All posts by jitu

ইয়াবা রেখে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন নিজেরাই

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ইয়াবাসহ এক নারী ও যুবক নিজেই ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে, গতকাল রোববার বিকেল ৪টার দিকে নোয়াখালী পৌরসভার লক্ষীনারায়ণপুর মহল্লার পাঁচ রাস্তার মোড় সংলগ্ন এস.এ পরিবহন অফিসের সামনে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলার বাসিন্দা আব্দুর নুর সুজন (৩২) ও শামসুন্নাহার ফারজানা (৪৫)।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) নিজাম উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রোববার আব্দুর নুর সুজন ডিবি পুলিশের কাছে ফোন করে জানায় সুধারাম থানা এলাকায় লক্ষীনারায়ণপুর মহল্লার পাঁচ রাস্তার মোড় সংলগ্ন এস.এ পরিবহন অফিসের সামনে পাকা রাস্তার উপর এক ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন খবরের ভিত্তিতে ডিবি পুলিশ ঘটানস্থল থেকে মো.ইব্রাহিম খলিল (৫৩) কে আটক করে। তথ্যদাতা আব্দুল নুর সুজন ইব্রাহিম খলিলের থেকে মাছের পোনা ক্রয় করার কথা বলে তাকে ফোন করে ঘটনাস্থলে নিয়ে আসে। কথাবার্তার এক পর্যায়ে তথ্যদাতা মো.আব্দুর নুর সুজন তাহার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে কিছু একটি বাহির করাকালে তাহার আচরণ সন্দেহপূর্ণ হওয়ায় তাকে আটক করা হয় এবং তাহার ডান হাত থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ওসি আরও বলেন, আসামি আব্দুর নুর সুজনকে জিজ্ঞাসাবাদে জানায় যে, ঘটনাস্থলে অপর ব্যক্তি শামসুন্নাহার ফারজানা তাকে ইয়াবা গুলো দিয়েছে। তাৎক্ষণিক ফারজানাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, তাহার পরিচিত আবির হোসেন রাব্বির মামার সাথে ভিকটিম ইব্রাহিম খলিলের পূর্ব থেকে জায়গা জমি নিয়া বিরোধ চলছে। ওই বিরোধকে কেন্দ্র করিয়া ইব্রাহিম খলিলকে ইয়াবা দিয়ে ফাঁসানোর উদ্দেশ্য মাছের পোনা ক্রয় বিক্রয়ের কথা বলে ভিকটিম ইব্রাহিম খলিলকে ঘটনাস্থলে নিয়ে আসে এবং পুলিশকে সংবাদ দেন। এ ঘটনায় পলাতক আসামি আবির হোসেন রাব্বিসহ ৩জনের বিরুদ্ধে সুধারাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

চৌদ্দগ্রামে ১৮ মামলার সাজাপ্রাপ্ত আসামী আটক

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ১৮টি মামলায় সাজাপ্রাপ্ত ও আরও ৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আবুল কাশেম সেলিম (৪৪) নামে এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আটক হওয়া আবুল কাশেম উপজেলার উজিরপুর ইউনিয়নের বেলঘর (উজিরপুর) গ্রামের মৃত আলী আহাম্মদ এর ছেলে। আটককৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালত কর্তৃক রায়ে ১৯ বছর ২ মাসের সাজাসহ ৭৪ লাখ ৬৭ হাজার ৭৪০ টাকা অর্থদন্ড রয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম জানান, ‘চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এএসআই ইমরান হোসেন ও ইসমাইল হোসেনসহ থানা পুলিশের একটি টিম ওয়ারেন্ট তামিলে তৎপরতা বৃদ্ধির অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রামের কোতয়ালী থানার আওতাধীন খাতুনগঞ্জ এলাকা থেকে রোববার রাতে ১৮টি মামলায় সাজাসহ মোট ২১টি মামলার পরোয়ানাভুক্ত আসামী আবুল কাশেম সেলিমকে গ্রেফতার করে।

আটক হওয়া আসামী দীর্ঘ ১৫ বছর যাবৎ ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কৌশলে আত্মগোপনে ছিলো। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লা সদরে পৌণে ৪ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ৩

