All posts by jitu

পরীক্ষা হবে সব বিষয়েই, সৃজনশীল ও নৈর্ব্যক্তিক প্রশ্নও থাকবে

ডেস্ক রিপোর্ট:

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ৩০ এপ্রিল থেকে অনুষ্ঠিত হবে। চলবে ২৩ মে পর্যন্ত। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা সব বিষয়েই নেওয়া হবে। প্রতি বিষয়ের পরীক্ষার জন্য ৩ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। আগের মতো সৃজনশীল ও নৈর্ব্যক্তিক প্রশ্নও (এমসিকিউ) থাকবে। পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রথম দিন ৩০ এপ্রিল বাংলা প্রথমপত্র, ২ মে বাংলা দ্বিতীয়পত্র, ৩ মে ইংরেজি প্রথমপত্র, ৭ মে ইংরেজি দ্বিতীয়পত্র, ৯ মে গণিত, ১০ মে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ও ১১ মে ধর্মশিক্ষা পরীক্ষা, ১৪ মে পদার্থ বিজ্ঞান, ১৫ মে গার্হস্থ্য বিজ্ঞান, ১৬ মে রসায়ন, ১৭ মে ভূগোল ও পরিবেশ, ১৮ মে জীববিজ্ঞান, ২১ মে বিজ্ঞান, ২২ মে হিসাববিজ্ঞান এবং ২৩ মে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ স্কুলে হবে না। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষাকেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসনবিন্যাস করতে হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে স্ব স্ব কেন্দ্রে।

দুই বউয়ের দ্বন্দ্ব: মানসিক ও শারীরিকভাবে ভালো নেই শাকিব

বিনোদন ডেস্ক:

শারীরিকভাবে ভালো নেই ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সম্প্রতি শুটিং করতে গিয়ে আহত হয়েছেন তিনি। পায়ে প্লাস্টার করাতে হয়েছে। বর্তমানে তিনি বাসায় বিশ্রামে রয়েছেন।

এর মাঝেই সাবেক দুই স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী ফের প্রকাশ্যে বাগযুদ্ধে নেমেছেন। দুজনের এমন কর্মকাণ্ডে বিরক্ত শাকিব মানসিক চাপেও আছেন।

শাকিবের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সাবেক দুই স্ত্রীর এসব নিয়ে মোটেও মাথা ঘামাতে চাচ্ছেন না নায়ক। তবে তাকে জড়িয়ে দুজনের কর্মকাণ্ডে মানসিকভাবে আঘাত পাচ্ছেন তিনি। যার প্রভাব কাজেও পড়ছে।

সম্প্রতি এক টেলিভিশন শোতে বুবলীকে খোঁচা দিয়ে কথা বলেন অপু। তার পারিবারিক শিক্ষা নিয়েও কথা বলেন। এতেই চটেছেন বুবলী। অপু বিশ্বাসকে ইঙ্গিত করে মামলার হুমকি দিয়ে বুবলী দীর্ঘ স্ট্যাটাসও দেন।

বুবলী লিখেছেন- ‘আমি একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই। কারও নোংরা ব্যক্তিস্বার্থ উদ্ধারে আমাকে নিয়ে বা আমার ব্যক্তিজীবন নিয়ে কেউ কোনো বেফাঁস মন্তব্য করলে বা কোনো ইঙ্গিতপূর্ণ কথা বলার চেষ্টা করলে তার বা তাদের বিরুদ্ধে আমি দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যস্থা গ্রহণ করব, কারণ আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল।’

শাকিব-অপুর বিয়ে হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল। শাকিব খানের উত্তরার বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে মালা বদল করেছিলেন তারা। যদিও বিয়ের খবরটি গোপন রেখেছিলেন এ জুটি। শুধু বিয়েই না সন্তান জন্মের খবরও গোপন রেখেছিলেন শাকিব-অপু।

২০১৭ সালের ১০ এপ্রিল সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু বিশ্বাস। জানান, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা চিন্তা করেই বিয়ে ও সন্তানের বিষয়টি গোপন রাখেন শাকিব-অপু।

২০১৭ সালের ২২ নভেম্বর বিচ্ছেদের জন্য আবেদন করেন শাকিব খান। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়।

এরপর ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলীকে। গুঞ্জন ছিল, বুবলীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় শাকিবের ঘরে নিজের সন্তান থাকার সংবাদ প্রকাশ্যে আনেন অপু।

কুবিতে শহিদদের স্মরণে বন্ধুসভার ভিন্নধারার আয়োজন

চাঁদনী আক্তার, কুবি:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃক “শহিদদের স্মরণ করি বাংলা বর্ণমালায়” শীর্ষক ব্যানারে অনুভূতি লিখনের আয়োজন করা হয়। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান বাংলা বর্ণমালায় ব্যানারে অনুভূতি লিখে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

