All posts by jitu

জাদু দেখালেন মেসি, ক্রোয়েশিয়াকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক:

বিশ্ব ফুটবলের ক্ষুধে জাদুকর লিওনেল মেসির হাত ধরে আবারও বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। ফুটবল বিশ্বকাপের ২২ আসরে এনিয়ে পঞ্চমবার ফাইনালে উন্নীত আর্জেন্টিনা। অতীতে চারবার ফাইনালে খেলে ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে শিরোপা ঘরে তুলে দক্ষিণ আমেরিকার দলটি।

কাতারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলছেন বিশ্ব ফুটবলের এই সময়ের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। ৩৫ বছর বয়সী মেসির পরের বিশ্বকাপে খেলার সম্ভাবনা ক্ষিণ। তাই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপকে রাঙ্গাতে চান এই আর্জেন্টাইন।

বুধবার কাতারের লুসাইল স্টেডিয়ামে সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা।

খেলার ৩২ মিনিটে এনজো ফার্নান্দেজের ফারুণ এক পাস থেকে ডি বক্সের ভেতর বল পান আলিলভারেজ। আলভারেজকে ফাউল করে বসেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ। রেফারি সাথে সাথে পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে ৩৩ মিনিটে (১-০) এগিয়ে নেন লিওনেল মেসি। এই বিশ্বকাপে এটি তার ৫ম গোল। তাছাড়া সব মিলিয়ে বিশ্বকাপে ১১টি গোল করলেন তিনি। খেলার ৩৯ মিনিটে মাঝমাঠ থেকে মেসির পাস থেকে বল পেয়ে ক্ষিপ্র গতিতে বল নিয়ে ডি বক্সের ভেতর ঢুকে ক্রোয়েশিয়ার দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল নিশ্চিত করে ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ। বিশ্বকাপে এটি তার তৃতীয় গোল।

৬৯ মিনিটে মাঝ মাঠ থেকে ডান প্রান্ত দিয়ে বল নিয়ে গোলের জন্য দৌড় শুরু করেন মেসি। ডি বক্সের মধ্যে থাকা আলভারেজকে বলটি পাস করে দেন তিনি। বলটি পেয়ে কোনো ভুল করেননি আলভারেজ। দুর্দান্ত শটে গোল করে ব্যবধান আরও (৩-০) বাড়িয়ে নেন। বিশ্বকাপে এটা হুলিয়ান আলভারেজের চতুর্থ গোল। এরপর আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানে জিতে ফাইনালে উঠে যায় আর্জেন্টিনা। বিদায় নিশ্চিত হয়ে যায় গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়ার।

কুমিল্লা নগরীতে বিএনপির মিছিলে বাধা, আটক ১ 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় বিএনপির পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিল আটকে দিয়েছে পুলিশ। আটক করা হয়েছে একজনকে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নগরীর ধর্মসাগরপাড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হলে পুলিশ ধাওয়া করে। এ সময় বিএনপি নেতা-কর্মীদের আটকে দেয়া হয়।

কান্দিরপাড় ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তপন বাকচী জানান, ৪৪ বছর বয়সী কবির হোসেন নামে এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।
নগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘আমরা বিক্ষোভ মিছিল শুরু করি। পুলিশ এসে বিনা কারণে ধাওয়া করে আমাদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়াও আমাদের দলের এক কর্মীকে আটক করে। আমরা এমন ঘটনার তীব্র নিন্দা জানাই।’

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, ‘আমরা সাধারণ মানুষের জানমালের ক্ষতি না হয় সেজন্য তাদেরকে ধাওয়া দিয়েছি। কারণ নাশকতা হলে দায় পুলিশের ওপর বর্তায়। নগরীর ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা বদ্ধপরিকর।’

চান্দিনা উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গিয়াস উদ্দিন আর নেই

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চান্দিনা উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গিয়াস উদ্দিন আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকাল পৌণে ৫ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

উপজেলা আ’লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পদুয়ার বাজার বিশ্বরোড হতে ৬ কেজি গাঁজাসহ একজন আটক

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা হতে ৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

