All posts by jitu

র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে সাংবাদিক মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামী নিহত

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম হত্যা মামলার প্রধান আসামি মো. রাজু র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

শনিবার দিবাগত রাতে জেলার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তের গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি সীমান্তে সন্ত্রাসীদের একটি দল অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। এ সময় সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে আত্মরক্ষার্থে র‌্যাব পাল্টা গুলি ছুঁড়ে। এসময় র‌্যাবের একজন সদস্য এবং রাজু নামে এক সন্ত্রাসী আহত হয়। পরে উভয়কে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আহত রাজুকে মৃত ঘোষণা করেন।

নিহত রাজু (৩৫) কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারত সীমান্তের হায়দারাবাদ এলাকায় সাংবাদিক মহিউদ্দিন সরকারকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমের মা নাজমা আক্তার বাদী হয়ে গত বৃহস্পতিবার রাজুকে প্রধান আসামি করে তিন জনের নাম উল্লেখ করে বুড়িচং থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামি করা হয়। এর আগে মনির ও পলাশ নামে এজাহারনামীয় দুইজনসহ চারজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।

কুমিল্লায় বেড়াতে এসে বন্ধুদের হাতে অপহরণ, গ্রেফতার ৩

 

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ থেকে কুমিল্লায় বেড়াতে গিয়ে বন্ধুদের হাতে অপহরণের শিকার হন রমজান হোসেন (৩৫) নামের এক যুবক। চারদিন পর অপহৃত রমজানকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় অপহণরকারী চক্রের তিন সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) বিকেলে র‍্যাব-১১ এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- কুমিল্লার আদর্শ সদর উপজেলার গাজীপুর গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে মো. মোতাহার হোসেন (৩০), একই উপজেলার রাজমঙ্গলপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন (৪১) এবং গাজীপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে মো. সায়মুন (১৯)।

মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, গ্রেফতারদের বাড়িতে রমজান হোসেন বেড়াতে আসেন। সে সুবাদে তারা তাকে নিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা বিবির বাজারে ঘুরতে যায়। সেখানে তারা ইফতার করে। ইফতার শেষে রমজান হোসেন চলে আসতে চাইলে মাদক ব্যবসায়ী শাহিন ওরফে স্টার শাহিন ও তার দলের সদস্যরা তাকে বাধা দেয়। বলে, এভাবে যাওয়া যাবে না এখান থেকে মুক্তি পেতে হলে তোমাকে মুক্তিপণ দিতে হবে। এ বলে রমজানের হাত পা বেঁধে মারধর শুরু করে তারা। নির্যাতনের দৃশ্য ভিডিও কলে তার স্ত্রীকে দেখিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ চায়। মুক্তিপণ না পেলে তাকে হত্যার হুমকি দেয়।

এ র‌্যাব কর্মকর্তা আরও বলেন, রমজান হোসেনের স্ত্রীর করা অভিযোগ তদন্ত করে গোয়েন্দা তৎপরতা এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে ১৫ এপ্রিল সকালে কুমিল্লা সদর উপজেলার বিবির বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপহরণ চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গাজীপুর এলাকায় থেকে রমজান হোসেনকে উদ্ধার করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের মুল হোতা মাদক ব্যবসায়ী মো. শাহিন ওরফে স্টার শাহিন পালিয়ে যায়।

রাজাকারপুত্র মুক্ত কুমিল্লা সিটি গড়তে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে- মাসুদ পারভেজ খান ইমরান

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় প্রয়াত প্রবীণ আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আফজল খান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) নগরীর নজরুল এভিনিউস্থ মডার্ণ স্কুলে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রায় ১০ হাজার রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করে বলে ফাউন্ডেশনের সূত্রে জানা যায়। প্রয়াত আফজল খান পরিবারের আহবানে সাড়া দিয়ে এ ইফতার মাহফিলে বিভিন্ন গ্রæপের রাজনীতিবিদরা অংশ নিয়েছেন ।

