All posts by jitu

‘বিপিএলের ব্যাটিং দেখে হৃদয়কে ডাক দেওয়া হয়নি’

অনলাইন ডেস্ক:

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের মধ্যে চলা ম্যাচ প্র্যাক্টিসে দারুণ ব্যাটিং করছিলেন তৌহিদ হৃদয়। তার দল ৬ ওভারে ১ উইকেটে ৬৩ রান করে। হৃদয় একাই ৩৩ রানে অপরাজিত ছিলেন।

শুক্রবার যখন হৃদয়রা ম্যাচ প্র্যাক্টিস করছিলেন তখন গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন জাতীয় নির্বাচক হাবিবুল বাশার। হৃদয়কে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নেওয়ার প্রক্রিয়া নিয়ে ব্যাখ্যা দিচ্ছিলেন গণমাধ্যম কর্মীদের। বাংলাদেশ ‘এ’ দলসহ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পর সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন অসাধারণ। নিজেকে ছাড়িয়ে যাওয়ার মতো পারফর্ম করেই জায়গা করে নিয়েছেন জাতীয় দলে।

বাশার বলেন, ‘এই ছেলে (তৌহিদ হৃদয়) রান করছে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’তে। এমন না যে শুধু বিপিএলে এসেই সব রান করছে, তা কিন্তু না। অনেকেই মনে করছে বিপিএলের পারফর্মম্যান্সই খুব বেশি চোখে পড়েছে, অবশ্যই চোখে পড়েছে বিপিএলের পারফর্মম্যান্স। এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করেছে। কিন্তু বিপিএলে যেমন ব্যাটিং সে করেছে, নরমালি হৃদয় কিন্তু এমন ব্যাটিং করে না।’

এবারের বিপিএলে হৃদয় রান করেছেন, কিন্তু যেভাবে তিনি খেলেছেন নজর কেড়েছেন সবার। ফিফটি করেছেন ৫ ম্যাচে। সর্বোচ্চ অপরাজিত ৮৫। চার মেরেছেন ৪৩টি আর ছয় ১৩টি।

অন্যদিকে প্রথম শ্রেণি কিংবা লিস্ট ‘এ’তে হৃদয় ব্যাটিং করতেন ঠাণ্ডা মেজাজে, দেখেশুনে ধরে খেলায় পারদর্শী ছিলেন। লিস্ট ‘এ’তে তার স্ট্রাইক রেট ৭৯.৬৬। এ ছাড়া স্বীকৃত টি-টোয়েন্টিতে সব মিলিয়ে ১২০.৮১। এবারের বিপিএলে যা ছিল ১৪০.৪১।

‘প্রথম শ্রেণি বা অন্য জাযগায় ডিফারেন্ট ব্যাটিং করেছে। আমরা সবকিছু নিয়েই চিন্তা করেছি শুধু বিপিএল না। বিপিএল ছিল মাত্র তবে শেষ দুই বছরের পারফর্মটা মাথায় ছিল। সেটা নিয়েই আলোচনা হয়েছিল’-এভাবেই বলেছেন বাশার।

পুতিন ভুল ছিলেন, ইউক্রেনের পাশে সবাই

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, পুতিনের ধারনা ভুল প্রমাণিত হয়েছে। সবাই ইউক্রেনের পাশে আছে।

ইউক্রেন যুদ্ধে এক বছর পূর্তির দিনে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইউক্রেনকে আরও ২ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জো বাইডেনের প্রশাসন।
ইউক্রেনে সেনা অভিযান চালানো রাশিয়ার শক্তি আরও কমানোই মার্কিন নতুন নিষেধাজ্ঞার লক্ষ্য। আর যুদ্ধের কবলে পড়ে ধুকতে থাকা ইউক্রেনকে চাঙা রাখতে ২ বিলিয়ন ডলার সমমূল্যের সামরিক সহায়তা দেবে ওয়াশিংটন। এই সহায়তার আওতায় কিয়েভকে আরও অস্ত্র সরবরাহ করা হবে।

যুক্তরাষ্ট্রসহ জি সেভেনভুক্ত দেশসমূহ রাশিয়ার ২০০ অর্থনৈতিক প্রতিষ্ঠান, স্বতন্ত্র ব্যক্তি ও সংস্থার ওপর নতুন নিষেধাজ্ঞা দিতে চলেছে। এছাড়াও ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার পরিকল্পনাও করছে জি সেভেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ‌‘পুতিন ভেবেছিলেন ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। আমেরিকা প্রতিশ্রুতি রাখতে পারবে না। বিশ্ব (ইউক্রেনের দিক থেকে) অন্যদিকে মুখ ঘুরিয়ে নেবে।’ মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দাবি, ‘তিনি (পুতিন) ভুল ছিলেন। এক বছর পর দেখা গেল, ইউক্রেন সাহসের সাথে লড়ছে, তারা পালাচ্ছে না। আর আমাদের সহায়তাও অব্যাহত আছে, যতদিন লাগে থাকবে।’

সূত্র: বিবিসি

নোয়াখালীতে মা-মেয়েকে পিলারে বেঁধে টিকটক!

