All posts by jitu

কাতার বিশ্বকাপে অ্যালকোহলের উপর নিষেধাজ্ঞা

 

স্পোর্টস ডেস্কঃ

আর মাত্র দুই দিন বাকি বিশ্বকাপের আসর। এবার ফুটবল বিশ্বকাপে আট ভেন্যুতেই বিয়ার বিক্রি নিষিদ্ধ করেছে কাতার।

রোববার পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। দীর্ঘ এক দশক ধরে যার প্রস্তুতি নিচ্ছে কাতার। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।

আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সঙ্গে কয়েক মাস ধরে চলা বিতর্কের মধ্যে এ সিদ্ধান্ত নিল কাতার।

প্রাথমিকভাবে স্পন্সর বুডওয়েজারকে বিশ্বমঞ্চের ভেন্যুগুলোতে বিয়ার বিক্রির অনুমতি দেয় ফিফা। তবে সেই সিদ্ধান্ত নাকচ করে দিয়েছে কাতার। আগে থেকেই এ অবস্থানে ছিল মুসলিম অধ্যুষিত দেশটি।

কাতারের ডেলিভারি ও লিগ্যাসি সংক্রান্ত সুপ্রিম কমিটি প্রতিশ্রুতি দিয়েছিল, স্টেডিয়াম এবং অন্যান্য আতিথেয়তা ভেন্যুগুলোর বাইরে নির্ধারিত ‘ফ্যান জোনে’ অ্যালকোহল পাওয়া যাবে। এছাড়া অন্য কোথাও মিলবে না।

গত সেপ্টেম্বরে কাতার বিশ্বকাপের আয়োজকরা স্টেডিয়াম ও ফ্যান জোনে ফুটবল অনুরাগীদের জন্য অ্যালকোহলসহ বিয়ার পরিবেশনের নীতি চূড়ান্ত করে।

কাতারে বিলাসবহুল আন্তর্জাতিক হোটেল কিংবা রিসোর্টের সঙ্গে যুক্ত নয়- এমন সব রেস্তোরাঁয় অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ। তবে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিদেশি নাগরিকরা দেশটির রাজধানী দোহার উপকণ্ঠে কাতার এয়ারওয়েজ-চালিত একটি ডিপো থেকে বাড়িতে ব্যবহারের জন্য মদ, বিয়ার ও ওয়াইনের বোতল কিনতে পারেন।

এর আগে ১৯৮৬ আসরের ভেন্যুতেও মাদক নিষিদ্ধ ছিল। ২০১৪ বিশ্বকাপেও তাতে নিষেধাজ্ঞা ছিল। অতীতে বৈশ্বিক ফুটবল টুর্নামেন্ট আয়োজকরাও এক্ষেত্রে সফল হয়েছে।

তিতাসে বিএনপি’র আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

 

মোঃ জুয়েল রানা, তিতাস :
কুমিল্লার তিতাস উপজেলার নবগঠিত বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার গাজীপুরস্থ তিতাস ভবনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ওসমান গনি ভূঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সী।

সভায় অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ভিপি আক্তার সরকার, মাহাবুব আলম সরকার, এমদাদ হোসেন আখন্দ, মোয়াজ্জেম হোসেন মুন্সী, ডাঃ গোলাম মহিদ্দিন জিলানী, সালাম মেম্বার, রুবি ইসলাম, আমিরুল হক মানিক, সদস্য মো. জহিরুল ইসলাম, ফরিদ উদ্দিন সরকার, গাজী মো. হানিফ, আক্তারুল হক মাস্টার, মোজাম্মেল হক মজনু পাঠান, আঃ বাতেন সরকার, তোফায়ল হোসেন খান, দেলোয়ার দারগা, মুকবুল সরকার, সাইদুর রহমান সরকারও মোহাম্মদ আলী। এসময় আহ্বায়ক নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এই মুহূর্তে ভেদাভেদ ভুলে বিএনপির সকল নেতাকর্মীকে একত্রিত হয়ে কাজ করতে হবে। একই সাথে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন এবং বেগম খালেদা জিয়ার মুুক্তি ও তারেক রহমানকে দেশে আনতে হবে।

অনুষ্ঠান শুরুতেই নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রধান বক্তাকে ফুল দিয়ে বরণ করেন। পরবর্তীতে আহ্বায়ক কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করে নেন।

বিএনপির গণসমাবেশের লিফলেট বিতরণ, বারপাড়া ইউপি নির্বাচন নিয়ে কথা বললেন মনিরুল হক চৌধুরী