আপন ভাষায় (আঞ্চলিক/বাংলা) ভাষা শহিদদের প্রতি অনূভুতি ও শ্রদ্ধা প্রতিফলিত হয় ব্যানারে। এইসময় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা ভাষা শহিদদের প্রতি বাংলা বর্ণমালায় অনুভূতি লিখে প্রকাশ করেন। বাংলা ভাষাকে সর্ব পরি চর্চা ও ভাষা শহিদদের প্রতি অনুভূতি প্রকাশের জন্য প্রথম আলো বন্ধুসভা কুমিল্লা বিশ্ববিদ্যালয় গত দুইবছর যাবত এ ব্যানার লিখন অনুষ্ঠানটি আয়োজন করে আসছে৷

এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড আসাদুজ্জামান বলেন, আমরা যেন এই অনুষ্ঠানের পরই ভাষা চর্চাকে ছেড়ে না দেই৷ আমরা বাংলাকে সবসময়ই যেন চর্চার মধ্যে রাখি। আর সবার মাঝে বাংলা ভাষাকে ছড়িয়ে দেই।

অনুষ্ঠান আয়োজন নিয়ে কুবি বন্ধুসভার সভাপতি উম্মে হাবিবা শান্তা বলেন, আমাদের এ আয়োজনের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় ( বাংলা / আঞ্চলিক) নিজের মতো করে অনুভূতি প্রকাশ করতে পারে। এছাড়া সবাই যেন বাংলাকে সার্বক্ষণিক চর্চার মধ্যে রাখে। ভাষা শহিদদের স্মরণ করে আমরা এ আয়োজন করেছি। “ব্যানারে অনুভূতি লিখন ” এখন বন্ধুসভার সিগনেচার আয়োজন। আমরা প্রতিবছরই এই আয়োজন করবো।

এসময় প্রথম আলো বন্ধুসভা কুমিল্লা বিশ্ববিদ্যালয় উপদেষ্টামণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা।

টমছম ব্রিজ বাজা‌রে তদার‌কি অ‌ভিযা‌নে দুই প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

 

স্টাফ রিপোর্টার:

আজ জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লার টমছম ব্রিজ বাজার এলাকায় তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

মুরগী, মাছ, মাংস ও নিত‌্যপ‌ণের বাজা‌রে প‌রিচা‌লিত এ তদার‌কি অ‌ভিযা‌নে ওজ‌নে কারচূ‌পি, মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করা ও অ‌তি‌রিক্ত মূ‌ল্যে পণ‌্য বি‌ক্রির ম‌তো ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে দুই প্রতিষ্ঠান‌কে ১২ হাজার টাকা জ‌রিমানা করা হয় । অ‌ভিযা‌নে ওজ‌নে কারচূ‌পি করায় সাব‌রিনা ব্রয়লার হাউজ‌কে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারচূ‌পির কা‌জে ব‌্যবহৃত প‌রিমাপক যন্ত্র জব্দ করা হয়।

এছাড়াও মূল‌্য তা‌লিকা প্রদর্শন না ক‌রে অ‌তি‌রিক্ত মূ‌ল্যে মুরগী বি‌ক্রি করায় মুন ব্রয়লার হাউজ‌কে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। অ‌ভিযা‌নে সকল‌কে স‌চেতন কর‌তে হ‌্যান্ড মাই‌কের মাধ‌্যমে প্রচারণা চালা‌নো হয়। সকাল সা‌ড়ে ১০টা থে‌কে ১টা পর্যন্ত সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

লালমাইয়ে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র ছিনতাই করে নিল ছাত্রলীগ নেতারা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য রুহুল আমিন। তবে পথে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি  নাসির উদ্দিন মির্জার নেতৃত্বে রুহুল আমিনের মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠে। এতে রুহুল আমিন আর মনোনয়নপত্র জমা দিতে পারেননি।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১ টার দিকে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

রুহুল আমিন চলন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য ও শাহ আমানত হলের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতা নাসির আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ কামরুল হাসানের অনুসারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল রোববার। এ জন্য  বেলা সোয়া একটার দিকে রুহুল আমিন মোটরসাইকেল নিয়ে মনোনয়নপত্র জমা দিতে সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরের দিকে যাচ্ছিলেন।

