All posts by jitu

কুবিতে বঙ্গবন্ধু পরিষদের একাংশের নতুন কমিটি

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বঙ্গবন্ধু পরিষদ একাংশের কার্যনির্বাহী কমিটি-২০২৩ গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আমান মাহবুব।

মঙ্গলবার (২১শে মার্চ) এক সাধারণ সভায় সদ্য বিদায়ী সভাপতি সাইদুল আল-আমিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুর্শেদ রায়হান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবুল হায়াত এবং প্রতœতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মুর্শেদ রায়হান। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু এবং লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফয়জুল ইসলাম।

কোষাধ্যক্ষ পদে মনোনীত হয়েছেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবু বকর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক পদে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের প্রভাষক মোঃ কামরুল হাসান, ক্রীড়া সম্পাদক পদে আইন বিভাগের প্রভাষক আবু বকর ছিদ্দিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনাম এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মনোনীত হয়েছেন আইন বিভাগের প্রভাষক সোহরাব হুসাইন।

এছাড়া কমিটির কার্যকরী সদস্যরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগ অধ্যাপক ড. মোঃ আবু তাহের, রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম রায়হান উদ্দিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্ৰ নন্দী, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুলহাস মিয়া, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল-আমীন, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক পাৰ্থ চক্রবর্তী, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সিনথিয়া মুমু এবং লোক প্রশাসন বিভাগের প্রভাষক মোঃ হাসান শাহরিয়ার।

উল্লেখ্য, এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

নাঙ্গলকোটে প্রবাসীর টাকা হাতিয়ে হাতিয়ে নেওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার নাঙ্গলকোটে এক প্রবাসীর ৫৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে। ওই প্রবাসীর দাবি, টাকা ফেরত চাওয়ায় চেয়ারম্যান ও তার অনুসারীরা তাকে হত্যার পর লাশ গুম করার হুমকি দিয়েছেন। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে কুমিল্লা নগরীতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী প্রবাসী হারুনুর রশিদ হারুন।

রোববার বিকেলে নগরীর কান্দিরপাড় এলাকার একটি রেস্টুরেন্টে ওই সংবাদ সম্মেলন করেন তিনি। সৌদিপ্রবাসী ব্যবসায়ী হারুন নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের বাঙ্গড্ডা গ্রামের হাজি হেদায়েত উল্লাহর ছেলে। অভিযুক্ত ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নাম মো.সাইফুল ইসলাম।

প্রবাসী হারুন বলেন, এলাকার ছোট ভাই হিসেবে দীর্ঘদিন ধরে সাইফুলের সঙ্গে আমার সুসম্পর্ক ছিল। ২০১৮ ও ২০১৯ সালে সাইফুল কয়েকটি ধাপে আমার ৫৯ লাখ টাকার বেশি হাতিয়ে নেয়। এর পর থেকে টাকা চাইলে সে বিভিন্ন টালবাহানা করতে থাকে।

২০১৯ সালে একবার টাকার জন্য চাপ দিলে সাইফুল আমাকে পাশের মুন্সিরহাট বাজারে ডেকে নেয়। সেখানে নিয়ে মাদক সেবনরত অবস্থায় সাইফুল ও তার বাহিনীর সন্ত্রাসীরা আমার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা আমাকে ব্যাপক মারধর করে বলে, টাকা চাইলে প্রাণে মেরে ফেলব। সে সময় সাইফুল যুবলীগের সভাপতি ছিল।

ওই প্রবাসী আরো বলেন, ওই ঘটনার পর আমি এলাকায় এসে বিষয়টি গণ্যমান্য ব্যক্তিদের এবং তখনকার চেয়ারম্যান শাহজাহান মজুমদারকে অবহিত করি। এরপর কয়েক দফা সালিস-দরবার হলেও আমার টাকা ফেরত দেয়নি সাইফুল।’