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের দৌলতপুর এলাকা হতে ৩ হাজার ৭৫২ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

২৬ সেপ্টেম্বর ভোররাতে দৌলতপুর এলাকায় র‌্যাব বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন কুমিল্লা সদরের নন্দিরবাজার (মধ্যম মাঝিগাছা) গ্রামের আব্দুল হামিদের ছেলে মনির হোসেন (৩৮), একই গ্রামের মৃত হানিফের মেয়ে শিমুল আক্তার (৪০) এবং একই জেলার বাঙ্গরা বাজার থানার হায়দারাবাদ গ্রামের জাফর আহমদের মেয়ে ছকিনা আক্তার @ ফারজানা (৩০)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাশিয়ায় স্কুলে বন্দুক হামলায় ৬ জন নিহত, হামলাকারির আত্মহত্যা

 

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার মধ্যাঞ্চলে ইজহেভস্ক শহরে একটি স্কুলে এক বন্দুকধারীর হামলায় ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন। রুশ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির। হামলার পর পরই অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও নিশ্চিত নয়। বন্দুকধারী হামলা চালানোর পর পরই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। হামলার সময় স্কুলটিতে প্রায় এক হাজার শিক্ষার্থী এবং ৮০ জন শিক্ষক ছিলেন।

রুশ গণমাধ্যমে জানানো হয়েছে, হামলায় এক নিরাপত্তারক্ষী এবং পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছে। জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন গণমাধ্যমে ঘটনাস্থলের বেশি কিছু ভিডিও পোস্ট করা হয়েছে। ধারণা করা হচ্ছে এগুলো স্কুলের ভেতরেই ধারণ করা যেখানে হামলা চালানো হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে স্কুলের মেঝেতে রক্ত পড়ে আছে। ওই হামলাকারীর কাছে সম্ভবত দুটি পিস্তল ছিল বলে তাস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ইজহেভস্ক শহরের একেবারে কেন্দ্রে ওই স্কুলটি অবস্থিত। ওই শহরের বাসিন্দা প্রায় সাড়ে ৬ লাখ। ইতোমধ্যেই স্কুলটি থেকে শিক্ষার্থী এবং শিক্ষকদের সরিয়ে নেওয়া হয়েছে।

পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃত বেড়ে ৩৫ জন, আরো নিখোঁজ ৫৮ জন

 

স্টাফ রিপোর্টার:

আজকের ১০ জনের মৃতদেহসহ পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫ জনে।  সোমবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দিকে বোদা উপজেলার আওলিয়া ঘাট ঘটনাস্থল থেকে ১৬ কি.মি. দূরে দেবীগঞ্জ ব্রিজ ও শালডাঙ্গা ইউনিয়নের ধুলাঝারি এলাকার মধ্যে করতোয়া নদী থেকে আরো জনের ভেসে থাকা মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, এখনো ৫৮ জন নিখোঁজ আছেন।

পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ পরিচালক শেখ মো. মাহাবুবুল আলম বলেন, ‘সকাল থেকে পঞ্চগড় এবং আশপাশের জেলার আটটি ফায়ার সার্ভিস ইউনিট উদ্ধার কাজ করছে। এর বাইরে রংপুর, কুড়িগ্রাম এবং রাজশাহী থেকে তিনটি ডুবুড়ি দলে মোট ৯ জন ডুবুরি উদ্ধার কাজে অংশ নিয়েছেন।’ তিনি জানান, এখন পর্যন্ত ৩৫ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আর তালিকাভুক্ত নিখোঁজের সংখ্যা ৫৫ জন।

নৌকাডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান পঞ্চগড় জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় এসব তথ্য নিশ্চিত করেছেন।

রোববার দুপুরে বোদা বদ্বেশ্বরী মন্দিরে মহালয়া উৎসব উৎযাপন করতে প্রায় দেড় থেকে ২০০ জন সনাতন ধর্মাবলম্বী মাড়েয়া এলাকা থেকে বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ওঠানোর জন্য আওলিয়া ঘাটের করতোয়া নদীর মাঝে যাত্রীসহ ডুবে যায় নৌকাটি।