রুহুল আমিন অভিযোগ করেন, ইউএনওর কার্যালয়ের সামনের সড়কে পৌঁছালে নাসির উদ্দিন মির্জার নেতৃত্বে সাইফুল ইসলাম, মাসুম মিয়া, আরজু মিয়াসহ ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী আমার মোটরসাইকেলের গতিরোধ করেন। এরপর আমাকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল থেকে নামিয়ে সড়কের পাশের একটি দোকানে নিয়ে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা। একপর্যায়ে নেতা-কর্মীরা আমার কাছ থেকে মনোনয়নপত্র ছিনিয়ে নেন এবং নির্বাচনে প্রার্থী না হওয়ার জন্য ভয়ভীতি দেখান। ‘নাসির উদ্দিন মির্জার নেতৃত্বে এই কাজ হয়েছে। পরে আমি সেখান থেকে চলে আসি। ওই সময় নতুন করে মনোনয়নপত্র তৈরি করাও সম্ভব নয়। তাই আর মনোনয়নপত্র জমা দিতে পারিনি। ছাত্রলীগ, আওয়ামী লীগ করে যদি এই অবস্থা হয়, তাহলে কোথায় যাব? ওদের চেয়ে বড় জায়গায় ছাত্রলীগের নেতা ছিলাম। আজ আমারই এই অবস্থা।’

এ বিষয়ে  জানতে নাসির উদ্দিন মির্জার মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।

আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘নাসির আমাদের ছাত্রলীগ করেন, এটা ঠিক। শুনেছি একজনের মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়া হয়েছে। তবে এটা কে বা কারা করেছেন, সেটা জানি না।’

লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ কামরুল হাসান ওরফে শাহীন। কামরুল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় ভাইয়ের ছেলে। আগামী ১৬ মার্চ ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ভূমিকম্প ক্ষতিগ্রস্তদের জন্য একদিনের বেতন পাঠালেন কুমিল্লার মুন্না

 

স্টাফ রিপোর্টার:

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য একদিনের বেতন পাঠিয়েছেন তৌহিদুল ইসলাম মুন্না (৩৮) নামের এক যুবক। তিনি কুমিল্লার একটি কসমেটিকস দোকানে ৯ হাজার টাকা বেতনে চাকরি করেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে তুরস্কের রাষ্ট্রদূত বরাবর একটি পত্রসহ একদিনের বেতনের সঙ্গে ১০০ টাকা যোগ করে মোট ৪০০ টাকা অনুদান পাঠান।

তৌহিদুল ইসলাম কুমিল্লা নগরীর কাপড়িয়াপট্টি এলাকার হিদায়েতুল ইসলামের ছেলে। পড়াশোনা করেছেন ডিগ্রি প্রথম বর্ষ পর্যন্ত। বাবার সঙ্গে সংসারের হাল ধরার জন্য নগরীর কান্দিরপাড় সমবায় মার্কেটের নিচতলায় মনিহার প্রসাধনী নামের একটি কসমেটিকস দোকানে চাকরি করছেন।

বিষয়টি নিশ্চিত করে তৌহিদুল ইসলাম মুন্না রোববার  বলেন, ‘ভূমিকম্পে তুরস্কের মানুষদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে মানুষ হিসেবে আমাদের সবারই তাদের পাশে দাঁড়ানো উচিত। আমি আমার একদিনের বেতনের সঙ্গে আরও ১০০ টাকা যোগ করে মোট ৪০০ টাকা পাঠিয়েছি, ভবিষ্যতে আরও পাঠাবো।’

তিনি আরও বলেন, ‘তারা (তুরস্ক দূতাবাস) আমার এই ক্ষুদ্র অনুদান সাদরে গ্রহণ করেছে। আজ দুপুরে দূতাবাস থেকে রিয়াদ হাসান নামের একজন ফোন করে অভিনন্দন জানিয়েছেন।’

চিঠিতে তৌহিদুল ইসলাম তুরস্কের রাষ্ট্রদূতকে উদ্দেশ করে লিখেছেন, ‘তুরস্কে গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে নিহত ও ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য দুঃখ প্রকাশ করছি। আমি তৌহিদুল ইসলাম মুন্না। কুমিল্লা শহরের একটি কসমেটিকস দোকানে চাকরি করি। তুরস্কে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য আমার একদিনের বেতন পাঠালাম। ভবিষ্যতে আমি আমার সাধ্যমতো আবারও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। সাহায্য পাঠানোর জন্য আপনাদের ব্যাংক হিসাব নম্বর অথবা অন্য কোনো মাধ্যম যদি প্রদান করতেন, তাহলে আমার মতো আরও যারা সাহায্য পাঠাতে আগ্রহী তাদের উপকার হতো।’

দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে উদ্দেশ করে এ যুবক লেখেন, ‘জনাব প্রেসিডেন্ট, আপনি নিজেকে একা ভাববেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮ কোটি মানুষ আপনার পাশে আছে। জনগণের পক্ষে যতটুকু সম্ভব আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশা আল্লাহ। আল্লাহ হাফেজ।’

কবিতা: একুশের তর্জনী

এ কে সরকার শাওন:

ভাষা বীরদের অমর কীর্তি
শুনেছি মায়ের মুখে!
মন হেসেছে বীরত্ব গাথায়
হৃদয় কেঁপেছে দুখে!