মাহফিলের পূর্বে বক্তব্যে এফবিসিসিআইয়ের পরিচালক কুসিক নির্বাচনে আ’লীগের মেয়র মনোনয়ন প্রত্যাশি মাসুদ পারভেজ খান ইমরান বলেন, কুমিল্লার মানুষ এখন পরিবর্তন চায়। কুমিল্লার মানুষ এখন লুটেরা-চাদাঁবাজ আর রাজাকারপুত্র মুক্ত কুমিল্লা সিটি করপোরেশন চায়। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লুটেরা ও রাজাকারপুত্র মুক্ত কুমিল্লা গড়তে কাজ করতে হবে। আমি মনোনয়ন প্রত্যাশি। মাননীয় প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিবে, আমরা সম্মিলিতভাবে সেই নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করবো। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আফজল খান কন্যা সংরক্ষিত নারী আসনের সাংসদ আনজুম সুলতানা সীমা, পুত্র এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব মো: ওমর ফারুক, জেলা দক্ষিণ আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম শিকদার, জেলা শ্রমিক লীগের সভাপতি মনির হোসেন ঝান্টু, সাবেক জিএস জাকির হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মহানগর আ’লীগ নেতা, মেয়র মনোনয়ন প্রত্যাশি নুর উর রহমান মাহমুদ তানিম, কুমিল্লা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব শাহ মো: আলমগীর খান, শিক্ষাবিদ অধ্যক্ষ সফিকুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেয়র মনোনয়ন প্রত্যাশি আনিসুর রহমান মিঠু, বিশিষ্ট আইনজীবী এড. গোলাম ফারুক, এড. মাসুদ সালাউদ্দিন, জেলা আওয়ামীলীগ নেতা খাদেম মোহাম্মদ ফিরোজ, জেলা আওয়ামীলীগ নেতা পার্থ সারথী দত্ত, জেলা দক্ষিণ আ’লীগের কোষাধ্যক্ষ আলী আকবর, রুপম মজুমদার প্রমুখ।

কুমিল্লার সংরাইশ শিশু পরিবারে ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সংরাইশ সরকারি শিশু পরিবারে দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে সংরাইশ সরকারি শিশু পরিবারে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা মহানগর কৃষকলীগের আহবায়ক মোঃ খোরশেদ আলম।

দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার সভাপতি মোঃ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মোঃ সায়েফ উদ্দিন, মনোহরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, সুজনের আঞ্চলিক সমন্বয়ক সৈয়দ নাছির উদ্দিন, সমাজ সেবক মোঃ মারুফ আহাম্মদ সোহাগ, রোটারিয়ান মাজহারুল ইসলাম, মোশাররফ হোসেন স্বপন, মুন চৌধুরী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নারী উদ্যোক্তা জাহানারা আক্তার নিশি, সাংবাদিক আশিকুর রহমান আশিক, ২২ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম-আহবায়ক ফারুক আহাম্মদ, ফটো সাংবাদিক সালাউদ্দিন সুমন, গীতিকার আলমগীর কবির, টিভিএস এর বিক্রয় প্রতিনিধি মো নাজমুল ইসলাম মাসুদ, সৌরভ হাশেম জাকারিয়াসহ শিশু পরিবারের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

দোয়া ও মুনাজাত পরচিালনা করনে মাওলানা মোঃ কবির হোসেন।

রিয়াদে সিলেট বিভাগ প্রবাসী পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়:

রিয়াদে বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিত্বকারী অন্যতম সংগঠন সিলেট বিভাগ প্রবাসী পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) রিয়াদের একটি রেষ্টুরেন্টে পরিষদের সভাপতি ইব্রাহিম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন তফাদারের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ক্বারী শাহাব উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার ফারুক আল মামুন। পরিষদের উপদেষ্টা আব্দুল আজিজ মাসুক ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ওলীউর রহমান মানিকের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত মাহফিলে লাইলাতুল ক্বদর এর গুরুত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা করেন খেলাফত মজলিশ রিয়াদ মহানগরীর সভাপতি মাওলানা আবুল হুসেন।

