All posts by jitu

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ২ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে ১৮.৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ একজনকেেআটক করা হয়। সে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বরদেশীয়া সবুজ পাড়া গ্রামের পারভেজ মোল্লার ছেলে মোঃ রিফাত হোসেন সুমন (২১)।

পৃথক অন্য আরেকটি অভিযানে সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকা থেকে ৮.৫ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। সে নারায়নগঞ্জ জেলার বন্দর উপজেলার মোঃ মতিয়ার রহমানের ছেলে মোঃ বিল্লাল হোসেন রনি (২৮)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুবির সামনে একাত্তর টিভির গাড়ি ভাঙচুর

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এলাকায় বেসরকারি চ্যালেল একাত্তর টেলিভিশনের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধানফটক-সংলগ্ন এটিএম বুথের সামনে এ ঘটনা ঘটে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সংবাদ সংগ্রহ করতে বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি নিয়ে আসেন চ্যানেল 24, নিউজ টোয়েন্টিফোর, একুশে টিভি ও একাত্তর টিভির সংবাদকর্মীরা। ক্যাম্পাসের প্রধানফটকে গাড়িগুলো পার্কিং করা ছিল। তবে অজ্ঞাতপরিচয় কয়েকজন এসে একাত্তর টিভির গাড়ি বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে সরাতে বললে গাড়িটি ফটকের পাশেই এটিএম বুথের সামনে রাখেন গাড়ি চালক। এর কিছুক্ষণ পরই কয়েকজন এসে গাড়িটি ভাঙচুর করেন।

ঘটনার সময় গাড়িতে থাকা একাত্তর টিভির গাড়ি চালক মো. আলামিন বলেন, আমি গাড়ির ভেতরে ছিলাম। হঠাৎ কিছু ছেলে এসে আমাকে এক মিনিটের মধ্যে গাড়ি সরাতে বলতে বলতেই ভাঙচুর শুরু করে দিয়েছিল। আমাকে গাড়ি সরানোরও সুযোগ দেওয়া হয়নি।

একাত্তর টিভির সাংবাদিক তানিয়া রহমান বলেন, আমি ৯টার খবরে নির্বাচনী লাইভে থাকার সময় কিছু ছেলে একাত্তর টিভিকে স্লেজিং করছিল। আমি তাদের কথায় কান না দিয়ে লাইভ শেষ করে ঘটনাস্থল ত্যাগ করি। এর মধ্যেই গাড়ি ভাঙচুর করা হচ্ছে শুনে ঘটনাস্থলে গিয়ে ভাঙা গাড়ি দেখতে পাই।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমরা ঘটনাটি জেনেছি। আগামীকাল প্রক্টরিয়াল বডি বসে ফ্যাক্ট ফাইন্ডিং করে প্রশাসনের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অভিনয় ক্যারিয়ারের ভাগ্য বদলাতে দক্ষিণে ব্যস্ত অ্যাশ

 

বিনোদন ডেস্কঃ

শরৎচন্দ্রের ‘পার্বতী’ রূপে ঐশ্বরিয়া রাই যেমন সফল, তেমনি সফল রবিঠাকুরের ‘বিনোদিনী’ হয়েও। ‘নিম্বুরা নিম্বুরা’ থেকে ‘ক্রেজি কিয়া রে’ দিয়ে জায়গা করে নিয়েছেন বলিউডের অন্যতম নৃত্যশিল্পী হিসেবে। বর্ণাঢ্য ক্যারিয়ারে পেয়েছেন পদ্মশ্রী। দুইবার ফিল্মফেয়ার পুরস্কারসহ আরও বহু সম্মানে ভূষিত হয়েছেন তিনি। মোহময়ী বচ্চনবধূ ঐশ্বরিয়া রাইয়ের প্রায়ই দেখা মেলে ইনস্টাগ্রামে। তবে দেখা মেলে না বলিউডে।

