All posts by jitu

সদরের জগন্নাথপুরে রিভলবার, গুলি ও ইয়াবাসহ একজন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদরের জগন্নাথপুরে একটি দেশীয় রিভলবার, ২ রাউন্ড গুলি ও ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

৪ মে রাত সোয়া ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানা পুলিশ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার হওয়া মোঃ সোহাগ (৩৯) সদরের দৌলতপুরের মৃত. মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে।

অভিযানে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ সোহরাব হোসেন ভূইয়া এবং এএসআই (নিঃ) মোঃ মাসুদ রানা, এএসআই (নিঃ) জনি দেবদাস ও সঙ্গীয় ফোর্সসহ ৬নং জগন্নাথপুর ইউপিস্থ দৌলতপুর সাকিনের ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বিপরীত পার্শ্বে দৌলতপুর জামে মসজিদের পাশ্চিমে কাঁচা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার হওয়া আসামীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে পূর্বের একটি মাদক মামলা আদালতে বিচারাধীন।

বুড়িচংয়ে স্বামীর দ্বিতীয় বিয়ে ও নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রীর আত্মহ’ত্যা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে স্বামীর দ্বিতীয় বিয়ে নির্যাতন সহ্য করতে না পেরে অভিমানে প্রথম স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহ’ত্যা করেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৪ মে) সকালে ঘটনাটি ঘটে। সে ৩ মাস বয়সী একটি কন্যা সন্তানের জননী।

বুড়িচং থানার এস আই নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুড়িচং সদরের পশ্চিমপাড়া মর্তুজ আলীর বাড়িতে ভাড়া থাকতেন মাছ ব্যবসায়ী সোহেল ও তার স্ত্রী সুমাইয়া আক্তার সোমা (৩৭)। এই বাড়িতে ভাড়া থাকাকালে একটি কন্যা সন্তান জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স তিন মাস।

জানা যায়, স্ত্রীকে না জানিয়ে স্বামী সোহেল আবার বিয়ে করে ফেলে। দ্বিতীয় বিয়ে করার পর থেকেই প্রথম স্ত্রীকে ভরণপোষণ থেকে বঞ্চিত রেখেছে এবং প্রায় সময় বাড়িতে এসে স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন।তাদের আশে-পাশে ভাড়া থাকতেন ননদ আসমা আক্তার ও তার স্বামী শাহাজাহান। তারাও প্রায় সময় সোমা আক্তারের উপর নির্যাতন চালাতেন। এসব নির্যাতন সহ্য করতে না পেরে বৃহস্পতিবার সকালে টিনসেট ঘরের তীরের সাথে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার পর থেকে স্বামী সোহেল ও ননদ আসমা আক্তার, স্বামী শাহাজাহান পলাতক রয়েছে।

খবর পেয়ে বুড়িচং থানার ওসি ইসমাইল হোসেনের নির্দেশে এসআই নুরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট করেন। স্বামী সোহেল ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় কালা মিয়ার ছেলে। নিহত সোমা আক্তারের বাড়ি সিলেট সদরের চিকরপাড়া এলাকার মৃত:আশ্রাফ আলীর মেয়ে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বার্সায় এক বছর থেকে সৌদির ক্লাবে যাবেন মেসি?

 

স্পোর্টস ডেস্কঃ

চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে লিওনেল মেসির। এরই মধ্যে আর্জেন্টাইন মহাতারকাকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে বেশ কয়েকটি ক্লাব। এই তালিকায় রয়েছে মেসির সাবেক ক্লাব বার্সেলোনা, সৌদি আরবের ক্লাব আল-হিলাল ও যুক্তরাষ্ট্রের মেজর লিগের ক্লাব ইন্টার মিয়ামি।

এদিকে পিএসজির অনুমতি ছাড়াই পর্যটন দূত হিসেবে সৌদি সফরে গিয়েছেন মেসি। দেশটির সরকারের আমন্ত্রণে বর্তমানে স্ত্রী ও সন্তানসহ মধ্যপ্রাচ্যের দেশটিতে অবস্থান করছেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন তারকা।