এতে উপস্থিত ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা আবুল খায়ের বাচ্চু, উপদেষ্টা মামুনুর রশিদ, আলতাফ হুসেন বাবুল, ইরশাদ আলী ও আলিম উদ্দিন মাহমুদ। সঙ্গীত শিল্পী আমিনুর রহমানের হামদ নাতে মনমোগ্ধকর অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জালালাবাদ এসোসিয়েশন রিয়াদ শাখার ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হুসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ প্রাদেশিক শাখার সভাপতি আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার এসোসিয়েশন রিয়াদ এর সভাপতি ইঞ্জিনিয়ার কাওছার আহমদ, বিশিষ্ট কবি ও সাহিত্যিক শাহজাহান চঞ্চল, ঢাকা সমিতির সাধারণ সম্পাদক গাজি সাইদুর রহমান, সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির, জালালাবাদ এসোসিয়েশন এর প্রাক্তন উপদেষ্টা তজম্মুল আলী চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুজ্জামন সুমন, আনজুমানে আল ইসলাহ রিয়াদ সেন্ট্রাল কমিটির উপদেষ্টা মাওলানা মতিউর রহমান, কুলাউড়া প্রবাসী পরিষদের সহ সভাপতি প্রকৌশলি শিবলু আহমদ, রিয়াদ বাংলাদেশ থিয়েটার এর সভাপতি মসিই সিরাজ, রিয়াদ বাংলাদেশ থিয়েটার এর প্রতিষ্ঠাতা সভাপতি, মোহনা টিভির সৌদি আরব প্রতিনিধি সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পরিষদের সিনি: সহ সভাপতি সাইদ আলী খাঁন, সহ সভাপতি আব্দুল মালিক জাবের, মাওলানা এখলাছুর রহমান ও খালেদ শাহবুদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুল জলিল, অর্থ সম্পাদক কামরুল ইসলাম খাঁন, প্রচার সম্পাদক ক্বারী হাবিবুর রহমান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মনিম মনি।

অনুষ্ঠানের সমাপ্তিলগ্নে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যান কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন আনজুমানে আল ইসলাহ, রিয়াদ সেন্ট্রাল কমিটির প্রধান উপদেষ্টা হাফিজ শফিকুর রহমান।

কবিতা: আমরা আনিব আলোর প্রভাত

রেজাউল করিম( সাকিব):

আমি গান গাইবো
আমি সুরে সুরে ছন্দে ছন্দে উড়বো
আমি মাথা উচু করে বাঁচবো
আমি সত্যের পথের পথিক হবো
আমি বিদ্রোহী
যে আমার সত্যকে মাটি চাপা দিবে
আমি সত্যের গান গাইতে গাইতে
মাথা উচু করে তার সাথে লড়বো।

সত্য যদি পরাজিহ হয়,
আমি পরাজিত নই।
জানি সে যে মাটিতে সত্যের বীজ লুকিয়েছে
সে একদিন বৃক্ষ রূপে এই পৃথিবীর বুকে
সত্যের গান গাইবে

মরে না সত্য
মরে না সত্য চেনা বিদ্রোহী বালক
ভয় নেই মোর বুকে, সত্য সুন্দর পথে
আমি গাইবো মাথা উচু করে
ভয়কে জয় করে

আমি ছন্দে ছন্দে চলিবো
গান গাইতে গাইতে লড়বো
ভয় নেই মোর বুকে
কোন মিথ্যা আমার সাথে লড়বে
এক হাতে সত্যের ডাল
অন্য হাতে তরোয়াল
বুকে নেই মৃত্যু ভয়
কে লড়বে আস সত্যের সাথে

চারদিকে ভীতু মিথ্যার দল
কয় এক জন সত্য চেনা প্রতিবাদী চল

আজ আসুক ঝড়
উঠুক সমুদ্রের ঢেউ

আসুক যত অন্ধকার
আমরা আনিব আলোর প্রভাত

আমরা গান গাইবো
আমরা সুরে সুরে ছন্দে ছন্দে উড়বো
আমরাই মাথা উচু করে বাঁচবো

কাতারস্থ চট্টগ্রাম সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

 

