All posts by jitu

দেশে গত ৮ মাসে ধ’র্ষণের শিকার ৫৭৪ কন্যাশিশু

 

ডেস্ক রিপোর্টঃ

চলতি বছরের গত আট মাসে সারাদেশে ৫৭৪ জন কন্যাশিশু ধ’র্ষণের শিকার হয়েছে। তাদের মধ্যে সংঘবদ্ধ ধ’র্ষণের শিকার হয়েছে ৮৪ জন। একই সময়ের মধ্যে ২ হাজার ৩০১ জন কন্যাশিশুর বাল্যবিয়ে হয়েছে।

গড় হিসাবে প্রতি মাসে ২৮৮ জনের বাল্যবিয়ে হয়েছে। এই আট মাসে ৫৮৯টি বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম এসব তথ্য জানিয়েছে। সংস্থাটি জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে ‘কন্যাশিশু পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন-২০২২’ উপস্থাপন করেছে।

চলতি বছরের প্রথম ৮ মাসে দেশের ২৪টি জাতীয়, স্থানীয় ও অনলাইন সংবাদমাধ্যম থেকে বাল্যবিবাহের তথ্য সংগ্রহ করা হয়েছে। আর বাল্যবিবাহ–সংক্রান্ত তথ্য তারা মাঠপর্যায় থেকে নিয়েছে এ ফোরাম।

জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক নাছিমা আক্তার অনুষ্ঠানে লিখিত বক্তব্য তুলে ধরেন।

লিখিত বক্তব্য তিনি বলেন, ‘প্রথম ৮ মাসে ৭৬ কন্যাশিশু যৌন হয়রানি ও নি’র্যাতনের শিকার হয়। এর বেশির ভাগই রাস্তায়, নিজ বাসায় ও স্বজনদের দ্বারা নির্যাতনের শিকার। এ সময় পর্নোগ্রাফির শিকার ১৫ জন, অ্যাসিড সন্ত্রাসের শিকার ৩ জন, অপহরণ ও পাচারের শিকার ১৩৬ জন, হত্যার শিকার ১৮৬ জন, যৌতুকের কারণে নির্যাতনের শিকার ১৩ জন এবং হত্যা করা হয়েছে ৫ জনকে, আত্মহত্যা করেছে ১৮১ জন ও ৮ কন্যাশিশুকে বিভিন্ন স্থানে ফেলে যাওয়া হয়।’

জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৫৭৪ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়। এর মধ্যে দলবদ্ধ ধর্ষণের শিকার ৮৪ জন ও ৪৩ জন প্রতিবন্ধী কন্যাশিশু ধর্ষণের শিকার হয় বলে জানান তিনি।

কন্যাশিশু নির্যাতন ব্যাধিতে পরিণত হয়েছে উল্লেখ করে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বদিউল আলম মজুমদার বলেন, ‘কন্যাশিশু নির্যাতন প্রতিরোধ প্রয়োজন। তাদের জন্য সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করতে পারলে সবার জন্যই সুন্দর ভবিষ্যৎ তৈরি হবে।’

এছাড়া অনুষ্ঠানে এডুকো বাংলাদেশ, গুডনেইবারস বাংলাদেশ, বাংলাদেশ ওয়াউডব্লিউসিএর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

তিতাসে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সকলকে শারদীয় শুভেচ্ছা জানান জেলা প্রশাসক

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

কুমিল্লার তিতাসে বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সকলকে শারদীয় শুভেচ্ছা জানান কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বলরামপুর ইউনিয়নের উত্তর দূর্গাপুর রামানান্দ মন্দির পূজামণ্ডপ, কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর স্বর্গীয় শচীন্দ্র রায় ও কাতার প্রবাসী হারাধন রায়ের বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও পূজা সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপন করার ক্ষেত্রে পূজারীদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

তাছাড়া অপ্রীতিকর কোন ঘটনা এড়াতে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য এবং আইন শৃঙ্খলার বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান, তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস, বলরামপুর ইউপি চেয়ারম্যান নুর নবী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন, কাতার প্রবাসী হারাধন রায়, এস আই ইমরুল, ইউপি সদস্য মজিবুর রহমান, কামাল হোসেন, মহিলা ইউপি সদস্য চম্পা বেগম, আলীনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর সুত্র ধর ও পূজা উদযাপন কমিটির সদস্যরাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

