All posts by jitu

সাংবাদিককে তুলে নেওয়ার ঘটনায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করলো কুবিসাস

 

কুবি সংবাদদাতাঃ

সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে সিআইডি পরিচয়ে তুলে নেয়ার ঘটনায় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে ও মুখে কালো কাপড় বেঁধে মুক্তির দাবি জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এই মুক্তির দাবি জানানো হয়।

এ সময় তারা ‘মত প্রকাশের স্বাধীনতা চাই’,’সাংবাদিকতা কোন অপরাধ নয়’, ‘আমাদের জবানের স্বাধীনতা লাগবে’, ‘শামসুজ্জামানের মুক্তি চাই’ ইত্যাদি লেখা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন।

সাংবাদিক সমিতির সভাপতি মুহা. মহিউদ্দিন মাহি বলেন, সংবাদ প্রকাশ করে শামস কোনো অপরাধ করেনি। তাঁকে অন্যায়ভাবে আটক সাংবাদিকতায় কালো অধ্যায় হয়ে থাকবে। ডিজিটাল নিরাপত্তা আইন মুক্ত সাংবাদিকতা চর্চায় ইতোমধ্যে বিষফোঁড়া হয়ে হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে এ আইনে এখন পর্যন্ত আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি করেছেন কুবিসাস সভাপতি।

কুবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশ মুক্তির দাবি জানিয়ে বলেন, দেশের উন্নয়নে বাক-স্বাধীনতাও গুরুত্বপূর্ণ। স্বাধীন দেশে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে আটক কখনো ভালো কিছুর ইঙ্গিত দেয় না। অবিলম্বে সাংবাদিক শামসুজ্জামানকে মুক্তি দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হোক।

উল্লেখ্য, ২৬ মার্চ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সংক্রান্ত সংবাদের জেরে গত বুধবার ভোর চারটার দিকে নিজ বাসা থেকে শামসুজ্জামান শামসকে সিআইডি পরিচয়ে তুলে নেয়া হয়।

নগরীর দুই হাসপাতালকে সিলগালা ও ৪ লাখ টাকা জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই হাসপাতালকে সিলগালা ও ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে নগরীর শাকতলা ও রেইসকোর্স এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় শাকতলা এলাকায় লাইসেন্স ছাড়াই নিউ সিটি হাসপাতাল নামের একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান দীর্ঘদিন কার্যক্রম পরিচালনা করে আসছিল। পরে হাসপাতালটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে কর্তৃপক্ষকে ২ লাখ জরিমানা করা হয়।

অপরদিকে নগরীর রেইসকোর্স এলাকায় লাইসেন্স ছাড়াই কমফোর্ট হাসপাতাল পরিচালনা করায় সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। অনিয়মের দায়ে তাদেরকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কো-অর্ডিনেটর ডা. মেহেদী হাসান ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

মেসির জন্য দলের সবাই জীবন বিসর্জন দিতে পারে: স্কালোনি

 

স্পোর্টস ডেস্কঃ

মেসিকে বিশ্বকাপ উপহার দিতে প্রয়োজনে জীবন দেব – কাতার বিশ্বকাপের আগে এমন কথা বেশ কজন আর্জেন্টাইন খেলোয়াড়ের মুখে শোনা গিয়েছিল। এবার আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও জানালেন দলটির খেলোয়াড়দের মধ্যে পরস্পর শ্রদ্ধা ও ভালোবাসার কথা।

এএফএ স্টুডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, সেখানে সবকিছুই এত সমান, যা অন্যদের চেয়ে আমাদেরকে আলাদা করেছে। আপনাকে একটা উদাহরণ দিই ; কুতি (ক্রিস্তিয়ান রোমেরো), (নাহুয়েল) মলিনা বা লিসান্দ্রো (মার্তিনেজ) একে অপরের জন্য তাদের শিরা কেটে ফেলতে পারে। তারা একে অপরকে দীর্ঘদিন ধরে চেনে, তারা সারাদিন একত্রে থাকে এবং একজনের করা ভুলটিকে ছোট করে দেয় কারণ অন্যরা তার জন্য জোগান দেয়।’

