All posts by jitu

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে ১১ কেজি গাঁজা এবং ৪ হাজার ৪৯০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

শুক্রবার (১ জুলাই) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ৩০ জুন বিকালে কুমিল্লার আলেখারচর এলাকায় অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোহাম্মদ আলাউদ্দীনের ছেলে মোঃ শহিদুল ইসলাম (১৯)।

এছাড়াও পৃথক আরেকটি অভিযানে ৩০ জুন সন্ধায় কুমিল্লার কুমার পুস্কুরনী এলাকা থেকে ৪ হাজার ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়। সে কুমিল্লার বরুড়া উপজেলার শরাফতি গ্রামের মৃত মোবারক হুসাইনের ছেলে মোঃ ইমাম উদ্দিন ওরফে শ্রাবণ (২৫)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা এবং ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে তাদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

প্রতিবেশী শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রতিবেশী পাঁচ বছর বয়সী এক শিশুকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

শুক্রবার (১ জুলাই) এ ঘটনায় ওই ভিকটিমের নানি বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এর আগে গত শুক্রবার (২৪ জুন) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকের নাম মো.সাদ্দাম হোসেন (৩২) সে উপজেলার ৪নং চরকাঁকড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান হাফেজ বাড়ি ওরফে টিকা ওয়ালাগো বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে।

মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি নানির সাথে নানার বাড়িতে থাকে। কয়েক দিন আগে ওই শিশুর মা বাবার বাড়িতে বেড়াতে আসে। অভিযুক্ত সাদ্দাম হোসেন তাদের প্রতিবেশী হওয়ায় ওই শিশু প্রায় সময় আসামির বসত ঘরে গিয়ে তার মেয়ের সঙ্গে খেলাধুলা করত। গত শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ভিকটিমের মা তার মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটির মা আসামি সাদ্দাম হোসেনের বসত ঘরে গিয়ে দেখে সাদ্দামের স্ত্রী-মেয়ে একটি কক্ষে ঘুমিয়ে আছে। অপর কক্ষে আসামি সাদ্দাম ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করছে। ওই অবস্থায় ভিকটিমের মা শৌরচিৎকার করে কান্নাকাটি করলে আসামি ভিকটিমকে ছেড়ে দিয়ে তার মায়ের হাত-পা ধরে ক্ষমা চেয়ে এ ঘটনা কাউকে না বলার জন্য বলে অনুরোধ করে। আসামির স্ত্রী পরবর্তীতে বিষয়টি নিজে দেখে কান্নাকাটি করে শিশুটির মায়ের হাত-পা ধরে বিষয়টি মীমাংসা করার অনুরোধ করে। পরে ভিকটিমকে চিকিৎসার জন্য প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা নেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলার নাম ‘বি–বাড়িয়া’ না লিখে ‘ব্রাহ্মণবাড়িয়া’ লেখার নির্দেশনা

 

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাম ‘বি–বাড়িয়া’ না লিখে ‘ব্রাহ্মণবাড়িয়া’ লেখার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের অনুরোধের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠপ্রশাসন সংযোগ অধিশাখার উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

এই চিঠি সব সিনিয়র সচিব, সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এর একটি অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের কাছেও পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সব দাপ্তরিক কাজে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বি–বাড়িয়ার পরিবর্তে ব্রাহ্মণবাড়িয়া লেখার জন্য এবং আওতাধীন দপ্তর ও সংস্থাকে এ বিষয়ে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের চিঠি সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালের ১২ ফেব্রুয়ারি এক স্মারকে এ জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া নামে গেজেট প্রকাশিত হয়। কিন্তু বিগত সময়গুলোয় কিছু স্বার্থান্বেষী মহল ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বি-বাড়িয়া জেলা নামে প্রচার শুরু করে। ফলে বিভিন্ন দাপ্তরিক যোগাযোগ, ব্যবসাপ্রতিষ্ঠানের সাইনবোর্ড, মহাসড়কে স্থাপতি ওভারহেড ডিরেকশনাল সাইনবোর্ড, কিলোমিটার পোস্ট ও বিলবোর্ডগুলোয় ব্রাহ্মণবাড়িয়া নামের পরিবর্তে বি-বাড়িয়া নামের প্রচলন শুরু হয়, যা এখনো বিদ্যমান।

