All posts by jitu

দেবিদ্বারে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাসহ ৫ হাজার মানুষকে ঈদ উপহার দিলেন এমপি রাজী ফখরুল

কুমিল্লা প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী কুমিল্লার দেবিদ্বারে আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছ গ্রামের বাসিন্দাদের পাশাপাশি সব শ্রেণিপেশার ৫ হাজার মানুষের হাতে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল ।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বনকোট গ্রামে সাংসদের নিজ বাড়ি হতে এ ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু করেন সাংসদ রাজী ফখরুল। পরে উপজেলার আশ্রয়ণ প্রকল্পগুলোতে গিয়ে ওইসব জায়গায় বসবাসরত মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন এমপি রাজী ফখরুল।

এছাড়া উপজেলার সকল ইউনিয়নে নেতাকর্মীদের মাধ্যমে অসহায়-নি:স্ব মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করে সাংসদ রাজী ফখরুল।

সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল জানান, স্বাধানতার মহান স্থপতি বঙ্গবন্ধুর কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নিদের্শ দিয়েছেন। একটি মানবিক ও কল্যাণকামী রাষ্ট্র গড়তে হলে সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণ ও উন্নয়ন করতে হবে।  সেই লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। পবিত্র ঈদুল ফিতর আসন্ন। ঈদে সব শ্রেণি পেশার মানুষ যাতে পেট ভরে খেতে পারে এবং ঈদ যাতে সবার জীবনে রঙ্গিণময় হয়ে উঠে সেই লক্ষ্যে আমার এই
ক্ষুদ্র প্রয়াস। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

ঈদ উপহার বিতরণকালে উপজেলা আ’লীগের সহ-সভাপতি মনির মাষ্টার, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, উপজেলা আ’লীগ নেতা আবুল খায়ের মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজুসহ বিভিন্নস্তরের
নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কুমিল্লায় ১০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আকবর হোসেন (২২) নামের একজনকে আটক করেছেন ১০ বিজিবি সদস্যরা।  এ সময় মাদক পরিবহনে ব্যবহার করা সিএনজি অটোরিক্সাটি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৯ টায় সদরের সীমান্ত পিলার ২০৮২/১১-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে গোলাবাড়ী বটতলা সিএনজি ষ্টেশন নামক স্থানে এ অভিযান পরিচালিত হয়।

আটক হওয়া মোঃ আকবর হোসেন কুুমিল্লা সদরের শাহাপুর গ্রামের মোা: শামীম মিয়ার ছেলে।

১০ বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ ইসহাকের দিক নির্দেশনায় ১০ বিজিবির বিশেষ টহলদল হাবিলদার মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর সহকারি পরিচালক মোঃ পারভেজ শামীম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে আশ্রয়নের দ্বারে দ্বারে মোহাম্মদ আলী

 

স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার দাউদকান্দির আশ্রয়নের বাসিন্দাদের মাঝে রাতের আধারে বিতরণ করলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন ।

বুধবার(১৯এপ্রিল) রাতে উপজেলার পৌরসদর এবং সদর উত্তর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের পরিবারের মাঝে এ ঈদ উপহার তুলে দেন তিনি।

প্রকল্পের বাসিন্দা জায়েদা, লিপি ও ফরিদা বেগমসহ একাধিকরা ঈদ সামগ্রী পেয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এ উপহার পাঠিয়েছেন আর সুমন সাহেব( উপজেলা চেয়ারম্যান) আমাদের হাতে তুলে দিয়েছেন। প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি তিনি যেনো দীর্ঘদিন বেঁচে থেকে আমাদের মত গরিব অসহায়দের এ রকম সাহায্য করে যেতে পারেন।

উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গৃহহীনদের মাথাগোজার ঠাঁই করে দিয়ে বিশ্বে একজন সফল প্রধানমন্ত্রীর দৃষ্টান্ত রেখেছেন। তাদের ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে আশ্রয়নের প্রতিটি তিনি ঈদ সামগ্রী পাঠিয়েছেন। তাঁর প্রতিনিধি মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভূইয়া এমপি মহোদয়ের নির্দেশে আশ্রয়ন বাসিন্দাদের প্রতিটি ঘরে ঘরে ঈদ সামগ্রী পৌছে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণকালে উপজেলা চেয়ারম্যানের সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান। তিনি জানিয়েছেন, উপজেলার আশ্রয়ণ প্রকল্পের বসবাসকারী ২৫০টি পরিবারের মধ্যে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে-পোলাও চাল, তেল, চিনি, সেমাই ও দুধ। ঈদের আগে এসব খাদ্য সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন আশ্রয়ণের বাসিন্দারা।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল স্টেশনে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লার রেলওয়ের ঊর্ধ্বতন সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্টেশন মাস্টার পয়েন্ট ভুল করার কারণে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। খবর পেয়ে লাকসাম থেকে আরেকটি একটি ইঞ্জিন নিয়ে আসা হয়েছে। লাইনচ্যুত ইঞ্জিনটি লাইনে তোলার চেষ্টা করা হচ্ছে। যদি সম্ভব না হয় আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন নিয়ে আসা হবে।