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়াতে জায়গা জমির বিরোধের জের মা-মেয়েকে পিলারের সঙ্গে বেঁধে নির্যাতন করে টিকটক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নারী ওই গ্রামের মো. ইদ্রিসের স্ত্রী ঝুমুর আক্তার (৪০) ও তার মেয়ে কুসুম আক্তার (১৬)।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনায় হাতিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে, গত ৯ ফেব্রুয়ারি উপজেলার ৯নং বুড়িরচর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের রেহানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি বাড়ির জায়গা জমির বিরোধের জের ধরে একই বাড়ির মো.জহির উদ্দিনের ছেলে মো.জিল্লুর রহমান (২০) সহ আরো অজ্ঞাত ২/৩ জন সহ একই বাড়ির মো. ইদ্রিসের স্ত্রী ঝুমুর আক্তার (৩০) ও তার মেয়ে কুসুম আক্তার (১৬) কে রশি দিয়ে পিলারের সঙ্গে বেঁধে মারধর করে। ওই সময় জিল্লু মোবাইলে ভিডিও ধারণ করে। এরপর পরে তা স্যোসাল মিডিয়া (MD JILLUR RAHMAN.505) এই টিকটক আইডি থেকে তাদেরকে চোর হিসেবে উপস্থাপন করে ভাইরাল করে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.কায়সার খসরু। তিনি বলেন, ভুক্তভোগী নারী বুধবার দুপুরে এ বিষয়ে আমার কাছে মৌখিক ভাবে অভিযোগ করেন। তাৎক্ষণিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে হাতিয়া থানার ওসিকে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি টিকটক ভিডিওটি দেখেছি। তা ভুক্তভোগী পরিবারের সংরক্ষণে আছে।

কুমিল্লার আমতলী থেকে ৪০ কেজি গাঁজাসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় অভিযান চালিয়ে অপু সিকদার (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে আমতলী এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটককৃত যুবক পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের কামরুল হাসান সিকদারের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা ও পিরোজপুরসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে সদর উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ ১টি দেশীয় তৈরী এলজি ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। গ্রেফতারকৃত মো.জাবেদ (২৪) উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের দামোদরপুর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে বুধবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার দামোদরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার রাতে উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের দামোদরপুর গ্রামের বালির বাড়ির সামনে পুলিশ টহল ডিউটি করার সময় অস্ত্রধারী ডাকাত জাবেদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে পরনের জিন্স প্যান্টের পিছনের অংশের কোমরে গোঁজানো অবস্থায় একটি এলজি ও ১ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি ডাকাতি, চুরি সহ ৫ টি মামলার আসামি। তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কবিতা: দুখিনী বর্ণমালা

আহমেদ হানিফ:

চারপাশে থমথমে বোবাকান্না,
অসহায় আত্মনিবেদনে দুখিনী মায়েরা,
শতছিন্নের বস্ত্রাবরণে একি হাল জননীর-
কৃষ্ণচূড়ার ভূষণে সজ্জিতা ছিল বর্ণমালা।

বাংলার গাঁথুনিতে জোর না আজ,
বিদেশি শব্দের চাষাবাদে শৈল্পিক সাজ,
করুণ! মৃত্যু ঘনিয়ে এলো বুঝি-
অভাগীর ভূষণ ছেঁড়া হলো বারংবার।

পলাতক গুণিজনে করজোড়ে প্রার্থনায়,
বাংলার রূপ কীর্তন শুনেছি,
শহিদ বরকত,সালামের রক্তের দাগে-
এই বাংলার চিরাচরিত রূপাঙ্কন।

আজ মলিন বদনে কেন মায়ের চেহারা,
উদিত হচ্ছে, করুণ কাহিনি অবলোকন-
দূষিত জনপদে কৃষ্ণচূড়ার রং ধূসর-বিষন্ন,
অভাগী দুখিনী বর্ণমালা।

দেওয়ালিকার বড় অক্ষরে প্রাণহীন কথা,
চাটুকারের সমাজে লজ্জিত অক্ষরগুলো,
প্রতিবাদের মিছিলে সামিল হবে-
আবারো বেজে উঠবে ফেব্রুয়ারির গান।

কত শত কথা জমে আছে,
দুখিনী বর্ণমালার পরিচয়ে অস্বস্তিবোধ,
জরাজীর্ণ দেহটা নিয়েই-
ফেব্রুয়ারির জন্য মরমর বেঁচে থাকা।

