All posts by jitu

যুবলীগ নেতা জামাল হত্যা: রিভিশন বাতিল, উপজেলা চেয়ারম্যানের ভাই মাসুদ রিমান্ডে

 

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লায় আলোচিত যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলায় দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যানের ভাই মো মাসুদের রিভিশন বাতিল করে দিয়েছে উচ্চ আদালত। একই সাথে আদালত মাসুদের দুই দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন। বুধবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেলাল উদ্দিন রিভিশন বাতিল করে এই আদেশ দেন। এতে যুবলীগ নেতা জামাল হোসেন হত্যায় ব্যবহৃত অস্ত্রের মালিক, হত্যা পূর্বের প্রশিক্ষণের স্থান ও আসামীদের বিদেশে পালিয়ে যাওয়ার বিষয় গুলো বেড়িয়ে আসবে বলে প্রত্যাশা করেছেন আসামী পক্ষের আইনজীবী মাসুদ সালাউদ্দিন। এর আগে নিম্ম আদালতে মাসুদের তিন দিনের রিমান্ড মঞ্জুরের পর তা স্থগিত করে একই আদালত। পরবর্তীতে উচ্চ আদালত সেই স্থগিতাদেশ বাতিল করে দেয়। এরপর উচ্চ আদালতে আসামী পক্ষের আইনজীবী মাসুদের রিমান্ডের বিষয়ে রিভিশন আবেদন করলে তা বাতিল করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদী পক্ষের আইনজীবী এড মাসুদ সালাউদ্দিন রিভিশন বাতিল ও রিমান্ড মঞ্জুরের বিষয়ে সন্তোষটি প্রকাশ করে শুক্রবার জানান, মহামান্য আদালতের এই আদেশটি একটি যুগান্তকারী আদেশ। মহামান্য আদালত মনে করেছেন আসামী মাসুদের রিমান্ডের মাধ্যমে ঘটনার বিচারের বিষয়ে যেসব তথ্য জানার প্রয়োজন, তা বেড়িয়ে আসবে৷ আদালতের এই অবজারভেশন সম্পূর্ণরুপে যুক্তিক।

তিনি আরো বলেন, ‘এই রিমান্ডের মাধ্যম তিনটি গুরুত্বপূর্ণ বিষয় বেড়িয়ে আসবে বলে প্রত্যাশা করি। হত্যায় ব্যবহৃত অস্ত্র সরবরাহ ও তার মালিক কে, হত্যার পূর্বে আসামীদের প্রশিক্ষণের সার্বিক বিষয় এবং হত্যার পর আসামীদের বিদেশে পালানোর ঘটনা’।

গত (১১ মে) মালদ্বীপ পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার হোন মাসুদ। সে দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের ছোট ভাই। গত ৩০ এপ্রিল দাউদকান্দির গৌরীপুর বাজারে যুবলীগ নেতা জামাল হোসেন হত্যার মামলার ১০ নাম্বার গ্রেফতারকৃত আসামী মো মাসুদ।

প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল দাউদকান্দির গৌরীপুর বাজারে যুবলীগ নেতা জামাল হোসেনকে বোরকা পড়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনায় এখন পর্যন্ত আলাদা কয়েকটি অভিযানে একজন শ্যুটারসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। এই হত্যাকান্ডে ব্যবহৃত দু’টি পিস্তল ও একটি রিভলবার ছাত্রলীগ নেতা মাজহারুল হক সৈকতের কাছ থেকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত (১১ মে) মালদ্বীপ পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে মো: মাসুদকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

মেঘনায় ঝড়ের কবলে পড়ে পণ্যবাহী ট্রলার ডুবি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে এমভি মোহছেন আউলিয়া নামে একটি পণ্যবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে ট্রলারে থাকা ৭ মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৯টার দিকে উপজেলার কর্ণফুলী চ্যানেলের ১ নম্বর বয়ার এলাকায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে।

ট্রলারের মাঝি মোহাম্মদ জিহাদ উদ্দিন জানান, ভোর ৪টার দিকে চট্টগ্রামের চাকতাই ফিশারীঘাট থেকে মালামাল বোঝাই করে হাতিয়ার উদ্দেশ্যে ট্রলারটি যাত্রা করে। সকাল ৯টার দিকে কর্ণফুলী চ্যানেলের ১ নম্বর বয়ার এলাকায় পৌঁছলে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক পাশে থাকা এমভি মায়মুনা নামে একটি জাহাজ এসে আমাদের ৭ মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করে।

