,

যারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতা চায় না, তারাই নির্বাচন এলে এক হয়ে যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
June 10, 2023
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না, তারাই নির্বাচন এলে এক হয়ে যায় নতুন ষড়যন্ত্রের জন্য।

শনিবার (১০ জুন) সকালে ঢাকার ধামরাইয়ে বৈন্যা-কুশুরা পুলিশ ক্যাম্প উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যেহেতু জামায়াত সবসময় বায়তুল মোকাররমের উত্তর গেটে কর্মসূচি পালন করে জনসাধারণের অসুবিধা করতো তাই তাদের ভেন্যু সরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে মন্ত্রী মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে অংশ নেন। সভায় মন্ত্রী ছাড়াও স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামসহ বিভিন্ন বিশিষ্টজন অংশ নেন।