,

নগরীর চকবাজারে অগ্নিকান্ড, পুড়েছে ২০টি দোকান

আজকের কুমিল্লা ডট কম :
May 12, 2018
news-image

স্টাফ রিপোটার:
কুমিল্লা নগরীর চকবাজারে অগ্নিকান্ডে পুড়ে গেছে প্রায় ২০টি দোকান। স্থানীয় ও ফায়ার সার্ভিসের তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (১২ মে) দুপুর দেড়টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রথম দুইটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ার কারনে আরো ২ টি ইউনিট যোদ দেয়। কি কারণে আগুন সূত্রপাত তা এখন বলতে পারছে না ফয়ার সার্ভিসের কর্মকর্তারা।

চকবাজার বাঁশ বাজারের দক্ষিণ পাশে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রার জানান, বাঁশ বাজারের পাশে একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ২০ টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের কর্মকতা আলমগীর হোসেন জানালেন, কোথায় থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়-ক্ষতির পরিমান পরে জানা যাবে।