নির্বাচিত হওয়ার পর সাইফুল তাকে টাকা চাইলে হত্যার হুমকি দিয়ে আসছেন বলেও দাবি করেন প্রবাসী হারুন। টাকা ফেরত চাওয়াতে তাকে বিভিন্ন মামলার আসামি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এ প্রসঙ্গে জানতে চেয়ারম্যান ও যুবলীগ নেতা সাইফুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে বন্ধ পাওয়া গেছে। পরে খোঁজ নিয়ে জানা গেছে তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। এরপর তার হোয়াটসঅ্যাপ নম্বরে কল করা হলে তিনি সাংবাদিক পরিচয় নিশ্চিত হওয়ার পর কলটি কেটে দেনে। পরে বারবার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।

শওকত মাহমুদকে বহিষ্কার করেছে বিএনপি

 

ডেস্ক রিপোর্টঃ

বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়।

মঙ্গলবার (২১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শওকত মাহমুদকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডের কারণে কেনো তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে শওকত মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিএনপি। পেশাজীবী সমাজের ব্যানারে তিনি একটি সমাবেশ ডেকে সরকার পতনের ডাক দিয়েছিলেন। সেই পটভূমিতে তখন ওই সমাবেশের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক ছিল না বলে দলটির নেতারা বলেছিলেন।

কুবিতে নিরাপত্তা নিশ্চিতকরনে পরিচয়স্বরূপ সাথে রাখতে হবে আইডি কার্ড

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র সাথে রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (২০মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ও আবাসিক শিক্ষার্থীরাই হলে অবস্থান করতে পারবেন। আরও বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী আব্দুল আল মাছুম বলেন, ‘এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের খুবই ভাল উদ্যোগ। যাতে কোন বহিরাগত, অছাত্র, সন্ত্রাসীরা এসে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কর্তৃপক্ষের আরও জোরালো দৃষ্টি দেওয়া দরকার। অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন প্রশংসনীয় কাজের জন্য ধন্যবাদ জানাই।’

এর আগে বুধবার (৮ মার্চ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ছাত্রলীগের তিন নেতাকে প্রকাশ্যে মারধর করে গুরুতর আহত করেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী সমর্থিত কুমিল্লা মহানগর ছাত্রদলের ২৪ নম্বর ওয়ার্ডের নেতা রনি মজুমদার এবং কুবি শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা খালেদ সাইফুল্লাহ হত্যা মামলার প্রধান আসামী ছাত্রলীগ নেতা বিপ্লব চন্দ্র দাস, অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী কাওসার হোসেনসহ ১০-১২ জন ছাত্রদল-ছাত্রলীগ নেতাকর্মী। এতে গুরুতর আহত হন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান হৃদয়, বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম রোহান।

এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, কনসার্ট ফর জাস্টিস, প্রক্টরের পদত্যাগসহ পাচঁ দফা দাবিতে প্রথমে উপাচার্য বরাবর স্মরকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। পরে বিচারের দাবিতে টানা ১০দিন বিভিন্ন কর্মসূচি পালন করেও বিচার না পাওয়ায় আমরণ অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থী। অবশেষে তাঁদের ৪টি দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ২৩ ঘণ্টা পর অনশন ভাঙেন শিক্ষার্থীরা।

এছাড়া গত ৩০ জানুয়ারি রাতে ছাত্রলীগের ২০১৭ সালে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী চিহ্নিত সকল সন্ত্রাসী ও সাবেক শিক্ষার্থীরা বঙ্গব

ছাদখোলা বাসে শিরোপা উদযাপন করল কুমিল্লা ভিক্টোরিয়ান্স

 

স্পোর্টস ডেস্কঃ

শিরোপা জয়ের একমাস পর সমর্থকদের সঙ্গে নিয়ে উদযাপন করল বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা। সোমবার (২০ মার্চ) বিকেলে শহরজুড়ে ছাদখোলা বাসে প্যারেডের পর রাতে লালমাইয়ে হয়েছে ভিক্টোরিয়ান্স মেলা। হয়েছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। ভবিষ্যতেও দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমন দাপট দেখাতে চান দলটির কর্ণধার নাফিসা কামাল।

ছাদখোলা বাসে শিরোপা উদযাপন, সাফজয়ী মেয়েদের কল্যাণে প্রথমবার দেখেছিলো বাংলার মানুষ। এবার দেখলো কুমিল্লাবাসী, দেখালো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার মাস পেরুনোর পর সোমবার আরও একবার শিরোপা উদযাপনে মেতেছিল ভিক্টোরিয়ান্স। এবার লোকাল সমর্থকদের সঙ্গে নিয়ে।