১৩ ডিসেম্বর সকালে সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন ফরিদপুর জেলার মধুখালী থানাধীন খোদাবাশঁপুর গ্রামের আব্দুল খালেক শেখ এর ছেলে মোঃ ফরিদ শেখ (২৫)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিতাসে আতাফল গাছ থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

 

মোঃ জুয়েল রানা, তিতাস :
কুমিল্লার তিতাস উপজেলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহাবৃদ্ধি গ্রামের ছাদির মিয়ার বাড়ির আতাফল গাছ থেকে এই ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধু ওই গ্রামের ছাদির মিয়ার ছেলে সেলিম মিয়ার স্ত্রী তসলিমা আক্তার (৩৪)।

নিহতের ছেলে রমজান(১৪) বলেন, তার বাবা সেলিম মিয়া(৪২) একজন ইয়াবা সেবনকারী।  রাতে বাবার শার্টের পকেটে অনেক গুলো ইয়াবা পায়, এই নিয়ে মায়ের সাথে বাবার তর্কাতর্কি হলে একপর্যায়ে বাবা মাকে মারধর করে। এই রাগে মা আত্মহত্যা করেছে।

শাহাবৃদ্ধি গ্রামের বাসিন্দা মোস্তাক ভূইয়া বলেন, সেলিম একজন মাদক সেবী। তার মাদক সেবনে বাঁধা দেওয়ায় তার স্ত্রীকে মারধর করে এবং এই কারনে রাগে আত্মহত্যা করেছে বলে ধারনা করছি।

ইউপি সদস্য আজহার ভূইয়া বলেন, আমি খবর পেয়ে সাথে সাথে পুলিশকে খবর দেই। পুলিশ সকালে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। কি কারনে আত্মহত্যা করতে পারে জানতে চাইলে তিনি বলেন, নিহত তাসলিমার স্বামী সেলিম একজন ইয়াবা সেবনকারী। শুনেছি ইয়াবা সেবনে বাঁধা দেওয়ায় তাসলিমাকে মারধর করার কারনেই আত্মহত্যা করেছে।

তিতাস থানা উপপরিদর্শক (এস আই) আব্দুল করিম বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসছি এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে।

মুরাদনগরে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় পৃথক দুইটি অভিযানে ৬ কেজি গাঁজা ও ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের নবীপুর বাজার ও পৈয়াপাথর গ্রাম থেকে তাদেরকে আটক  করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, টাঙ্গাইল জেলার নাগরপুর থানার মাইঝাইল গ্রামের আজহার আলীর ছেলে সাইফুল (২০), উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ছিলমপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে খায়ের (৩৫) ও নবীপুর (পশ্চিম) ইউনিয়নের পৈয়াপাথর গ্রামের আবুল কাশেমের ছেলে কাউছার মিয়া (২২)।

জানা যায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই সাইফুল ইসলাম ও প্রদ্যুৎ ঘোষ চৌধুরী এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পৃথক দুইটি অভিযান পরিচালনা করে উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের নবীপুর বাজারের আদিবা এন্টারপ্রাইজের সামনের রাস্তা থেকে সাইফুল(২০) কে ৬ কেজি গাঁজা ও পৈয়াপাথর গ্রামে পরিত্যক্ত টিনের ঘরের ভিতর থেকে খায়ের (৩৫) ও কাউছার মিয়া (২২) কে ৬০পিস ইয়াবা ট্যাবলেটসহ  আটক করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিয়ের আগে ‘গায়ে হলুদ’ দেওয়া হয় কেন?

ডেস্ক রিপোর্ট:

বিয়ের আগের দিন বর-কনে উভয়েরই গায়ে হলুদ দেওয়া হয়। বর্তমানে বিয়ের চেয়ে গায়ে হলুদের অনুষ্ঠানই বেশি জাকজমকপূর্ণ হয়। বিয়ের সঙ্গে গায়ে হলুদের প্রথাও জড়িত অতীত থেকেই।

প্রাক-বিবাহ রীতির মধ্যে পড়ে গায়ে হলুদের প্রথা। এদিন বর ও কনের মুখে, ঘাড়ে, হাত-পায়ে একে একে পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুরা একে একে হলুদ লাগান। পুরো অনুষ্ঠানজুড়েই থাকে নাচ-গান’সহ বাহারি আয়োজন। এর সঙ্গে তো ভরপেট খাওয়ার পর্বও চলে লাগাতার। বর্তমানে নানা আনুষ্ঠানিকতা ও জাকজমকতার মধ্য দিয়ে বিয়ের আগের দিন পালিত হয় এই রীতি।

