All posts by jitu

মানবতার ফেরিওয়ালা সারওয়ার হোসেন বাবুকে যুবলীগের বড় পদে দেখতে চান নেতৃবৃন্দরা

স্টাফ রিপোর্টার:
কর্মীবান্ধব একজন সারওয়ার প্রতিদিনই মানবিক সেবা নিয়ে জনগণের দোরগড়ায় অবিরাম ছুটে চলছেন। যেকোন প্রয়োজনে জনগণের পাশে দাঁড়াচ্ছেন। বাড়িয়ে দিচ্ছেন সহযোগীতার হাত। দলীয় সকল কর্মসূচিতে সামনে থেকে দিয়েছেন সরব নেতৃত্ব। শেখ পরিবারের প্রতিটা সদস্যের জন্মদিন পালন করেছেন একবুক আনন্দ নিয়ে, দুঃখ ভারাক্রান্ত মনে পালন করেছেন  মৃত্যুবার্ষিকী।

শুধু রাজনীতিতেই নয় সামাজিক কাজেও জেলাব্যাপী প্রশংসা কুড়িয়েছেন সারওয়ার হোসেন বাবু । কুমিল্লার মানুষের নানা ক্রান্তিকালে মানবিক সেবা দিয়ে তিনি ইতোমধ্যে গণমানুষের মনের মাঝে জায়গা করে নিয়েছেন। বহুমুখী মানবিক ও সেবামূলক কাজ করে তিনি কুমিল্লা উত্তর জেলার সবার কাছে পরিচিতি পেয়েছেন মানবতার ফেরিওয়ালা হিসেবে।

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে দ্বারে দ্বারে ছুটছেন কর্মীবান্ধব এ নেতা। মহামারি করোনার সময়ে হাজার হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণসহ মাঠে পড়ে থাকা পাকা ধান নিজ কাধে করে নিয়ে গেছেন অসহায় কৃষকের ঘরে। এছাড়াও করোনা প্রতিরোধে মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং জনবহুল স্থানে হাত ধোয়ার ব্যবস্থাও করেছেন।

প্রতিবছর পবিত্র রমজানে শত শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, ঈদুল আজহা ও ঈদুল ফিতরে শত শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও অসহায় পরিবারের মাঝে নতুন কাপড় বিতরণ করেন। এলাকার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন বঙ্গবন্ধুকে নিয়ে লেখা নানান বই। এছাড়াও শীতে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শত গুনে গুনান্বিত এই মানুষটাই হোক কুমিল্লা উঃ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি, এমনই প্রত্যাশা কুমিল্লা উত্তর জেলা আ’লীগ, যুবলীগসহ অন্যান্য  অঙ্গসংগঠনের।

চান্দিনায় বাসের ধাক্কায় শিশু ও নারীসহ ৪ জন নিহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিক্সা যাত্রী দুই নারী, এক শিশু ও অটোরিকসা চালক নিহত হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতদের হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার নাওতলা গ্রামের মঞ্জুরুল আলম এর মেয়ে তন্নী (২০)। সে চান্দিনা পৌর এলাকার ছায়কোট গ্রামের আবু সাঈদ এর স্ত্রী। নিহত তন্নীর মেয়ে মুনতাহা (২), তন্নীর খালা দেবীদ্বারের বাগমারা গ্রামের আবু ইউসুফ এর স্ত্রী খালা রেজিয়া (৪৫) এবং দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামের বাবুল মিয়ার ছেলে সিএনজি অটোরিক্সা চালক হাবিবুর রহমান (২৫)।

গুরুতর আহত সিয়াম, রাজিয়া ও জাহিদ নামের ৩ জনকে কাবিলা ইস্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানায় পুলিশ।

সদর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন : পুরনোতেই আস্থা, নতুন নেতৃত্ব সৃষ্টি হয়নি

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের পুনরায় সভাপতি হয়েছেন মুক্তিযোদ্ধা কাজী আবুল বাসার ও সাধারণ সম্পাদক হয়েছেন তারিকুর রহমান জুয়েল।