সালাহ উদ্দিন সোহেল:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারে আগামী ২৬ তারিখের কুমিল্লা বিভাগীয় গনসমাবেশ সফল করার লক্ষ্যে জনগণের মাঝে  লিফলেট বিতরণ করে প্রচারণা চালান সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী।

বৃহস্পতিবার বিকেলে এ প্রচারণা করেন তিনি। এ সময় সকলকে ঐক্যবদ্ধভাবে সমাবেশে অংশ গ্রহণের  পাশা পাশি বলেন, বিএনপি যেহেতু নির্বাচন অংশ গ্রহণ করেনা তার পরও বারপাড়া ইউপি নির্বাচনে অনেকে নির্বাচন করতেছে। এই ইউপিতে একজন ভালো চেয়ারম্যান দরকার। অনেক মার্কা আছে তার মাঝে তিনি আনারস খেতে পছন্দ করেন বলে মত প্রকাশ করেন।

জানা যায়, বারপাড়া ইউপির আনারস মার্কার এ চেয়ারম্যান প্রার্থী সদর দঃ এর আলেকদিয়া গ্রামের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আব্দুল মান্নানের ছেলে।বারপাড়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র থেকে আনারস প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে ভোটের মাঠে লড়াই করছেন।এর আগে এ চেয়ারম্যান প্রার্থী সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর বাড়িতে গিয়ে ওনার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।

নগরীর টমছমব্রিজ এলাকায় র‌্যাবের পৃথক অভিযান: প্রায় ২৫ কেজি গাঁজাসহ ৪ জন আটক

স্টাফ রিপোর্টার:
পৃথক দুইটি অভিযানে কুমিল্লার সদর দক্ষিণের টমছম ব্রীজ এলাকা হতে ২৪ কেজি ৮০০ গ্রাম কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল ১৮ নভেম্বর সকালে টমছমব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪.৮ কেজি গাঁজাসহ দুইজন মহিলাকে আটক করে। আটক হওয়া মহিলা মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কক্সবাজার সদর থানার কুদুবদিয়া পাড়া গ্রামের মৃত হাকিম আলী এর দুই মেয়ে সাবেকুন্নাহার (২৫) এবং নাছিমা (৪৫)।

পৃথক অন্য আরেকটি অভিযানে সকালে টমছম ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর গ্রামের মোঃ জোহর আলীর ছেলে বকুল ইসলাম বাদশা (২৮); এবং একই থানার তারাপুর পোড়াপাড়া গ্রামের মোঃ রুস্তম আলীর ছেলে আব্দুল কাদির (১৯)।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

সদরের ঝাকুনিপাড়া থেকে বিদেশী মদসহ একজন আটক

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের ঝাকুনীপাড়া এলাকা হতে ২৫ বোতল বিদেশী মদসহ এক জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১৭ নভেম্বর দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের ঝাকুনীপাড়া গ্রামের মৃত. অধির চন্দ্র ঘোষের ছেলে বাপ্পী চন্দ্র ঘোষ ওরফে বাবুল (৪৫)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকায় আটক হলেন চৌদ্দগ্রামের ২ মাদক ব্যবসায়ী

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের চিহিৃত দুই মাদক ব্যবসায়ীকে ঢাকার যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকা থেকে ১৯৯ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজাসহ আটক করেছে র‌্যাব-১০।

আটককৃতরা হলেন, উপজেলার পৌরসভাধিন গোমারবাড়ী গ্রামের বাবুল মিয়ার ছেলে মোয়াজ্জেম হোসেন নওশাদ (২১) ও ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের দুলাল মিয়ার ছেলে রবিউল হাসান পিয়াস (২৫)।

তথ্যটি নিশ্চিত করে র‌্যাব-১০ এর অধিনায়ক মো: ফরিদ উদ্দিন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৯৯ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজাসহ চৌদ্দগ্রামের চিহিৃত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

বৃহস্পতিবার বিকালে মাদক আইনে মামলা দায়ের শেষে আটককৃতদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ সকল অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে’।

ইনজুরিতে বিশ্বকাপ শেষ আর্জেন্টিনার হোয়াকিন কোররেয়া ও নিকোর

স্পোর্টস ডেস্ক:

২৬ সদস্যের দল নিয়ে মধ্যপ্রাচ্যে গেছেন স্কালোনি। সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতি ম্যাচও খেলল আর্জেন্টিনা। তবে এরই মধ্যে ইনজুরি সমস্যা সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়াল দলটিতে। ইনজুরিতে পড়েছেন সবশেষ ম্যাচে গোলের দেখা পাওয়া হোয়াকিন কোররেয়া। বিশ্বকাপ স্কোয়াড থেকেই ছিটকে পড়লেন তিনি। এর আগে পেশির চোটে ছিটকে গেছেন নিকোলাস গঞ্জালেস।

বৃহস্পতিবার এক বিবৃতিতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, আর্জেন্টিনা দলের ২৬ সদস্যের স্কোয়াডে পরিবর্তন আনা হয়েছে। চোটের কারণে বিশ্বকাপ শেষ হোয়াকিন কোররেয়ার। তার বদলে দলে সুযোগ পেয়েছেন তিয়াগো আলমাদা। উল্লেখ্য, আর্জেন্টিনার হয়ে তিয়াগোর মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।

আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বজয়ের মিশন শুরু করবে লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপের ‘সি’ গ্রুপে এর পর দলটি খেলবে মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে।

চান্দিনায় পৃথক সড়ক দুঘর্টনায় ২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ( ১৮ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা ও পশ্চিম বেলাশহর এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চান্দিনার সাতবাড়িয়া গ্রামের সবজি ব্যবসায়ী আলফু মিয়া (৭০), বরিশাল জেলার ট্রাক হেলপার শরীফ (২৫)।

স্থানীয় সূত্র জানায়, সকালে মহাসড়কের পূর্ব বেলাশহর মেইলগেট এলাকায় মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রামগামী অজ্ঞাত একটি প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলেই আলফু মিয়া নিহত হন। তিনি মেইলগেট এলাকায় সবজি ব্যবসা করতেন।

একই সময়ে চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের নূরীতলা ব্রিজ এলাকায় উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাক হেলপার শরীফ নিহত হন।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) ওবায়দুল হক জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ঝাকুনীপাড়া এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ মোঃ আলামিন (২৯) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

১৬ নভেম্বর রাতে কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন ঝাকুনীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব।

আটককৃত যুবক কোতয়ালী মডেল থানার ঘিলাতলী গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

কাতার বিশ্বকাপ: মাঠ মাতাবেন যে সব বয়স্ক খেলোয়াড়রা

 

ইমতিয়াজ আহমেদ জিতু:
বয়স ত্রিশ এর কোঠা অতিক্রম করলেই বেশিরভাগ খেলোয়াড়ের ক্ষেত্রেই কোচদের একটা অনীহা কাজ করে। আর সেটা যদি যদি বিশ্বকাপ ফুটবলের মত আসর হয় তাহলে তো কোন কথাই নেই। বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে থাক্টাাই যেন দলে থাকার অন্যতম যোগ্যতা হয়ে পড়ে। কারণ এই বয়সেই একজন খেলোয়াড় গতি-স্কিল আর ফর্মের তুঙ্গে থাকে। তবে কেউ কেউ এর ব্যতিক্রমও হয়ে থাকে। তাদের কাছে বয়সটা একটা সংখ্যা মাত্র।তারা ২০-২৫ বছরের খেলোয়াড়দের সাথে পাল্লা দিয়ে লড়াই করে টিকে থাকে। এমন অনেক ফুটবলার আছেন যারা বেশি বয়সে বিশ্বকাপ খেলে নজির সৃষ্টি করেছেন। এবারের বিশ্বকাপেও এমন কিছু তারকা রয়েছেন।বিশ্বকাপকে সামনে রেখে সেই বুড়োদের সম্পর্কে জেনে নিন ।

দানি আলভেজ: ব্রাজিলিয়ান অন্যতম রাইট ব্যাক। এই বিশ্বকাপ যখন শুরু হবে তখন তাঁর বয়স হবে ৩৯ বছর ৬ মাস ১৪ দিন । তিনি সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলা ব্রাজিলিয়ান হতে যাচ্ছেন। এর আগে ১৯৬৬ সালে ৩৭ বছর বয়সে দালমা সান্তোস খেলেছিলেন। দানি আলভেসের এটা চতুর্থ বিশ্বকাপ হতে যাচ্ছে। তিনি বর্তমানে মেক্সিকান ক্লাব উনামের হয়ে খেলছেন। এর আগে বার্সেলোনা, পিএসজি, জুভেন্টাসের হয়ে দীর্ঘদিন খেলেছেন। তিনি মূলত রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে তাকে মধ্যমাঠ ও আক্রমণেও যেতে দেখা যায়। এই বয়সেও পুরো মাঠজুড়ে তার বিচরণ থাকে।তিনি রক্ষণভাগের খেলোয়াড় হলেও তার ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৯০৯ ম্যাচে ৬৭টি গোল করেছেন।