চারপাশে থমথমে বোবাকান্না,
অসহায় আত্মনিবেদনে দুখিনী মায়েরা,
আর কতকাল অতিবাহিত হলে তবেই-
কৃষ্ণচূড়ার রাঙা রঙে সাজবে বর্ণমালা।

দুখিনী বর্ণমালার ছিন্ন ভূষণে,
আর কত কেতন উড়াবে?
থাম! বাংলার গাঁথুনি আগে,
পরে হউক বিদেশি শব্দের চাষাবাদ।

দক্ষিণ আফ্রিকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

দক্ষিণ আফ্রিকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় দুজন মারাত্মক আহত হয়েছেন বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা অনুবিভাগ) মো. তারিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রিটোরিয়া থেকে কেপটাউনের দিকে যাওয়ার পথে ১০০০ কিলোমিটার দূরে বিউফোর্ট ওয়েস্ট শহরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

সৌদি আরবে ফেইসবুক লাইভে এসে বাংলাদেশি প্রবাসীর আ’ত্মহ’ত্যা

 

ডেস্ক রিপোর্টঃ

সৌদি আরবের দাম্মামে ফেইসবুকে লাইভে এসে আ’ত্মহ’ত্যা করেছে বাংলাদেশি যুবক আরিফুল ইসলাম নয়ন।

তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের খানবাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তার স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম খান বলেন, মঙ্গলবার দিবাগত রাতে সৌদি আরবের দাম্মামে ভাড়া বাসায় গলায় গামছা পেঁচিয়ে ফেসবুক লাইভে এসে আ’ত্মহ’ত্যা করেন তিনি।

স্থানীয়রা জানান, দক্ষিণ শ্রীপুর বাজারে তার একটি ফ্লেক্সিলোডের দোকান ছিল। গত ১০ মাস আগে ঋণ নিয়ে সৌদি আরবে চাকরির জন্য যান তিনি। কিন্তু ১০ মাসে আকামা না হওয়ায় বেতন পাননি তিনি। এ কারণে সংসার, ঋণের চাপে অসুস্থ হয়ে পড়েন নয়ন। সেই কারণ দেখিয়ে গলায় গামছা পেঁচিয়ে আ’ত্মহ’ত্যা করেন তিনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন, নয়নের আত্মহত্যার বিষয়টি শোনেছি। ঋণের চাপে আ’ত্মহ’ত্যা করেছে। তার পরিবারটি স্ত্রী ও দুই সন্তান নিয়ে এখন অসহায় হয়ে পড়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন মানুষের কাছ থেকে ৫ কোটি টাকা নিয়ে উধাও ছাত্রলীগ নেতা

ডেস্ক রিপোর্টঃ

এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে ৫ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শান্ত কুমার রায়।

তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের নির্মল রায়ের ছেলে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭ ব্যক্তি নির্মল রায় ও তার ছেলে শান্ত রায়কে অভিযুক্ত করে মঙ্গলবার রাতে নবীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা যায়, শান্ত ছাত্র রাজনীতির পাশাপাশি এলাকায় সিগারেটের এজেন্ট ও স্বর্ণের ব্যবসার সঙ্গে জড়িত। চট্টগ্রামে তার বাবার কয়েকটি স্বর্ণের দোকান রয়েছে এমন কথা এলাকায় চাউর ছিল।

সেই নামডাক ব্যবহার করে তার বাবার সহযোগিতায় এবং কিছু নেতার আশ্রয়-প্রশ্রয়ে শান্ত এলাকায় বিশ্বস্ত হয়ে ওঠে। সেই সুযোগ কাজে লাগিয়ে তার ঘনিষ্ঠজনদের ব্যাংকের রেটের চেয়ে উচ্চ লাভের প্রলোভন দেখিয়ে সিগারেট ব্যবসা ও স্বর্ণের ব্যবসায় ইনভেস্ট করতে বলেন। অনেকেই তার ফাঁদে পা দেন। এভাবে নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজার থেকে অন্তত ৫ কোটি টাকা হাতিয়ে পালিয়ে যান তিনি।

ভুক্তভোগীরা জানান, বাজারের অনেক ব্যবসায়ী ব্যাংকে জমা না রেখে শান্তর হাতে টাকা তুলে দেন। কয়েক বছর ধরে তার সঙ্গে লেনদেন ঠিকভাবেই চলছিল। শনি ও রোববার অনেকের টাকা ফেরত দেওয়ার তারিখ ছিল, ওই দিন থেকে শান্ত উধাও, তার মোবাইল ফোনও বন্ধ।

শুরু হয় কানাঘুষা, বেরিয়ে আসতে থাকে একের পর এক টাকা নেওয়ার তথ্য। সোমবার তার মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন ছিল কুমিল্লার সীমান্ত এলাকায়। অনেকের ধারণা, শান্ত ভারতে পালিয়ে গেছেন।

