All posts by jitu

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযান: ১৮২ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার:

পৃথক দুইটি অভিযানে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা কুমিল্লা সদর ও সদর দক্ষিণ মডেল উপজেলা এলাকা হতে ১৮২ বোতল ফেন্সিডিলসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১১ অক্টোবর ২০২২ইং তারিখ সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ভাটকেশ্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৮৪ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ী’কে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার ছয়গ্রাম গদানগর (মুড়িবাড়ী) গ্রামের মৃত. জুলফু মিয়ার ছেলে মোঃ মনির হোসেন (৪০)।

পৃথক অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১১ অক্টোবর সকালে কুমিল্লার সদর দক্ষিণ মডেল উপজেলার পদুয়ার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৯৮ বোতল ফেন্সিডিল’সহ তিনজন মাদক ব্যবসায়ী’কে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন চাঁদপুর জেলার সদর থানার পূর্ব হোসেনপুর গ্রামের মৃত খলিলুর রহমান খান এর ছেলে মোঃ শাহ আলম খান (৪২), একই গ্রামের লিয়াকত মাল এর ছেলে মোঃ মোর্শেদ আলম (৪০) এবং একই থানার পশ্চিম হোসেনপুর গ্রামের আলী গাজী এর ছেলে মোঃ মোমিন গাজী (৩৮)।

এ ঘটনায় কোতয়ালী মডেল ও সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাংসদ ও স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে যুব জমিয়তকে ভূমিকা রাখতে হবে

 

স্টাফ রিপোর্টার:

যুব জমিয়ত বাংলাদেশের সদস্য সম্মেলন ও জাতীয় কাউন্সিলে উপস্থিত কাউন্সিলরগণ ও সাংবাদিকবৃন্দকে মোবারকবাদ জানিয়ে মূল দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ভারতীয় উপমহাদেশের সর্বপ্রাচীন ও ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল। এ দলটি ইসলামী তাহযীব-তামাদ্দুন ধারণ করে নৈতিকতার শিক্ষা ও রাজনৈতিক চর্চার একটি শক্তিশালী প্লাটফর্ম হিসেবে সুপরিচিত।

একই সাথে দেশের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখ দ্বারা পরিচালিত ও ধর্মপ্রাণ মানুষ সমর্থিত এ দল নিজস্ব স্বকীয়তা বজায় রেখে সকল অন্যায়ের প্রতিবাদকারী একটি রাজনৈতিক দল। প্রতিষ্ঠালগ্ন থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দেশের সাধারণ মানুষের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসেবে জমিয়ত অতীতের প্রতিটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং জনগণের সমর্থন পেয়েছে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বর্তমানে কোন রাজনৈতিক জোটের অন্তর্ভুক্ত নয়, বরং দেশের জনসাধারণের কল্যাণে স্বতন্ত্র ভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। অতীতেও জমিয়তের নেতৃবৃন্দ জনগণের সমর্থনে বিজয়ী হয়ে জাতীয় সংসদে জনগণের পক্ষে এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সঙ্গত কারণে আমরা আশাবাদী: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,নিরপেক্ষ ও
অংশগ্রহণমূলক হলে তাতে আমাদের অংশগ্রহণের ধারা অব্যাহত থাকবে ইনশা-আল্লাহ । সে লক্ষ্যে কেন্দ্রীয় জমিয়তের বিগত জাতীয় কাউন্সিলে দলের সম্মানিত সভাপতি আল্লামা শায়খ যিয়া উদ্দীন সাহেবের প্রদত্ত ঘোষণার আলোকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা অর্জনে এবং নির্বাচনের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে আমরা সারা দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছি।

ধারাবাহিক ভাবে বিভিন্ন জেলা,মহানগর,উপজেলা,পৌরসভা ও ইউনিয়নে ইউনিয়নে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের কাজও দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। সেই সাথে দলের সহযোগী সংগঠন যুব জমিয়ত বাংলাদেশ ও ছাত্র জমিয়ত বাংলাদেশও দেশব্যাপী একের পর এক সম্মেলন ও কাউন্সিল করে যাছে। তারই ধারাবাহিকতায় আজকের এই সদস্য সম্মেলন ও কাউন্সিল।

