All posts by jitu

কুমিল্লার চৌদ্দগ্রামে বাঁশ কাটাকে কেন্দ্র করে একজনের মৃত্যু

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বিরোধপূর্ণ জায়গার বাঁশ কাটাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় আবুল হাশেম রিপন (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকাল পাঁচটায় উপজেলার বাতিসা ইউনিয়নের দৈয়ারা গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রিপন ওই গ্রামের মৃত আব্দুল জাব্বারের ছেলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবুল হাশেম রিপন ও একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে নুরুল আমিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। বিরোধকৃত জায়গার বাঁশঝাড় থেকে নুরুল ইসলাম বাঁশ কাটার সময় আবুল হাশেম রিপন বাধা প্রদান করলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় নুরুল ইসলাম আবুল হাশেম রিপনকে ধাক্কা দিলে সে মাটিতে পড়ে জ্ঞান হারায়। পরে আসেপাশের লোকজন এসে রিপনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, ‘দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। বৃহস্পতিবার বিকালে বাঁশ কাটাকে কেন্দ্র করে দুইজনের মধ্যে হাতাহাতির একপর্যায়ে নুরুল ইসলাম আবুল হাশেম রিপনকে ধাক্কা দিলে সে মাটিতে লুটে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, আবুল হাশেম রিপন হৃদরোগী ছিলেন। কিছুদিন পূর্বে তিনি হার্টের বাইপাস সার্জারি করিয়েছেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার থানায় নিয়ে আসে। দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার বিকেলে বাঁশ কাটাকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতির ঘটনায় আবুল হাশেম রিপন মারা যায়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে।’

কুমিল্লায় টার্মিনালের বাইরে রাস্তার উপর দাঁড়িয়ে যাত্রী উঠানামা করা যাবে না

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা শহরে তিনটি বড় বাস টর্মিনাল চকবাজার, শাসনগাছা ও জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে বাস গেইটলক অবস্থায় যাত্রী নিয়ে রাস্তায় বের হবে। কেউ রাস্তার উপর দাঁড়িয়ে যাত্রী উঠানামা করাতে পারবে না। এই নির্দেশনা কেউ অমান্য করলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান।

তিনি বলেন, আমরা পরিবহন ও সড়কের সাথে সংশ্লিষ্ট নেতবৃন্দের সাথে কুমিল্লার সড়কে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে কথা বলেছি। তারা পুলিশের সাথে সমন্বিতভাবে কাজ করার কথা দিয়েছেন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে কুমিল্লার সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সকল স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

পুলিশ সুপার আরো বলেন, কেউ ফিটনেসবিহীন গাড়ী বা লাইসেন্সবিহীন চালক দিয়ে যানবাহন সড়ক মহাসড়কে নামাতে পারবে না। কুমিল্লার সিএনজি মালিক-শ্রমিকদের সাথে কথা হয়েছে।তারা কোথাও যত্রতত্রভাবে কোথাও সিএনজি বা থ্রিহুইলার পার্কিং করবে না। নির্ধারিত জায়গা থেকেই সুনির্দিষ্ট ভাবে এসব যানবাহন চলাচল করবে। হাইওয়েতে উল্টাপথে থ্রি হুইলার বা অন্য কোন যানবাহন চলাচল করবে না। যদি এমন অবস্থায় কাউকে পাওয়া যায় তাহলে বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

অজ্ঞান পার্টি-মলম পার্টির খপ্পর থেকে যাত্রীদের বাঁচাতে পরিবহন মালিকরাই প্রতিটি স্টপেজে পর্যাপ্ত পরিমানে সচেতনতামূলক মাইকিংয়ের ব্যবস্থা রাখবে। কেউ যেন অপরিচিতদের দেয়া কোন খাবার না নেয়, এ ব্যাপারে সচেতন থাকতে হবে। শুধু কুমিল্লার চকবাজার, শাসনগাছা ও জাঙ্গালিয়া বাসটার্মিনাল নয়- কোম্পানিগঞ্জ, গৌরীপুর, ময়নামতির মত বড় বড় স্টপেজগুলোতেও এই মাইকিং অব্যাহত থাকবে।