তাই সব মন্ত্রণালয়, বিভাগসহ আওতাধীন দপ্তরগুলোকে দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বি-বাড়িয়া না লেখার নির্দেশনা প্রদানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে অনুরোধ করা হয়।

এবিষয়ে যোগাযোগ করা হলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহ্গীর আলম সাংবাদিকদের জানান, সূচনালগ্ন থেকেই এই জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া। কিন্তু একটি মহল এটাকে বি-বাড়িয়া হিসেবে প্রচার করছে। এমনকি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরকারি সফরসূচিতেও অনেক সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাম বি-বাড়িয়া লেখা হয়।

মহাসড়কে স্থাপিত ওভারহেড ডিরেকশনাল সাইনবোর্ড ও কিলোমিটার পোস্টে বি-বাড়িয়া লেখা হয়। তাই মন্ত্রিপরিষদ বিভাগ এবং সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব বরাবর এ বিষয়ে নির্দেশনা জারির জন্য অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছিল।

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের পাশ থেকে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের হাজীগঞ্জের কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল ওয়্যারলেস সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে কে বা কারা মরদেহটি ফেলে গেছে তা জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ওয়্যারলেস এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ, একটি কাগজের কার্টন ও প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা বিষয়টি হাজীগঞ্জ পুলিশকে জানান। খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেসবাহুল আলম চৌধুরী নবজাতকের মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যান।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে। বিষয়টির তদন্ত চলছে।

সদর দক্ষিণে বাল্যবিয়ে বন্ধ করে বরপক্ষের জন্য রান্না করা খাবার এতিমখানায় বিতরণ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা সদর দক্ষিণে এক কিশোরীর বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। সেইসঙ্গে বরপক্ষের জন্য রান্না করা খাবার এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে উপজেলার বারপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভবানীপুর গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে মাহিনুর আক্তার প্রীতির (১৬) সঙ্গে জেলার বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মোবারক হোসেনের বিয়ের প্রস্তুতি চলছিল। গোপনে এ সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। পরে দেখা যায় জন্মনিবন্ধন অনুসারে কনের বয়স ১৬ বছর। এছাড়া সে দশম শ্রেণির ছাত্রী। দেশের বিদ্যমান আইন অনুযায়ী কনের বয়স ১৮ বছর না হওয়ায় বিয়েটি বন্ধ করে দেওয়া হয়।

এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিয়ে বাড়ি থেকে বরপক্ষের লোকজন সটকে পড়েন। পরে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে কনের বাবা মোসলেম উদ্দিনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান জানান, কনের বয়স ১৮ বছর না হওয়ায় বিয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে। সেইসঙ্গে বিয়েবাড়ির খাবার পার্শ্ববর্তী বাহারুল উলুম এতিমখানায় বিতরণ করা হয়েছে।

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়ল দোকানে, আহত ৭

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশে দোকানে ঢুকে পড়ে। এতে অন্তত ৭জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বসুরহাট টু কবিরহাট সড়কের লোহার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে ৬জনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং গুরুত্বর আহত ব্যবসায়ী লিটনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে কবিরহাট থেকে বসুরহাটগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে থাকা একটি ভ্যারাইটিজ দোকানে ঢুকে পড়ে। এতে ওই দোকানসহ আরো দুটি দোকান ভেঙ্গে যায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক এবং দোকানে থাকা ব্যবসায়ীসহ ৭জন আহত হন। এ ঘটনায় ব্যবসায়ীদের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন। তবে স্থানীয়রা বলছে, দুর্ঘটনার শিকার দোকান গুলোও একেবারে সড়ক লাগোয়া।

সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন বলেন, ধারনা করা হচ্ছে বাসটি হেলপার চালিয়ে আসছিল। কোন কারণ ছাড়াই হঠাৎ বাসটিকে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে যায়।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার ডিউটি ম্যান রাফিউজ্জামান রাফি বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে গাড়ি উদ্ধার করে। এ দুর্ঘটনায় চালক,ব্যবসায়ীসহ কয়েকজন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। পুলিশ দুর্ঘটার শিকার বাস জব্দ করে থানায় নিয়ে যায়।