ইউসুফ পাটোয়ারী লিংকন:

কাতারে ১৪ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় এশিয়ানা রেস্টুরেন্টে চট্টগ্রাম সমিতি পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল করেছে।

সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জাহেদের পরিচালনা ও মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন কাতার ইউনিভার্সিটির প্রফেসর ড. আনোয়ার হোসেন।

ইফতার ও দোয়া মাওহফিলের আহবায়ক ছিলেন মোঃ হারুন।

বিশেষ অতিথি ছিলে প্রধান উপদেষ্টা অধ্যাপক তপন মহাজন, উপদেষ্টা হাজী হাসান মাবুদ, মোঃ শাহজাহান, সাইদুল ইসলাম, তৈয়ুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম নাছির উদ্দিন চৌধুরী, ইসমাইল মনছুর, ফজলুল কাদের, মহিউদ্দিন কাজলসহ চট্টগ্রাম সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইফতারের পুর্বে দেশ জাতি ও মুসলিম উম্মার উত্তর উত্তর উন্নতি কামনা করে বিশেয দোয়া করা হয়।

রাজগঞ্জ বাজা‌রে ভেজাল বিরোধী অ‌ভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

 

স্টাফ রিপোর্টার:

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কুমিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লার রাজগঞ্জ বাজার এলাকার দুধ, মু‌দি, মাংস, ফল এবং কস‌মে‌টি‌ক্সের দোকা‌নে বি‌শেষ তদার‌কি কার্যক্রম প‌রিচালনা করা হয়ে‌ছে।

শনিবার সকাল সা‌ড়ে ১০টা থে‌কে দুপুর ১টা পর্যন্ত এ তদার‌কি কার্যক্রম প‌রিচা‌লনা করা হয়। এ সময় দু‌ধে পা‌নি মেশা‌নোর দা‌য়ে দুধ ব‌্যবসায়‌ী আব্দুল আলীম‌কে ৩ হাজার টাকা, ওজ‌নে কম দেওয়ায় মা‌য়ের দোয়া খা‌সির দোকান‌কে ২ হাজার টাকা, অনু‌মোদনহীন বি‌দেশ‌ী কস‌মে‌টিক্স বি‌ক্রি করায় আক্তার স্টোর‌কে ৮ হাজার টাকা এবং একই অ‌ভি‌যো‌গে জুবা‌য়ের স্টোর‌কে ৪ হাজার টাকাসহ আজ ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে ৪ প্রতিষ্ঠান‌কে ১৭ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

অ‌ভিযা‌নে ব‌্যবসায়ী‌দের পাকা ক্রয় র‌সিদ সংরক্ষণ, কস‌মে‌টি‌ক্সের গা‌য়ে আমদানীকার‌কের স্টিকার ও এমআর‌পি দে‌খে ক্রয়, দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা প্রদর্শন, ওজ‌নে কারচূ‌পি না করা এবং অযা‌চিতভা‌বে পণ্যের দাম বা‌ড়ি‌য়ে বি‌ক্রি না কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়।

কু‌মিল্লা জেলা প্রশাস‌নের সা‌র্বিক দিক নি‌র্দেশনায় জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলাম এ তদার‌কি কার্যক্রম প‌রিচালনা ক‌রেন। স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

বরুড়ায় যুবলীগ নেতার বাড়ি থেকে বিদেশী মদ উদ্ধার

 

বরুড়া প্রতিনিধি:

কুমিল্লার বরুড়া উপজেলার পৌরসভার যুবলীগ নেতার বাড়ি থেকে বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকাল ৩ টার দিকে বরুড়া পৌরসভার পাঠানপাড়া ভূইয়া বাড়ির মৃত নুরুল আমিন ভূইয়ার একটি টিনসেট ঘর থেকে এ বিদেশী মদগুলো বরুড়া থানা পুলিশ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল ৩ টার দিকে বরুড়া পাঠানপাড়া ভূইয়া বাড়ির মৃত নুরুল আমিন ভূইয়ার ছেলে জুনায়েদ ভূইয়ার বাড়ির একটি টিনসেট ঘর থেকে ৩৫ বোতল বিদেশী মদ (হুইস্কি) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মূল্য প্রায় দের লাখ টাকা। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে যুবলীগ নেতা জুনায়েদ পালিয়ে যায়। সে বরুড়া পৌরসভা যুবলীগের সক্রীয় নেতা।