হলিউডের সিনেমায় নিয়মিত হতে গিয়ে বলিউডে খানিকটা অমনোযোগী হয়ে পড়েছিলেন অ্যাশ। মাঝে পাঁচ বছর বলিউডে অনুপস্থিত ছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী। মেয়ে আরাধ্য ও পরিবার নিয়েই এই সময়টায় ব্যস্ত থেকেছেন ঐশ্বরিয়া। ফিরে চারটি সিনেমায় অভিনয় করলেও ঐশ্বরিয়ার অভিনয় প্রশংসিত হয়নি। ২০১৮ সালে অতুল মাঞ্জেরেকারের ‘ফ্যানি খান’ সিনেমায় সর্বশেষ দেখা গেছে ঐশ্বরিয়াকে। সফলতার মুখ দেখেনি সিনেমাটি। এরপর আর কোনো সিনেমা মুক্তি পায়নি তাঁর। স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে ‘গুলাব জামুন’ নামে একটি সিনেমা করার কথা থাকলেও তাঁর শুটিংয়ের খবর পাওয়া যায়নি।

অভিনয় ক্যারিয়ারের ভাগ্য বদলাতে ঐশ্বরিয়া এবার বেছে নিয়েছেন দক্ষিণী সিনেমা। নেলসন দিলীপ কুমারের পরিচালনায় ‘থালাইভি ১৬৯’ সিনেমায় রজনীকান্তের বিপরীতে থাকছেন তিনি। এ খবর তিনি নিজেই মিডিয়ায় শেয়ার করেছেন। মুক্তির অপেক্ষায় আছে মনি রত্নমের ‘পন্নিইন সেলভান-১ ও ২’। সিনেমাটিতে খলনায়িকার চরিত্রে দেখা যাবে অ্যাশকে। কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। ঐশ্বরিয়ার নাম নন্দিনী। শঠতা আর ক্ষমতার লোভই নন্দিনীর জীবনের মূলমন্ত্র। নিজের স্বামীকে ভুল বুঝিয়ে বিপথে পরিচালনা করে সাম্রাজ্যের পতন ঘটানোর জন্য নন্দিনীই দায়ী।

ঐশ্বরিয়া বলেন, ‘রজনীকান্ত ও মনি রত্নম স্যার আমার পরিবারের মতো। তাঁরা আমাকে ভালো বুঝতে পারেন। আমিও তাঁদের সঙ্গে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই তাঁদের কোনো কথা ফেলতে পারি না। তাঁদের উৎসাহেই করছি সিনেমাগুলো।’

চবিতে সরকার বিরোধী পোস্ট দেওয়ায় শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর

 

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে ফেসবুকে সরকার বিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে শিবির সন্দেহে মারধর করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের সামনে এই ঘটনা ঘটে। পরে তাকে প্রক্টরিয়াল বডির সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম তামজীদ উদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।

মারধরের বিষয়টি স্বীকার করে শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের কর্মী সাহিল কবির বলেন, ‘ওই ছেলে শিবিরের সক্রিয় কর্মী এবং নুরুদের সাথে রাজনীতি করে। সে বিভিন্ন সময় সরকার, ছাত্রলীগ, প্রধানমন্ত্রী ও আমাদের নেতাদের নিয়ে ফেসবুকে কটূক্তি করে। আমরা তাকে এক বছর ধরে বারবার এ ধরনের কটূক্তি না করতে নিষেধ করি। এরপরও সে তার কটূক্তি অব্যাহত রাখে। তাই আজ আমরা হালকা চড় থাপ্পড় দিয়ে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করি।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ বলেন, ‘কয়েকজন ছাত্রলীগ কর্মী এক ছাত্রকে আমাদের কাছে নিয়ে এসেছিল। সে ফেসবুকে পদ্মাসেতু, সরকার বিরোধী বিভিন্ন পোস্ট দিত বলে ছাত্রলীগ কর্মীরা অভিযোগ করেছে। বিষয়টি সে স্বীকার করে পুলিশের কাছে একটি অঙ্গীকারনামা দিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’
সূত্র-আজকের পত্রিকা

অশালীন আচরণ করায় লক্ষ্মীপুরে আইনজীবীদের আদালত বর্জন

 

ডেস্ক রিপোর্টঃ

লক্ষ্মীপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তারেক আজিজের আদালত বর্জন করলেন আইনজীবীরা।

সোমবার (১৩ জুন) লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হাওলাদার এক চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন। তারেক আজিজ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রায়পুর আমলি আদালতের বিচারক।

আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, আদালত চলাকালে বিচারক তারেক আজিজ আইনজীবীদের সঙ্গে অশালীন আচরণ করেন। এতে আইনজীবীদের নেতা হুমায়ুন কবির হাওলাদার সমিতির সদস্যদের উদ্দেশ্যে একটি চিঠি নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেন। এতে বলা হয়, বিচারক তারেক আজিজ অশালীন আচরণ করায় তার আদালত বর্জন করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল হুদা পাটওয়ারী বলেন, আইনজীবীদের সঙ্গে অশালীন আচরণ করায় আমরা আদালত বর্জন করেছি। সোমবার কোনো আইনজীবী ওই আদালতে অংশ নেয়নি।

ব্রাহ্মণবাড়িয়ায় সাপে কাটার ভ্যাকসিন না পেয়ে প্রাণ গেল কৃষকের

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাপের কামড়ে নিপিন্দ্র সূত্রধর (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

পৌর এলাকার ১নং ওয়ার্ডের আলমনগর গ্রামে সোমবার সকালে এ ঘটনা ঘটে।

নিপিন্দ্র ওই এলাকার মৃত নিশিন্দ্র সূত্রধরের ছেলে। তিনি তিন সন্তানের জনক।

পরিবার সূত্রে জানা যায়, নিপিন্দ্র সূত্রধর আগে কাঠমিস্ত্রির কাজ করতেন। প্রবাস থেকে দেশে আসার পর থেকে হাঁস-মুরগি ও গরু পালন শুরু করেন।

সোমবার সকালে গরুর জন্য ঘাস কাটার সময় একটি বিষধর সাপ তার বাম হাতে কামড় দেয়। পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু সেখানে ভ্যাকসিন না থাকায় রোগীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন ডাক্তাররা। পরে কুমিল্লা নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন কৃষক নিপিন্দ্র সূত্রধর।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটার ভ্যাকসিন না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না পাওয়াটা খুবই দুঃখজনক। আজ যদি ভ্যাকসিন পাওয়া যেত তাহলে ওই কৃষকের মৃত্যু হতো না।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান জানান, বর্তমানে হাসপাতালে সাপের কামড়ের প্রতিষেধক নেই। ভ্যাকসিনের জন্য চাহিদা পাঠিয়েছি।

কুমিল্লার কান্দিরপাড় থেকে হত্যাসহ ১৫ মামলার আসামি গ্রেফতার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার কান্দিরপাড় এলাকা থেকে হত্যাসহ ১৫ মামলার আসামি জুয়েল মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

জুয়েল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার উত্তর চকবস্তা গ্রামের মৃত আবুল বাসারের ছেলে।

রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যায় র‌্যাবের একটি দল। এসময় ৬০০ পিস ইয়াবা, একটি বিদেশি রিভালবার ও দুই রাউন্ড গুলি উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। তার নামে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নারায়ণগঞ্জ, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় হত্যা-মাদকসহ বিভিন্ন অপরাধে ১৫ মামলা রয়েছে। এর মধ্যে পাঁচ মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।

চান্দপুর মডেল টেকনিক্যাল হাই স্কুলে “অফিস সহায়ক” পদে নিয়োগের পূর্বেই অনিয়মের অভিযোগ

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা দেবিদ্বারের চান্দপুর মডেল টেকনিক্যাল হাই স্কুলে “অফিস সহায়ক” পদে নিয়োগের পূর্বেই নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়োগ পরিক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রবেশপত্র পায়নি বেশ কয়েকজন আবেদনকারি। স্থানীয় একাধিক সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৪ জুন) কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় এ নিয়োগের সাক্ষাৎকার নেওয়া হবে। প্রবেশপত্রে লিখিত পরীক্ষার কথা উল্লেখ করা হয়নি। শুধু সাক্ষাৎকার অনুষ্ঠানে আবেদনকারীদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, একটি বিশেষ মহল তাদের পছন্দনীয় লোককে অফিস সহায়ক পদে নিয়োগ দেয়ার লক্ষ্যে দেবিদ্বারের পরীক্ষা কুমিল্লা শহরের নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আবেদনকারীকে সাক্ষাৎকার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। আবেদনকারীরা স্কুলে বারবার গিয়েও প্রবেশপত্র পায়নি।

নুরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে সোহাগ হোসেন জানান, আমি বারবার স্কুলে গিয়েছি কিন্তু আমাকে প্রবেশপত্র দেওয়া হয়নি। আমাকে বারবার ঘুরানো হচ্ছে। এছাড়া প্রবেশপত্র পায়নি সুলতানপুর গ্রামের ইব্রাহীম নামের আরও একজন।

