All posts by jitu

সেমিফাইনালে বেশ কয়েকটি রেকর্ডের সামনে মেসি

স্পোর্টস ডেস্ক:

লিওলেন মেসি আর রেকর্ড, যেন সমার্থক শব্দ। আজ (মঙ্গলবার) ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল খেলতে নামবেন আর্জেন্টাইন খুদেরাজ। তার সামনে আজ রয়েছে একাধিক রেকর্ড গড়ার সুযোগ।

এরই মধ্যে মেসি বিশ্বকাপের ম্যাচে ১০টি গোল করে গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ডকে ছুঁয়ে ফেলেছেন। দুই তারকারই এখন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের গোলসংখ্যা ১০টি করে। আর্জেন্টিনার হয়ে এই দুই তারকা বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা। সেমিফাইনালে আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে মেসি গোল করতে পারলে ছাপিয়ে যাবেন বাতিস্তুতাকে। সে ক্ষেত্রে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের মঞ্চে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন এই ফুটবল জাদুকর।এর বাইরে এখনও পর্যন্ত মিরোস্লাভ ক্লোজের সঙ্গে মেসি ফিফা বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার। তারা দুজনই বিশ্বকাপে ২৪টি করে ম্যাচ খেলেছেন।

আর্জেন্টিনা অধিনায়ক সেমিফাইনাল খেলতে নামলে ২৫তম ম্যাচ খেলার রেকর্ড করে ফেলবেন। কিংবদন্তি জার্মান ফরোয়ার্ডকে টপকে যাবেন। জার্মানির লোথার ম্যাথাউস ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৫টি ম্যাচ খেলেছেন। আজই তাকে স্পর্শ করে ফেলবেন মেসি। আর আর্জেন্টিনা ফাইনালে পৌঁছালে বা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেললেও ম্যাথাউসের রেকর্ড ভেঙে দিতে পারবেন মেসি।পাঁচটি বিশ্বকাপ ইভেন্টে অংশ নেওয়া মাত্র ছয়জন খেলোয়াড়ের মধ্যে মেসি একজন। যিনি যৌথ ভাবে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলে ফেলেছেন। মেসি এবং রাফা মার্কেজ ১৮টি বিশ্বকাপের ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। সেই নজিরও ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে মেসির সামনে।

ফিফা বিশ্বকাপের ম্যাচে আর্জেন্টিনা অধিনায়ক ২,১০৪ মিনিট সময় ব্যয় করেছেন। কিংবদন্তি ইতালিয় ডিফেন্ডার এবং এসি মিলান আইকন পাওলো মালদিনির ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি মিনিট (২,২১৭) খেলার রেকর্ড রয়েছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে, মালদিনির বিশ্বরেকর্ডটা ভেঙে দেবেন মেসি।ফিফা বিশ্বকাপে আরও একটি অধরা কীর্তি ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে মেসির সামনে। সাবেক বায়ার্ন মিউনিখ তারকা ক্লোজে জার্মানির হয়ে বিশ্বকাপের ১৭টি ম্যাচ জিতেছেন। এদিকে ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ১৫টি ম্যাচ জিতেছেন মেসি। আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে ক্লোজের রেকর্ড স্পর্শ করে ফেলবেন মেসি।

বিশ্বকাপ জিতবে মেসি, এরই মধ্যে লেখা হয়ে গেছে: ইব্রাহিমোভিচ

স্পোর্টস ডেস্ক:

আরও দুটি ধাপ বাকি। বিশ্বকাপ ট্রফিটি ছুঁয়ে দেখতে হলে আর্জেন্টিনার আরও দুটি ম্যাচ জিততে হবে-একটি সেমিফাইনাল, আরেকটি ফাইনাল।

এখনও সেমিফাইনালের বাধা পার হয়নি আর্জেন্টিনা। আজ (মঙ্গলবার) কাতারের লুসাইল স্টেডিয়ামে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়বে আলবিসেলেস্তেরা। এই ম্যাচ জিতে ফাইনালে উঠলেই না তবে শিরোপার হিসেব-নিকেশ।তবে সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ মনে করছেন, এতদূর যাওয়ার প্রয়োজন নেই। তার দাবি, মেসি এবার বিশ্বকাপ জিতবে এটা এরই মধ্যে লেখা হয়ে গেছে।