বর্তমানে আমাদের নেতাকর্মীগণ সাংগঠনিক ভাবে বেশ উজ্জীবিত ও ঐক্যবদ্ধ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় নির্বাচনগুলোতে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে যুব জমিয়ত বাংলাদেশকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

দেশের রাজনৈতিক সংস্কৃতিতে গঠনমূলক সমালোচনা এবং অন্যায়ের প্রতিবাদ করার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাই জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পারস্পরিক কাঁদা ছুড়াছুড়ি পরিহার করে মহান আল্লাহর উপর বিশ্বাস রেখে এবং তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে ঈমানী দায়িত্ববোধ ও দেশপ্রেম নিয়ে কাজ করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

সরকারের জনকল্যাণকর পদক্ষেপসমূহকে আমরা সাধুবাদ জানাই কিন্তু সরকারের কোন সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠ জনগণের বিপক্ষে গেলে আমরা তার প্রতিবাদ অতীতেও করেছি এবং আগামীতেও করে যাব ইনশাআল্লাহ।

আমরা আজও সরকারকে পরিস্কার ভাষায় বলতে চাই দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করুন এবং দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচারকৃত টাকা অবিলম্বে দেশে ফিরিয়ে আনুন!

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সর্বদা ইসলাম, দেশ ও মানবতার সেবায় নিবেদিত।

করোনা মহামারি, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কুড়িগ্রামসহ বিভিন্ন জেলার বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোসহ সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ে এ দেশের জনগণ আমাদেরকে পাশে পেয়েছে এবং ভবিষ্যতেও পাবে ইনশাআল্লাহ।

সফল পুনরেকত্রীকরণ ও জাতীয় রিইন্টিগ্রেশন পলিসি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

 

ইসতিয়াক আহমেদ:

বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের সফল পুনরেকত্রীকরণের লক্ষ্যে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস মিলানায়তনে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কুমিল্লা এবং অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের আয়োজনে কুমিল্লার সাংবাদিকদের নিয়ে ন্যাশনাল পুনরেকত্রীকরণ পলিসি ফর মাইগ্রেশন বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ই অক্টোবর) দুপুরে  এ  আলোচনায় কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ ন্যাশনাল পুনরেকত্রীকরণ পলিসি ফর মাইগ্রেশন-এর লক্ষ ও উদ্দেশ্য এবং সকল অভিবাসী এবং তাদের পরিবারের অধিকার, সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করার পলিসিটি ব্যাখা করেন।

এছাড়াও তিনি বিভিন্ন আন্তর্জাতিক পলিসি যেমন ইউনিভারসেল ডিকলারেশন অব হিউম্যান রাইটস (টউঐজ), কনভেনশন অন দি এলিমিনেশন অব অল ফরমস্ অব ডিসক্রিমিনেশন এগেইস্ট উইমেন (ঈঊউঅড) সহ বিভিন্ন আন্তর্জাতিক পলিসি এবং অভিবাসন বিষয়ক জাতীয় বিভিন্ন পলিসি ও আইন যেমন ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, ওভারসিস ইমপ্লায়মেন্ট এন্ড মাইগ্রেশন এক্ট ২০১৩ এরসহ অন্যান্য বিষয় আলোকপাত করেন।

তিনি বলেন, ন্যাশনাল পুনরেকত্রীকরণ পলিসি ফর মাইগ্রেশন পলিসিটি একটি খসড়া পলিসি, এখানে সকলের মতামত দেওয়ার সুযোগ আছে। তিনি রেএন্ট্রিশনের চ্যালেঞ্জ মূলনীতি, জেন্ডার সংবেদনশীল রিএন্টিগ্রেশন বিষয়ে আলোকপাত করেন। তিনি উল্লেখ করেন যে, এটি হবে লিভিং পলিসি ডকুমেন্ট যা সারা বিশ্বের এবং বাংলাদেশের প্রেক্ষপটে নিয়মিত পর্যালোচনা করে পরিবর্তিত হবে।

