All posts by jitu

কবিরহাটে ঝড়ে লন্ডভন্ড দুর্গাপূজার মণ্ডপ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ঝড়ে একটি দুর্গাপূজা মণ্ডপ লন্ডভন্ড হয়ে গেছে। এ সময় আহত হয়েছে পাঁজ জন।

শনিবার (১ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের অমরপুর রাধা কৃষ্ণ গৌর নিতাই আশ্রম পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে।

অমরপুর রাধা কৃষ্ণ গৌর নিতাই আশ্রম পূজা মণ্ডপের সভাপতি রাজন চন্দ্র পাল জানান, শনিবার ভোর রাতের দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের অমরপুর রাধা কৃষ্ণ গৌর নিতাই আশ্রম পূজা মণ্ডপের ওপর দিয়ে ঝড় ও তুফান বয়ে যায়। এতে অমরপুর রাধা কৃষ্ণ গৌর নিতাই আশ্রম পূজা মণ্ডপে নির্মিত প্যান্ডেল ঝড়ে পড়ে যায়। এতে প্রতিমা দুর্গার মাথা ভেঙ্গে যায় ও অন্যান্য বেশির ভাগ প্রতিমার হাত সহ সাজসজ্জা তছনছ হয়ে যায়। একই সঙ্গে পূজা মন্ডপের প্রধান গেইট দুমড়ে মুচড়ে পড়ে গেছে।

তিনি আরো বলেন, এ ঝড় তুফানে পূজা মন্ডপের ৪-৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ওই সময় পূর্জা মন্ডপের পুরো বৈদ্যুতিক লাইটিং বজ্রপাতে জ্বলে যায়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এখন নাথ মন্দিরের মূল ভবনে দুর্গাপূজা উদযাপন করা হবে বলেও জানান তিনি।

অপরদিকে স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের রাধাকৃষ্ণ মন্দির পূজা মন্ডপের গেইট ও সুন্দলপুর ইউনিয়নের মালিবাড়ী সার্বজনীন পূজা মন্ডপের গেইট ঝড়ে কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম জানান, তুফানে চাপরাশিরহাট ইউনিয়নের অমরপুর রাধা কৃষ্ণ গৌর নিতাই আশ্রম পূজা মণ্ডপ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক আমি ঘটনাস্থল পরিদর্শন করি।

“কুবিতে থমথমে পরিস্থিতি, বাইক শোডাউন ও দেশীয় অস্ত্র নিয়ে টহল”

 

আতিকুর রহমান তনয়, কুবিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি (ইলিয়াস-মাজেদ) বিলুপ্তির পর অর্ধশতাধিক মোটর সাইকেল নিয়ে শোডাউন ও বাজি ফুটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের এক পক্ষের বিরুদ্ধে।

শনিবার (১ অক্টোবর) দুপুর ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে বহিরাগতদের শোডাউন দিতে দেখা যায়। এর পাশাপাশি হলের সামনে বাজি ফুটানো হয়। এক সময় মোটরসাইকেল আরোহীদের মধ্য থেকে কয়েকজন বঙ্গবন্ধু হলের তৃতীয় তলা পর্যন্ত উঠে যেতে দেখা যায়।

এ সময় মোটরসাইকেল শোডাউনের প্রেক্ষিতে সদ্য সাবেক কমিটির নেতা-কর্মীরা হল থেকে রামদা, লাঠি, রড নিয়ে বের হয়ে আসে। তখন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকীসহ প্রক্টরিয়াল বডির অন্যান্য সদস্যরা উপস্থিত হলে মোটরসাইকেল আরোহীরা দ্রুত পালিয়ে যায়। এরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি মূল ফটকে পুলিশ মোতায়েন করে।