শুরুটা শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় থেকে। খোলা বাসে প্যারেডে অংশ নেন দলটির দেশি ক্রিকেটার-কোচ। নেচে গেয়ে চারপাশ মাতিয়ে রাখেন চ্যাম্পিয়ন ফ্যানস।

বিপিএল সেরা দলকে বরণ করে নিতে রাস্তার দু’ধারে ভীড় জমান হাজারো মানুষ। সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হোন ইমরুল কায়েস-তানভীর ইসলাম-সালাউদ্দিনরা।

শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সন্ধ্যা নাগাদ প্যারেড বাস পৌঁছায় লালমাইয়ের জামতলী মাঠে। সাদরে বরণ করে নেয়া হয় চ্যাম্পিয়নদের।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল বলেন, সমগ্র কুমিল্লাবাসী আমাদের বিজয়ের মেলায় আজ একত্রিত হয়েছে এখানে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিজয় মেলা সমগ্র কুমিল্লার বিজয় মেলা। আজ আমাদের নামের ওপর চারটি তারা। এই বিশাল অর্জনের জন্য আজকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এই একটি জেলা সকল বিভাগের সঙ্গে লড়াই করে বিপিএলের সবচেয়ে সার্থক ফ্র্যাঞ্চাইজি।

তবে বিপিএলে চতুর্থ শিরোপায় থামতে চায়না কুমিল্লা। ভবিষ্যতেও অব্যাহত রাখতে চায় নিজেদের দাপট।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস বলেন, আমি মনে করি কুমিল্লা আমার জন্য দ্বিতীয় বাড়ি। আমি সবসময় এটাই অনুভব করি। আমি যখন মাঠে খেলি সবসময় চেষ্টা করি কুমিল্লার সফলতার জন্য এবং আমার সঙ্গে যে মানুষটা সবচেয়ে বেশি কাজ করে, আমাকে সহযোগিতা করে আমাদের কোচ, লিজেন্ডারি কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং নাফিসা আপু। যিনি সবসময় আমাদের পাশে থাকেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিন বলেন, আমরা এই চারটা ট্রফি আপনাদের জন্য নিয়ে এসেছি। আমরা খুবই আনন্দিত। আজকে কুমিল্লা শহরে গিয়েছিলাম, তারপর এখানে এসেছি আমাদের খুবই ভালো লেগেছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন পরবর্তীতে যেনো আমরা পাঁচটা ট্রফি নিয়ে এখানে আসতে পারি। আমি চাইব আপনারা প্রতিটি মৌসুমে যেভাবে আমাদের পাশে ছিলেন সেভাবেই থাকবেন।

ভিক্টোরিয়ান্স মেলায় বাড়তি আকর্ষন ছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচে গানে স্টেজ মাতিয়ে রাখেন, কণা, প্রীতিম, নুসরাত ফারিয়া ও লালন ব্যান্ড।

কুমিল্লা দক্ষিণ জেলার যুবলীগ নেতা ১০০ বোতল ফেনসিডিলসহ আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ইমতিয়াজ হাবিব সিনহাকে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে ছত্রখিল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহস কাজে ব্যবহার করা প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ। এ সময় তার সাথে থাকা মাজিদুল হককেও আটক করে পুলিশ।

সোমবার (২০ মার্চ) দুপুর আড়াইটায় সীমান্ত থেকে আসার সময় গোমতী নদীর জালুয়া পাড়া রাস্তায় তাকে আটক করে গাড়ি তল্লাশি করে এসব মাদক উদ্ধার করে পুলিশ।