পুলিশ সুপার আরো বলেন, হাইওয়ে পুলিশের সাথে আমাদের কথা হয়েছে। ঈদ উপলক্ষ্যে সাধারণ মানুষকে নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে যতজন পুলিশ সদস্য প্রয়োজন হয় আমরা মোতায়েন করবো। কেউ যেন ভোগান্তিতে না পড়ে সে দিকে আমরা লক্ষ্য রাখবো।

এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাজন কুমার দাশ, কুমিল্লা জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ, কুমিল্লা জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবদুস সালাম, কুমিল্লা জিলা সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যকরী সভাপতি মোঃ তাজুল ইসলাম, জেলা ট্রাফিক ইন্সপেক্টর জিয়াউল হক টিপুসহ বিভিন্ন জোনের ট্রাফিস ইন্সপেক্টর, অন্যান্য পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একই দিনে দুটি অবিস্ফোরিত আর্টিলারি শেল উদ্ধার

 

ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একই দিনে দুটি অবিস্ফোরিত আর্টিলারি শেল (বুম্ব) উদ্ধার করেছে পুলিশ।

বুধবার উপজলার সাহেবাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড (সাহেবাবাদ) গ্রামের বন্যা পুকুর ও ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় সংলগ্ন খাল থেকে এ আর্টিলারি শেল দুটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব বুমা একই দিন সন্যায় খোলা মাঠে নিয়ে পৃথকভাবে ধ্বংস করা হয়।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সাহেবাবাদ গ্রামের বন্যা পুকুরে ওই এলাকার ইউসুফ (৩৪) নামের এক ব্যাক্তি বুধবার বিকেলে গোসল করার সময় কাদা মাটির ভিতর শক্ত কিছু অনুভব করে। এসময় সে ওই বস্তুটি মাটির উপরে তুলে নিয়ে আসেন। আর্টিলারি শেল (বুম্ব) টি মূল্যবান কোন গুপ্তধন মনে করে বাড়িতে নিয়া যায় এবং তার মা কে ডেকে এটি মায়ের হাতে দেয়। আর্টিলারি শেলটি দেখে তার মা তাকে বলেন এটা বোম্ব। আমরা যুদ্ধের সময় এগুলা দেখেছি। তখন ইউসুফ আর্টিলারি শেলটি রশি দিয়ে বেঁধে বাড়ির পার্শ্বে ডোবার মধ্যে ফেলে রাখেন ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ও বোমাটি নজরে রেখে পুলিশ পাহারা দেন। এছাড়া পুলিশের কাউন্টার টেরিজম বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেন।

খবর পেয়ে একইদিন সন্ধ্যায় উপপরিদর্শক (এস.আই) গোলাম মূর্তজা (বিপিএম) এর নেতৃত্বে পুলিশের কাউন্টার টেরিজম বোম ডিসপোজাল ইউনিটের একটি দল অবিস্ফোরিত আর্টিলারি শেলটি ডোবা থেকে উদ্ধার করে খোলা মাঠে নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেন।

অপরদিকে উপজেলা সদরের দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের উত্তর পার্শে খালের মধ্যে মো. খোকন মিয়া নামের এক ব্যাক্তি একইদিন রাতের বেলায় মাছ শিকার করেন। এক পর্যায়ে কাদা মাটির ভিতর শক্ত কিছু অনুভব করেন ও সেটি মাটির উপরে তুলে নিয়ে আসেন। আর্টিলারি শেলটি অনেকে দেখতে পেয়ে তাকে বলেন এটা বোমা জাতীয় কোন কিছু হবে। আমরা এগুলো যুদ্ধের সময় দেখেছি। তখন বিষয়টি স্থানীয় লোকজন থানা পুলিশকে জানায়। খবর পেয়ে ওই দিন রাতেই থানা পুলিশ ও পুলিশের কাউন্টার টেরিজম বোম ডিসপোজাল ইউনিট ঘটন্থালে পৌছে অবিস্ফোরিত আর্টিলারি শেলটি উদ্ধার করেন। পরে তারা এটি খোলা মাঠে নিয়ে বিস্ফোরন ঘটিয়ে ধ্বংস করেন।