তিনি পুনরেকত্রীকরণ জন্য সরকারের বিভিন্ন পলিসির আলোকে সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয় তুলে ধরেন এরমধ্যে রিটার্নিং মাইগ্রেন্টস ম্যানেজমেন্ট অফ ইনফরমেশন সিস্টেম (জবগরগওঝ) একটি সম্বনিত ডাটাবেস তৈরী করার বিষয় তুলে ধরেন, ওয়ান স্টপ ইনফরমেশন সেন্টার, সেবা বিন্দ্রেীকরণসহ বিভিন্ন উদ্যোগের বিষয় তুলে ধরেন।

তিনি বলেন যে, সফল রিএন্ট্রিগ্রেশন বা পুনরেকত্রীকরণ মূলত তিনটি মৌলিক বিষয় থাকে সামাজিক রেন্ট্রিগ্রেশন, ইকোনোমিক রেন্ট্রিগ্রেশন এবং ফিজিক্যাল ও সাইকোস্যোসাল ওয়েলবিং। ন্যাশনাল পুনরেকত্রীকরণ পলিসি ফর মাইগ্রেশনের মাধ্যমে এই তিনটি বিষয়কেই কেন্দ্র করে কর্মপরিকল্পনা করা হবে। তাছাড়াও তিনি
জচখ-এর মাধ্যমে কিভাবে প্রবাস ফেরত কর্মীগণ তাদের দক্ষতাকে প্রতিষ্ঠানিক রুপ দেয়া যায়, সে সম্পর্কে সকলকে অবহিত করেন। বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের জন্য কারিগরি প্রশিক্ষন কেন্দ্র কেন্দ্র থেকে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ চলমান রয়েছে বলে তিনি সাংবাদিকদের অবহিত করেন।

অভিবাসী তথ্য কেন্দ্রের কাউন্সেলর মোঃ গোলাম মোস্তফা পাবলিক-প্রাইভেট সেক্টর পার্টনারশিপ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম তুলে ধরেন। তিনি অভিবাসন বিষয়ে যেকোন তথ্য ও পরামর্শের জন্য এমআরসি বাংলাদেশের ফেসবুক ফেইজ এবং হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করেন। এছাড়াও এমআরসি কাউন্সেলর ইকবাল হোসেন পিপিপি প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এই পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৫০ হাজার মানুষকে বিভিন্নভাবে সেবা দেয়া হয়েছে।

সবশেষে উন্মুক্ত আলোচনায় সাংবাদিকগণ ন্যাশনাল পুনরেকত্রীকরণ পলিসি ফর মাইগ্রেশন পলিসির বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন যা পলিসিকে আরও কার্যকরী করবে।

কুমিল্লায় অভিজ্ঞ সাংবাদিকদের নিয়ে এত সুন্দর একটি মতবিনিময় সভা আয়োজন করার জন্য আইসিএমপিডি এবং কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের স্বচ্ছ সেবা কার্যক্রম চলমান থাকবে বলে আশা প্রকাশ করেন কুমিল্লা প্রেস ক্লাবের সহসভাপতিসহ সকল সাংবাদিকবৃন্দ। সকলেই ‘পাবলিক-প্রাইভেট সেক্টর পার্টনারশিপ ফর রিইন্টিগ্রেশন- ফেইস ২’ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করার জন্য আইসিএমপিডি-কে ধন্যবাদ জানান। উপস্থিত সকলে বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের পাশে থাকার এবং সহযোগিতা প্রদান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