ওসি আরও বলেন, জিডিতে ট্রলার মাঝি জিহাদ উল্লেখ করেন, ট্রলারে প্রায় এক কোটি টাকার মালামাল ছিল। বিষয়টি নৌ-পুলিশ খতিয়ে দেখছে।

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মী নিহত

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ফারুক হোসেন (২৫) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছে।

শুক্রবার (৯ জুন) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নালঘর রাস্তার মাথায় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।

নিহত ফারুক গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দক্ষিণ শ্রীপুর গ্রামের নিয়াজ মন্ডলের ছেলে। সে ছুপুয়া আমির শার্ট গার্মেন্টসে চাকরি করতো।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম লোকমান হোসাইন জানান, ‘শুক্রবার সকালে ফারুক হোসেন প্রতিদিনের ন্যায় মহাসড়কের পাশ দিয়ে তার নিজ কর্মস্থল আমির শার্ট গার্মেন্টসে যাচ্ছিল। পথিমধ্যে পিছন থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যান। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

কুমিল্লার চান্দিনায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় মো. জলিল সরকার (৮৩) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ জুন) রাত ৮টায় চান্দিনা উপজেলার গল্লাই ও বাতাঘাসী ইউনিয়নের ঘুগরাবিল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে চান্দিনা থানা পুলিশ।

নিহত মো. জলিল সরকার কুমিল্লার দেবীদ্বার উপজেলার বরকামতা গ্রামের বাসিন্দা। কর্ম জীবনে তিনি দীর্ঘ সময় আর্ট পেশায় যুক্ত ছিলেন। পরবর্তীতে বাধ্যর্ক জনিত কারণে অনেকটা স্মৃতিভ্রম হয়ে বাড়ি থেকে বের হয়ে যেতেন বলে জানান পরিবারের সদস্যরা। দাম্পত্য জীবনে তিনি ৮ ছেলে ও ৩ মেয়ের জনক।

নিহতের ছেলে আজহারুল ইসলাম সরকার জানান, আমার বাবা বার্ধক্যজনিত কারণে অনেক সময় স্মৃতিভ্রম হয়ে বাড়ি থেকে বের হয়ে যেতেন। রাস্তা-ঘাটে ওনাকে কেউ প্রশ্ন করলেও উত্তর দিতেন না। অনেক সময় আবার বাড়ির পথ ভুলে যেতেন। আমরা বিভিন্ন স্থান থেকে খুঁজে আবার বাড়িতে আনতাম। গত ২ জুন তিনি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান। আমরা কোথাও খুঁজে না পেয়ে ছবি দিয়ে প্রচারপত্র বিতরণ করেছি। ৭ জুন রাতে চান্দিনা থানায় অর্ধগলিত মরদেহ উদ্ধারের খবর শুনে আমরা পিতার মরদেহ সনাক্ত করি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, বার্ধক্য জনিত কারণে লোকটি মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানতে পেরেছি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নোয়াখালীতে সিএনজি চাপায় ইমামের মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশা চাপায় এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার সেনবাগ পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাদরা এলাকার ছয় বাড়িয়া কালভার্টের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মতিন (৬৭) জেলার সুবর্ণচর উপজেলার আটকপালিয়া এলাকার এলাকার বাসিন্দা এবং একটি মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তিনি বর্তমানে জেলার সেনবাগ উপজেলার ছয়বাড়িয়া জামে মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে যোহরের নামাজ শেষে মসজিদ থেকে নিহত আব্দুল মতিন স্থানীয় বাজারে যাচ্ছিলেন। ওই সময় উপজেলার দক্ষিণ কাদরা ছয়বাড়িয়া কালভার্টের ওপর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইসাইকেল সহ তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এ ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ করেনি। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে পরে জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মাত্র ৭ মাসেই পবিত্র কুরআন মুখস্থ করে হাফেজ হলেন জুবায়ের

 