অভিযোগকারীরা হলেন- নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের হক সাব পাবেন ৪০ লাখ টাকা, মো. সুজন মিয়া (২০ লাখ টাকা), আব্বাস উদ্দিন (২০ লাখ ৬০ হাজার টাকা), সগির মিয়া ১২ লাখ (টাকা), শ্যামল চন্দ্র দাস (৮ লাখ ৬০ হাজার টাকা), অক্লান্ত চন্দ্র দেব নাথ (৩ লাখ টাকা) ও নিখলী গ্রামের খোরশেদ আলম (৫ লাখ টাকা)। আরও কয়েকজন ক্ষতিগ্রস্ত হলেন-থোল্লাকান্দি গ্রামের বিকাশ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩৯ লাখ টাকা), একই গ্রামের আতিকুর রহমান রনি (৩ লাখ টাকা), বড়িকান্দি ইউনিয়নের মুক্তারামপুর গ্রামের শাহ জালাল (৫৩ লাখ টাকা), ধরাভাঙা গ্রামের বাবলু মিয়া (১১ লাখ টাকা), বাড়াইল গ্রামের মাহফুজুর রহমান (৩ লাখ টাকা), নরসিংদীর মুরাদনগরের বাদল মিয়া (৫ লাখ টাকা)।

এছাড়া সলিমগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক পদ পাইয়ে দেওয়ার কথা বলে রিফাত আহম্মেদ থেকে ৮ লাখ টাকা, বড়িকান্দি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি পদ দেওয়ার কথা বলে জাহিদুল ইসলাম থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন শান্ত। ভুক্তভোগী সবাই শান্ত ও তারা বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন।

অভিযোগকারী মো. হক সাহেব বলেন, শান্ত ও তার বাবা ব্যবসার কথা বলে আমার কাছ থেকে প্রায়ই টাকা নিতেন, আবার ফেরতও দিয়ে দিতেন, সর্বশেষ ৪০ লাখ টাকা নিয়েছেন, অন্য কারও কাছ থেকে টাকা নিতেন এটা আমার আগে জানা ছিল না, এখন শুনতে পাচ্ছি আমার মতো ৩০ থেকে ৪০ জনের কাছ থেকে অন্তত ৫ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন শান্ত।

মো. সুজন মিয়া বলেন, শান্ত আমার বন্ধু ছিল, তার বাবা চট্টগ্রামে স্বর্ণের ব্যবসা করে, স্বর্ণ ক্রয় করার কথা বলে কয়েক দিনের জন্য আমার কাছ থেকে ২০ লাখ টাকা নিয়েছে, টাকাগুলো আমি বিভিন্নভাবে সংগ্রহ করে দিয়েছিলাম, শনিবার আমার টাকা ফেরত দেওয়ার কথা ছিল।

কিন্তু রাত থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। শ্যামল চন্দ্র দাস বলেন, শান্তকে অনেক বিশ্বাস করতাম বলেই তাকে আমি ৮ লাখ টাকা দিয়েছিলাম। শাহ জালাল বলেন, আমি বিকাশের ব্যবসা করি, স্বর্ণের চালান এসেছে বলে আমার কাছ থেকে ৫৩ লাখ টাকা নিয়েছে চেক ও স্ট্যাম্পের মাধ্যমে। অনেকের ধারণা, টাকাগুলো আত্মসাৎ করতে শান্ত চোরাই পথে ভারতে পালিয়ে গেছেন। শান্ত টাকা নেওয়ার সময় ব্যাংকের চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন, আবার অনেকে কোনো ডকুমেন্ট ছাড়াই তাকে টাকা দিয়েছেন।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুউদ্দিন আনোয়ার বলেন, মঙ্গলবার রাতে বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের নির্মল রায় ও তার ছেলে শান্ত কুমার রায়ের বিরুদ্ধে ৭টি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা করতে গিয়ে এলাকাবাসীর গণপিটুনি খেয়েছে এক বখাটে যুবক।

পরে কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

থানার এজাহার ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের একটি বাড়িতে মঙ্গলবার দুপুরে বখাটে যুবক মৃত গদু মিয়ার ছেলে সোহেল মিয়া (২৩) ওই কিশোরীর ছোট বোনকে কৌশলে দোকানে পাঠিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে।

এসময় কিশোরী চিৎকার শুরু করলে পাশের জমিতে কর্মরত তার বাবা ও এলাকার লোকজন ছুটে এসে আপত্তিজনক অবস্থায় যুবকটিকে আটক করে। এলাকাবাসী যুবকটিকে উত্তমমধ্যম দিয়ে পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

কিশোরীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে বুধবার পুলিশ বখাটে যুবককে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।