নোয়াখালীতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে গ’লাকে’টে হ’ত্যার চেষ্টা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে এবার আরেক স্কুল ছাত্রীকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে গ’লা কে’টে হ’ত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

ওই স্কুল ছাত্রীর নাম রিতু আক্তার ফারজানা (১৩) সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের দক্ষিণ জামালপুর গ্রামের মহিন উদ্দিনের মেয়ে এবং স্থানীয় নরপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের আটখোলা বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ছাত্রীকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী স্কুল ছাত্রী ফারজানা বলেন, প্রতিদিনের ন্যায় রোববার দুপুর ২টার দিকে স্কুল থেকে একা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে আটখোলা বাড়ির সামনে পৌঁছলে একটি অটোরিকশা এসে তার পিছনে দাঁড়ায়। ওই সময় অটোরিকশা থেকে মাস্ক পরা এক কিশোর তাকে পিছন থেকে মুখ চে’পে ধরে ধা’রালো কিছু দিয়ে গ’লা কা’টার চেষ্টা করে। পরে পিছন থেকে একটি সিএনজি আসতে দেখে পুনরায় অটোরিকশায় উঠে দ্রুত পালিয়ে যায় হা’মলাকারী। পরে অন্য শিক্ষার্থীরা ফারজানাকে উদ্ধার করে। তবে হা’মলাকারীর মুখে মাস্ক থাকায় তাকে চিনতে পারেনি হা’মলার শিকার শিক্ষার্থী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

 

বুড়িচং প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় এজেন্ট ব্যাংক এশিয়া ও ই-পোষ্ট অফিসসহ ৯ দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষাধিক টাকা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

শনিবার রাতে উপজেলার বাকশীমূল ইউনিয়নের ছয়গ্রাম বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, মোবারক হোসেন ধনু মিয়ার চা-দোকান থেকে আগুনের বিদ্যুতের শর্ট সার্কিটের সূত্রপাত হয়ে পাশের দোকান,এজেন্ট এশিয়া ব্যাংক ও ই-পোষ্ট অফিসে আগুন লেগে যায়। প্রায় এক ঘন্টা স্থানীয় ও বুড়িচং ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় এজেন্ট ব্যাংক এশিয়া ও ই-পোষ্ট অফিস।

উক্ত ব্যাংকের কর্মকর্তা ও উদ্যোক্তা মশিউর রহমান জানান, আগুনে ফার্নিচার, কম্পিউটার, প্রয়োজনীয় কাগজপত্রসহ নগদ ৪ লক্ষ ৯০ হাজার টাকা পুড়ে যায়। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৮ লক্ষ টাকা।

ব্যবসায়ীরা জানান, নজরুল ইসলামের মায়ের দোয়া বেডিং এন্ড স্টোর দুটি দোকান পুড়ে যায়।এতে মালামালসহ প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। হোসেনের ওয়ার্কশপ দোকানের প্রয়োজনীয় যন্ত্রপাতি পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে ১ লক্ষ টাকা। মাহে আলমের ওয়ার্কশপ দোকানের প্রয়োজনীয় যন্ত্রপাতি পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৩ লক্ষ টাকা। মো: কামাল হোসেনের ফার্নিচার পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১ লক্ষ টাকা। নজরুল ইসলামের গোডাউন ও লেপতোষক দোকান, বেড়া ও তরজা দোকানের সরঞ্জাম পুড়ে যায়। সবগুলো দোকান পুড়ে মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২০ হাজার টাকা।এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সর্বশান্ত হয়ে হতাশায় ভোগছেন বলে জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা।

এ বিষয়ে বুড়িচং ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান,অগ্নিকান্ডের খবর শুনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে এনেছি।

এ বিষয় বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হালিমা খাতুন জানান, ঘটনার খবর পেয়ে রাতে ঘটনাস্থলে সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা ছামিউল ইসলাম যায়। দিনে ঘটনাস্থলে যায় উপজেলা পকল্প কর্মকর্তাসহ অন্যান্যরা পরির্দশন করে। তাদের তথ্যমতে জানা যায় ৯টি দোকান আগুনে পুড়েছে এবং ক্ষয়ক্ষতিও হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ীকে সরকারিভাবে সহযোগীতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