দক্ষ হয়ে সরাসরি বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়ার অংগীকার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লালমাইয়ের ছোট শরীফপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জুন) কুমিল্লা জেলার লালমাই উপজেলার ছোট শরীফপুর ডিগ্রী কলেজ মিলনায়তনে নিরাপদ শ্রম অভিবাসন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সম্পৃক্তকরণের মাধ্যমে বিদেশগনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের আয়োজনে ১২০ জন শিক্ষার্থী এবং ৩০ জন শিক্ষকদের নিয়ে নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ। উপস্থাপনায় তিনি নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।

দেবব্রত ঘোষ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ব্যাংক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কার্যক্রম তুলে ধরেন। তিনি নিরাপদ অভিবাসন তথ্য এবং প্রবাসীদের কল্যাণে সরকারের সুবিধাদি জনগণের মাঝে পৌঁছে দিতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে সরাসরি বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়ার জন্য পরামর্শ দেন তিনি।

অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কাউন্সেলর এস এম রিফাত শাহরিয়ারের অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ-এর সার্বিক কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন এবং অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যাবলি তুলে ধরেন। তিনি অভিবাসন বিষয়ক যেকোন প্রয়োজনে এমআরসি বাংলাদেশের সাথে যোগাযোগের জন্য সকলকে আহবান জানান।

কর্মশালায় বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার। তিনি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এবং প্রবাসী কর্মীরা যাতে প্রতারিত না হয় সে লক্ষ্যে আয়োজিত এ ধরনের কর্মশালার গুরুত্ব তুলে ধরেন।

কলেজের অধ্যক্ষ মোঃ ফারুকুল ইসলাম ভূঞা তার বক্তব্যে বলেন, অভিবাসনকে নিরাপদ, সুষ্ঠ, নিয়মিত করতে সকল শ্রেণি পেশার মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কুমিল্লা যেহেতু দেশের শীর্ষ অভিবাসন প্রবন জেলা, সেহেতু শিক্ষার্থীরা খুব সহজে অভিবাসনের সঠিক বার্তা শহরাঞ্চল এবং গ্রামঞ্চলে পৌঁছে দিতে পারবে। ফলে মানুষ দালালের হাত থেকে রক্ষা পাবে। তিনি এ ধরনের কর্মশালার আয়োজন করার জন্য জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসকে আন্তরিক ধন্যবাদ জানান।

‘মেসি’কে কামড়িয়ে খেলেন মেসি

স্পোর্টস ডেস্ক:

খাবার মেন্যু দেখে ওয়েটারকে একটি ‘মেসি’ অর্ডার করলেন। কিছুক্ষণের মধ্যে ওয়েটার হাজির আপনার কাক্সিক্ষত অর্ডার নিয়ে। আপনি আপন মনে মেসিকে চিবানো শুরু করলেন। উদ্ভট শোনাচ্ছে? আর্জেন্টাইন মহাতারকাকে সত্যিই খাওয়ার ব্যবস্থা করেছে যুক্তরাজ্যভিত্তিক চেইন রেস্টুরেন্ট হার্ড রক ক্যাফে।

তবে পিএসজির ৩০ নম্বর জার্সিধারী মেসিকে নয়; হার্ড রক ক্যাফেতে মিলছে মেসির নামে বার্গার খাওয়ার সুযোগ। প্রায় তিন মাস ধরে পাওয়া যাচ্ছে এই বার্গারটি। এতোদিন পর অবশেষে নিজের নামের সেই বার্গারের স্বাদ নিলেন লিওনেল মেসি।

ব্যস্ত মৌসুম শেষে অবকাশ যাপনে রয়েছেন মেসি। পরিবার, বন্ধুদের নিয়ে স্পেনের ইবিজায় রয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। হার্ড রকের সেখানকার শাখায় বার্গার খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে মেসি লিখেন, ‘ইবিজার হার্ড রকে মেসি বার্গারের স্বাদ নিচ্ছি।’

গত মার্চে মেসি বার্গার বাজারে আনার ঘোষণা দেয় হার্ড রক ক্যাফে কর্তৃপক্ষ। হার্ড রক ক্যাফের ৫০ বছর পূর্তি উপলক্ষে গত বছর এই চেইন রেস্টুরেন্টের শুভেচ্ছাদূত হয়েছিলেন মেসি। নতুন করে হার্ড রক ক্যাফের সঙ্গে আরও ৫ বছরের চুক্তি করার কথা ছিল তার।
বিজ্ঞাপন
সেই চুক্তির অংশ হিসেবেই তাদের মেন্যুতে সংযোজন হয় মেসি বার্গারের।