৩৫ বছর বয়সী মেসির সম্ভবত এটাই শেষ বিশ্বকাপ। পঞ্চমবারের মতো বিশ্ব আসরে খেলছেন আর্জেন্টাইন কিংবদন্তি। তার হাতে একটি সোনালি ট্রফি দেখার অপেক্ষায় পুরো বিশ্বের ফুটবলপ্রেমীরা।সেই ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনা জিতিয়েছিলেন বিশ্বকাপ। এরপর কেটে গেছে ৩৬টি বছর। আর্জেন্টিনার আর শিরোপাস্বপ্ন সত্য হয়নি। মেসির হাত ধরেই এবার সেই আক্ষেপ ঘুচবে, মনে করছেন ইব্রা।

সুইডেনের হয়ে দুটি বিশ্বকাপ খেলা ইব্রাহিমোভিচ বলেন, ‘আমার মনে হয় এটা এরই মধ্যে লেখা হয়ে গেছে যে, কে জিতবে (বিশ্বকাপ)। আপনারা জানেন আমি কী বলতে চাচ্ছি। আমার মনে হয় মেসির হাতেই ট্রফিটা উঠবে। এটা এরই মধ্যে লেখা হয়ে গেছে।’৪১ বছর বয়সী মিলান ফরোয়ার্ড মেসির সাবেক সতীর্থ। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত বার্সেলোনায় মেসির সঙ্গে খেলেছেন ইব্রাহিমোভিচ।

সূত্র: দ্য ন্যাশনাল

পদুয়ার বাজার বিশ্বরোড হতে ২১ বোতল ইস্কাপসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা হতে ২১ বোতল ইস্কাপ’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল গত ১২ ডিসেম্বর রাতে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার রামরায় গ্রাম এর মৃত আলাউদ্দিন এর ছেলে মোঃ আফসার উদ্দিন ইমন (২৪)।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

কাতার প্রবাসীর প্রযোজিত বাংলা চলচ্চিত্র `কথা দিলাম’ এর প্রচারণা শুরু

ইউসুফ পাটোয়ারী লিংকনঃ

কাতার প্রবাসী ব্যবসায়ী ও গীতিকার জসীম উদ্দিন আকাশের মালিকানা বাংলাদেশের প্রতিষ্ঠান বিডি২৯ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত বাংলা চলচ্চিত্র কথা দিলাম এর আনুষ্ঠানিক প্রচারণা কাতারের রাজধানী দোহা থেকেই শুরু করা হয়েছে। আগামী ২৭ জানুয়ারি ২০২৩ সালে চলচ্চিত্রটির মুক্তির দিন ধার্য করা হয়েছে।

স্থানীয় সময় রববিবার রাতে কাতারের রাজধানী দোহা আল মারকিয়ায় বাংলা চলচ্চিত্র কথা দিলাম এর লোগো যুক্ত টি-শার্ট গায়ে জড়িয়ে প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাতার সফরত জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিম উল্লাহ খোকন, দুই বাংলার জনপ্রিয় কন্ঠ শিল্পী আকাশ সেন, বিডি২৯ মাল্টিমিডিয়ার কর্ণধার জসীম উদ্দিন আকাশ, বিডি২৯ মাল্টিমিডিয়ার ব্রান্ডিং ম্যানেজার আনোয়ার হোসেন মামুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কাতারের রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক, ব্যবসায়ী ও কাতারে কর্মরত প্রবাসী বাংলাদেশি গণমাধ্যম কর্মীরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল জলিল, মোহাম্মদ এনামুল হক, খাইরুল আলম সাগর, মোজাম্মেল হোসেন সোহাগ, ইসমাইল ইমু, আতিকুল মাওলা মিঠু, সাংবাদিক ইউসুফ পাটোয়ারী লিংকন, আকবর হোসেন বাচ্চু, এম এ সালাম, আহসান উল্লাহ সজীব, সাদ্দাম হোসেন, সৈয়দ আরিফ উদ্দিন, রাজা রাজিব, আনাস উদ্দিন জারিফ, কন্ঠ শিল্পী ইসরাক আলিম আপন প্রমুখ।