দেবিদ্বারে মাদক ব্যবসায়ী গুরু জহিরকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবিদ্বারে মাদক ব্যবসায়ী মো: জহির (৪৫) ওরফে গুরু জহিরকে গণপিটুনি দিয়ে প্রথমে স্থানীয় চেয়ারম্যান এবং পরে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তার নিজ বাড়িতে মাদক বিক্রয় নিয়ে বাকবিতন্ডা চলাকালে এলাকাবাসীর গণপিটুনির শিকার হয় গুরু জহির। তার বিরুদ্ধে দেবিদ্বার থানাসহ একাধিক থানায় মামলা চলমান।

এসময় স্থানীয় চেয়াম্যান মোকবুল হোসেন মুকুল তাকে উদ্ধার করে প্রথমে ইউনিয়ন পরিষদে এবং পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার উত্তর গুনাইঘর ইউনিয়নের ফতেহাবাদ গ্রামের আকমত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, জহির গুরু তার নিজ বাড়িতে সাধু সেজে বহুদিন ধরে মাদক ব্যবসা এবং মাদকের আখড়া চালিয়ে আসছিলেন। কিছুদিন পর-পর তার বাড়িতে পুলিশ এলেও তাকে গ্রেফতার না করে মোটা অংকের মাসহারা নিয়ে চলে যায় বলে এলাকায় জনশ্রুতি আছে। তাছাড়া দেবীদ্বারের প্রভাবশালী ব্যক্তিরাই জহির গুরুর ভক্তবৃন্দ। তারা এখানে আসেন, মদ, গাঁজা থেকে শুরু করে ইয়াবা পর্যন্ত প্রকাশ্যে সেবন করেন। জহির গুরু ভন্ডামির নাম করে এসব মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সেখান থেকে মাদকক্রেতা জানান, “জহির গুরুর কিছুই হবে না। এখন পুলিশ যদিও নিয়া গেছে, আজ কালকার মধ্যেই চইলা আসবো। ওনার লবিং সম্পর্কে আপনাগো জানা নাই। ওনি বড় লোক থেইক্কা রাস্তার ফকির, বড় নেতা থেইক্কা পাতি নেতাগো নেশা সাপ্লাই দেয়। দেখি ওনারে কিভাবে তারা আটকাইয়া রাখে।”

অনুসন্ধানে জানা যায়, এ মাদক ব্যবসায়ীর মাসহারা শুধু পুলিশ নয়, তার ভাগ পায় কথিত সাংবাদিক, স্থানীয় নেতাকর্মীসহ প্রভাবশালী একটি মহল।

এদিকে শুক্রবার সকালে এলাকার কিছু সচেতন মহলের সহযোগিতায় কয়েকজন যুবক তাকে আটক করলে বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। পরে স্থানীয় চেয়াম্যান তাকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে কিছুক্ষণ বেঁধে রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওসির সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চেয়াম্যান বিষয়টি আমাকে জানিয়েছেন। যেহেতু তার সাথে কোনো মাদক রিকোভারি নেই সেই ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধম্যে আইনগত ব্যবস্থা নেবেন।

৯নং গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন মুকুল বলেন, সে একজন মাদক ব্যবসায়ী তাহার কারণে এলাকায় কোন মেয়ে বিয়ে দিতে হিমশিম খাচ্ছে এলাকাবাসী।

ইউক্রেনের চার অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত করার ঘোষণা দিলেন পুতিন

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনের দোনেৎস্ক, লুহানেস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ প্রেসিডেন্টের ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হলো চারটি অঞ্চল। তবে জাতিসংঘ, পশ্চিমা বিশ্বের দেশগুলো আগেই জানিয়েছিল তারা কখনো এ গণভোটের ফলাফলের স্বীকৃতি দেবে না।

মস্কোতে শুক্রবার একটি অনুষ্ঠানে পুতিন বলেন, রাশিয়ার সঙ্গে যুক্ত হলো নতুন চারটি অঞ্চল। এসব অঞ্চলের মানুষ রাশিয়ায় যোগ দিতে তাদের সিদ্ধান্ত দিয়েছেন।

তিনি আরও বলেছেন, আমি নিশ্চিত ফেডারেল অ্যাসেম্বলটি এটির অনুমোদন দেবে। কারণ এগুলো কয়েক লাখ মানুষের ইচ্ছা।

