার দেব শ্যামল, মামুনুর রশিদ সরকার, সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন নাঈম।

মানববন্ধনে- সংগঠনের প্রকাশনা সম্পাদক মো. জাকির হোসেন, প্রচার সম্পাদক মো. আবদুল বাতেন, অর্থ সম্পাদক ইসমাইল মোহাম্মদ আলী বাবু, ব্যবসায়ী মো. জাকির হোসেন, মো. খোকন মিয়াসহ সংগঠনের কোমলমতি শিশু কিশোর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (৭ জুন) কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলী আদালতে ওই ৩জন সাংবাদিককে সহ ৪ জনকে আসামী করে ৬ কোটি টাকার মানহানির অভিযোগ এনে মামলাটি দায়ের করেন চান্দিনার সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি’র অনুসারী চান্দিনা পৌর কৃষকলীগ সভাপতি জয়নাল আবেদীন জনি। মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই কুমিল্লা কে নির্দেশ দেন আদালত।

যারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতা চায় না, তারাই নির্বাচন এলে এক হয়ে যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না, তারাই নির্বাচন এলে এক হয়ে যায় নতুন ষড়যন্ত্রের জন্য।

শনিবার (১০ জুন) সকালে ঢাকার ধামরাইয়ে বৈন্যা-কুশুরা পুলিশ ক্যাম্প উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যেহেতু জামায়াত সবসময় বায়তুল মোকাররমের উত্তর গেটে কর্মসূচি পালন করে জনসাধারণের অসুবিধা করতো তাই তাদের ভেন্যু সরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে মন্ত্রী মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে অংশ নেন। সভায় মন্ত্রী ছাড়াও স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামসহ বিভিন্ন বিশিষ্টজন অংশ নেন।

ব্যবসায়ীকে জবাই করে হ’ত্যার পর লা’শ চেয়ারে বসিয়ে রেখে গেল দুর্বৃত্তরা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে এক ব্যবসায়ীকে জবাই করে হ’ত্যা করে লা’শ চেয়ারে বসিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।

নিহত ব্যবসায়ীর নাম দুলাল চন্দ্র দাস (৫০)। তিনি উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের টঙ্গীরপাড় এলাকার দাস বাড়ির হরলাল চন্দ্র দাসের ছেলে। তিনি স্থানীয় ছয়ানী বাজারে ভাইয়ের সাথে ক্রোকারিজ ব্যবসা করতেন এবং টঙ্গীর পাড় কালী মন্দীর সংলগ্ন চিত্ত বাবুর দীঘি লিজ নিয়ে মাছ চাষ করতেন।

শনিবার (১০ জুন) সকাল পৌনে ৯ টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এর আগে, শুক্রবার দিবাগত রাত ২-৩ টার মধ্যে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের টঙ্গীর পাড় এলাকার চিত্ত বাবুর দীঘিতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা বাঁশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুলাল ভাইয়ের সাথে ব্যবসা করতেন। পাশাপাশি টঙ্গীর পাড় এলাকার কালী মন্দির সংলগ্ন চিত্ত বাবুর (দীঘি) পুকুর দুই বছর আগে লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। লিজ নেওয়া দীঘি তার বাড়ি সংলগ্ন হওয়ায় দুলাল প্রত্যেক দিন রাতে দীঘির পাড়ে বসে মাছ পাহারা দিত। প্রতিদিনের ন্যায় দুলাল শুক্রবার রাতেও দীঘিতে মাছ পাহারা দিতে যায়। সেখানে দুর্বৃত্তরা মাথা থেকে মুখ ও গলায় ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। এরপর লাশ চেয়ারা বসিয়ে রেখে চলে যায়। রাত সোয়া ৩টার দিকে একই বাড়ির এক ব্যক্তি মাছ ধরার জন্য ব্যাস জাল নিতে দুলালের কাছে দীঘির পাড়ে যায়। তখন সে দুলালের নাম ধরে ডাকাডাকি করে কোন সাড়া পায়নি। একপর্যায়ে সে দেখতে পায় দুলালের রক্তাক্ত লাশ চেয়ারে পড়ে আছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাথা থেকে মুখ পর্যন্ত ও গলায় কুপিয়ে জখম করে হত্যা করা হয় দুলালকে। ধারণা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাত ২-৩ টার মধ্যে এ হত্যাকান্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

কুমিল্লায় ‘মৌসুমী ফলাহার’ এর আয়োজন করেছে অধুনা থিয়েটার

স্টাফ  রিপোর্টার:

সাংস্কৃতিক সংগঠন অধুনা থিয়েটার প্রতিবারের ন্যায় এবারও আয়োজন করেছে “মৌসুমী ফলাহার” অনুষ্ঠানের।

শুক্রবার কুমিল্লা নগরীর  কবি নজরুল ইনস্টিটিউট  এর মিলনায়তনে কুমিল্লার সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সম্মানে আয়োজন  করা হয় এই  ফলাহারের। আম, জাম, কাঁঠালের মত অতি পরিচিত ফলের পাশাপাশি পেয়ালা, ডেউয়া, চাপকাঠালি, দেশী খেজুর, লটকন, জামরুলসহ প্রায় ১৮ প্রজাতির দেশি ফল ছিল এই আয়োজনে।