বোরবার সকালে অনুষ্ঠিত সম্মেলনের উদ্ধোধক ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আকম বাহাউদ্দিন বাহার। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর।

আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবুল বাসারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুসিক মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বাবলু। সম্মেলনে স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এডভোকেট মো আমিনুল ইসলাম টুটুল।  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল রহমান জুয়েলের পরিচালনায় সম্মেলনে মহানগর জেলা ও উপজেলা বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল রহমান জুয়েলের পরিচালনায় সম্মেলনে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক রুহুল আমিন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি জহিরুল হক সেলিম। সম্মেলনে উপজেলা বিভিন্ন ইউনিটের আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সভায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে সদরের আমড়াতলী ইউনিউনের চেয়ারম্যান কাজী মোজাম্মেল, জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ,কালিরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেকান্দার আলী, পাচঁথুবী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন বাহলুল,দূর্গাপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, দূর্গাপুর দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম, মোঃ শাহজাহান, হাজী মোহাম্মদ সেলিম, মোঃ মোবারক আলী। যুগ্ম সাধারন সম্পাদক হয়েছেন আহম্মেদ নিয়াজ পাভেল, কাজী খোরশেদ আলম, মোঃ আব্দুল কাদেরকে। আগামী তিন বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়েছে।

 

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি:
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রভিন্সের স্ট্রেকস্প্রিট শহরের উজালা অঞ্চলে নিজ দোকানে আবদুর রহিম (৩৫) নামে নোয়াখালীর বেগমগঞ্জের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নিহতের বড় ভাই মোহাম্মদ সেলিম মিয়া । এর আগে,শনিবার দিবাগত রাতে রহিমের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।

নিহত আবদুর রহিম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মধ্য কালিকাপুর গ্রামের সেকান্দার মুন্সি বাড়ির আলী আহম্মদের ছেলে।

নিহতের বড় ভাই বলেন, ১০ বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান আব্দুর রহিম। সেখানেই তিনি বিয়ে করেছেন। আফ্রিকার উজালা অঞ্চলে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। ছুটিতে এসে গত আগস্টে বাড়ি থেকে পুনরায় আফ্রিকায় ফিরে যান রহিম। শনিবার রাতে তার দোকানের সামনে এসে দাঁড়ান কয়েকজন অস্ত্রধারী। একপর্যায়ে দোকানের ভেতর ঢুকে রহিমকে গুলি করে হত্যা করে টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে চলে যান তারা।

রোববার সকালে নিহতের গ্রামের বাড়ি বেগমগঞ্জে তার মৃত্যুর খবর পৌঁছলে কান্নায় ভেঙে পড়ে স্বজনেরা। ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আবদুর রহিমের আরো এক ভাইকে হত্যা করে সন্ত্রাসীরা।

গরু চোর সন্দেহে গণপিটুনিতে দুজনের মৃত্যু, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দিতে গরু চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দাউদকান্দির দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের জায়েদ আলীর ছেলে মো. মুছা (৩০) ও বরিশাল সদর উপজেলার পাথৈরপাড়া মধুদিয়ার জালাল মিয়ার ছেলে মো. জুয়েল (২৭)। এছাড়া এ ঘটনায় পিরোজপুরের মঠবাড়িয়ার বন্দরপাড়ার আবদুল লতিফের ছেলে মো. মনসুর (৩৪) আহত হয়েছেন।

এদিকে, গরু চুরির ঘটনায় থানায় দুইটি মামলা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছন।

ঘটনার বর্ণনা দিয়ে ওসি বলেন, দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা জালাল মিয়ার বাড়ি থেকে মধ্যরাতে একদল চোর দুটি গরু চুরি করে। তাদের উপস্থিতি টের পেয়ে জালাল মিয়ার স্ত্রী আছমা আক্তার চেঁচামেচি শুরু করেন। ততক্ষণে গরু নিয়ে পালিয়ে যায় চোরের দল। এসময় চিৎকার শুনে প্রতিবেশীসহ আশপাশের গ্রামের গ্রামের শতশত লোক ছুটে আসেন।