এতগুলো মোটর সাইকেল ক্যাম্পাস এরিয়ায় ঢুকলো কীভাবে, এমন প্রশ্নে মূল ফটকে দায়িত্বরত আনসার জালাল মিয়া বলেন, আমরা গেটেই ছিলাম। কিন্তু এত সংখ্যক মোটর সাইকেল একসাথে এসে নিজেরাই গেইট খুলে ঢুকে গিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক কমিটির নেতাকর্মীরা দাবি করেন, ক্যাম্পাসে হল দখল করতে এবং শিক্ষার্থীদের মন আতঙ্কিত করতে বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকা ছাত্রলীগের একটি পক্ষ এমন কাজ করেছে। এ সময় কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানকে শোডাউনে দেখা যায়। সাবেক কমিটির নেতারা এ জন্য মিজানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান বলেন, আমি তো ক্যাম্পাসের বিষয়ে কিছুই জানি না। আমি বাড়িতে।

কর্মচারী সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম বলেন, আমাদের সংগঠন হলো একটি পেশাজীবি সংগঠন। এখানে শুধু বঞ্চিত কর্মচারীদের নিয়ে কথা বলা হয়। রাজনৈতিক বিষয়টি ব্যক্তিগত ব্যাপার।
তবে, বিশ্ববিদ্যালয়ে কী হয়েছে তা আমি জানি না।

ক্যাম্পাসের বাইরে থাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আগামী কমিটিতে পদপ্রত্যাশী রেজা- ই- ইলাহী এ ব্যাপারে বলেন, এটা সম্পূর্ন মিথ্যা কথা। আমাদের কেউ সেখানে যায়নি। তারাই হামলা করে আমাদের দায় দিচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, একটু আগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আমরা প্রক্টরিয়াল বডির সদস্য ও অন্যান্য হলের প্রভোস্টদের নিয়ে জরুরি বৈঠকে বসেছি। উপাচার্য মহোদয় ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ কী নেওয়া যায় দেখছি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পুলিশ মোতায়েন রয়েছে এবং ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সদর দক্ষিণে সাড়ে ১১ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে আটক ৩

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্রার সদর দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

৩০ সেপ্টেম্বর রাতে উপজেলার সুয়াগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোঃ ইদ্রিস খানের ছেলে মোঃ হাসান খান (২৩), কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ধরনীবন্দ গ্রামের মোঃ হিরণ মিয়ার ছেলে মোঃ রিফাত হোসেন (২২) এবং একই জেলার কোতয়ালী মডেল থানাধীন রাঙ্গরী গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে মারুফ হোসেন (১৯)।

শনিবার (১ অক্টোবর) দুপুরে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

জেলা পরিষদ নির্বাচনঃ ভাল অবস্থানে চৌদ্দগ্রামে টিউবওয়েল প্রতিক

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লাল:

আগামী ১৭ অক্টোবর কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে চৌদ্দগ্রাম ওয়ার্ড থেকে এলাকাবাসীর সমর্থনে প্রার্থী হয়েছে চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এমরানুল হক কামাল (ভার্ড কামাল)।নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন এবং ভোট প্রার্থনা করছেন তিনি।

চৌদ্দগ্রাম ওয়ার্ডকে পরিবর্তনের অঙ্গিকার নিয়ে এলাকাবাসীর দাবি পূরণের লক্ষ্যে প্রার্থী এমরানুল হক কামাল ( ভার্ড কামাল) কে সদস্য হিসেবে নির্বাচিত করার জন্য চলছে সর্বস্তরের জনগণ ভোটার ও নেতা কর্মীদের উৎসাহ উদ্দীপনা৷

টিউবওয়েল প্রতীক পাওয়া ভার্ড কামাল বলেন, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, আমার প্রিয় চৌদ্দগ্রাম ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো, আমার প্রিয় নেতা আধুনিক চৌদ্দগ্রামের উন্নয়নের বাতিঘর সাবেক সফল রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি’র পাশে থেকে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে অংশ নিবো। আমি নির্বাচিত হওয়ার পর জেলা পরিষদ থেকে যে সকল বরাদ্দ আসবে সব চৌদ্দগ্রামের উন্নয়নে বিলিয়ে দিবো, যদি ঘাটতি থাকে নিজের ব্যক্তিগত তহবিল থেকে দান করবো। রাস্তাঘাট, পুল কালভার্ট, মসজিদ, মক্তব, কবরস্থান, গাইডওয়াল নির্মাণসহ যাবতীয় উন্নয়ন কাজ করবো। তিনি এক আলাপচারিতায় বলেন, আমি যদি নির্বাচনে আপনাদের মহামূল্যবান ভোটে জয়ী হতে পারি তাহলে নিজের জীবনের বিনিময়ে হলেও সমাজের নিরীহ গরিব মানুষের পাশে দাঁড়াবো, মাদকমুক্ত একটি আধুনিক ওয়ার্ড করার অঙ্গীকার নিয়ে নির্বাচনী যুদ্ধে টিউবওয়েল প্রতীক নিয়ে মাঠে রয়েছেন এমরানুল হক কামাল ( ভার্ড কামাল) অসহায় মানুষের পাশে থাকার মূল লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছেন।

