All posts by jitu

মিয়ানমারের যুদ্ধবিমান থেকে বাংলাদেশের অভ্যন্তরে আরও দুটি গোলা নিক্ষেপ

 

ডেস্ক রিপোর্টঃ

মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধবিমান থেকে নতুন করে আরও দুটি গোলা বাংলাদেশের অভ্যন্তরে নিক্ষেপ করা হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় গোলাদুটি পড়ে। এর আগে গত সপ্তাহের রবি ও বৃহস্পতিবারও মিয়ানমার থেকে মর্টার শেল এসে পড়ে বাংলাদেশে।

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. তারিকুল ইসলাম আজ দুটি গোলা বাংলদেশের অভ্যন্তরে এসে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের কাছে মিয়ানমার সেনাবাহিনীর দুটি যুদ্ধবিমান এবং দুটি ফাইটিং হেলিকপ্টার টহল দেয়। যুদ্ধবিমান থেকে প্রায় ৮-১০টি গোলা ছোড়া হয় আর হেলিকপ্টার থেকেও ৩০-৩৫টি গুলি করা হয়। এ সময় বাংলাদেশের সীমানা পিলার ৪০-এর ১২০ মিটার অভ্যন্তরে যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা এসে পড়ে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সীমান্ত পিলার ৩৪-৩৫ এর মাঝামাঝি মিয়ানমার অংশের একটি ক্যাম্প থেকে চার রাউন্ড ভারী অস্ত্রের গুলি করা হয়। এখনো (শনিবার দুপুর) মিয়ানমারের মুরিঙ্গাঝিরি ক্যাম্প ও তুমব্রু রাইট ক্যাম্প থেকে থেমে থেমে গোলাগুলি চলছে। এ ঘটনায় আতঙ্কে আছেন স্থানীয়রা।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, তমব্রু সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে রোববার দুটি এবং বৃহস্পতিবার একটি মর্টারশেল এসে পড়েছে। আজ আবার গোলা এসে পড়ল। এতে সীমান্তে বসবাসকারীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, নাইক্ষ্যৎছ‌ড়ির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় আছে। সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট বিকেল ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা দুটি মর্টার শেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষজ্ঞ দল সেগুলো নিষ্ক্রিয় করেন।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সম্পত্তির জেরে পিতাকে নির্যাতন, গ্রেফতার ছেলে

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সম্পত্তির জের ধরে পিতাকে নির্যাতন ও মারধরের ঘটনায় ছেলেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নির্যাতনকারী আব্দুল মান্নানকে (৩০) গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামে সম্পত্তির জের ধরে আবদুল জলিল মিয়া (৭৫) নামে এক বাবাকে নির্যাতন করেন তার ছেলে আব্দুল মান্নান। বাবাকে নির্যাতনের ১ মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মান্নান তার বাবাকে বাসের একটি লাঠি দিয়ে মারধর করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সস্পত্তির জের ধরে গত কয়েক দিন ধরে বাবা ছেলের মধ্যে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে ছেলে তার বৃদ্ধ বাবাকে জমি লিখে দিতে বলে। জমি লিখে না দেওয়ায় জোড় পূর্বক জমি লিখে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে লাঠি দিয়ে বেধরক মারধর করে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, আবদুল জলিলের এক ছেলে নাঈম আহমেদ বাদী হয়ে ভাইয়ের বিরুদ্ধে বাবাকে মারধরের ঘটনায় একটি মামলা দায়ের করেন। পরে আমরা তাকে স্থানীয় একটি বাড়ি থেকে পলাতক অবস্থায় গ্রেফতার করি। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়ায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ

 

ডেস্ক রিপোর্টঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পৌর সদরের সৈয়দগাঁও চৌরাস্তা এলাকায় এ ঘটনার সূত্রপাত ঘটে। কিশোরগঞ্জ সদর সার্কেলের এএসপি আল-আমিন হোসাইন সংঘর্ষের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্যপন্য সহ তেল, গ্যাস ও পেট্রোলের লাগামহীন মূল্য বৃদ্ধি ও ভোলায় কর্মী হত্যাকান্ডের প্রতিবাদে পাকুন্দিয়া উপজেলা বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ নিয়ে পৌর সদরের সৈয়দগাঁও চৌরাস্তা এলাকায় জড়ো হতে থাকে। এসময় পুলিশকে লক্ষ্য করে দলটির নেতা কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ও জানমালের নিরাপত্তা রক্ষায় পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ও লাঠিচার্জ করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে থেমে থেমে এখনও সংঘর্ষ চলছে। এদিকে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা সংঘর্ষের ঘটনা প্রতিহত করতে শক্তিশালী অবস্থান নিয়েছে ও প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে।

পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন বলেন, আমিসহ প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

নোয়াখালীতে লাখ টাকার গাঁজাসহ যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

গ্রেফতারকৃত মো.আরিফ হোসেন (২৩) কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের নগরী পাড়ার মৃত আমির হোসেনের ছেলে।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর (এসপি) মো.শহীদুল ইসলাম। এর আগে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সোনাইমুড়ীর চাষীরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসপি আরও বলেন, মাদক কারবারি বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা নিয়ে অবস্থানকালে চাষীরহাট বাজারের নোয়াখালী- কুমিল্লা মহাসড়কের রাস্তার পূর্ব পাশে মেসার্স ফাহিম বেরাটিস স্টোরের সামনে থেকে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি আরফিকে গ্রেফতার করা হয়। এসময় তার থেকে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

দেবিদ্বার আ’লীগের সম্মেলন: সভাপতি সফিউদ্দিন , সাধারণ সম্পাদক মোস্তফা কামাল

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলনে একেএম সফিউদ্দিনকে সভাপতি, একেএম মনিরুজ্জামান মাষ্টারকে সিনিয়র সহসভাপতি, মোস্তফা কামাল চৌধুরীকে সাধারণ সম্পাদক, হুমায়ুন কবির ও এজাজ মাহমুদকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং আবদুল মতিন সরকারকে সিনিয়র সদস্য করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার বিকালে জেলার দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সী, স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাস্টার। সম্মেলন উদ্বোধন করেন উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার, আওয়ামী লীগ নেতা আবদুল মতিন মুন্সী, শেখ আবদুল আউয়াল।

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নতুন ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.গোলাম কিবরিয়া (৩০) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নের সমিতি বাজার মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

সে উপজেলার ১নং চরজুবলি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য ব্যাগ্যা গ্রামের মোজাহেরের বাড়ির মো.মোজাহের আহমদের ছেলে। স্থানীয় সমিতি বাজার মাদরাসার সহকারি শিক্ষক ছিলেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস এসব তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে শিক্ষক কগোলাম কিবরিয়া নতুন একটি ঘরে বিদ্যুতের লাইন সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। খোঁজ নিয়ে জানা যায়, তিনি যখন ঘরে বিদ্যুতের লাইন সংযোগ দিচ্ছেন তখন বিদ্যুৎ ছিলনা। তিনি হাত দিয়ে ধরে তড়িঘড়ি করে বিদ্যুতের লাইন সংযোগ দেওয়ার চেষ্টা করে ছিলেন। এমন সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে এলে তিনি ওই বিদ্যুতের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে এশার নামাজের পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কুমিল্লার বুড়িচংয়ে মাজারের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

 

ন্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে মাজারের পাশ থেকে এক অজ্ঞাত যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে ফাঁড়ি পুলিশ।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বাকশীমূল ইউনিয়নের ঢাকা-চট্রগ্রাম রেলপথের পিতাম্বর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাকশীমূল ইউনিয়নের পিতাম্বর এলাকার স্হানীয় চেয়ারম্যান মোঃ আব্দুল করিমের বাড়ি সংলগ্ন মাজারে পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। তখন পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আরব আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রাত ৮টায় রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি। তবে ধারনা করা হচ্ছে বৃহস্পতিবার রাতে যেকোন ট্রেন থেকে যুবকটি পড়ে গিয়ে মারা গেছে। এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করবেন, মামলা দিলেই শুরু হয় কান্নাকাটি- মাহবুব আলম হানিফ

সাইফ উদ্দিন রনী:

বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলে যে আপনার ভাংচুর করলেন এর দায়ভার কে নিবে। আপনার আন্দোলনেরে কথা বলে রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করবেন- আর সরকার কি বসে বসে দেখবে। সরকার ব্যবস্থা নিলে মামলা দিলে আপনাদের শুরু হয়ে যায় কান্নাকাটি। বলেন, আপনাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আপনাদের বিচারহীন রাজনীতি মিথ্যাচারের রাজনীতি পরিহিার করতে হবে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে দেবীদ্বার এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামে দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