এসময় ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ একরামুল হক, উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্য সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, সাহেবাবাদ গ্রামের বন্যা পুকুরে ওই এলাকার ইউসুফ নামের এক ব্যাক্তি গোসল করার সময় কাদা মাটির ভিতরে পাওয়া আর্টিলারি শেল পেয়ে মূল্যবান গুপ্তধন মনে করে বাড়িতে নিয়ে মায়ের হাতে দেয়। এটি দেখে তার মা তাকে বলেন এটি বোম্ব বললে ইউসুফ তখন আর্টিলারি শেলটি রশি দিয়ে বেঁধে বাড়ির পার্শ্বে ডোবার মধ্যে ফেলে রেখে পুলিশকে খবর দেয়।

এছাড়া, উপজেলা সদরের দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের উত্তর পার্শে খালের মধ্যে মো. খোকন মিয়া নামের এক ব্যাক্তি একইদিন রাতের বেলায় মাছ শিকার করতে গিয়ে কাদা মাটির ভেতর থেকে অপর আরেকটি আর্টিলারি শেল পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে একইদিন সন্ধ্যায় পুলিশের কাউন্টার টেরিজম বোম ডিসপোজাল ইউনিটের সহযোগিতায় অবিস্ফোরিত আর্টিলারি শেল দুটি উদ্ধার করে খোলা মাঠে নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়।

দেবিদ্বারে নির্মানাধীন ভবনের পাশে থাকা গর্তের জমা পানিতে পরে শিশুর মৃ’ত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবিদ্বারে নির্মানাধীন ভবনের ছাদ থেকে পাশে থাকা গর্তের পানিতে পরে জিসান (৯) নামের এক শিশুর মৃ’ত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকালে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর পূর্বপাড়া নতুন মসজিদের পাশে এই ঘটনা ঘটে।

নি’হত জিসান উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের জয়নাল আবেদীন মেম্বারের ছেলে। সে হোসেনপুর মিশন ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় জিসান তার খেলার সাথীদেরকে নিয়ে হোসেনপুর পূর্বপাড়ায় নির্মানাধীন মাদ্রাসা ভবনের ছাদে খেলা করতে গিয়ে ছাদ থেকে পাশে থাকা গর্তের পানিতে পড়ে ডুবে যায়। পরে খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আছমা আক্তার তাকে মৃ’ত ঘোষণা করেন।

কুমিল্লার দক্ষিণ চর্থা থেকে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

 

ইসতিয়াক আহমেদঃ

কুমিল্লার কোতোয়ালি থানার দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন কোন জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।

গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ সোহেল প্রকাশে ক্যাম্বেল দক্ষিণ চর্থা এলাকার মৃত আলমগীর মিয়ার ছেলে, মোঃ রুবেল উত্তর চর্থা এলাকার মৃত বাচ্চা মেয়ে ছেলে, মো: ইমরান গোসেন সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকার সাদেক সরদারের ছেলে, তারিকুল ইসলাম ভূঁইয়া সুবর্ণপুর এলাকার মনিরুল ইসলামের ছেলে, কাউসার দক্ষিণ চর্থা এলাকার করিমের ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর দক্ষিণ চর্থা থিরাপুকুর
পাড় এলাকা থেকে ৫ ডাকাত সদস্যকে আটক করা হয়। এই সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপ গান, ৩ টি তাজা কার্তুজ, একটি স্টীলের চাপাতি, একটি চাইনিজ কুড়াল ও দুইটি স্টীলের সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাতগন একটি সক্রিয় ডাকাত/ছিনতাই দলের সদস্য। তারা অটোরিক্সা ও সিএনজি করে শহরের মধ্যে ঘুরতে থাকে এবং সুযোগ বুঝে যেকোন জায়গায় মানুষের গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব হাতিয়ে নেয়।