মেসির জন্য দলের খেলোয়াড়দের ভালোবাসার কথা বলতে গিয়ে স্কালোনি জানান, ‘তারা লিওকে ইতিহাসের সেরা খেলোয়াড় হিসাবে দেখে। তারা লিওয়ের জন্য তাদের জীবন বিসর্জন দিতে পারে। এটা ভিন্ন এক ধরনের রসায়ন তৈরি করে। ফুটবলে সেটা খুব বেশি প্রয়োজন।’

আর্জেন্টাইন কোচ আরো বলেন, ‘দলের সবাই এত কাছাকাছি থাকে, সবকিছু আমাদের অনেক বেশি প্রভাবিত করে, ভালো কিংবা খারাপ। সবকিছু আমাদের প্রভাবিত করে। কারো পারিবারিক সমস্যা থাকলে তাও আমাদের প্রভাবিত করে। আমরা একজন আরেকজনের মতো অনুভব করছি।’

ভারতে নয়, বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে খেলতে চায় পাকিস্তান

 

স্পোর্টস ডেস্কঃ

চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ আসর। তবে বিশ্বকাপ শুরুর মাস ছয়েক আগেই পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে জটিলতা কাটছে না। ভারতে নয় দরকার হলে বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে খেলবে পাকিস্তান- এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে।

বুধবার জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক দ্বন্দ্বে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ দীর্ঘদিন ধরে। শুধু আইসিসি ও এসিসি ইভেন্টে দেখা হয় দুই প্রতিবেশীর। ভারতে বিশ্বকাপ হওয়ায় পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। একইভাবে পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে বলেও অংশগ্রহণ নিয়ে আপত্তি রয়েছে ভারতের।

দুই প্রতিবেশীর এমন মুখোমুখি অবস্থানে বিপাকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। এবার এই দুই ইভেন্টের জন্যই সমাধানের পথ খুঁজেছে ভারত ও পাকিস্তান। সেপ্টেম্বরে এশিয়া কাপে নিজেদের ম্যাচগুলো ভারত খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। অন্যদিকে বিশ্বকাপের নিজেদের ম্যাচগুলো ভারত নয় দরকার হলে বাংলাদেশে খেলবে এমনটাই গুঞ্জন রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের আলোচনা সভা শেষে এমনটাই নাকি প্রস্তাব করা হয়েছে।

যদিও এ বিষয়টি আদৌ মেনে নেবে কি আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড। তা তো সময়ই বলে দেবে। চলতি বছরের অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। দশ দলের অংশগ্রহণে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

দুর্গাপুরে সম্পত্তি বিরোধের জেরে প্রবাসীর স্ত্রীকে মারধর, সুবিচার পাচ্ছে না ভুক্তভোগী

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের ২ নং দূর্গাপুর ইউনিয়নে সম্পত্তি ভাগাভাগি ও বসতভিটার সামনে মাটি কাটার জের ধরে সৌদি প্রবাসীর স্ত্রীকে মারধর,নির্যাতনসহ হুমকির ঘটনায় কয়েক জায়গায় অভিযোগ করেও প্রভাবশালীদের কারণে সুবিচার পাচ্ছে না ভুক্তভোগী ফারজানা আক্তার তানজিনা(৩৩)।