তাই ফরাসি জায়ান্টরা মেসিকে দুই সপ্তাহের শাস্তির পাশাপাশি প্রায় ১৭ লাখ ইউরো আর্থিক জরিমানা করেছে। মেসির সৌদি যাত্রা নিয়ে ফুটবল দুনিয়ায় যখন তোলপাড়, তখন চমকপ্রদ এক খবর প্রকাশ করেছে স্প্যানিশ রেডিও স্টেশন ‘অন্দা চেরো’।

সংবাদমাধ্যমটি বলছে, পিএসজির সঙ্গে মেসির চুক্তির প্রক্রিয়া থমকে যাওয়ার পর থেকেই তাকে দলে টানতে চাইছে অনেক ক্লাব। তবে মেসি শেষ পর্যন্ত সৌদি ক্লাব আল-হিলালে যান, তবে তার আগে শৈশবের ক্লাব বার্সেলোনায় এক বছর খেলে যাবেন।

মেসিকে ফেরাতে অনেক আগে থেকেই মরিয়া হয়ে মাঠে নামে বার্সা। তবে খুদে জাদুকরকে পেতে হলে কাতালান ক্লাবটিকে অর্থনৈতিক সীমাবদ্ধতার বাঁধা টপকাতে হবে। যেখানে বেতন–ভাতা থেকে অন্তত ২০ কোটি ইউরো কমাতে হবে বার্সাকে।

এদিকে মেসিকে ফেরানোর প্রক্রিয়াকে সহজ করতে ইতোমধ্যে লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে দর-কষাকষিও করছে বার্সা। যদি সব ঠিক থাকে, তাহলে আগামী মৌসুমে আবারও স্পেনে পা রাখবেন এই তারকা।

তবে ‘অন্দা চেরো’র খবর সত্যি হলেও মেসিকে এক বছরের বেশি পাবে না বার্সা। এরপরই ন্যু ক্যাম্প ছেড়ে সৌদি আরবে যাত্রা করবেন মেসি। শুধু মেসিই নন, তার পথ ধরে বার্সার দুই তারকা ফুটবলার সের্হিও বুসকেতস ও জর্দি আলবারও মধ্যপ্রাচ্যের দেশটিতে যাওয়ার গুঞ্জন ছড়িয়েছে।

আবারও দাম বাড়ল সয়াবিন তেলের

 

ডেস্ক রিপোর্টঃ

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেন্ড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা করে ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এ দাম আজ থেকেই কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, বোতলজাত সয়াবিন লিটারপ্রতি ১৯৯ টাকা, খোলা সয়াবিন লিটারপ্রতি ১৭৬ টাকা, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল ৯৬০ টাকা ও পাম সুপার খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে বোতলজাত ১ লিটার সয়াবিনের দাম ছিল ১৮৭ টাকা, পাঁচ লিটারের দাম আগে ছিল ৯০৬ টাকা এবং খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৬৭ টাকায়।

চৌদ্দগ্রামে যুব সংগঠনের উদ্যোগে ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে হতদরিদ্র চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করে হতদরিদ্র রোগিদের এ সেবা দেয়া হয়।

বৃহস্পতিবার (৪ মে) বাংপাই মজুমদার মার্কেটের চিলেকোঠা রেস্টুরেন্টে এ উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন গাইনি এন্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহনাজ পারভীন জেবা, বাত-ব্যাথা রোগ বিশেষজ্ঞ ডা. মো: শামছুল ইসলাম (বকুল), বাত ব্যথা, প্যারালাইসিস, স্ট্রোক, বক্ষব্যাধি ও এ্যাজমা রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনসালটেন্ট ডা. আহসান হাবিব ভূঁইয়া।

বাংপাই যুব সংগঠনের নেতা ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, যাদের হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই এমন লোকদের সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এ সময় সমাজের বিত্তবানদের অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

নোয়াখালীতে পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ও আমান উল্লাহপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে একটি বন্দুক ও একটি এলজি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মাহমুদুল হাসান।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের নূর মিয়ার ছেলে শাওন, আলাইয়াপুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের শামছুল হকের ছেলে আরিফুর রহমান জনি ও একই ইউনিয়নের ভবভদ্রী গ্রামের নজরি আহম্মদের ছেলে নিজাম উদ্দিন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের একটি দল আলাইয়াপুর ইউনিয়নে অভিযান চালায়। এসময় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নেওয়ার সময় জনি ও নিজাম উদ্দিনকে আটক করা হয়।

পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে একটি এলজি জব্দ করা হয়। একই রাতে র‌্যাবের অপর একটি দল ছয়ানী ইউনিয়নে অভিযান চালিয়ে অস্ত্র ভাড়া দেওয়ার সময় শাওন নামের এক অস্ত্রধারীকে একটি একনলা বন্দুকসহ আটক করে।

কোম্পানি কমান্ডার লে. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কাতার প্রেসক্লাবের আলোচনা সভা

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতার থেকেঃ

গণমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করেছে বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর নেতৃবৃন্দ। ৩ই মে, ২০২৩ বুধবার রাতে কাতার এর রাজধানী দোহায় প্রেসক্লবা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতি বছর ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি।’

প্রসক্লাবের সদস্য সচিব আকবর হোসেন বাচ্চুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহবায়ক ইউসুফ পাটোয়ারী লিংকন।

সভায় বক্তারা বলেন, ইউনেস্কোর সুপারিশে ৩০ বছর ধরে মুক্ত গণমাধ্যম দিবস পালন করছে জাতিসংঘ। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এই দিবস পালনের অন্যতম উদ্দেশ্য। তাই সব দেশেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তাহলে সুশাসন প্রতিষ্ঠা পাবে। মানবাধিকার রক্ষা পাবে। দেশ এগিয়ে যাবে। বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইন অন্তরায় উল্লেখ করে বক্তারা বলেন, আইনটির অপব্যবহার করে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। সাংবাদিক হয়রানি বন্ধ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে হলে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে অথবা সংশোধন করতে হবে। সাংবাদিক এবং গণমাধ্যমকে এই আইন দিয়ে হয়রানি না করার দাবি জানান বক্তারা।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- সিনিয়র সাংবাদিক এখন টিভি কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন, জিটিভি কাতার প্রতিনিধি এম এ সালাম, চ্যানেল২৪ এর কাতার প্রতিনিধি কাজী মোঃ শামিম, এস টিভি কাতার প্রতিনিধি আহসান উল্লাহ সজিব, একাত্তর বাংলা কাতার প্রতিনিধি সাদ্দাম হোসেন ও মহি উদ্দিন চৌধুরী প্রমুখ।

মাদক না ছাড়ায় নোবেলকে ডিভোর্স দিলেন তার স্ত্রী

 

বিনোদন ডেস্কঃ

দেশের বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে ডিভোর্স দিলেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ।

সালসাবিল বলেন, তালাকের চিঠি আগেই পাঠিয়েছিলাম। তালাক কার্যকর হতে তিনমাস সময় লাগে। কিন্তু চাইলে সেটাকে স্থগিত করা যায়। নোবেল পরিবর্তন হবে- এমন আশায় সেটাকে স্থগিত রেখেছিলাম। আজ সকালে (বৃহস্পতিবার) সেটা কার্যকর করেছি। আমার পরিবারের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে অবশেষে এমন সিদ্ধান্ত নিতে বাদ্ধ হলাম।

এদিকে এক ফেসবুক পোস্টে বৃহস্পতিবার দুপুরে সালসাবিল মাহমুদ বলেন, আমি হয়তোবা আগে ক্লিয়ার করিনি ব্যাপারটা। যেহেতু আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়ে ডিভোর্স রেজিস্ট্রেশনটা উকিলকে বলে হোল্ডে রেখেছিলাম, কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনার পরও যখন আমার ও নোবেলের কথা হয় আমি তাকে শেষবারের মতো মাদকদ্রব্য ছাড়ার কথা এবং চিকিৎসা নেবার জন্য জিজ্ঞেস করি।

সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় সে কখনো মাদক ছাড়বে না এবং বলে, `নেশা ছাড়লে তো আগেই ছাড়তাম লল” এরপর আমি আমার পারিবারিক সিদ্ধান্তে আমার ডিভোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন করি।’

নোবেলের মাদকাসক্ত হওয়ার পেছনে অনেকের হাত আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমার প্রাক্তনকে আমি শুভকামনা জানাই। নোবেল কখনোই এতো অসুস্থ ছিল না। এমন না যে নোবেলের আজকের এই অবস্থার জন্য ও শুধু একা দায়ী। অবশ্যই সে নিজেই সবচেয়ে বেশি দায়ী কিন্তু তার মাদকদ্রব্য প্রাপ্তি ও আসক্তির ক্ষেত্রে অনেক ক্ষমতাশালী মানুষদের অবদান আছে সরকারি প্রশাসনিক উর্ধতন কর্মকর্তা, রাজনীতিবিদ, ক্ষমতাশালী ব্যবসায়ী।’