ডেস্ক রিপোর্টঃ

পবিত্র কুরআন মাত্র সাত মাসেই মুখস্থ করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ বাইতুন নূর তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী জুবায়ের আল জামি।

জুবায়ের আল জামি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ওভারামপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। ব্যবসায়ের সুবাদে তিনি হাজীগঞ্জ মডেল কলেজসংলগ্ন নিজস্ব ভবন তালুকদার নিকেতনে বসবাস করেন।

জাহাঙ্গীর আলমের এক ছেলে ও এক মেয়ের মধ্যে ছেলেকে পড়ান হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজে। এরই মাঝে সন্তানকে আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে বাইতুন নূর তাহফিজুল কুরআন মাদ্রাসায় হেফজ বিভাগে ভর্তি করান।

যার সুফল মিলে মাত্র সাত মাসের মাথায়। হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এই শিক্ষার্থী মাত্র সাত মাসেই কুরআনে হাফেজ হন।

মাদ্রাসার মোহতামিম হাফেজ কারি মাওলানা মোহাম্মদ নাজির আহমদ জানান, শিক্ষক, অভিভাবক ও নিজেদের মেহনতে শিক্ষার্থীরা হেফজ্ শেষ করে। শিক্ষির্থীর মেধা ভালো হলে আর অভিভাবকরা মেহনত করলে আশা করি এভাবেই আগামী দিনগুলোও শেষ করতে পারব।

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে কৃষকসহ ৩ গরুর মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নে বজ্রপাতে শাহজাহান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া একই ইউনিয়নের খেওয়াই গ্রামে বজ্রপাতে ৩টি গরু মারা গেছে।

বৃহস্পতিবার (৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এসব ঘটনা ঘটে।

মৃত শাহজাহান সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত জালু মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

মাছিহাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল জানান, দুপুরের পর বৃষ্টি শুরু হয়। এসময় কাঞ্চনপুর গ্রামে শাহজাহান নামে এক ব্যক্তি মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান। পাশাপাশি একই সময়ে বজ্রপাতে খেওয়াই গ্রামে কৃষক মনা ভুইয়ার ৩টি গরু মাঠে ঘাস খাওয়া অবস্থায় মারা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বজ্রপাত মাছিহাতা ইউনিয়নে এক ব্যক্তি ও ৩টি গরু মারা যাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কুমিল্লার হোমনায় এক রশিতে মা ও শিশু সন্তানের ঝুলন্ত লা’শ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার হোমনা উপজেলা থেকে এক রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ফকির বাড়ি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন সানজিদা আক্তার (২০) ও তার ছেলে আবদুল্লাহ (২)। সানজিদা উপজেলার ফকির বাড়ি এলাকার বাবু মিয়ার স্ত্রী।

নিহতের বড় ভাই শরীফ মিয়া বলেন, তিন বছর আগে বাবু মিয়ার সঙ্গে তার বোনের বিয়ে হয়। কিছুদিন তাদের সংসার ভালো চললেও ছেলে আবদুল্লাহ’র জন্মের পরই বাবু পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে প্রায়শই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এছাড়া শ্বশুর বাড়ির অন্য সদস্যরাও তার বোনকে কারণে-অকারণে মারধর করতো। এ কারণে সানজিদা স্বামীর বাড়ি ছেড়ে চলে আসলেও ভাষানিয়া ইউনিনের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জালাল উদ্দিনের কথায় আমরা আবার তাকে স্বামীর বাড়িতে পাঠায়।

সানজিদা আক্তারের বাবার অভিযোগ, স্বামী ও শ্বশুর বাড়ির সদস্যরা সানজিদাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে।

ইউপি সদস্য জালাল উদ্দিন বলেন, সানজিদাকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন দীর্ঘদিন ধরে অত্যাচার করছে। এ নিয়ে ৫-৬ বার শালিসও হয়। সর্বশেষ বৈঠকে আমি ছিলাম। ওই বৈঠকে সানজিদার বাবা মেয়েকে দিতে রাজি ছিল না। কিন্তু আমরা স্থানীয়রা সবাই বুঝিয়ে মেয়েটাকে স্বামীর বাড়িতে দিয়েছিলাম।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ঘরের দরজা ভেঙে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা এবং ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন এলেই জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