বৃহস্পতিবার ভুক্তভোগী ফারজানা আক্তার তানজিনা এমন অভিযোগ করেছেন।

ফারজানা আক্তার তানজিনা জানান , আমার বাড়ি দূর্গাপুর ইউনিয়নের কালিয়াজুরি পাক্কার মাথায়। আমার স্বামী মফিজুল ইসলাম সৌদি আরব প্রবাসী। জায়গা সম্পত্তি বন্টন নিয়ে দীর্ঘদিন যাবৎ আমার দেবরদের সাথে ঝামেলা চলছে। আমার স্বামী দুবাই প্রবাসে থাকা অবস্থায় ওনার উপার্জিত অর্থ দিয়ে আমার শশুর আ: মান্নানের নামে ১২ শতক জায়গা কালিয়াজুরি পাক্কার মাথার কোড়ের পাড়ে ক্রয় করে। পরবর্তীতে আমার দেবর ইব্রাহিম খলিল সোহেল ও মাসুম বিল্লাহসহ সকলে মিলে আমার শশুরের সাথে এক হয়ে আমার স্বামী কর্তৃক ক্রয় করা জমি বিক্রি করে আমার স্বামীকে বাদ দিয়ে আমার দেবরদের সম্পূর্ণ টাকা দিয়ে দেয়। এ নিয়ে প্রতিবাদ করায় আমিসহ আমার স্বামীর উপর একাধিক বার হামলা করে আমার দেবররা। এটা নিয়ে আমরা কোন সুবিচার পাইনি । আমার স্বামী প্রবাসে চলে গেলে আমি আমার ছেলেকে নিয়ে একা বাড়িতে থাকি। এক পর্যায়ে আমার বসবাস করা বসতভিটাসহ তাদের নামে করে নিতে আমাদের উপর অনেক জোড়জবরস্তি করতে থাকে। আমি রেজিস্ট্রি অফিসের মুহুরীর কাছে গিয়ে বাধা দিয়ে আমার বসতভিটা রক্ষা করি। বাধা দেওয়া এবং বাসার সামনে মাটি কাটার জের ধরে আমার সাথে বিভিন্ন খারাপ আচরণসহ আমার রুমের সামনে অপ্রীতিকর বিষয়বস্তু রেখে আমাকে বিপদে ফেলার চেষ্টা করে। এগুলো এলাকায় জানাজানি হলে কিছুদিন বন্ধ ছিল । কিন্তু কিছুদিন পর পুনরায় আমার বাসার সামনে আবার এগুলো ফেলতে শুরু করে। আমি এগুলো আমার শাশুরিকে দেখাতে নিয়ে যাওয়ার সময় আমার দেবর ইব্রাহিম খলিল সোহেল ও শারমীন বেগম মিলে আমার উপর হামলাসহ মারধর করে।

এগুলো নিয়ে কোতয়ালী মডেল থানায় অভিযোগ করে সুবিচার না পাওয়ায় আমি কুমিল্লার আদালতে মামলা করি। বর্তমানে আমার মামলা চলমান রয়েছে। আসামীরা জামায়াত শিবির দল করে বিধায় দলের ক্ষমতার অপব্যবহার ও টাকা পয়সার মাধ্যমে সবকিছু বিলম্বিত করছে । প্রতিনিয়ত আমাকে হুমকি ধমকি দিয়ে আসতেছে । বাড়িতে আমার ছেলে ছাড়া আর কেউ নাই। যেকোনো সময় আমার উপর হামলা হতে পারে। এমন অবস্থায় আমি অসহায় । আমি প্রশাসন ও আদালতের কাছে সুবিচার কামনা করছি। আমি আমার জীবনের নিরাপত্তা চাই।

শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশের কেউ আর না খেয়ে দিন কাটায় না: কাদের

 

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে অর্জিত সক্ষমতার কারণেই দেশে কেউ আর না খেয়ে দিন কাটায় না বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, মির্জা ফখরুলরা তাদের সময়ের দুঃসহ ইতিহাস আড়াল করতেই সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। বিএনপি কখনো এদেশের স্বাধীনতা বিশ্বাস করে না। যারা স্বাধীনতার ৫২ বছর পরেও দেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলেন, প্রকৃতপক্ষে তাদের মানসিকতা এখনও পরাধীনতার শৃঙ্খলে বন্দি! যখনই তারা ক্ষমতায় এসেছে জনগণ ও দেশের উন্নয়নের জন্য তারা কোনো কাজ করেনি।

বৃহস্পতিবার (৩০ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সই করা ওই বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ওবায়দুল কাদের।

বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতির পিতার নেতৃত্বে অর্জিত স্বাধীনতা অর্থবহ করার লক্ষ্যে শেখ হাসিনা নিরবচ্ছিন্নভাবে এ দেশের জনগণের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এক সময়ের ক্ষুধা, দারিদ্র্য, মঙ্গা ও দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আর্থ-সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের ফলে বাংলাদেশ আজ বিশ্বসভায় এক বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, করোনা মহামারির অভিঘাতের মধ্যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতি একটি গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যার প্রকোপে সারা পৃথিবীতে আশঙ্কাজনক হারে মূল্যস্ফীতি বেড়েছে। মূল্যস্ফীতির চাপে বাংলাদেশের জনগণও কিছুটা কষ্টে আছে। মানুষের এই কষ্ট লাঘবের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের জনবান্ধব ও খাদ্যবান্ধব কর্মসূচির পাশাপাশি সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, সরকার যখন বৈশ্বিক সংকট মোকাবিলা করে জনগণের ভাগ্যোন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, তখনই সংকট পুঁজি করে কতিপয় চিহ্নিত মহল সরকারের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। একটি পত্রিকার সুরে সুর মিলিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ঘৃণ্য কাজটি নির্লজ্জ সমর্থন দিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে যা আওয়ামী লীগের প্রতি অন্ধবিদ্বেষ ও আক্রোশের বহিঃপ্রকাশ।

বিবৃতিতে তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতৃত্বেই এদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের জনগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত স্বাধীনতার সুফল ভোগ করছে।

বঙ্গবন্ধু ল কলেজের ২০২২-২৩ ব্যাচের উদ্যোগে ইফতারের আয়োজন

 

স্টাফ রিপোর্টারঃ

বঙ্গবন্ধু ল কলেজের ঢাকার ২০২২-২৩ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার খিলগাওয়ের একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্র ছাত্রীসহ অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক হাইকোর্ট বিভাগের হায়দার আলী, সিনিয়র শিক্ষক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো: সাইফুল ইসলাম সোহেল, অ্যাডভোকেট মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, অ্যাডভোকেট তিতুমীর হোসেন কাঞ্চন, অ্যাডভোকেট সৈয়দা জেবুন্নাহার রুপা, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

রবিউল হাসানের পরিচালনায় দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।

রোজায় ডায়াবেটিস রোগীদের খাদ্যগ্রহণে যে সকল সচেতনতা জরুরি

 

লাইফস্টাইল ডেস্কঃ

রোজায় ডায়াবেটিস রোগীদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। রক্তের সুগার নিয়ন্ত্রণের জন্য এবং সুস্থ থাকার জন্য খাদ্যগ্রহণে সচেতনতা বিশেষভাবে জরুরি।

রোজার আগে ও পরে একজন ডায়াবেটিস রোগীর মোট ক্যালোরি গ্রহণ প্রায় একই থাকবে। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ঠিক করে নিতে হবে। ইফতারিতে অতিরিক্ত খাবার খাওয়া ঠিক না। এতে করে ইফতারের পরে সুগার বেড়ে যেতে পারে। নিয়মের মধ্যে ইফতার যত দ্রুত সম্ভব এবং সেহরি যত দেরিতে সম্ভব খাওয়ার চেষ্টা করতে হবে।

ইফতারি থেকে সেহরির মধ্যে প্রচুর পানি পান করতে হবে, যেটা পানিশূন্যতা প্রতিরোধ করবে। রাতের খাবার এবং সেহরি মিস করা যাবে না। ইফতারির পর ভাজাপোড়া খাবার পরিহার করা উচিত। অথবা খুবই সামান্য পরিমাণে যেমন ১-২টা বেগুনি, ১-২টা একটা আলুর চপ, ১-২ টুকরা পিঁয়াজু, অল্প একটু বুটভুনা খাওয়া যেতে পারে।

তবে অবশ্যই সেটা বাসায় তৈরি হতে হবে। ইফতারিতে একটা বড় খেজুর অথবা দুটা ছোট খেজুর, মিষ্টিজাতীয় ফল যেমন তরমুজ ছোট এক-দুই টুকরা খাওয়া যাবে, মিষ্টি নয় অথবা টকজাতীয় ফল ইচ্ছামতো খাওয়া যাবে। ফলের শরবত খাওয়া যাবে, তবে সেখানে কোনো চিনি যোগ করা যাবে না। ভাত কম এবং সেহরিতে শাকসবজি ও আঁশযুক্ত খাবার বেশি খেতে হবে।