অধুনা থিয়েটার এর প্রতিষ্ঠাতা এড. শহীদুল হক স্বপন জানান, ভবিষ্যৎ প্রজন্মকে হারিয়ে যেতে থাকা দেশীয় ফলের সাথে সুপরিচিত করতে ও অতিথিদের সাথে সুমিষ্ট মৌসুমী ফল আহার এর আনন্দ ভাগাভাগি করতেই এই আয়োজন  করা হয়েছে ।

সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌ. সঞ্জীব কুমার তলাপাত্র  এর উপস্থাপনায় আগত অতিথিরা যথাক্রমে তাঁদের অভিব্যক্তি প্রকাশ করে অধুনা থিয়েটারের এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। উক্ত “মৌসুমী ফলাহার” আয়োজনের আহবায়ক ছিলেন অধুনা থিয়েটারের সভাপতি মন্ডলীর সদস্য মোঃ শামীম ভূঁইয়া এবং সদস্য সচিব হিসেবে দ্বায়িত্ব পালন করেন সংগঠনের আপ্যায়ন সম্পাদক সাজিয়া আফরিন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক দুলাল, এড. মাহবুবুর রহমান,এড. নেয়ামতুল্লাহ্ জামান, কুমিল্লা সরকারি কলেজের অধ্যাপক রীতা চক্রবর্ত্তী, ভিক্টোরিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জোবেদা নূর খান, কুমিল্লা সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যক্ষ শামীম হায়দার ও সাধারণ সম্পাদক শাহাদাত সরকার,  কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সভাপতি কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম বাবু, দৈনিক কুমিল্লার কাগজের উপ সম্পাদক জহির শান্ত, নাগরিক টিভির ভিডিও ক্যামেরাপার্সন আলমগীরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পুলিশ সার্জেন্ট পদে সুপারিশপ্রাপ্ত হলেন কুবির ৮ শিক্ষার্থী

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি :

বাংলাদেশ পুলিশ বাহিনীতে সার্জেন্ট পদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে চলতি বছর-২০২৩ এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বিভিন্ন বিভাগের মোট ৮ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (০৮ জুন) বাংলাদেশ পুলিশ বাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এ তালিকায় রয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষ অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষার্থী মোঃ ইমতিয়াজ শাহরিয়া ভূঁইয়া, লোক প্রশাসন বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী কামরুল হাসান, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী ইমরান মাহমুদ জীবন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হরিৎ ও একই বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী নাজমুল অভি, নৃবিজ্ঞান বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী সাব্বির আহম্মেদ চৌধুরী, অর্থনীতি দশম ব্যাচের শিক্ষার্থী আলাউদ্দিন মাহমুদ এবং মার্কেটিং বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী নাজমুল লিংকন চৌধুরী।

নিজের সফলতার অনুভূতি ব্যক্ত করে ইমতিয়াজ শাহরিয়া বলেন, যারা এ বছর সার্জেন্ট পদে চূড়ান্তভাবে
নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে আমি সর্বকনিষ্ঠ। আমি
এ বছর মোট ১১টি ধাপ সম্পন্ন করে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছি। এজন্য আল্লাহ তা’য়ালার নিকট শোকরিয়া আদায় করছি। বাবা-মায়ের কষ্টকে সার্থক করতে পেরেছি। সবার নিকট দোয়া চাই যাতে করি আমি ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারি।

তিনি আরো বলেন, নিজের মেধাকে কাজে লাগিয়ে মানুষের সেবাকে আরো সহজ এবং প্রযুক্তি নির্ভর করতে চাই। ভবিষ্য প্রচেষ্টা থাকবে বিসিএস দিয়ে পুলিশ ক্যাডারে জয়েন করার।

উল্লেখ্য সার্জেন্ট হিসেবে নিয়োগ প্রাপ্তিতে তারা জাতীয় পে-স্কেল: ১০ম গ্রেডে (১৬,০০০-৩৮,৬৪০ টাকা) বেতনসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।

কুবিতে অনুষ্ঠিত হলো বাজার গবেষণায় উদ্বুদ্ধকরণ ও প্রায়োগিক প্রশিক্ষণ

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয় ও পৃতি রিসার্চ এন্ড কন্সালটেন্সি লিমিটেডের যৌথ উদ্যোগে ছাত্র-ছাত্রীদের বাজার গবেষণায় উদ্বুদ্ধকরণ ও প্রায়োগিক প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক অমিত দত্ত, পৃতি রিচার্জ এন্ড কন্সালটেন্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাইমুর রহমান, পরিচালক (গবেষণা ও প্রসাশন) নাহিদা সুলতানা, সহকারী ব্যবস্থাপক (গবেষণা ও ফিল্ড অপারেশন) প্রদীপ কুমার পাল, গবেষণা সহকারী মো:শাওনুল ইসলাম।

কর্মশালায় শিক্ষার্থীদের বাজার গবà