তিনি আরও বলেন, ইঞ্জিনটি লুপ লাইনে থাকায় অন্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। ইঞ্জিন লাইনচ্যুতের ঘটনায় যাত্রীদের কারও কোনো ক্ষতি হয়নি।

স্টেশন সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী ট্রেন বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল স্টেশনের লুপ লাইনে এলে ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়। লাকসাম থেকে একটি ইঞ্জিন নিয়ে আসা হয়েছে। বগিগুলো টেনে নিয়ে আরেকটি নতুন ইঞ্জিনের সঙ্গে সংযোগ দেওয়ার পর কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের ছেড়ে যাওয়ার চেষ্টা চলছে।

সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি উদ্ধারের চেষ্টা চলছে।

ঢাবি ছাত্রকে কুপিয়ে জখম করেছে বখাটে ছাত্ররা

 

ডেস্ক রিপোর্টঃ

মাদারীপুরের শিবচরে প্রাইভেট পড়ানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যোলয়ের মেধাবী ছাত্র আহসান হোসেনকে কুপিয়ে জখম করেছে ছাত্ররা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৮ এপ্রিল রাতে টিউশনি করে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালায় বখাটে ছাত্ররা।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত আহসান হোসেন বাবা মারা যাওয়ার পর থেকে নানার বাড়িতে থেকে টিউশনি করে নিজের পড়ার খরচ ও সংসারের খরচ চালান। মঙ্গলবার ছাত্রদের সুবিধার্থে শিক্ষক আহসান হোসেন দুটি ব্যাচ করে দেন। সেই ব্যাচে যারা বেশি মেধাবী তাদের একটি ব্যাচ এবং যারা একটু কম মেধাবী তাদের আরেকটি ব্যাচ করেন।

সেই ব্যাচ নিয়ে ভিন্নমত প্রকাশ করে কয়েকজন বখাটে ছাত্র। রাত ১১টার সময় ইউনিয়নের সরকারের গ্রাম থেকে টিউশনি করে ফেরার পথে ওই ছাত্ররা শিক্ষকের ওপর হামলা চালায়। এ সময় গুরুতর রক্তাক্ত অবস্থায় আহসানকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠান।

বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আ. বারী উকিল জানান, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ওই শিক্ষকের মাথায় গুরুতর আঘাত ও রক্তাক্ত অবস্থায় থাকায় তাকে দ্রুত ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শিক্ষক সুস্থ হলে বিস্তারিত ঘটনা শুনে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশের আকাশে ‘ঈদের চাঁদ’ দেখা যেতে পারে শুক্রবার সন্ধ্যায়

 

ডেস্ক রিপোর্টঃ

শাওয়াল মাসের চাঁদ ২১ এপ্রিল বাংলাদেশের আকাশে দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেক্ষেত্রে এবার রোজা হবে ২৯টি।

বুধবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ এপ্রিল (২৯ রমজান) সন্ধ্যা ৭টা ৩৯ মিনিট পর্যন্ত শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। এদিন চাঁদ দেখা গেলে ২২ এপ্রিল শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, চাঁদের অলটিটিউড ৬ ডিগ্রি বেশি হলে খালি চোখে দেখা যায়। ২১ এপ্রিল ১৬ ডিগ্রি থাকবে।

উল্লেখ্য, গত কয়েক বছর ৩০ রমজান পূর্ণ হয়েছে। মধ্যপ্রাচ্যে এবার শনিবারে ঈদ হতে পারে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