কুমিল্লা স্টেডিয়ামে শুক্রবার শুরু হচ্ছে জাতীয় যুব হকি প্রতিযোগিতা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার (১৪ অক্টোবর) থেকে তিন দিনব্যাপী আল-আরাফাহ ইসলামী ব্যাংক ২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতা শুরু হবে। এতে কুমিল্লা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলা দল অংশ নেবে।

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। পৃষ্ঠপোষকতায় থাকবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

শুক্রবার বিকেল তিনটায় কুমিল্লা জেলা ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান, বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জাকি আহম্মেদ রিপন, বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এফএডিপি এন্ড ম্যানেজার মাজহারুল ইসলাম চৌধুরী। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন।

প্রতিযোগিতা উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১২টায় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার হল রুমে প্রেস ব্রিফিং করেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। তিনি আয়োজনের বিস্তারিত তুলে ধরেন। উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক খায়রুল আলম সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল খন্দকার, হকি ফেডারেশনের প্রতিনিধি সুলতান শাহরিয়ার, সদস্য মোজাহার হোসেন সেন্টু সদস্য দেলোয়ার হোসেন জাকির।

প্রথমবারের মতো উন্নত মানের আইডি কার্ড পেয়েছে কুবি শিক্ষার্থীরা

 

কুবি প্রতিনিধি:
প্রথমবারের মতো উন্নত মানের আইডি কার্ড পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১২ অক্টোবর) উপাচার্যের কক্ষে এ আইডি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্র-পরার্মশক ও নির্দেশনা পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, আইডি কার্ড কমিটির আহ্বায়ক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, সদস্য সচিব এমদাদুল হক, সদস্য প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, আবাসিক হলের প্রাধাক্ষ্যবৃন্দসহ বিভিন্ন হলের কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

কমিটির সদস্য সচিব এমদাদুল হকের নিকট আইডি কার্ডের ভুল ত্রুটি সংশোধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের ছাপানো আইডি কার্ডে যদি কারিগরি ভুল ত্রুটি থাকে তাহলে আমরা তা সংশোধন করে দিবো কিন্তু শিক্ষার্থীরা যদি নিজেরা ফরম পূরণে ভুল করে থাকে তাহলে তাদের সংশ্লিষ্ট হল প্রশাসনের সাথে যোগাযোগ করতে হবে।

এসময় উপাচার্য ড. মঈন দ্রুত সময়ের মধ্যে আইডি কার্ড প্রস্তুত করায় কমিটির সদস্যদের ধন্যবাদ জানান পাশাপাশি যেসকল শিক্ষার্থীরা এখনো আইডি কার্ডের জন্য আবেদন করেনি তাদের আবেদন করার জন্য আহ্বান জানান।

মুরাদনগরে ৪৬ শিক্ষা প্রতিষ্ঠানে ১০৭ জন সহকারী শিক্ষকের পদ শূন্য

মুরাদনগর সংবাদদাতা:

উন্নত শিক্ষার মানের দিক থেকে পিছিয়ে পড়ছে কুমিল্লার মুরাদনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলো। উপজেলায় ২০৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪৬টিতে দীর্ঘদিন ধরে ১০৭টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। ফলে এসব বিদ্যালয়ে শিক্ষক সংকটে স্কুলে লেখাপড়ার মান ক্রমশ হ্রাস পাচ্ছে। এতে সংশ্লিষ্ট বিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রমসহ শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যা মোট জনসংখ্যার শতভাগ শিক্ষার আওতায় আনার পথে অন্তরায়।

শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২০৪টি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ৯৫ জন সহকারী শিক্ষকের পদ রয়েছে। এর মধ্যে ৬০ শতাংশই নারী শিক্ষক। এর মধ্যে উপজেলার ৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ এবং ৪৬টি বিদ্যালয়ের ১০৭ জন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ খালি থাকায় সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত হিসেবে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।