এ বিষয়ে বরুড়া থানা কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার বলেন, ৩৫ বোতল বিদেশী মদ উদ্ধার করেছি। আসামী জুনায়েদ পলাতক। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এবং আসামী গ্রেপ্তারের অভিযান অভ্যাহত রয়েছে।

কুমিল্লার তিতাস, হোমনা ও মুরাদনগরের ১৫টি হাট-বাজারে তথ্য প্রচারণা

 

স্টাফ রিপোর্টার:

নিরাপদ অভিবাসন তথ্য জনসাধারণের দোরগোড়ায় পৌঁছানোর মাধ্যমে এ বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আজ শনিবার (১৬ এপ্রিল) কুমিল্লা জেলার বিভিন্ন হাট-বাজারে প্রচার অভিযান চালায়।

কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ-এর নেতৃত্বে একটি টীম সকাল ৮ টা থেকে তিতাস উপজেলার কড়িকান্দি বাজার, গাজীপুর বাজার ও বাতাকান্দি বাজার,  হোমনা উপজেলার ছিনাইয়া বাজার, হোমনা পৌরবাজার, ঘাড়মোড়া বাজার, শ্রীপুর বাজার, ভাষানিয়া ইউনিয়ন পরিষদ, কাশিপুর বাজার ও রঘুনাথপুর বাজার এবং  মুরাদনগর উপজেলার ধনীরামপুর বাজার ও মুরাদনগর বাজারসহ প্রায় ১৫ টি বাজারে উপস্থিত জনসাধারণের মাঝে মাইকিং-এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং নিরাপদ অভিবাসন সম্পর্কিত বিভিন্ন ধরনের লিফলেট, হ্যান্ডবিল ও পোষ্টার বিতরণ করে।

উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, মানব পাচার প্রতিরোধ, দালালদের দৌরাত্ম্য নিরসন, বৈদেশিক কর্মসংস্থানে স্বচ্ছতা, জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে এবং সবার মাঝে বৈধ অভিবাসনের তথ্য পৌঁছে দিতে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ইউনিয়ন পর্যায়ে হাটবাজার এবং গ্রাম-গঞ্জে সকলের মাঝে নিরাপদ অভিাসনের তথ্য পৌছে দিতে কাজ করছে।

কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, গ্রাম অঞ্চল থেকে যত মানুষ বিদেশে কর্মসংস্থান লাভ করে তাদের অধিকাংশই সঠিক তথ্য জানে না। ফলে অন্যের দ্বারা প্রতারিত হবার ঝুঁকি থাকে। তিনি অভিবাসী কর্মী এবং তাদের পরিবারের অধিকার সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতকরণে সরকারের নানামূখী উদ্যাগের কথা বলেন। তিনি বিদেশ যাওয়ার পূর্বে সবার প্রশিক্ষণ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন।

এমআরসি কাউন্সেলর গোলাম মোস্তফা নিরাপদ অভিবাসনে অভিবাসী তথ্য কেন্দ্র কিভাবে মানুষকে সহযোগিতা করছে তার বিবরণ দেন। এছাড়াও তিনি মানবপাচারের ঝুঁকি মোকাবেলায় সবাইকে সচেতন হবার আহবান জানান। জনশক্তি জরিপ অফিসার তাজুল ইসলাম কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি) পরিচালিত অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ (এমআরসি) এ আয়োজনে সহযোগিতা প্রদান করে।
বাজার কমিটির সভাপতিসহ অনেকে এর ধরনের আয়োজনকে স্বাগত জানান। প্রত্যেকটি à¦