তবে কেন বিয়ের আগে পালিত হয় গায়ে হলুদের এই রীতি? তা হয়তো অনেকেরই অজানা! চলুন তবে জেনে নেওয়া যাক এই রীতির পেছনের কিছু সম্ভাব্য কারণ-

ত্বকের উজ্জ্বলতা বাড়ায়

অতীতে যখন বিভিন্ন কসমেটিক ও বিউটি ট্রিটমেন্ট ছিল না, তখন বিয়ের দিন যাতে দম্পতিকে সুন্দর দেখায় তা নিশ্চিত করতে বর-কনেকে মাখানো হত হলুদ। হলুদে থাকা পুষ্টিগুণ ত্বকে তাৎক্ষণিক উজ্জ্বল আভা দিতে সাহায্য করে। এ কারণেই রূপচর্চায় হলুদ এতোটা জনপ্রিয়। বদনজর থেকে বাঁচানো!

বেশিরভাগ মানুষের মধ্যেই প্রচলিত আছে, বিয়ের আগে হলুদ মাখানোর মাধ্যমে বর-কনেকে বদনজর থেকে বাঁচানো যায়। হলুদ অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। হলুদে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ, যা ত্বক ও শরীরের বিভিন্ন ক্ষত থেকে শুরু করে সমস্যার সমাধান করে। হলুদ জীবাণুনাশক হিসেবে কাজ করে। এটি রোগ প্রতিরোধ শক্তিও বাড়ায় সাহায্য করে। হলুদের এই গুণের জন্যও বর-কনের গায়ে মাখানো হয় এটি। যাতে বিয়ের আগে তাদের শরীরে জীবাণুমুক্ত হয়। শরীর ও মনকে ভালো রাখে হলুদ

আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, হলুদ শরীর ও মনকে শুদ্ধ করে। বিবাহিত জীবনে দুজন নতুন মানুষকে স্বাগত জানায় হলুদ। বিয়ের আগে হলুদ লাগানোর মধ্য দিয়ে দুজনের মন ও শরীরে সুস্থতা মেলে। শরীর বিষমুক্ত করে,হলুদে থাকা শক্তিশালী এক্সফোলিয়েটিং অ্যাজেন্ট ত্বককে করে বিষমুক্ত। হলুদের অনুষ্ঠানের পর যখন ত্বক ধুয়ে ফেলা হয়, তখন ত্বকের মৃত কোষ দূর হয় ও উজ্জ্বলতা বাড়ে। হলুদ স্নায়ুকে শান্ত করে

বিয়ে নিয়ে বর-কনে উভয়ের মধ্যে মানসিক চাপ থাকে। হলুদ মাখানোর মাধ্যমে তাদেরকে চাপ থেকে মুক্ত করা যায়। হলুদ উদ্বেগ কমাতে সাহায্য করে। হলুদে থাকা কারকিউমিন নামক অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ডিপ্রেসেন্ট ও মাথাব্যথা উপশম করতে সাহায্য করে। স্নায়ুকে শান্ত করার জন্য ও বিবাহের উদ্বেগ কমাতে দারুন কার্যকর হলুদ।

আশির্বাদস্বরূপ

বিয়ের আগে গায়ে হলুদ দেওয়াকে অনেকেই আশীর্বাদস্বরূপ বলে মনে করেন। গায়ে হলুদ মাখিয়ে আত্মীয়-স্বজনরা হবু বর ও কনেকে সুখী বিবাহিত জীবনের জন্য আশীর্বাদ করেন।

সূত্র: বলিউড শাদিজ/মিডিয়াম/হার জিন্দেগি

জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলা পরিষদের উদ্যোগে প্রায় ১৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এক নদী রক্ত পেরিয়ে শীর্ষক শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম শিকারপুরী।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলুর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম(বার)।

অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পিপি  এড.  জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ড. একেএম আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন হেলাল, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মোঃ ইউনুছ ভূইয়া, জেলা পরিষদের সচিব হেলাল উদ্দিন আহমেদ, জেলা পরিষদের সদস্য ও কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ প্রমুখ।

জেলা পরিষদের সহকারী প্রকৌশলী এস.এম হেদায়েত জানান, কুমিল্লার প্রায়  ১৫০  জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়েছে। সম্মাননার অংশ হিসেবে সম্মাননা পত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠান সঞ্জালনায় ছিলেন  সংগঠক নিজাম উদ্দিন রাব্বী ও রুবেল কুদ্দুস।

প্রথমবার আব্বু ডাক শুনলো রাজ, উচ্ছ্বসিত পরীমনি

ডেস্ক রিপোর্ট:

চিত্রনায়িকা পরীমনি ও অভিনেতা রাজের ছেলে রাজ্য আজ প্রথমবারের মতো রাজকে আব্বু ডেকেছে। এতে ভীষণ উচ্ছ্বসিত রাজ-পরীমনি। ছেলেরা আব্বু ডাকের ভিডিও-ও প্রকাশ করেছেন পরীমনি।

ভিডিওটি ফেসবুকে প্রকাশ করে পরীমনি লিখেছেন, তাদের এই গল্প সেই সাত সকালের! আমি শুধু একজন বাবার ব্যাকুলতা দেখছিলাম মুগ্ধ হয়ে চেয়ে চেয়ে। ছেলের মুখে একটুখানি এই আধো আধো আব্বু ডাক শুনতে রাজের এই ছেলেমানুষী আমি খুব যত্ন করে তুলে রাখলাম। সুন্দর স্মৃতিরা সব আদরে বেঁচে থাকুক। রাজ আমি তোমাকে অনেক ভালোবাসি।

২৪ ডিসেম্বর বিএনপিকে গণমিছিল না করার অনুরোধ: কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২৪ ডিসেম্বর আমাদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিন গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এটি উসকানি বা সংঘাত চাওয়ার শামিল। সংঘাত পরিহার করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের সম্মেলনের দিন বিএনপির গণমিছিল করা মানে সংঘাত সৃষ্টি করতে চাওয়া। ২৪ ডিসেম্বর সারাদেশে থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ঢাকায় আসবেন। তাই এদিন বিএনপি গণমিছিল করলে সমস্যা হতে পারে। প্রয়োজনে ঢাকার বাইরে গিয়ে গণমিছিল করুক বিএনপি।মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির প্রস্তুতি সভায় এ কথা বলেন মন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এসব বিষয় নিয়ে কূটনীতিকরা সংঘাতের আশঙ্কা করছেন। সংঘাত এড়িয়ে চলতে হবে। ২৪ ডিসেম্বরকে ঘিরে কোনো উসকানি না দিতে বিএনপির প্রতি অনুরোধ জানান তিনি। ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশে ৭ মার্চের চেয়ে বেশি লোক হয়েছে বিএনপি নেতাদের এমন দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, বিএনপি নেতারা পাগল হয়ে গেছেন। ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ ছিল সুপার ফ্লপ। এদিন সারাদেশের সব ওয়ার্ড, থানা ও পাড়া-মহল্লায় আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান নিয়েছিল। যাতে করে দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা করতে না পারে বিএনপি।

কাদের বলেন, বিএনপির ১০ দফা দাবির মধ্যে নতুন কিছু দেখছি না। সব পুরনো কথা। বিএনপি দাবি জনগণের কাছেও কোনো দাম নেই। কারণ জনগণ বাঁচতে চায়। বাংলাদেশের প্রবৃদ্ধি আবার বাড়তে শুরু করেছে।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যা চেয়েছে তার কিছু করতে পারেনি। বিএনপি বলছিল-১০ ডিসেম্বর সরকারকে লালকার্ড দেখাবে, কিন্তু জনগণ তাদের লালকার্ড দেখিয়েছে।

সভায় মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির আহ্বায়ক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, আইনবিষয়ক সম্পাদক নাজিবুল্লাহর হিরু, কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু, শাহাবুদ্দিন ফরাজি, আব্দুল আওয়াল শামীমসহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।