পুতিন আরও বলেছেন, এগুলো হলো সেই অঞ্চল যেগুলোর জন্য পূর্বে অনেক রাশিয়ান জীবন দিয়েছে।

তিনি দাবি করেছেন, এসব অঞ্চলের মানুষ কিয়েভের সরকারের অমানবিকতার স্বীকার হয়েছে এবং এখানে তারা গণহত্যা চালিয়েছে।

এদিকে গত ২৩-২৭ সেপ্টেম্বর রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার প্রশ্নে এ চারটি অঞ্চলে কথিত গণভোট হয়। ভোটের ব্যালটে লেখা ছিল- ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন দেশ হয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হতে চান কিনা।

গণভোটের সময় শেষ হওয়ার পর রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, প্রায় শতভাগ মানুষ রাশিয়ার সঙ্গে যুক্ত হতে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন।

তবে পশ্চিমারা জানিয়েছে, সাধারণ মানুষকে হ্যাঁ ভোট দিতে বাধ্য করা হয়েছে। অস্ত্রসজ্জিত সেনারা ব্যালট বাক্স নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গেছেন।

অবশেষে সাকিব খানও স্বীকার করে নিলেন

 

বিনোদন ডেস্ক:

বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানও স্বীকার করলেন সন্তানের কথা।

শুক্রবার নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

তিনি আরও লিখেন, শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।

তিতাসে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার  তিতাস  উপজেলায় অজ্ঞাত নামা যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার  (৩০ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপ-পরিদর্শক (এস আই) মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার উত্তর আকালিয়া গ্রামের উত্তরে গৌরীপুর-হোমনা সড়কের পশ্চিম পাশ থেকে  মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তবে নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি।

শেহজাদ খান বীর আমার এবং শাকিব খানের সন্তান : ফেসবুকে জানালেন বুবলী

 

বিনোদন ডেস্ক:

অবশেষ শিকার করলেন বুবলী। শেহজাদ খান বীর বুবলী এবং সাকিবের সন্তান।

আজ শুক্রবার বেলা ১২টার দিকে ফেসবেকুর নিজের ফেরিফাইড প্রোফাইলে তিনি এ তথ্য জানান তিনি নিজেই।

তার স্ট্যাটাস টা হুবুহু তলে ধরা হলো-

‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।
শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

বুবলীর ছেলে সন্তানের ছবি এখন গণমাধ্যমে

 

ডেস্ক রিপোর্ট:

গেল কয়েকদিন আগে বুবলীর ‘বেবি বাম্প’ ছবি প্রকাশের পরই হইচই পড়ে যায় বিনোদন পাড়ায়। এ বিষয়ে কথাও বলেন বুবলী। কয়েকদিন আগে গণমাধ্যমে জানান খুব শিগগিরই সব জানাবেন। তবে আজ গণমাধ্যমে প্রকাশ পেয়েছে বুবলীর সন্তানের ছবি।

সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২১ মার্চ ছেলে সন্তানের জন্ম দেন বুবলী। সন্তানের নাম রাখা হয় শেহজাদ খান বীর। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে তার জন্ম হয়।

এর আগে সোশ্যাল মিডিয়া ফেসবুকে মাত্র দুটি ছবি পোস্ট করেন অভিত্রেী শবনম বুবলী। আর তাতেই কতো না প্রশ্নের জন্ম! সমসাময়িক সব ইস্যুকে যেন পেছনে ফেলে অভিনেত্রীর বেবি বাম্পের ওই ছবি দুটি। চায়ের টেবিল থেকে বন্ধুদের আড্ডা কিংবা গণমাধ্যমে এখন শুধুই বুবলী চর্চা। সঙ্গে প্রশ্ন উঠেছে, সন্তানের বাবা কে?