বিজাতি উর্দু রাষ্ট্র ভাষা
মাতৃভাষা বাংলা নির্বাসনে;
“না” ধ্বনিতে উত্তোলিত তর্জনি
প্রতিবাদ জিন্নার সামনে!

বাঙ্গালীর রক্তচোষা পাকি
অত্যাচারীদের মুখে নুন!
জিন্না নাজিম বেজায় নাখোশ
জ্বলে তেলে বেগুন!

দাও কার্ফিউ ১৪৪ ধারা
মাটিতে মিশাও আন্দোলন!
‘৫২ এর ২১ ফেব্রুয়ারী
দুঃশাসকদের কি আস্ফালন!

রুখতে হবে এ অন্যায়
বাঙ্গালীর নেই ভিন্নপথ!
ঢাকা হলে গভীর রাতে
১৪৪ ধারা ভাঙ্গার মত!

আট ফাগুনে দশ দশ জনে
ছাত্রদের শান্ত খন্ড মিছিল!
শান্তির পায়রা গুলিতে ঝাঁঝরা
রাজপথ রক্তের ঝিল!

মায়ের অপাঙ্গে স্রোতস্বতী
স্বল্পালোকেও চিকচিক!
দামাল ছেলেরা রেগে উন্মত্ত
প্রতিবাদে উত্তাল চারদিক!

সবার মনে জলে জঙ্গলে
দমকা লু হাওয়ায় বয়!
ফুলদলেও আগুন ঝরে
পুরো শরীর আগুনময়!

বিক্ষোভের স্ফুলিঙ্গ ডালে ডালে
আপামর জনতা অগ্নিমূর্তি!
আকাশ বাতাস প্রকম্পিত
রক্তের সাজে ধরতী!

রক্তকাঞ্চনের ফুলদলে
প্রজাপতিরা শোকে মুূহ্যমান!
কোকিল ময়না দোয়েল শালিক
গাইছে শোকের স্লোগান!

অরণ্যে অগ্নিশিখার লাল
সেনারাও বাজায় দামামা
খেয়ালী বাউল ভাবুকও ক্ষেপেছে
শালা পাকিদের নাই ক্ষমা!

ভাষা সৈনিকের তেজস্বী তর্জনী
ঝলসে ওঠা তলোয়ার!
পাকি শাসনের কবর রচিলো
পথ দেখালো স্বাধীকার!

দেবিদ্বার থেকে অপহরণ হওয়া ৬ বছরের শিশু হবিগঞ্জ থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার থেকে  অপহরণ হওয়া ৬ বছরের শিশু আব্দুল্লাহ আল মামুনকে হবিগঞ্জ জেলা থেকে উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ। এ সময় দুই জনকে গ্রেফতার করা হয়।

অপহরণ হওয়া শিশু  আব্দুল্লাহ আল মামুন  কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুণাইঘর উত্তর ইউনিয়নের ছেপাড়া গ্রামের  আঃ ছামাদের ছেলে।

দেবিদ্বার থানা পুলিশ জানায়, গত ১৬ ফেব্রুয়ারি বিকাল ৫টার দিকে  নিজ বসত বাড়ি হতে  শিশু মামুন নিখোঁজ হয়। এই ঘটনায় দেবিদ্বার থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়। এরপর  তদন্তকালে জানা যায়, ভিকটিম প্রকৃতপক্ষে নিখোঁজ হয়নি। তাকে অপহরণ করা হয়েছে । শুধুমাত্র ১টি মোবাইল নম্বরের সূত্রধরে অত্র থানার এসআই  মোঃ নাজমুল হাসান ও এসআই নিশান চন্দ্র বল সঙ্গীয় ফোর্সসহ অপহরণকৃত ভিকটিমকে উদ্ধার করার জন্য তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে কুমিল্লা শহর এলাকায় অভিযান করেন। অভিযান পরিচালনায় উল্লেখিত আসামীর ব্যবহৃত মোবাইল নম্বরের সঠিক রেজিষ্ট্রেশন না থাকায় পুলিশকে অনেক বিপাকে পড়তে হয়।