যুক্তরাজ্যের গ্রাহকরা হার্ড রক ক্যাফে থেকে মেসি বার্গার খেতে পারবেন মাত্র ১০ পাউন্ড খরচ করে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১১৫০ টাকার সমান। মেসি বার্গারের বিশেষত্ব হলো ব্রইশ বানের মাঝে এটিতে দুটি বড় সাইজের বিফ প্যাটি থাকে এটিতে। পাশাপাশি বেশ কিছু টপিংস, হার্ড রক ক্যাফের স্কোমি বার্গার সস, প্রোভোলন লস, ক্যারাম্যালাইজড রেড অনিয়ন এবং স্লাইসড চোরিজোও রয়েছে। আর বার্গারের উপর কাঠিতে বাঁধানো থাকে ‘এটা আমার মেসি বার্গার’ খচিত ফুটবল আকৃতির ছোট প্ল্যাকার্ড।

১৯৭১ সালে যুক্তরাজ্যের লন্ডনে যাত্রা শুরু করে হার্ড রক ক্যাফে। বর্তমানে এর প্রধান শাখা ফ্লোরিডায় অবস্থিত। বিশ্বে সবমিলিয়ে ১৮০টি রেস্টুরেন্ট, ২৪টি হোটেল ও ১১টি ক্যাসিনো রয়েছে হার্ড রক ক্যাফের।

গর্ভবতী নারীর দায়ের করা ধর্ষণ মামলায় চাষী মামুন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ধর্ষনের শিকার হয়ে ৭ মাসের গর্ভবতী এক নারী অনাগত সন্তানের পিতৃত্বের স্বীকৃতি ও ধর্ষকের বিচারদাবী করে পুলিশের দ্বারে দ্বারে ঘুরছিলেন । অবশেষে ২৯ জুন রাতে কুমিল্লার কোতয়ালী মডেল থানার পুলিশের এস আই আলমগীর অভিযুক্ত চাষী মামুনকে (৫০) ঢাকা থেকে গ্রেফতার করে। চাষী মামুন পলাতক ছিল।

সে কুমিল্লা নগরীর ৮নং ওয়ার্ডের ঠাকুরপাড়া এলাকায় এসএমই ফোরাম নামক একটি নারী উন্নয়ন নামক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

জানা যায়, কুমিল্লা নগরীর ৮নং ওয়ার্ডের ঠাকুরপাড়া এলাকায় এসএমই ফোরাম নামক একটি নারী উন্নয়ন নামক প্রতিষ্ঠানের অংশীদারীত্বে প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন আমেনা আক্তার। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও এমডি চাষী মামুন। গত ৯ ডিসেম্বর রাত ৮টার দিকে চাষী মামুন ওই অফিসে আমেনাকে চায়ের সাথে নেশাজাতীয় কিছু একটা খাওয়াইয়ে অচেতন করে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং এই ঘটনা কাউকে না জানানোর জন্য নিষেধ করে।

এদিকে কুমিল্লার কোতয়ালী মডেল থানার এস আই আলমগীর জানান, ধর্ষণের শিকার হয়ে ৭ মাসের গর্ভবতী আমেনা আক্তার নামের এক নারী অনাগত সন্তানের পিতৃত্বের স্বীকৃতি ও ধর্ষকের বিচার দাবী  মামলা করেন। ওই মামলায় বুধবার রাতে  কোতয়ালী মডেল থানার পুলিশ একটি টিম ধর্ষণের অভিযোগে ঢাকায় তার বাড়ী থেকে চাষী মামুনকে গ্রেফতার করেন। কোতয়ালী থানা পুলিশের তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর মোঃ আলমগীর মামলাটি প্রাথমিক তদন্ত করে সত্যতা পান।

আইজিপি কাপ কাবাডি ফাইনাল খেলায় রাঙ্গামাটিকে হারিয়ে বান্দরবন চ্যাম্পিয়ন

 

ইসতিয়াক আহমেদঃ

কুমিল্লায় আইজিপি কাপ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ও চট্টগ্রাম রেঞ্জ আন্তঃ জেলা কà¦