প্রকাশিত হল আইএলটি২০’র থিম সং ‘হাল্লা-হাল্লা’

 

ডেস্ক রিপোর্ট:

ক্রিকেটের সঙ্গে বিনোদন এগিয়ে যাচ্ছে তালে তাল মিলিয়ে। এর ব্যতিক্রম ঘটবে না দুবাইয়ের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-২০) আসরেও। আগামি বছরের জানুয়ারিতে আরব আমিরাতে বসবে আইএইএলটির জমজমাট অভিষেক আসর।

তারই ধারাবাহিকতায় আইএলটি-২০ এর অফিসিয়াল থিম সং প্রকাশিত হয়েছে। ২ মিনিট ১৪ সেকেন্ডের এই গানটি গেয়েছেন এবং পারফর্ম করেছেন বলিউডের বিখ্যাত র্যাপার বাদশাহ। ‘হাল্লা হাল্লা’ নামের এই গান ক্রিকেট প্রেমীদের আরও রোমাঞ্চিত করে তুলবে। আইএলটি-২০ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই গানটি পাওয়া যাবে।

শুধু থিম সং নয়, আইএলটির অভিষেক আসরের শুরুটা স্মরণীয় করে রাখতে আয়োজন করা হচ্ছে ঝাঁকজমকপূর্ণ উদ্বোধনী আসর। ১৩ জানুয়ারি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এটি অনুষ্ঠিত হবে। র্যাপার বাদশাহর সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানের রিং অব ফায়ার মাতাবেন আর এনবি মেগাস্টার জেসন ডেরুলু। এদিনও আরেকটি গান প্রকাশিত করবেন বাদশাহ।

থিম সং নিয়ে আমিরাত ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মুবাশশির উসমানি বলেন, ‘একটি আকর্ষণীয় সঙ্গীতের সাথে টুর্নামেন্টকে মেশানো সমর্থকদের জন্য দারুণ খবর। আমরা আইএলটি-২০ এর থিম সং হাল্লা হাল্লা প্রকাশ করতে পেরে খুবই আনন্দিত। বাদশাহ একটি দুর্দান্ত সঙ্গীত তৈরি করেছে যা অবশ্যই সকলকে অনুপ্রাণীত করবে।’

থিম সং নিয়ে উচ্ছ্বসিত বাদশাহ বলেন, ‘গানটি যেভাবে তৈরি হয়েছে তাতে আমি সত্যিই খুশি। একটি আকর্ষণীয় সুরের নিশ্চিত করতে চেয়েছিলাম, আমরা আশা করি এটি দারুণভাবেই শেষ করতে পেরেছি। আমি আশা করি ক্রিকেট অনুরাগীরা গানটি পছন্দ করবে এবং বন্ধু এবং পরিবারের সাথে উপভোগ করবে। আইএলটি ২০-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত এবং টুর্নামেন্টের থিম সং হাল্লা হাল্লা তৈরি করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’

১৩ জানুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে আবুধাবি নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। ১২ ফেব্রুয়ারি ফাইনালের মাধ্যমে পর্দা নামবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগের। ৩৪ ম্যাচের এই টুর্নামেন্টে দুবাইয়ের সঙ্গে ব্যবহার হবে শারজাহ ও আবুধাবি ক্রিকেট স্টেডিয়াম।

মঈন আলি, কিয়েরন পোলার্ড, শিমরন হেটমায়ারের মতো তারকারা অংশ নিচ্ছেন এই টুর্নামেন্ট। ছয় ফ্র্যাঞ্চাইজির সবাই একে-অন্যের মুখোমুখি হবেন দুবার করে। এরপর প্লে অফ ও ফাইনাল। ৮৪জন আন্তর্জাতিক তারকার সঙ্গে থাকবেন ২৪ জন আমিরাতের স্থানীয় ক্রিকেটার।

অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলো হলো- আবুধাবি নাইট রাইডার্স, ডেসার্ট ভাইপার্স, দুবাই ক্যাপিটালস, গলফ জয়েন্টস, এমআই এমিরেটস, শারজাহ ওয়ারিয়র্স।

কুমিল্লায় পীর বাবা পরিচয়ে ৩০ ভরি স্বর্ণ আত্মসাৎ: জিনের বাদশা গ্রুপের ৩ জন গ্রেফতার