এই বিষয়ে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খন্দকার আশফাকুজ্জামান জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে মার্ডার, ব্যাংক ডাকাতি, ছিনতাই, অস্ত্র মামলার সহ একাধিক মামলা আছে বলে জানা যায়। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতি বিষয়ে ০২টি পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ছদ্মবেশে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধঃ

নোয়াখালীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মো.ইউসুফ (৩৭) জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বারাহিনগর গ্রামের রফিক উল্যার ছেলে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরের দিকে এসব তথ্য নিশ্চিত করে নোয়াখালীল এসপি মো.শহীদুল ইসলাম। এর আগে, বুধবার রাতে ঢাকার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামামিকে শনাক্ত করে ঢাকার মগবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে সাজা এড়াতে দীর্ঘদিন থেকে ছদ্মবেশে আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ৫ হাজার-টাকা অর্থদন্ড অনাদায়ে অতিরিক্ত ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি। বৃহস্পতিবার দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

বুড়িচংয়ে গোমতী নদী থেকে মাটি উত্তোলন: ইউপি সদস্যকে ১ লাখ টাকা জরিমানা

 

স্টাফ রির্পোারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ইউপি সদস্য মোঃ সেলিম মোল্লাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকালে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর-রামচন্দ্রপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সেলিম মোল্লা দীর্ঘদিন ধরে গোমতী নদীতে ড্রেজার মেশিন চালিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলামের নেতৃত্বে এস আই রাজীব চৌধুরী ও সঙ্গীয় ফোর্সসহ ভারেল্লা উত্তর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।। এসময় ইউপি সদস্য মোঃ সেলিম মোল্লাকে আটক করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বঙ্গবাজারে আগুন: পুলিশের উপর হামলার অভিযোগে ৩০০ জনের বিরুদ্ধে মামলা

 

ডেস্ক রিপোর্টঃ

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় পুলিশের উপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ৬ এপ্রিল রাজধানীর বংশাল থানায় পুলিশ বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন জানান, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অগ্নি নির্বাপনের সময় ফায়ার সার্ভিসের সদরদপ্তর ও সদস্যদের উপর হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে পুলিশের উপরও হামলা করা হয়।

অগ্নিকাণ্ডের দিন পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

হামলায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিসি জাফর হোসেন।

এদিকে, অগ্নিকাণ্ডের সময় কাজে বাধা, সদস্যদের উপর হামলা ও সদরদপ্তরে ভাঙচুরের ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পৃথক মামলা দায়েরের কথা রয়েছে। বৃহস্পতিবার ৬ এপ্রিল বংশাল থানায় ফায়ার সার্ভিসের মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

এছাড়া, এ অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বাংলাদেশের সংবিধান শ্রেষ্ঠ সংবিধান: শেখ হাসিনা

 

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় সংসদে দেয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বর্তমান প্রজন্ম, সংসদ সদস্যসহ এদেশের মানুষকে নতুন দিকনির্দেশনা দিবে।

আজ বৃহস্পতিবার ৬ এপ্রিল জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন। জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের ২২তম বিশেষ অধিবেশন। অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত এই অধিবেশন চলার সিদ্ধান্ত নেয়া হয়।

প্রধানমন্ত্রী এসময় বাংলাদেশের সংবিধানকে শ্রেষ্ঠ সংবিধান হিসেবে উল্লেখ করে বলেন, এতে সব শ্রেণী-পেশার মানুষের মৌলিক চাহিদা ও অধিকার নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, স্বাধীনতার মাত্র নয় মাসের মাথায় বঙ্গবন্ধুর নেতৃত্বে সংবিধান প্রণয়ন করা হয়েছিলো, যা ইতিহাসে বিরল।

বৈঠকে স্বাধীনতা পরবর্তী জাতীয় সংসদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ সংকলন নিয়ে ‘সংসদে বঙ্গবন্ধু’ এবং ‘মুজিব বর্ষ বিশেষ অধিবেশন’ শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।