শিক্ষকসংকটে থাকা বিদ্যালয়গুলোর কোনো শিক্ষক (নারী-পুরুষ) যখন অসুস্থ হন কিংবা মাতৃত্বকালীন বা অন্য কোনো কারণে ছুটিতে থাকেন তখন দায়িত্বরতদের পাঠদানে হিমশিম খেতে হয়। এ অবস্থায় একজন শিক্ষককে একটানা চার-পাঁচটি ক্লাসে পাঠদান করতে হয়, অথবা কখনো কোনো একটি শ্রেণির পাঠদান বন্ধ থাকে। গ্রামাঞ্চলের বেশির ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকসংকট রয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফৌজিয়া আক্তার এ বিষয়ের সত্যতা স্বীকার করে বলেন, মৃত্যু, অবসরজনিত কারন ও অনেক দিন থেকে পদোন্নতি কাজ বন্ধ থাকায় শূন্য পদ সৃষ্টি হয়েছে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের শূন্য পদের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে লিখিতভাবে জানানো হয়েছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেই সমস্য আর থাকবে না। আশা করি দ্রুত এর সমাধান হবে।

বাবুটিপাড়া যুবলীগের সম্মেলন : সভাপতি ও সম্পাদক পদে চলছে নানা সমীকরণ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগরের ২১নং বাবুটিপাড়া ইউনিয়ন যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন উপলক্ষে চলছে টানটান উত্তেজনা। আগামী ২২ অক্টোবর এ সম্মেলন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। সম্মেলন উপলক্ষে সভাপতি ও সাধারণ  সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় এ উত্তেজনা এখন চরমে। পদ পেতে চলছে জোর তদবির।

বাবুটিপাড়া ইউনিয়নে সরজমিনে গিয়ে জানা যায় সভাপতি পদে দুইজন প্রার্থী জোরালোভাবে থাকলেও একজন ডামি প্রার্থীসহ মোট তিনজন প্রার্থী মাঠে রয়েছে।  সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থীর নাম সবার মুখে মুখে।

স্থানীয় সূত্রমতে,  সভাপতি পদে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম মাঝি ও মুকবুল ফরাজি এবং ডামি প্রার্থী হিসেবে অত্র ইউনিয়নের সাবেক তরুনলীগের সভাপতি তানভির হোসেন।
সাধারণ  সম্পাদক পদে যে দুজনের নাম আসছে তারা হলেন- বাবুটিপাড়া ইউনিয়নের ছাত্রলীগের বর্তমান সভাপতি মোঃ নেছার উদ্দিন ও ২নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ মাসুদুর রহমান।

স্থানীয় সূত্র জানায়, মোঃ ইব্রাহিম মাঝি তার জীবনের শুরু থেকেই বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত । তিনি  দলীয় সব কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন। বিগত  সাংসদ ও ইউপি নির্বাচনেও বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেন।

অন্য প্রার্থী মুকবুল ফরাজীর বিষয়ে খোঁজ নিয়ে জানা যায় তিনি অতীতে শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তারপর তৎকালিন ছাত্রলীগের সভাপতি কামাল হোসেনের হাত ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত হন। তিনি আওয়ামিলীগের রাজনীতির সাথে জড়িত  হলেও গত ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করেন।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: আলীম মুন্সি জানান, মুকবুল  ফরাজি ছোট বেলায় শিবির, পরে বিএনপি, এরপর জাতীয় পার্টির রাজনীতিও করেছে। এখন আ’লীগের রাজনীতিতে জড়িত।

অপর সভাপতি প্রার্থী তানভীর হোসেন সম্পর্কে জানা যায়, তিনি অত্র ইউনিয়নের তরুনলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি যুবলীগের সভাপতি প্রার্থী হয়েছেন কোন এক প্রার্থীর পক্ষে ডামি প্রার্থী হিসেবে।

সাধারণ  সম্পাদক প্রার্থী মোঃ নেছার উদ্দিন সম্পর্কে জানা যায় তিনি ছাত্রলীগের বর্তমান সভাপতি এবং দলীয় সব কার্যক্রমের সাথে সক্রিয় ভাবে জড়িত।