 

ইসতিয়াক আহমেদ:

কুমিল্লায় মাজারের পীর বাবা পরিচয়ে প্রতারণা করে ৩০ ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া জিনের বাদশা গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন গাইবান্ধার গোবিন্দপুর উপজেলার রামনাথপুর গ্রামের বাসিন্দা মো. পারভেজ (২২), মো. আফজল হোসেন (৩০) ও আরিফ মিয়া।

রোববার (১১ ডিসেম্বর) রাতে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তিনজনকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সোমবার (১২ ডিসেম্বর) রাতে কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া এ বিষয়টি নিশ্চিত করে বলেন, কুমিল্লা লালমাই উপজেলার বরল গ্রামের প্রবাসীর স্ত্রী আয়েশা আক্তার জিনের বাদশার প্রলোভনে বড় লোক হওয়ার স্বপ্নে দেখে তিনি নিজের এবং স্বজনদের থেকে আনা ৩০ ভরি স্বর্ণ দেন জিনের বাদশার পাঠানো প্রতিনিধির কাছে। পরে বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। তারপর গত ৫ সেপ্টেম্বর লালমাই থানায় আয়েশা আক্তার বাদি হয়ে একটা প্রতারণার মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, মামলার তদন্তের ভার ন্যস্ত হয় আমার উপর। তথ্যপ্রযুক্তির সহায়তায় তিনজনকে গ্রেফতার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা জিনের বাদশা দলের সদস্য। তবে এই কাজের সঙ্গে আরও অনেকে জড়িত। যারা আরও ভয়ংকর প্রতারক।’

“মাদরাসাতুন নুর” কুমিল্লায় হাফেজদের পাগড়ী প্রদান ও ওয়াজ মাহফিল 

 

স্টাফ রিপোর্টার:

‘প্রমিত শিক্ষায় আলোকিত হোক পৃথিবী’ এ প্রত্যাশায় কুমিল্লা শহরের হাউজিং এস্টেট সেকশন ২, প্রতিষ্ঠিত হয়েছে মাদরাসাতুন নুর কুমিল্লা। প্রতিষ্ঠানটি সফলতার ৩য় বর্ষে পদার্পণ করেছে।

রবিবার (১২ ডিসেম্বর ২০২২ খ্রিঃ) হিফজ সম্পন্নকারী ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে মাদরাসা প্রাঙ্গনে পুরস্কার বিতরণ ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।

জসীম উদ্দীন চৌধুরীর সভাপতিত্তে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী কাসেমুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আবদুর রাজ্জাক।

প্রধান বক্তার আলোচনা পেশ করেন বিশিষ্ট গবেষক বাংলাদেশ বেতারের ভাষ্যকার মাওলানা শায়খ আবু আইমান। বিশেষ বক্তার আলোচনা পেশ করেন মাওলানা মুনিরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন মাওলানা নোমান আলমগীর, মাওলানা বশির উদ্দীন ভূইয়া, মুফতি মহিউদ্দীন মাসুম মাওলানা মিজানুর রহমাম, মাওলানা আমিনুল্লাহ প্রমুখ, মাওলানা খোরশেদ আলম।

অনুষ্ঠানে যাদেরকে পাগড়ী প্রদান করা হয়- হাফেজ মিনহাজুর রহমান হাফেজ মামুন হাফেজ মুজাহিদুল ইসলাম হাফেজ আল আমিন হাফেজ আবদুল্লাহ হাফেজ শরিফ হুসাইন।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আনোয়ার আতীক ফরাজী বলেন, আমরা খুব অল্প সময়ে যথেষ্ঠ সাড়া পেয়েছি। আমাদের উদ্দেশ্য হলো আমাদের সন্তানগুলো যাতে আলোকিত মানুষ হয়, যোগ্য থেকে যোগ্যতর হয়ে দীন প্রচারে অগ্রগামী ভুমিকা রাখতে পারে। আগামীর সমাজ দেশ ও পৃথিবীর নেতৃত্ব দিতে সক্ষম হয়। সর্বশেষে এলাকাবাসীসহ সকলের জন্য দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