এ বিষয়ে চান্দপুর মডেল টেকনিক্যাল হাই স্কুলের প্রধান শিক্ষক কবির আহমেদ জানান, কতজন আবেদন করেছে তা আমার জানা নেই। আমার জানামতে সবাই প্রবেশপত্র পেয়েছে।

নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার জানান, কতজন পরীক্ষার্থী আমার জানা নেই। তবে সাক্ষাৎকারের কথা উল্লেখ করা থাকলেও লিখিত পরীক্ষাও হবে।

 

নোয়াখালীতে বিএনপির সমাবেশে ছাত্রলীগের হামলা, আহত ১৫

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উপজেলা বিএনপির ডাকা প্রতিবাদ সমাবেশে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মিদের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা বিএনপির ১৫ জন নেতাকর্মি আহত হয় বলে দাবি করেছেন উপজেলা বিএনপি।

সোমবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কবিরহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে। পরে কবিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন অভিযোগ করে বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে কবিরহাট বাজারে বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপির নেতাকর্মিরা। এ সময় পুলিশি বাধার মুখে কিছুক্ষণ মিছিল করে কবিরহাট বাজারের পূর্ব পাশে বিক্ষোভ সমাবেশ করা হয়। এরপর উপজেলা বিএনপির সদস্য সচিব মো.কামাল হোসেনের বাড়িতে মিছিল সহকারে কবিরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ,সাধারণ সম্পাদক আবদুল জলিল ও কবিরহাট কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহছান বিন আজাদ ফয়সালের নেতৃত্বে হামলা চালিয়ে ৬০টি চেয়ার একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। একই সময়ে ছাত্রলীগ নেতাকর্মিরা সমাবেশস্থলসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে উপজেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন,কবিরহাট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান,বাটইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম হায়াত শাকের সহ আমাদের ১০-১৫ জন নেতাকর্মিকে পিটিয়ে আহত করে।

অভিযোগের বিষয়ে জানতে কবিরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ বলেন, এ অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। ছাত্রলীগের কোন নেতাকর্মি এ হামলার সঙ্গে জড়িত নেই। বিএনপির নেতাকর্মিরা ভয় পেয়ে পালিয়ে যাওয়ার সময় ২-১জন পড়ে গিয়ে আহত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, বিএনপির নেতাকর্মিদের ওপর হামলার বিষয়টি সঠিক নয়। তবে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মি উপজেলা বিএনপির সদস্য সচিব কামালের বাড়িতে গিয়ে কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাংচুর করে।

ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আধারে কোরবানির গরু চুরি করে মাংস বিক্রি

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায কোরবানির গরু চুরি করে জবাইয়ের পর মাংস বিক্রির সময় কায়কোবাদ ভূঁইয়া (৩৫) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এরশাদ মিয়া নামে এক মাংস দোকানিসহ অন্য চোরেরা পালিয়ে যায়।

সোমবার ভোররাতে পৌরশহরের বড়বাজারে এ ঘটনা ঘটে। আটককৃত কায়কোবাদ ভূঁইয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোটকুড়িপাইকা গ্রামের মৃত আব্দুল আজিজ ভূঁইয়ার ছেলে।

জানা গেছে, উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোটকুড়িপাইকা গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম মাস্টার কোরবানি দেওয়ার জন্য একটি লাখ টাকা দামের ষাঁড় গরু লালনপালন করছিলেন। পাশের বাড়ির বাসিন্দা একাধিক মাদক মামলার আসামি কায়কোবাদ ভূঁইয়া গভীররাতে গোয়ালঘর থেকে গরুটি চুরি করে।

পরে রাতেই গরুটি জবাই করে ভোররাতে আখাউড়া পৌরশহরের বড় বাজারের মাংসের দোকানী এরশাদ মিয়ার কাছে বিক্রি করতে নিয়ে যায় কায়কোবাদ ও তার সঙ্গীয় চোরেরা।

আখাউড়া থানার ওসি মিজানূর রহমান জানান, চুরি করে জবাই করা গরুর তিন বস্তায় আড়াই মণ মাংসসহ একজনকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত ওই মাংসের বাজারমূল্য ৭৩ হাজার ৫০০ টাকা। চুরি যাওয়া ওই গরুর চামড়াসহ বিভিন্ন আলামত উদ্ধার করে পুলিশ।