প্রধান শিক্ষকের বাড়িতে শিক্ষার্থীদের দিয়ে গাছ কাটানোর সময় গাছ চাপায় একজনের মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরে গাছ চাপা পড়ে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের রিয়াজ হুজুরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহীম খলিল সাগর (১৪) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের নুরবনী সওদাগরের ছেলে। সে স্থানীয় মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার প্রধান শিক্ষক নুরুজ্জামান রিয়াজ একই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র সাগর সহ কয়েকজনকে নিজের বাড়ির গাছ কাটতে নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে একটি বড় গাছের টুকরো ৪জন ছাত্র এক সাথে ধরে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। বাড়ির উঠানে পৌঁছলে আসস্মিক অন্য ৩জন শিক্ষার্থী গাছের টুকরোটি ছেড়ে দিলে সাগর ওই গাছের নিচে চাপা পড়ে মাথায় গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক নুরুজ্জামান রিয়াজ পলাতক রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার প্রধান শিক্ষক নুরুজ্জামানের মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ উদ্ধার শেষে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরবর্তীতে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার মিয়াবাজার থেকে ফেন্সিডিলসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে ফেন্সিডিলসহ মোঃ সেলিম আহমেদ (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ১৮ এপ্রিল বিকালে উপজেলার মিয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১৫০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বরাব গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।

বুধবার (১৯ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

১ হাজার ১৫০ জন অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে কুমিল্লা সেনাবাহিনী

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় সেনাপ্রধানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় ১ হাজার ১৫০ জনের মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কুমিল্লা সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন।

বুধবার (১৯ এপ্রিল) সকালে কুমিল্লার চাঁনপুর, কালিবাজার, অলিপুর ও শহরে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

নগরীর টিক্কাচর মাঠে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কুমিল্লা অঞ্চলের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল হাই, লেঃ কর্ণেল রুহুল আমিনসহ কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের সেনাবাহিনীর পদস্থ কর্মর্কর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলাজুড়ে অসহায়, নি;স্ব মানুুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

 

জেনে নিন প্রখর রোদ থেকে ত্বক বাঁচানোর উপায়

 

লাইফস্টাইল ডেস্কঃ

শীতকালের রোদ যেমন কোমল, গ্রীষ্মকালে রোদ তেমন প্রখর। রোদের তাপে ত্বকের অনেক ক্ষতি হতে পারে। কাজের প্রয়োজনে আমাদের প্রতিদিনই ঘরের বাইরে যেতে হয়। সারাদিনের ধূলাবালু ও রোদের তাপে ত্বকের মধ্যে একটা পোড়া ভাব তৈরি হয়। ত্বকের রং ধীরে ধীরে কালচে হতে থাকে।

এমনকি ত্বকের ক্যানসার হওয়ার অন্যতম একটি কারণ হল রোদের এই রশ্মি। চিকিৎসকরা বলছেন: কিছু সতর্কতা মেনে চললে সূর্যের এই ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে বাঁচিয়ে রাখা যায়।

রোদ থেকে ত্বককে রক্ষা করতে যা করবেন:

১>> প্রয়োজন না থাকলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঘরের বাইরে যাবেন না।

২>> হালকা রঙের, সুতির পাতলা পোশাক পরতে চেষ্টা করুন। ছাদে গেলেও গা-ঢাকা পোশাক পরুন।

৩>> বাইরে গেলে ছাতা, টুপি এবং রোদচশমা পরতে ভুলবেন না।

৪>> বাইরে না বের হলেও সানস্ক্রিন মাখতে হবে। সূর্যের ইউভিএ, ইউভিবি এবং আইআর রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে ত্বকের ধরন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সানস্ক্রিন ব্যবহার করুন। ৩ থেকে ৪ ঘণ্টা অন্তর মুখ ধুয়ে আবার সানস্ক্রিন মেখে নিন।

৫>> পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। সঙ্গে ডাবের পানি, লেবুর শরবত, বেলের শরবত, ইলেকট্রোলাইট পানি রাখতে পারলে আরও ভাল।

৬>> গরমে খুব কষ্ট হলে মাঝেমধ্যে ত্বকের পোড়া জায়গায় বরফ ঘষতে পারেন। তবে ত্বকের উপর সরাসরি বরফ ঘষবেন না। আইসব্যাগ ব্যবহার করতে পারলে সব থেকে ভাল হয়।

৭>> বিশেষ কোনও রাসায়নিকযুক্ত ক্রিম মেখে বা ত্বকের কোনও চিকিৎসা করানোর পর রোদে যাবেন না। রাসায়নিকগুলি রোদের সাথে বিক্রিয়ায় ত্বকের ক্ষতি করে। ত্বক পুড়ে যাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়।