কাতার প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স প্রেরণে উদ্বুদ্ধকরণে দূতাবাসের উদ্যোগ

 

ইউসুফ পাটোয়ারী লিংকন:

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জসীম উদ্দিন, এনডিসি গত ২৮ শে সেপ্টেম্বর কাতারের এরাবিয়ান এক্সচেঞ্জের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে কাতার প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স প্রেরণে উৎসাহ দেন। এ সময় দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এরাবিয়ান এক্সচেঞ্জ হাউজের ম্যানেজিং ডাইরেক্টর, বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে রাষ্ট্রদূত উপস্থিত প্রবাসীদের সাথে মতবিনিময় করেন এবং প্রত্যেককে তাদের নিজস্ব পরিসরে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে উৎসাহ ও প্রচারণার জন্য আহ্বান জানান। তিনি বলেন বৈধ পথে টাকা পাঠালে একদিকে প্রবাসীদের কষ্টার্জিত আয় তাদের পরিবারের উপকারে আসে, অপরদিকে এটি দেশীয় মুদ্রা ভান্ডারে যুক্ত হয়ে দেশের সামগ্রিক উন্নয়নে সহায়ক হয়। তিনি বলেন, প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণে যারা নিরুৎসাহিত করেন, যারা হুন্ডি ব্যবসার সাথে জড়িত, তারা কখনোই দেশের বন্ধু হতে পারে না। আগামী বছরে কাতার হতে দেড় বিলিয়ন মার্কিন ডলার প্রেরণের আশাবাদ ব্যক্ত করে তিনি সকলকে হুন্ডিকে না বলার আহ্বান জানান।

এ সময় রাষ্ট্রদূত উক্ত এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে বাংলাদেশের টাকা প্রেরণ করেন। এছাড়া দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ রেমিট্যান্স প্রেরণে অংশ নেন।

আগামী সাংসদ নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করবে খেলাফত আন্দোলন

স্টাফ রিপোর্টার:

আগামী সাংসদ নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করবে খেলাফত আন্দোলন নামের রাজনৈতিক দলটি।

শনিবার ( ১ অক্টোবর) বাংলাদেশ খেলাফত আন্দোলনের মজলিসে উমূমী সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় প্রধাণ আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সারা দেশের জেলা আমির, সাধারণ সম্পাদকসহ আগামী নির্বাচনে খেলাফত আন্দোলনের পক্ষে বটগাছ প্রতিকে নির্বাচনে অংশগ্রহণ করতে উচ্ছুক  এমন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য  নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। নির্বাচনে সকল দলের অংশগ্রহণ এবং সবার জন্য সমান সুযোগ অর্থাৎ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে ।

খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক মুফতি সুলতান মহীউদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মান্নান, মাওলানা মীর ইদ্রিস, হাজী জালাল উদ্দিন বকুল, এড. মো: লিটন চৌধুরী, মাওলানা সানাউল্লাহ , মাওলানা ফিরোজ আশরাফি, আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী, মাওলানা সাইফুল ইসলাম সুনামগন্জী, মাওলানা জুনায়েদ হবিগন্জ, মুফতি শিহাব উদ্দিন কাসেমী, বীর মুক্তিযোদ্ধা কারী মাসুদুল হক প্রমুখ।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী আরো বলেন, খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা হযরত হাফেজ্জী হুজুর বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে বটগাছ প্রতিক নিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করে তৃতীয় স্থান অধিকার করেছিলেন। ১৯৮১ সালের ২৯ নভেম্বর খেলাফত আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের সকল নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। আগামী সাংসদ নির্বাচনেও আমরা অংশগ্রহণ করবো। আমাদের প্রার্থী বাছাইয়ের কাজ চলছে।