আটক হওয়া যুবলীগ নেতা ইমতিয়াজ হাবিব সিনহা (৩৭) কুমিল্লা সদরের শাসনগাছা এলাকার আব্দুর রহমানের ছেলে এবং তার সহযোগি মাজিদুল হক (৩৫) একই এলাকার আব্দুল করিমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ২০মার্চ দুপুর আড়াইটায় যুবলীগ নেতা ইমতিয়াজ মাদক নিয়ে সাদা প্রাইভেটকার চালিয়ে আসছিল । সীমান্তের ছাওয়ালপুর গোমতী বাঁধে এসেই গাড়ি নষ্ট হলে, টহলরত ছত্রখিল পুলিশ ফাঁড়ির এএসআই বায়েজিদসহ পুলিশ টিমের সন্দেহ হলে উক্ত প্রাইভেটকারের সামনে যেতেই-চালক ইমতিয়াজ নিজেকে জেলা যুবলীগের জয়েন্ট সেক্রেটারি বলে পরিচয় দেয় এবং শীর্ষ পুলিশ কর্তাদের সাথে সুসম্পর্ক আছে বলে জানায়। এসময় সন্দেহ ঘনীভূত হলে পুলিশ প্রশ্ন করেন-গাড়ির ভেতরে ব্যাগ ভর্তি এগুলো কি? কোন উত্তর না দিয়েই ইমতিয়াজ তালবাহানা শুরু করে । একপর্যায়ে পুলিশ স্থানীয়দের সম্মুখে গাড়ির ভেতরের ২টি ব্যাগ খুলে দেখে ভারতীয় ফেনসিডিল। পরে তাদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

যুবলীগ এই নেতার মাদক নিয়ে গ্রেফতার হওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক ও বর্তমান যুবলীগ নেতারা এখন সমালোচনায় মুখর।

উল্লেখ্য যে, বিগত বছরের ১০ সেপ্টেম্বর ৪১ সদস্য বিশিষ্ট কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবলীগ। এ কমিটির আহ্বায়ক কামরুল হাসান শাহিন এবং যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের ও আব্দুছ ছোবহান খ. সেলিম। ওই কমিটির সদস্য ইমতিয়াজ হাবিব সিনহা ।

আবারও হত্যার হুমকি সালমান খানকে, যা লেখা আছে..

বিনোদন ডেস্কঃ

বলিউড সুপারস্টার সালমান খানকে বেশ কয়েকবার হত্যার চেষ্টা করা হয়েছে। গ্যাংস্টারদের কাছ থেকে পেয়েছেন হুমকি। তাদের মধ্যে অন্যতম রয়েছে ভারতের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। সর্বশেষ তারই দলের এক সদস্যের নামে সালমানের কাছে আবারও প্রাণনাশের হুমকি আসে ইমেইলের মাধ্যমে।

এ কারণে ভারতের মুম্বাইয়ে সালমানের বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

সালমানকে হুমকি দেওয়ার জন্য এরই মধ্যে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার এবং রোহিত গর্গের বিরুদ্ধে বান্দ্রা থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। লরেন্স বিষ্ণোই বর্তমানে ভারতের তিহার জেলে আছেন। সেখান থেকেই কানাডিয়ান গ্যাংস্টার গোল্ডি বারের সঙ্গে এক হয়ে অপরাধজগৎ নিয়ন্ত্রণ করেন তিনি!

জানা গেছে, ইমেলটি রোহিত গর্গ নামে একজন পাঠিয়েছিলেন। সেখানে উল্লেখ ছিল, কানাডিয়ান গ্যাংস্টার গোল্ডি ব্রার সালমান খানের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চান। এতে গ্যাংস্টার বিষ্ণোইয়ের সাম্প্রতিক সাক্ষাৎকারের কথাও উল্লেখ আছে, যেখানে বিষ্ণোই বলেছেন সালমানকে হত্যা করাই তার জীবনের অন্যতম লক্ষ্য। সালমানের প্রতি লরেন্স বিষ্ণোইয়ের ক্ষোভ বেশ আগে থেকে।

১৯৯৮ সালে সালমান খানের ওপর যোদপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ের সময় দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। এ নিয়ে মামলা হয় এবং তাকে ভারতীয় আদালত পাঁচ বছরের কারাদণ্ডও দিয়েছিলেন। কিন্তু তাতেই সন্তুষ্ট হননি লরেন্স বিষ্ণোই। তার দাবি, কৃষ্ণসার হরিণকে তাদের গ্রামের লোক (বিষ্ণো সম্প্রদায়) দেবতা রূপে পুজো করে। সেই হরিণ মেরে ভয়ংকর অন্যায় করেছেন সালমান খান। গোটা বিষ্ণোই সম্প্রদায়কে আঘাত দিয়েছেন। তাই সালমানকে বিষ্ণোই সম্প্রদায়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। এ জন্য যেতে হবে তাদের গ্রামের মন্দিরে।