ক্রিস্টিয়ান রোনালদো: ৫ বার ব্যালন ডি ওর বিজয়ী পর্তুগালের প্লেমেকার ক্রিস্টিয়ান রোনালদো সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন। বিশ্বকাপ যখন শুরু হবে তখন তাঁর বয়স হবে ৩৭ বছর ৯ মাস ১৫ দিন । এটা তার ৫ম বিশ্বকাপ। এই বিশ্বকাপেও তিনি পর্তুগালের অধিনায়কের দায়িত্ব পালন করছেন ।বর্তমানে তিনি ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার ইউনাইটেডের হয়ে খেলছেন। এর আগে তিনি রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের হয়ে খেলেছেন। ক্লাব ও দেশের হয়ে তিনি ৮০০ টির বেশি গোল করেছেন। তিনি ১১৭টি আন্তর্জাতিক গোল করেছেন।

থিয়াগো সিলভা : তিনি ব্রাজিলের অন্যতম সেন্টার ব্যাক। বিশ্বকাপ যখন শুরু হবে তখন তাঁর বয়স হবে ৩৮ বছর ১ মাস ২৯ দিন। তিনি ইংলিশ ক্লাব চেলসির হয়ে খেলছেন। এর আগে তিনি পিএসজি ও এসি মিলানের হয়ে খেলেছেন। এটি তার চতুর্থ বিশ্বকাপ হতে যাচ্ছে। তিনি তার ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭৫১ ম্যাচে ৪৭টি গোলও করেছেন।

এইজি কাওয়াশিমা: তিনি জাপানের সর্বকালের সেরা গোলরক্ষকদের একজন। বিশ্বকাপ যখন শুরু হবে তখন তাঁর বয়স হবে ৩৯ বছর ৮ মাস। তিনি ১২ বছর ধরে জাপানের গোলবার সামলাচ্ছেন। এবারের বিশ্বকাপেও তিনি জাপানের প্রথম পচ্ছন্দের গোলরক্ষক। তিনি ২০১৮ সালের বিশ্বকাপেও ভাল করেছেন। এটা তার খেলা চতুর্থ বিশ্বকাপ হতে যাচ্ছে। ফরাসি ক্লাব মেটজ এর হয়ে খেলেন।

পেপে: পর্তুগালের অন্যতম সেন্টার ব্যাক। বিশ্বকাপ যখন শুরু হবে তখন তাঁর বয়স হবে ৩৯ বছর ৮ মাস ২৫ দিন। তিনি রক্ষণভাগের খেলোয়াড় হলেও গোল করতেও সক্ষম। তিনি তার ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬৮১ ম্যাচে ৩৯টি গোল করেছেন।বর্তমানে তিনি এফসি পোর্তোর হয়ে খেলছেন। এর আগে তিনি রিয়াল মাদ্রিদ ও বেসিকটাসের হয়ে খেলেছেন। এটা তার খেলা চতুর্থ বিশ্বকাপ হতে যাচ্ছে।

আতিবা হাচিনসন: এই বিশ্বকাপে তিনি কানাডা অধিনায়কের দায়িত্ব পালন করছেন।তিনি একজন মিডফিল্ডার। বিশ্বকাপ যখন শুরু হবে তখন তাঁর বয়স হবে ৩৯ বছর ৯ মাস ১২ দিন। তিনিই এই বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হতে যাচ্ছেন। তিনি তুর্কি ক্লাব বেসিকটাসের হয়ে খেলেন। তিনি কানাডার হয়ে সর্বোচ্চ ৯৭ ম্যাচে অংশগ্রহণ করেছেন। তিনি কানাডার অধিনায়ক। তিনি কানাডার সকার লীগের ৬ বারের বর্ষসেরা ফুটবলার। বর্তমানে তিনি বেসিকটাসের হয়ে খেলছেন। এর আগে পিএসভি আইন্দহোভেন, কোপেনহাগেন, হেলসিনভোগের হয়ে খেলেছেন। তিনি তার ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭১০ ম্যাচে ৬৮টি গোল করেছেন।