উপমহাদেশের সংগীত সাধক শচীনের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ

স্টাফ রিপোর্টার:
উপ-মহাদেশের সংগীত সাধক শচীন দেববর্মণের জন্মদিন উপলক্ষে কুমিল্লায় সুর সম্রাটের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন।

শনিবার ( ১  অক্টোবর) সকালে ১০ টায় কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর চর্থায় অবস্থিত উপমহাদেশের এ সুরসম্রাটের স্মৃতি বিজড়িত বাসভবনের ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানান কুমিল্লা জেলা প্রশাসন, কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম, অতিরিক্ত  জেলা প্রশাসক শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার এম. তানভীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: আফজাল হোসেন, জেলা কালচারার কর্মকর্তা সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ প্রমুখ।

মালয়েশিয়াতে মনিরুলের প্রতারণার ফাঁদে প্রবাসী যুবকরা: নি:স্ব হচ্ছে অসংখ্য পরিবার

 

স্টাফ রিপোর্টার:

মালয়েশিয়াতে দেশীয় দালালদের হাতে প্রতারণার স্বীকার হয়ে সর্বস্ব হারাচ্ছেন প্রবাসী বাঙ্গালিরা। কেউ উপায়ান্তর না দেখে দেশে ফিরে আসছেন আবার কেউ হতাশায় মৃত্যুবরণ করে কফিনের ভেতর লাশ হয়ে দেশে ফিরছেন। তেমনি দুটি দু:খজনক ঘটনা ঘটেছে কুমিল্লা সদরের আমতলী এলাকার একটি পরিবারের সাথে। এ ঘটনায় মালেশিয়াতে একটি অভিযোগও করেছেন ভুক্তভোগি পরিবার।

জানা যায়, কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর ইউনিয়নের বানিয়াচং এলাকার মৃত. সিরাজুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী । সে বাংলাদেশ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে লোক নিয়ে যায় মালয়েশিয়াতে। তবে সেখানে নিয়ে লোকদের কোন বৈধ কাগজপত্র করে দেয় না। সে বহু বছর ধরে এসব প্রতারণা করে আসছে বলে একাধিক সূত্র জানায়। ২০১৭ সালে কুমিল্লা সদরের আমতলী এলাকার ব্যবসায়ি আনোয়ারের হোসেনের ভাতিঝা জুয়েলকে সাড়ে ৩ লাখ টাকার বিনিময়ে মালয়েশিয়াতে নিয়ে যান মনিরুল ইসলাম। মালেশিয়াতে নিয়ে সে জুয়েলকে কোন বৈধ কাগজপত্র করে দিতে পারেনি। ফলে বৈধভাবে কোন কাজও পায় নি জুয়েল। ফলে সেখানে হতাশায় জীবন কাটতে থাকে জুয়েলের। হতাশাগ্রস্ত জুয়েল ২০১৯ সালের ১৫ অক্টোবর মালয়েশিয়াতে এক সড়ক দুঘর্টনায় নিহত হন। পরে ১ সপ্তাহ পর পারিবারিকভাবে দেশ থেকে টাকা পাঠিয়ে অনেক কষ্টে তার মরদেহ দেশে আনা হয়। পরবর্তীতে নিহত জুয়েলের কাকা আনোয়ার হোসেন ব্যবসায়িক কাজে চলতি বছরের ১৪ সেপ্টেম্বর মালয়েশিয়াতে যান। তিনি ১৫ হাজার ইউএস ডলার নিয়ে যান ব্যবসায়িক কাজের জন্য। তিনি সেখানে গিয়ে প্রতারক মনিরুল ইসলামকে খুঁজে বের করে ভাতিঝার করুণ পরিণতির জন্য তাকে দায়ি করে টাকা ফেরত চান। কিন্তু প্রতারক মনিরুল ইসলাম নিহত জুয়েলের কাকার সাথে ঝগড়া করে ১৫ হাজার ইউএস ডলার চুরি করে পালিয়ে যান। এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর মালয়েশিয়ার এক পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ করেন ব্যবসায়ি আনোয়ার হোসেন।