পরবর্তীতে গাজীপুর জেলার টঙ্গী থানা এলাকায় গুপ্তচর নিয়োগ করে অভিযান পরিচালনা করে  অপহরণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত আসামী মোঃ কাশেম মিয়া (৪৫) ও আসামী সামিয়া আক্তারকে (৩০) আটক করে।

আসামীদ্বয়কে আটক করার পর ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, আসামী আবুল বাশার ভিকটিমকে তাদের সহযোগীতায় অপহরণ করে তাদের ভাড়াটিয়া বাসায় রাখে। আসামী আবুল বাশার পুলিশের হস্তক্ষেপের বিষয়ে বুঝতে পেরে মোঃ কাশেম মিয়ার ভাড়া বাসা হতে অন্যত্র অজ্ঞাতস্থানে চলে যায়। আসামীদ্বয়কে সাথে নিয়ে আসামী আবুল বাশারের শ্বশুরের বাসা নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। কিন্তু আসামী আবুল বাশার খুবই চতুর প্রকৃতির হওয়ায় বিভিন্ন সময় বিভিন্ন স্থানে গমনাগমন করতে থাকে।

পরবর্তীতে আসামী আবুল বাশারের পৈত্রিক বাড়ী হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ থানাধীন পিটুয়ারকান্দি গ্রামে তাদের বসত বাড়ীতে গেলে আসামীগণ ভিকটিম আব্দুল্লাহ আল মামুনকে নিয়ে আত্মগোপন করে থাকে।

দেবিদ্বার থানা পুলিশ ও আজমিরিগঞ্জ থানা পুলিশের যৌথ ব্লক রেইড-এ হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ থানার  বদলপুর ইউপিস্থ ৮নং ফিরিজপুর গ্রামস্থ ফিরিজপুর বাজারের মোঃ হেলিম মিয়ার চালের আড়ৎ এর সামনে আসামীগণ ভিকটিমকে অক্ষত অবস্থায় রেখে চলে যায়।

কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপারের (ক্রাইম এন্ড অপস) তত্বাবধানে দেবিদ্বার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণধরের সার্বিক তত্বাবধানে থানা পুলিশ অভিযান পরিচালনা করে ঘটনায় অপহরনকৃত ভিকটিমকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমল কৃষ্ণধর জানান, এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুইজন গ্রেফতার হয়েছে। বাকিদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 

চান্দিনায় ট্রাক চাপাঁয় প্রবাসী নিহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা চান্দিনায় মহাসড়ক পারাপারের সময় গিয়াসউদ্দিন (২৮) নামে এক প্রবাসী অজ্ঞাত ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় এ দুঘর্টনা ঘটে।

নিহত গিয়াসউদ্দিন চান্দিনার দোল্লাই নবাবপুর এলাকার মৃত. তাজুল ইসলামের ছেলে।

সদর ও বুড়িচং থেকে ২৯ টি চোরাই গাড়িসহ চোর চক্রের ১৮ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় ২৯ টি চোরাই গাড়িসহ গাড়িচোর চক্রের ১৮ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা।

১৮ ফেব্রুয়ারি ও ১৯ ফেব্রুয়ারি কুমিল্লা সদর ও বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই গাড়িসহ তাদের আটক করে।

কুমিল্লা র‌্যাব জানায়, সাম্প্রতিক সময়ে কুমিল্লাসহ সারাদেশে গাড়ি চুরির ঘটনাকে কেন্দ্র করে খুন, অর্থ দাবী, মারাত্নকভাবে আহতসহ বিভিন্ন মর্মান্তিক ঘটনার প্রমাণ পাওয়া গিয়েছে। বিগত কয়েক মাসে অসংখ্য গাড়ি চুরির অভিযোগ র‌্যাব-১১, সিপিসি-২ এর কাছে জমা হয়েছে। বেশ কয়েকজন ভুক্তভোগীর দায়েরকৃত সাধারণ ডায়েরী ও লিখিত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ মাঠ পর্যায়ে ছায়া তদন্ত শুরু করে।

১৮ ফেব্রুয়ারি রাতে কুমিল্লা সদরের পালপাড়া এলাকার খলিলের গ্যারেজে একটি চোরাই গাড়ি রয়েছে বলে তথ্য পাওয়া যায়। ১৯ ফেব্রুয়ারি রাতে চোর সিন্ডিকেটের সদস্যরা কাটার মেশিন দিয়ে একটি কাভার্ড ভ্যান কেটে যন্ত্রপাতি আলাদা করার সময় চক্রের মূলহোতা খলিলসহ ৮ জন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন কুমিল্লা সদরের আড়াইওড়া গ্রামের মৃত. মনোহর আলীর ছেলà§