দীর্ঘ ২৬ বছর পর কুমিল্লার দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রওশন আলী মাষ্টার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ঈঞ্জিনিয়ার আবদুস সবুর, ত্রান ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য এএফএম ফখরুল ইসলাম মুন্সী, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এবিএম গোলাম মোস্তফা, সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান মাষ্টার ও যুগ্ম সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল মতিন মুন্সী, শেখ আবদুল আউয়াল, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ গোলাম ফারুক রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, বাংলাদেশ মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া আক্তার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য এটিএম মেহেদী হাসান, দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম সফিকুল আলম ভিপি কামাল।

প্রধান অতিথি আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি বলেন, বিএনপি সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন। বিএনপিকে মিথ্যাচারের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহবান জানান মাহাবুব উল হানিফ। কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপি যে সন্ত্রাসী তান্ডব চালিয়েছে তার জন্য মামলা হয়েছে। আর মির্জা ফখরুল চোখের পানি ফেলছেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল মান্নান জয়, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী সুমন, মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লা- রতন শিকদার, তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান পারভেজ সরকার, মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম কিশোর, পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম শওদাগর, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম ওমানীসহ কুমিল্লা উত্তর জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আফগানিস্তানের মসজিদে বিস্ফোরণে ধর্মীয় নেতাসহ ১৫ জন নিহত

 

আন্তর্জাতিক ডেস্কঃ

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে একটি মসজিদে বিস্ফোরণে তালেবানপন্থি এক ধর্মীয় নেতাসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার (২ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় গুজরগাহ মসজিদে এ হামলার ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।

হেরাত পুলিশের মুখপাত্র মাহমুদ রাসুলি বলেছেন, মুজিব রহমান আনসারি কয়েকজন রক্ষী ও বেসামরিক লোকদের নিয়ে মসজিদের দিকে যাওয়ার পথে নিহত হয়েছেন। বিস্ফোরণে ঠিক কতজন হতাহত হয়েছে তা জানাননি তিনি।

তবে ঘটনাস্থলের একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, এতে ১৫ জন নিহত হয়েছেন। আরও অন্তত ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় এক চিকিৎসক।

রাসুলি বলেন, ইমাম সাহেব বাড়ি থেকে মসজিদে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। এক আত্মঘাতী বোমা হামলাকারী তার হাতে চুম্বন করার সময় নিজেকে উড়িয়ে দেয়।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ প্রতিশ্রুতি দিয়েছেন, বোমা হামলার নেপথ্যে থাকা অপরাধীদের অবশ্যই শাস্তি দেওয়া হবে। এক টুইটে তিনি বলেছেন, দেশের বলিষ্ঠ ও সাহসী এক ধর্মীয় পণ্ডিত নৃশংস হামলায় শহীদ হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে মসজিদ প্রাঙ্গণের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

মুজিব রহমান আনসারি গত জুনের শেষের দিকে হাজার হাজার পণ্ডিত ও প্রবীণদের এক বিশাল সমাবেশে তালেবানের পক্ষে জোরালোভাবে কথা বলেছিলেন। তালেবান প্রশাসনের বিরোধীদের তীব্র ভাষায় নিন্দা করেছিলেন তিনি।

তালেবানের দাবি, তারা গত এক বছরে আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতির যথেষ্ট উন্নতি করেছে। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে, যার কয়েকটি হয়েছে নামাজের সময় মসজিদ লক্ষ্য করে। এসব হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠী আইএস।

ইয়াবা পাচারকালে কুমিল্লার শাসনগাছা রেলগেইট থেকে নারীসহ আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার শাসনগাছা রেলগেইট থেকে ৪ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকালে শাসগাছা রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার বুড়িচংয়ের মৃত মোঃ আব্দুল হাকিমের ছেলে মোঃ আমিনুল ইসলাম (৩৮) এবং নারায়ণগঞ্জ জেলার বন্দরেউপজেলার মৃত আব্দুল জব্বারের মেয়ে জেসমিন আক্তার (৩৫)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।