জানা যায়, প্রতারক মনিরুল ইসলাম চলতি বছরের ১০ জানুয়ারি মালয়েশিয়াতে এক ব্যক্তির অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার হয়ে কারাবারণ করেছিলেন। জেল থেকে বের হয়ে আবার প্রতারণায় নেমে পড়েন মনিরুল ।

আনোয়ার হোসেন জানান, প্রতারক মনিরুল ইসলামের ফাঁদে পড়ে আমার ভাতিঝার জীবন শেষ। তার মরদেহটি বহু কষ্ট করে দেশে আনা হয়েছে। সে এখন আমার ডলার চুরি করে পালিয়েছে। মনিরুলের মত দালালদের কারনে দেশের সুনাম নষ্ট হচ্ছে। প্রবাসে হয়রানির শিকার হচ্ছে শত শত যুবক। তাকে আইনের আওতায় আনার জন্য মালয়েশিয়ার পুলিশের কাছে অনুরোধ করছি।

কুবি ছাত্রলীগের কমিটি বিলুপ্তি নিয়ে ধোঁয়াশা

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তি ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ১১টা ৪৯ মিনিটে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের আধা ঘণ্টার মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক ওয়াল থেকে তা আবার সরিয়ে নেওয়া হয়।

এর পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি। সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এক খুদে বার্তায় জানান, কমিটি বিলুপ্ত করা হয় নাই। সম্মেলন আয়োজন করা হবে। তারিখ নির্ধারণ হলে জানানো হবে।

দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কমিটির ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি এখনও। প্রেস বিজ্ঞপ্তিটি ভুল হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সম্মেলনে কমিটি হবে।

তবে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক সাদ্দাম হোসেন নিজের ফেইসবুক ওয়ালে কমিটি বিলুপ্তির বিজ্ঞপ্তি শেয়ার করেছিলেন।

কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক সাদ্দাম হোসেন  বলেন, প্রেস রিলিজ হয়েছে কমিটি বিলুপ্তের। এখন পর্যন্ত আমরা এটাই জানি। পরবর্তীতে কোন আপডেট পাইনি যে এরকম কোন সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে কিনা।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহিম হাসান লিমন জানান, সম্মেলনের তারিখসহ আরেকটি প্রেস রিলিজ আসবে, সেজন্য আগেরটি সরিয়ে নেয়া হয়েছে।

ছেলেকে নিয়ে অপু বিশ্বাস লাইভে আসার পর যে স্ট্যাটাস দিয়েছিল বুবলী

 

বিনোদন ডেস্কঃ

কয়েক দিন ধরে চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে গুঞ্জন চলছিল। গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে হঠাৎ করেই ফেইসবুকে দু’টি ছবি পোস্ট করেন ঢালিউডের এই চিত্রনায়িকা। তার একটিতে বেবি বাম্প স্পষ্ট ধরা পড়ে নেটিজানদের কাছে। তখন থেকে শুরু হয় গুঞ্জন। ওই ছবির ক্যাপশনে বুবলী লেখেন- ‘আমি আমার জীবনের সঙ্গে’।

অবশেষে আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) কয়েক দিনের নাটকীয়তার অবসান হয়। সন্তানকে নিয়ে ফেসবুক পোস্ট করেন শাকিব খান ও শবনম বুবলী।

ফেসবুক পোস্ট দিয়ে সন্তানের জন্য দোয়া চান শাকিব ও বুবলী। দুজনেই সন্তানের সঙ্গে ছবিও পোস্ট করেন। আলাদা আলাদা পোস্ট দিলেও দুইজনের পোস্টের বক্তব্যও এক।

শাকিব ও বুবলী নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। সেই সুখবর জানানোর জন্য আর ব