,

কুমিল্লার বুড়িচংয়ে মাজারের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
September 2, 2022
news-image

 

ন্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে মাজারের পাশ থেকে এক অজ্ঞাত যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে ফাঁড়ি পুলিশ।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বাকশীমূল ইউনিয়নের ঢাকা-চট্রগ্রাম রেলপথের পিতাম্বর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাকশীমূল ইউনিয়নের পিতাম্বর এলাকার স্হানীয় চেয়ারম্যান মোঃ আব্দুল করিমের বাড়ি সংলগ্ন মাজারে পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। তখন পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আরব আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রাত ৮টায় রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি। তবে ধারনা করা হচ্ছে বৃহস্পতিবার রাতে যেকোন ট্রেন থেকে যুবকটি পড়ে গিয়ে মারা গেছে। এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।