সবশেষে নোবেলের স্ত্রীর বলেন, আগের ক্রিমিনাল রেকর্ড আপনারা নিউজে দেখেছেন অথবা এখনো দেখেননি, কিন্তু নোবেলের আশে পাশে তাদের অবশ্যই দেখেছেন এবং দেখে থাকবেন। তাদের মধ্যে কিছু শো অরগানাইজারও রয়েছে। দরকার হলে নাম বলবেল বলে জানিয়েছেন পোস্টে।

বাংলাদেশের মাদকদ্রব্য ব্যবসায় তারা সচল এবং কিছু এয়ার হোস্টেসদের (একজন এয়ারহোস্টেস যে অন্য এয়ারহোস্টেসদের পরিচালনা করে এবং ডিস্ট্রিবিউশন সুবিধার্থে পরিচিত মুখ/ ভিক্টিম খুঁজে বের করে) মাধ্যমে এবং অন্যান্য পন্থায় তারা দেশে মাদক আমদানি করে এবং গোপনভাবে ডিস্ট্রিবিউশন করে যার একজন ভিক্টিম নোবেল নিজেই, আসলে শুধু ভিক্টিম বললে ভুল হবে এখন জড়িত। মিডিয়ার বিষয় তাই শুধু সামনে এসেছে কিন্তু এসব/এক ক্ষমতাধারী সিন্ডিকেটের ব্যবসার মুনাফাই আসে বিভিন্ন পরিবারের সন্তানদের ও যুবসমাজকে মাদকাসক্ত করিয়ে।

দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হলেন এড. সুদীপ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। দৈনিক সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল’কে সভাপতি, দৈনিক মুক্তির লড়াইয়ের প্রতিনিধি মো. সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক ও এসএ টিভির প্রতিনিধি শফিউল আলম রাজীব সরকারকে সাংগঠনিক সম্পাদক করে ওই কমিটি ঘোষণা করা হয়।

সোমবার সকালে উপজেলা প্রেসক্লাবের এক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণা করেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের উপদেস্টা ও দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার।

কমিটিতে অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি পদে হুরবানু আক্তার পলি, দৈনিক খবর বাংলাদেশ প্রতিনিধি মমিনুর রহমান বুলবুল, কবি ও কলমের সিনিয়র সহ সম্পাদক একেএম ফজলুল আমিন রাসেল, দৈনিক আমাদের নতুন সময়ে’র মোঃ শাহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের কুমিল্লা’র স্টাফ রিপোর্টার এডভোকেট সুদীপ চন্দ্র রায়, দৈনিক প্রথম বেলা’র প্রতিনিধি মোঃ গোলাম রাব্বি প্লাবন, অর্থ সম্পাদক পদে দৈনিক আজকালের খবর’র এআর আহাম্মদ হোসাইন, দপ্তর সম্পাদক পদে দৈনিক সংবাদ’র প্রতিনিধি মোঃ আবদুল্লাহ আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মোঃ আল আমিন কিবরিয়া, আইন ও মানবাধিকার সম্পাদক পদে কুমিল্লার বানীর সম্পাদক মোহাম্মদ উল্লাহ ভূইয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক পদে বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মোঃ ওমর ফারুক মুন্সী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক নাগরিক ভাবনা’র প্রতিনিধি মোঃ জামিল আক্তার মামুন, সদস্য পদে আছেন একেএম মিজানুর রহমান কাউছার, মাই টিভির প্রতিনিধি মোঃ সোহাগ সোহেল রানা, এশিয়ান টিভির প্রতিনিধি মোঃ নেছার উদ্দিন, দৈনিক বাংলার আলোড়ন প্রতিনিধি মোঃ আবদুল আলিম।

সদরের কাশিনাথপুরে দেশীয় পাইপগানসহ ১ জন আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরে দেশীয় পাইপগান ও পাইপগান তৈরীর সরঞ্জামাদিসহ একজনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার  এসআই খাজু মিয়া এবং এএসআই আরমান হোসাইন সঙ্গীয় ফোর্সসহ কাশিনাথপুরে অভিযান চালায়।