তিনি বলেন, পরে স্থানীয় জালাল মিয়ার বাড়ির পাশের একটি মাঠ থেকে চুরি হওয়া গরু দুটি উদ্ধার করেন স্থানীয়রা। এসময় ওই মাঠের পাশে ধানক্ষেতে লুকিয়ে থাকা মুছা, জুয়েল ও মনসুরকে আটক করে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। এতে তিন যুবক গুরুতর আহত হলে তাদের চিকিৎসার জন্য স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মুছা মারা যান। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় জুয়েলেরও মৃত্যু হয়।

ওসি আলমগীর বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর মনসুরকে বিকেলে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, গরু চুরির ঘটনায় দুপুরের পর কৃষক জালাল মিয়া বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে একটি মামলা করেন। অপরদিকে দুই চোরকে গণপিটুনি দিয়ে মারার অভিযোগে ৭০ থেকে ৮০ জন গ্রামবাসীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

বুড়িচংয়ে ’এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে বুড়িচং উপজেলার বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রবিবার এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্প শোনান বুড়িচং উপজেলা কমান্ডের সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আঃ ছালাম খন্দকার। মুক্তিযুদ্ধের গল্পে মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবদানের কথা তুলে ধরে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি গল্প বলেন।

কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আমিনুল ইসলাম। এসো মুক্তিযুদ্ধের গল্প অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় মোট ০৩ জনকে পুরস্কার প্রদান করা হয়।

 

 

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির উদ্যোগে বৃত্তি প্রদান ও সম্মাননা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির উদ্যোগে বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির নিজস্ব ভবনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে সংগঠনের বিভিন্ন কার্যক্রম এর বর্ণনা তুলে ধরেন বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির সাবেক সভাপতি ও রেক্টর, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লার হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ ইমাম হোসেন মজুমদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্বদ্যিালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক প্রফেসর ড. মোঃ আমিনুর রহমান মজুমদার। বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির বর্তমান সভাপতি সাইদুর রহমান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির ভবনের জমিদাতা মরহুম আব্দুল গফুর এর পুত্র আবুল কাশেম, প্রমিন্যান্ট চাইল্ড একাডেমীর অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির সাবেক সভাপতি ও প্রক্টর ওমর ফারুক, সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম শিমুল, সাবেক সভাপতি শাহিনুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির বর্তমান সাধারণ সম্পাদক জয় চন্দ্র শীল এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সভাপতি ইয়াকুব আলী তুষার, সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসেন, দপ্তর সম্পাদক উজ্জ্বল হোসেন বিল্লাল, বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থী, অভিবাভক,সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সহ আরো অনেকে।

অনুষ্ঠনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন তোমাদের সবাইকে জীবনের নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলতে হবে। জীবনের গন্তব্য সঠিক না রাখলে সফল হতে পারবে না। সফল হতে হলে পরিশ্রম ও পড়ার বিকল্প কিছুই নেই। একাডেমিক পড়ালেখার পাশাপাশি বৈশ্বিক জ্ঞান অর্জন করতে হবে। যে যত বেশি পরিশ্রম করবা সে তত দ্রুত জীবনের উন্নতি সাধন করতে পারবে। আমরা আজকে যারা এখানে অতিথি হিসেবে কথা বলতেছি সময়ের ব্যবাধানে তোমাদেরকে এখানে আসতে হবে, একদিন তোমাদেরকে এদেশ এগিয়ে নিতে হবে, দেশকে নিয়ে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন পূরণ করতে হলে সময়ের সঠিক ব্যবহার করতে হবে। তোমাদের সকলের জন্য শুভকামনা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন স্কুল থেকে আগত ও ২০২১ সালের বৃত্তি পরিক্ষায় উর্ত্তীণদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরন করা হয়।

সাত্তার আলি সুমন (শাহ আলম) প্রযোজিত বাংলা টেলিফিল্ম “পথযাত্রী” মুক্তি পেয়েছে

মো: রাসেল:

জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবছর হাজার হাজার বাংলাদেশী পাড়ি দিচ্ছে ইউরোপ আমেরিকাসহ বিভিন্ন দেশে। জীবনের ঝুঁকি পাড় হয়ে অনেকেই স্বপ্নের দেশে পৌঁছাতে পারলে ও অনেকেরই প্রাণ হারাতে হয় আবার অনেকেই দালালের খপ্পরে পড়ে ব্ল্যাকমেইলের শিকার হতে হয়। নিরাপদ অভিবাসনে সচেতনতার লক্ষ্যে এবার ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা নির্মাণ করলেন শর্ট ফিল্ম ‘পথযাত্রী’। বন-জঙ্গল বিপজ্জনক রাস্তা,সমুদ্র পথ পাড়ি দিতে গিয়ে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে কিভাবে দালালের নির্যাতনের শিকার হন তাই তুলে ধরা হয়েছে এই শর্ট ফিল্মে।

ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের এমন দুঃখ-কষ্টের চিত্র এবার তুলে ধরা হলো ‘পথযাত্রী’ নামের একটি শর্ট ফিল্মে। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের উদ্যোগে এটি নির্মাণ করা হয়।

শুক্রবার প্যারিসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পথযাত্রীর প্রিমিয়ার শো ও মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শর্ট ফিল্মের সঙ্গে যুক্ত কলাকুশলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মানুষকে সচেতন করতেই এটি তৈরি করা হয়েছে বলে জানান নির্মাতা ও সংশ্লিষ্টরা।

এতে উপস্থিত ছিলেন নির্মাতা সৈয়দ সাহিল, প্রযোজক সাত্তার আলী সুমন শাহ আলম, আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা ও সাংবাদিকবৃন্দ।

এ ধরনের শর্ট ফিল্ম দালালের খপ্পর থেকে বাঁচতে সচেতনতা বাড়াবে বলে মত দর্শকদেরও।

সদর উপজেলা আ’লীগের সম্মেলন, দলীয় নেতৃত্ব পরিবর্তনের আভাস নেই

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার সকাল ১০ টায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনকে ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতা-কর্মীরা। তৃণমূল থেকে সম্মেলন স্থল ঐতিহাসিক টাউন হল মাঠ সর্বত্র সাজ সাজ রব বিরাজ করছে। নেতৃত্ব বদলের আভাস না থাকলেও নির্বাচনকে সামনে রেখে এ সম্মেলনকে ঘিরে সরব দলীয় নেতাকর্মীরা।

এদিকে সম্মেলন সুন্দর সুচারুভাবে সম্পন্ন করতে আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুলের নেতৃত্বে ২৯ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি ও ৫ টি উপ-কমিটি দিবারাত্রি কাজ করে যাচ্ছে ।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এড মো. আমিনুল ইসলাম টুটুল বলেন, কুমিল্লার গণমানুষের নন্দিত জননেতা বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি মহোদয়ের নির্দেশনা ও পরামর্শ ক্রমে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। এখন শেষ সময়ে সাজসজ্জার ত্রুটি বিচ্যুতিগুলো দেখে ঠিকঠাক করছি। সম্মলন কে ঘিরে উল্লসিত আমাদের দলের সকল স্তরের নেতাকর্মীরা।

এদিকে গতকাল শনিবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, টাউন হল মাঠে বিশাল মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শেষ হয়েছে। সরকারের উন্নয়ন কর্মকান্ডের পেস্টুন-পোস্টারে ছেয়ে গেছে সম্মেলন স্থল ও আশেপাশের এলাকা। নেতাকর্মীদের পদচারণায় মুখর টাউন হল মাঠ।

জানা যায়, আজকের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রিয় আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি এবং সম্মেলন উদ্বোধন করবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

এছাড়া সম্মেলনে প্রধান বক্তা থাকবেন কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আরফানুল হক রিফাত।

স্বাগত বক্তব্য রাখবেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এড মো আমিনুল ইসলাম টুটুল। সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল বাসার। সঞ্চালনা করবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল রহমান জুয়েল।

ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে অতিথি, কাউন্সিলর ও ডেলিগেটরসহ তৃণমূল আওয়ামী লীগের ৪ হাজার নেতা-কর্মী অংশ নিবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।