না হলে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। সেই থেকে সালমানকে হত্যার চেষ্টা করে আসছেন লরেন্স। আর এ জন্য আন্ডারওয়ার্ল্ড ডন কানাডিয়ান গ্যাংস্টার গোল্ডি ব্রারের সাহায্য নিচ্ছেন। গত বছর মৃত্যুর হুমকি পাওয়ার পর থেকে সালমানের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

রমজানে কুবির নতুন নির্দেশনা

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি

পবিত্র মাহে রমজানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সময় নির্ধারণ করেছে সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। সোমবার ২০ মার্চ হল প্রভোস্ট ও ডিনদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রবিবার থেকে বুধবার সকাল নয়টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে এবং বৃহস্পতিবার শুধু মাত্র অফিস খুলা থাকবে পূর্বের নিধারিত সময় পর্যন্ত। এছাড়া সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত মধ্যাহ্ন ও নামাজের বিরতি থাকবে।

রেজিস্ট্রার জানান, আগামী ৬ এপ্রিল পর্যন্ত একাডেমিক ক্লাস চালু থাকবে। একইসাথে স্ব স্ব বিভাগ তাদের সিদ্ধান্ত মোতাবেক পরীক্ষাসমূহ গ্রহণ করবে।

উল্লেখ্য, সংশ্লিষ্ট সকলকে ক্লাস/অফিস কার্যক্রম উক্ত সময়সূচির সাথে সমন্বয় করে পরিচালনা করার জন্য কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে।

কুমিল্লার বুড়িচংয়ে অস্ত্র ঠেকিয়ে কলেজ শিক্ষার্থীদের মোবাইল ছিনতাই, আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার কামারখাড়া এলাকায় দিনে দুপুরে ঘুরতে আসা কলেজের তিন শিক্ষার্থীদের মোবাইল ও নগদ অর্থ ছিনতাইয়ের অভিযোগে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে বুড়িচং থানার এস আই আব্দুল জাব্বার জানান,উপজেলার ষোলনল ইউনিয়নের কামারখাড়া ব্রীজ সংলগ্নে ঘুরতে আসা কলেজ শিক্ষার্থীদের সিএনজি থামিয়ে দিনে দুপুরে প্রকাশ্যে দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাদের সাথে থাকা মোবাইল ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাটি ঘটে গত ১৮ মার্চ শনিবার দুপুরে।

ভুক্তভোগী শিক্ষার্থী হলেন- তাহমিদা আক্তার (২০),মাকসুদা আক্তার (২০) ও কামরুল হাসান (১৯)। তারা ওই দিন বিকেলে থানায় একটি অভিযোগ করেন। তারা তিনজন চান্দিনা ড.রেদোয়ান আহাম্মেদ ডিগ্রী কলেজে অধ্যায়নরত রয়েছে।

অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে পালানোর সময় ধাওয়া করে চিহৃিত ছিনতাইকারী ফয়সালকেেআটক করা হয় এবং তার নিকট ছিনতাই করা মোবাইল গুলো পাওয়া যায়।অপর ছিনতাইকারী ফয়সালকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভরাসার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ছিনতাইকারী ফয়সাল (২৪) কুমিল্লা সদর দক্ষিণের উত্তর রামপুর এলাকার পারভেজের ছেলে।অপর ছিনতাইকারী ফয়সাল (২৬) বুড়িচং উপজেলার ষোলনল এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। মামলা রুজু করে পরবর্তীতে দুইজন আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। ছিনতাইয়ের সাথে জড়িত অন্য আসামীদের গ্রেফতারী অভিযান অব্যাহত রয়েছে।

নোবিপ্রবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক আবাসিক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শিক্ষার্থীর নাম আপরশি মারমা (২১)। সে সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিল এবং তার গ্রামের বাড়ি বান্দরবান জেলায়। আবদুস সালাম হলের ২১২ নম্বর রুমের বসবাস করত।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে, গতকাল সোমবার রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল আবাসিক হলের ছা