কুমিল্লায় র‌্যাবের একাধিক অভিযান: বিপুল পরিমাণ মাদকসহ ৫ জন আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের পাঁচথুবী এলাকা হতে ২৫ বোতল ইস্কাপ, চাঁপাপুর এলাকা থেকে ০৬ কেজি গাঁজা ও দৌলতপুর চৌমুহনী এলাকা থেকে ০৬ কেজি গাঁজাসহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১১ ডিসেম্বর ২০২২ইং তারিখ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৫ বোতল ইস্কাপ’সহ ০২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কুমিল্লা নগরীর টিক্কারচর গ্রামের বাহার মিয়া এর ছেলে মোঃ সাইমুন ইসলাম (২০) এবং সংরাইশ গ্রামের গিয়াসউদ্দিন এর ছেলে মোঃ সোহেল মিয়া (১৯)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

পৃথক অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১২ ডিসেম্বর ভোরে সদরের দৌলতপুর চৌমুহনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের জোড়ামেহের গ্রামের আব্দুল সাত্তার মিয়া এর ছেলে আতিক (২২)।

পৃথক আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ১২ ডিসেম্বর সকালে সদরের চাঁপাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কুমিল্লা সদরের ঝাঁকুনীপাড়া গ্রামের মাছুম কবির এর ছেলে আজহার উদ্দিন নাহিদ (১৯) এবং একই গ্রামের জহির মিয়া এর মেয়ে রোকসানা আক্তার (২১)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বাঙ্গরায় প্রাইভেটকারভর্তি ৪০ কেজি গাঁজাসহ আটক ২

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ৪০ কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । এসময় মাদক পাঁচারের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

রবিবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধৈইর (পশ্চিম) ইউনিয়নের হাটাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের খৈয়াখালী বাজার-কোরবানপুর সড়কে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বাশদি গ্রামের রফিকুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম(২৯) ও একই গ্রামের ইমান আলীর ছেলে আবুল কাশেম (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন মাধবপুর হইতে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা হয়ে বাঞ্চারামপুরে একটি মাদকের চালান যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই হৃদয় পাল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সড়কে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এ সময় একটি সাদা রংয়ের প্রাইভেটকার যোগে মাদকদ্রব্য (গাঁজা) বহন করিয়া যাওয়ার পথে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পুলিশ তরিকুল ইসলাম(২৯) ও আবুল কাশেম (৩২) কে ৪০ কেজি গাঁজাসহ আটক করে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, কুমিল্লা জেলার মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনায় বাঙ্গরা বাজার থানা এলাকাকে মাদক মুক্ত করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সাথে কখনো কোন আপোষ নয়। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

পদ্মা সেতু দেখতে গিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ৩ মাস ধরে নিখোঁজ

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক স্কুল ছাত্র গত তিন মাস ধরে নিখোঁজ রয়েছে। এতে তাদের পরিবারের সদস্যরা উদ্বেগ উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। তার সন্ধান ও ফিরে পেতে তাদের পরিবারের সদস্যরা থানায় জিডি করেছে।

নিখোঁজ তৈহিদুল ইসলাম তামিম (১৪) উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলিম উদ্দিন মুন্সী বাড়ির মো.জসিম উদ্দিনের ছেলে এবং স্থানীয় চৌধুরীহাট বায়তুল সৌরভ কেজি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

নিখোঁজ স্কুল ছাত্রের ফুফু হাছিনা আক্তার লাভলী জানান, গত ১২ সেপ্টেম্বর রোববার বিকেল থেকে তামিম নিঁখোজ হয়। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় ২৯ সেপ্টেম্বর একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। যাহার জিডি নং-১৭২৬।

অপর এক প্রশ্নের জবাবে লাভলী জানান, কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর জানতে পারি আমাদের পাশের হলুদ বেপারী বাড়ির লাতুর ছেলে ব্যাটারি চালিত রিকশাচালক মাসুম (১৭) আমার ভাতিজা তামিমকে পদ্মা সেতু দেখার কথা বলে ফুসলিয়ে বাড়ি থেকে বের করেন। আমার ভাতিজা তার দাদির ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে বাড়ি থেকে বের হয় পদ্মা সেতু দেখার উদ্দেশে রিকশা চালক মাসুমের সাথে