অপরাজনীতি ও প্রতিহিংসার শিকার ছাত্রলীগ নেতা অনিক – ছাত্রলীগের বিবৃতি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে সাম্প্রতিক সময়ে চলমান অপরাজনীতি ও প্রতিহিংসার শিকার হয়েছেন উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিক।  ধর্ষণ মামলায় তাকে ৩ নম্বর আসামি করে গ্রেফতার করা হয়েছে।  মিথ্যে মামলায় তাকে  গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের অনেকেই।

তীব্র নিন্দা জানিয়েছেন  কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক গোলাম সারোয়ার হাসান চিনু,  সাবেক সদস্য সচিব এ কে এম সিদ্দিকুর রহমান আবুল, সাবেক সভাপতি মো: মোস্তফা কামাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের,  সাবেক সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন বাবু,  সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফকির ও বর্তমান সভাপতি মো: মহিউদ্দিন ।

উল্লেখ্য যে, কুমিল্লা’য় ১৭ বছরের কিশোরীকে ধর্ষণে সহায়তা করার অভিযোগে  ২৪ সেপ্টেম্বর  দুপুরে র‌্যাব-১৫ কক্সবাজার এর হাতে গ্রেফতার হন কুমিল্লা উত্তর জেলার সাবেক ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক (৩৫)। আকলিমা আক্তার (ছদ্মনাম) কিশোরী বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছিলেন। উক্ত মামলায় বাদী ৪ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলায় এফআইআরভুক্ত আসামি করা হয়, কুমিল্লার বুড়িচং উপজেলার পরিহলপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে আরব আলী (২৭), চান্দিনা উপজেলার মাধাইয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জিলানী (৩৮), দেবিদ্বার উপজেলার নূরপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে আবু কাউসার অনিক (৩৫) ও একই গ্রামের মনু মিয়ার পুত্র শাহজাহান মিয়া (৪০)।

 

চৌদ্দগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ প্রতিষ্ঠানকে জরিমানা

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুইপাশ অবৈধ দখলমুক্ত রাখতে এবং যানজট নিরসনে এ অভিযান পরিচালনা করা হয়।

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চৌদ্দগ্রাম বাজারে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল।

অভিযানে মোট ১৫টি প্রতিষ্ঠানকে বিভিন্ন পরিমানে জরিমানা করার পাশাপাশি ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে সকলকে সতর্ক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন চৌদ্দগ্রাম থানা পুলিশ ও মিয়াবাজার হাইওয়ে পুলিশের দু’টি পৃথক টিম।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, ‘মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকার যানজট নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জন দূর্ভোগ লাঘবে এ অভিযান অব্যাহত থাকবে’।

নোয়াখালীতে চকলেটের প্রলোভনে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ১

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় চকলেটের প্রলোভনে প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫ সেপ্টম্বর) ভুক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে কবিরহাট থানায় এ মামলা দায়ের করেন। এর আগে, গত শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নবগ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত আসামির নাম বাহার উদ্দিন (৫৫) সে উপজেলার ধানসিড়ি ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের নবগ্রামের নুর ইসলামের ছেলে।

মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত শনিবার ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে একই এলাকার অভিযুক্ত বাহার উদ্দিন বাক প্রতিবন্ধী কিশোরীকে চকলেট খাওয়ানের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে ঝোপের মধ্যে ধর্ষণ করে। ভিকটিম প্রতিবন্ধী হওয়ায় কোন শৌরচিৎকার করতে পারেনি। ধর্ষণ শেষে ধর্ষক ঝোপের আড়াল থেকে বের হওয়ার সময় ২-৩জন লোক দেখে ঘটনাস্থলে গিয়ে দেখে ভিকটিম শুয়ে আছে। পরে ভিকটিম জঙ্গলে শুয়ে থাকার কারণ জিজ্ঞাসা করলে সে ইশারায় জানায় চকলেট খাইয়ে জঙ্গলে নিয়ে তার পরিহিত পায়জামা খুলে তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাতে ধর্ষককে গ্রেফতার করে পুলিশ। পরে রোববার সকালে আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।