অন্য প্রার্থী মোঃ মাসুদুর রহমান মেম্বার সম্পর্কে জানা যায় তিনিও অতীতে বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা ছিলেন।  তিনি রাজনৈতিক মামলার আসামী ছিলেন।

মোঃ ইব্রাহিম মাঝি জানান,  আমি আমার ছাত্রজীবন থেকে আজ পর্যন্ত বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত । দলের প্রয়োজনে যেকোন সময় মাঠে ছিলাম এবং আছি। তৃনমূলের রাজনীতিতে আমি বিশ্বাসী। বিগত  সাংসদ  এবং ইউপি নির্বাচনের সময়ও দলীয় প্রার্থীর পক্ষে আমার ও আমার নেতা কর্মীদের শক্ত অবস্থান ছিল। আমার বিশ্বাস দল আমাকে আমার কাজের মূল্যায়ন দিবে ইনশাআল্লাহ।

মুকবুল ফরাজি বলেন,  আমি ১৬ বছর ধরে যুবলীগের রাজনীতির সাথে জড়িত। তবে কোন পদ পদবিতে ছিলাম না। আমি জামাত শিবিরের রাজনীতির সাথে জড়িত  ছিলাম, এর প্রমান কেউ দিতে পারবে না। দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করা প্রসঙ্গে বলেন- আমি বর্তমান চেয়ারম্যান আরমান ভাইকে কথা দিয়েছিলাম তিনি নির্বাচন করলে তার পক্ষে কাজ করবো। তাই দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে আরমান ভাইয়ের পক্ষে কাজ করি।

সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ নেছার উদ্দিন বলেন, আমি বাবুটিপাড়া ইউনিয়নের  ছাত্রলীগের  বর্তমান সভাপতি । আমার রাজনৈতিক জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমি দলের প্রয়োজনে মাঠে সক্রিয় ভুমিকা পালন করেছি। গত ইউপি নির্বাচনের সময়ও আমি দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করেছি। আমি মন থেকে বিশ্বাস করি দল আমাকে আমার কাজের মূল্যায়ন করবে।

সাধারণ সম্পাদক প্রার্থী মো: মাসুদুর রহমান জানান, আমার পুরো পরিবার আ’লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। বিএনপির সময়ে আমার বিরুদ্ধে দুটি মামলা হয়েছিল। আমি আ’লীগের রাজনীতিতে বিশ্বাসী।

চৌদ্দগ্রামে বাকড়ী নদীর ব্রীজ থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে  বাকড়ী নদীর ব্রীজের নিচে হতে ১১ কেজি গাঁজাসহ মো: শরীফুল ইসলাম শাকিল (১৯) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে  জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার ( ১২ অক্টোবর) চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউপির অন্তর্গত মিয়াবাজারস্থ  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাকড়ী নদীর ব্রীজের নিচে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক হওয়া  মোঃ শরীফুল ইসলাম শাকিল চৌদ্দগ্রাম উপজেলার  উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের   মোঃ জাফরের ছেলে।

আটক হওয়া  আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, উল্লেখিত মাদকদ্রব্য মোঃ জাহিদুল ইসলাম রকি (২৭) এর সহায়তায় চৌদ্দগ্রাম সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে অধিক মূল্যে উক্ত ঘটনাস্থলে বিক্রয়ের জন্য অপেক্ষা করছিল।

এই ঘটনায় এসআই (নিরস্ত্র) মোঃ মামুনুর রশিদ বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেছে।

 

 

চৌদ্দগ্রামে স্কুলের স্টোর কক্ষ থেকে পাইপগান উদ্ধার, আটক ১

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে পাইপগানসহ এনামুল হক (২৮) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত এনামুল হক উপজেলার গুনবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামের ইউসুফ মিয়ার ছেলে ও চাঁপাচৌ সরকারি প্রাথমিক বà