সিনেমাপাড়ায় গুঞ্জন, শাকিব খানকে বিয়ে করেছেন শবনম বুবলী! ২০১৭ সালের ১৮ মার্চ যার আভাস দিয়েছিলেন এই নায়িকা। ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছিলেন ফ্যামিলি টাইম।

‘বেবি বাম্পে’র ছবি প্রকাশ্যে আসার পরে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘চাদর’ সিনেমার শুটিং সেট থেকে সাংবাদিকদের বুবলী বলেন, আমি একজন মুসলিম। এখন এটুকুই বলব যা হয়েছে শালীনভাবে হয়েছে। সবার কাছে অনুরোধ করব, কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং কয়েকটা দিন সময় চাইছি আমি। বিষয়টি কয়েক দিনের মধ্যেই স্পষ্ট করব আমি। এটা আমার জন্য খুবই সেন্সেটিভ বিষয়।

কবিতাঃ কাজে-অকাজে স্মার্ট ফোন

 

দেবব্রত ঘোষ:

আলাদিনের প্রদীপ, সিনবাদের পাটি
সোনার ডিম, সোনার হরিণ, সেলিমের বাটি।
প্যারিসের আইফেল, আগ্রার তাজ
মিশরের মামি, দুবাইয়ের বার্জ।
চীনের প্রাচীর, পীজার হেলানো টাওয়ার,
স্মার্ট ফোন যেন সব আশ্চর্যের পাওয়ার।

গর্ভে তোমার ধরেছ যে অগণিত অ্যাপস
পূরণ করেছ জনজীবনের সকল তথ্যের গ্যাপস।
প্লে স্টোরে তোমার ঘড়ি, টর্চ, ক্যামেরা, ক্যালকুলেটর
টিভি, টেলিফোন, সিনেমা হল, প্রেস, পেপার
আছে ভিডিও, অডিও, রেডিও, রেকর্ডার।।

এক টাচে ঢুকে পাই,
যা খুঁজি তাই।
ইচ্ছা থাকুক বা না থাকুক ছেড়ে নাহি যাই,
প্রয়োজনে অপ্রয়োজনে বসে সময় কাটাই।

সহজ যোগাযোগে আনে সাফল্য ব্যবসায়,
ব্যাপক প্রসার মেলে শিক্ষা, সংস্কৃতি ও গবেষণায়,
নেটওয়ার্কিং, মনোরঞ্জন, বিনোদন ও চিকিৎসায়।
গতি আনে কেনাকাটা, আলাপন, মেলামেশায়
মনে হয় সবাই পাশে সোশ্যাল মিডিয়ায়।।

যদিও জানি স্মার্ট ফোন
ছড়ায় কার্বন, তেজস্ক্রিয়তা ও বিকিরণ,
আছে আরও স্বাস্থ্য, নিরাপত্তা ও প্রাইভেসি ঝুঁকি,
সময় নষ্ট, মানসিক স্নায়ুবিক ক্ষতি-এগুলো কম না বুঝি।

তবুও চলি সঙ্গে নিয়ে সারাবেলা, দিনে রাতে,
স্ট্যাটাস দেখাতে নতুন ব্র্যান্ড তাই তো সবার হাতে হাতে।
সভ্যতা, আবিস্কার ও মানব কর্মের একাল সেকাল
জগত, জীবন, স্বজন, ভজন সব করেছো নাকাল।।

কুমেক হাসপাতালে রোগীদের মন কেড়েছে ফুল বাগান

 

স্টাফ রিপোর্টার:

হাসপাতালের পুরো চত্বর জুড়ে বাহারি ফুল আর সবুজের সমারোহ। ভেতরের বিভিন্ন ওয়ার্ডের সামনের বারান্দায় টবে ও গ্রিলে এবং ভবনের ছাদেও শোভা পাচ্ছে বাহারি ফুল, পাতাবাহার ও সৌন্দর্যবর্ধনকারী বিভিন্ন গাছ— এসব দৃশ্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে।

হাসপাতাল চত্বরের খোলা জায়গা পতিত অবস্থায় পড়ে ছিল। সেসব স্থানে ময়লা-আবর্জনা ও কাদা-পানিতে ভরে থাকত। তবে এখন হাসপাতালের ভেতরের পরিবেশ হয়ে উঠেছে ঝকঝকে, তকতকে আর পতিত জায়গাগুলো ভরে গেছে ফুলে ফুলে।

এই পরিবর্তনের জন্য যে মানুষটির অবদান সবচেয়ে বেশি তিনি হচ্ছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মহিউদ্দিন।

কর্মরত স্বাস্থ্যকর্মীরা জানান, এখন হাসপাতালের কর্মপরিবেশ সুন্দর হওয়ায় স্বাস্থ্যকর্মীদের কর্মস্পৃহা বেড়েছে।