ডাবের পানি খাওয়া যাবে। চা, কফি পরিহার করতে হবে।

সর্বোপরি ডায়েট ও ওষুধের নিয়ম ঠিক করার জন্য রোগীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। অন্যথায় রোগী গুরুতর শারীরিক জটিলতার মধ্যে পড়ে যেতে পারে।

এর বাইরে কখনো কোনো অসুবিধা হলে তৎক্ষণাৎ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে।

লেখক: জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ফ্যামিলি মেডিসিন ফিজিসিয়ান, পরিচালক, সেন্টার ফর সাইকোট্রমাটোলজি এন্ড রিসার্চ।

বলিউডে তারকাদের সন্তান ছাড়া যতই প্রতিভাবান আসুক না কেন সরিয়ে দেওয়া হয়: কঙ্গনা

বিনোদন ডেস্কঃ

বলিউডের প্রিয়াংকা চোপড়ার পর এবার এ আর রহমান নোংরা রাজনীতির মুখে পড়ে বাধ্য হয়েছেন মুম্বাই ছাড়তে। রহমান এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বলিউডে দলবাজি চলে। তাদের জন্যই বলিউডের ছবিতে কাজ করার সুযোগ কম আসে।

রহমানের সেই মন্তব্যকে সঙ্গে নিয়ে ফের বলিউডের বিরুদ্ধে তোপ দাগলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। নাম না বললেও কঙ্গনার অভিযোগ করণ জোহরের দিকেই।

টুইটারে কঙ্গনা লিখেন, বলিউডে তারকাদের সন্তানরা এমন ভাব দেখায় যে, ওরাই একমাত্র প্রতিভাবান। ওদের প্রতিটা কথাবার্তা, প্রতিটা পদক্ষেপের প্রশংসা করা হয়। কিন্তু যখন বাইরে থেকে এমন কেউ আসেন, যিনি সত্যিই প্রতিভাবান; তাকে নানা ছক করে, অপমান করে সরিয়ে দেওয়া হয়।

এর আগে প্রিয়াংকা চোপড়াও এক সাক্ষাৎকারে বলিউড ছেড়ে দেওয়ার পেছনে নোংরা রাজনীতির কথা বলেছিলেন। সেই সাক্ষাৎকার শেয়ার করে কঙ্গনা একহাত নিয়েছিলেন করণ জোহরকে। আর এবার রহমানের পাশে দাঁড়ালেন বলিউডের এই বিতর্কিত কুইন।

টুইটে কঙ্গনা লিখলেন, প্রিয়াংকা একাই নায়কদেরকে জব্দ করছিল, সেটা সহ্য করতে পারছিল না বলিউডের মুভি মাফিয়া করণ। তাই প্ল্যান করে তাকে একঘর করা হয়। এই বিষয়ে শাহরুখও ছিল প্রথম সারিতে।

শাহরুখের সঙ্গে প্রিয়াংকার ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি করণ। সেই কারণেই নানা ছক কষে প্রিয়াংকার পেছনে লাগা হয়। প্রিয়াংকা তাই বাধ্য হয় বলিউড ছাড়তে। তবে সে কাজের মধ্যে দিয়েই যুদ্ধ জিতেছে।

কুমিল্লার মনোহরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৩ সন্তানের জননীকে কুপিয়ে হত্যা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মনোহরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শারমিন আক্তার মনি (২৮) নামের এক প্রবাসীর স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টায় উপজেলার সরসপুর বাতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার ৩ সন্তানের জননী।

জানা যায়, বুধবার সকালে কাপড় শুকানোর রশি নিয়ে শারমিন আক্তারের সাথে তার স্বামীর বড় ভাই খোরশেদ আলমের (৩৫) কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর শারমিন ঘরের পাশে ফেরিওয়ালা থেকে মাছ কিনছিল। এ সময় খোরশেদ ঘর থেকে ধারালো দা এনে শারমিনকে এলোপাতাড়ি কুপিয়ে মূখমন্ডল বিকৃত, ডান কান ও ডান স্তন কেটে ফেলে, দুই হাত-দুই পা কেটে ঝুলিয়ে দেয়াসহ পিঠে ও দেহের অন্যান্য স্থানে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মনোহরগঞ্জ স্বাস