মেসির ঘোষণার পরই লাফিয়ে বাড়ছে ইন্টার মিয়ামির ফলোয়ার

স্পোর্টস ডেস্কঃ

লিওনেল মেসি নামের ক্ষমতা কতো তা টের পেয়েছিল পিএসজি। ২০২১ সালে মেসি যোগ দেওয়ার পর বেড়ে যায় ক্লাবের জার্সি বিক্রি। সেইসঙ্গে বৃদ্ধি পায় ক্লাবের সোশ্যাল মিডিয়ায় অনুসারী সংখ্যাও।

পিএসজির জার্সিতে মেসি শেষ ম্যাচ খেলার পর বিপরীত চিত্রও দেখে ক্লাবটি। এক ধাক্কায় ৮ লাখ অনুসারী কমে যায় পিএসজির। মেসির নতুন ক্লাবে যোগ দেওয়ার পরই হু হু করে বাড়ছে আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির অনুসারীর সংখ্যা।

বৃহস্পতিবার (৮ জুন) ইন্টার মায়ামিতে যোগদানের ঘোষণা দেন মেসি। তার যোগদানের ঘোষণার আগে ক্লাবটির ইনস্টাগ্রামে অনুসারীসংখ্যা ছিল প্রায় ১০ লাখ। আর ঘোষণার চার ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে ১৩ লাখ অনুসারী বেড়েছে আমেরিকার মেজর লিগ সকারের ক্লাবটির।

স্প্যানিশ গণমাধ্যম মার্কা লিখেছে, খেলাধুলার ইতিহাসে খুব কম তারকাই ফুটবল বিশ্বের ওপর এতটা প্রভাব রাখতে পেরেছেন। এ ব্যাপারে মেসির সঙ্গে শুধু ক্রিস্টিয়ানো রোনালদোরই তুলনা চলে বলেও জানায় তারা।

ইনস্টাগ্রামের পাশপাশি টুইটারেও অনুসারী বেড়েছে ইন্টার মিয়ামির। টুইটারে পাঁচ মিনিটে ক্লাবটির অনুসারী বেড়ে যায় ৭০ হাজার। মেসি নতুন গন্তব্যের ঘোষণার আগে টুইটারে মিয়ামির অনুসারী ছিল ১ লাখ ৯০ হাজার। সেখানে পাঁচ মিনিট পর তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ৬০ হাজার। বর্তমানে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার ঘোষণার পর পেরিয়েছে ১৪ ঘণ্টা। এ সময়ে টুইটারে অনুসারী বেড়েছে ২ লাখ ১১ হাজার।

কু‌মিল্লা নগরীর ই‌লেকট্রনিক্স মা‌র্কেটে তদার‌কি অ‌ভিযান, ৪ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কু‌মিল্লা নগরীতে চার্জার ফ‌্যান ও রিচার্জেবল পণ‌্য বি‌ক্রির দোকানগু‌লো‌তে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচা‌লনা করেছে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ।

বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১১টা থে‌কে নগরীর স্টে‌ডিয়াম মা‌র্কেট ও কা‌ন্দিরপাড় এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় অ‌তি‌রিক্ত মূ‌ল্যে চার্জার ফ‌্যান বি‌ক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, বি‌ক্রেতা‌কে ভাউচার প্রদান না করা ও ই‌চ্ছেমা‌ফিক দা‌মে রিচা‌র্জেবল ই‌লেকট্রনিক্স পণ‌্য বি‌ক্রির ম‌তো ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভিযো‌গে ৪ প্রতিষ্ঠান‌কে ৩৩ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং অন‌্যদের সতর্ক করা হয়।

জ‌রিমানাকৃত প্রতিষ্ঠানগু‌লো- স্টে‌ডিয়াম মা‌র্কেটের রুপালী এন্ড ইউ‌রেকা ই‌লকট্রনিক্স‌কে ২০ হাজার টাকা, বিস‌মিল্লাহ ই‌লেকট্রনিক্স‌কে ৫ হাজার টাকা। কা‌ন্দিরপাড় এলাকার তিশা ই‌লেকট্রনিক্স‌কে ৫ হাজার টাকা এবং মিউ‌জিক টে‌লিকম‌কে ৩ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।

সহকারী প‌রিচা‌লক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে স‌্যা‌নিটারি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।