,

কাতারস্থ চট্টগ্রাম সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আজকের কুমিল্লা ডট কম :
April 16, 2022
news-image

 

ইউসুফ পাটোয়ারী লিংকন:

কাতারে ১৪ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় এশিয়ানা রেস্টুরেন্টে চট্টগ্রাম সমিতি পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল করেছে।

সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জাহেদের পরিচালনা ও মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন কাতার ইউনিভার্সিটির প্রফেসর ড. আনোয়ার হোসেন।

ইফতার ও দোয়া মাওহফিলের আহবায়ক ছিলেন মোঃ হারুন।

বিশেষ অতিথি ছিলে প্রধান উপদেষ্টা অধ্যাপক তপন মহাজন, উপদেষ্টা হাজী হাসান মাবুদ, মোঃ শাহজাহান, সাইদুল ইসলাম, তৈয়ুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম নাছির উদ্দিন চৌধুরী, ইসমাইল মনছুর, ফজলুল কাদের, মহিউদ্দিন কাজলসহ চট্টগ্রাম সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইফতারের পুর্বে দেশ জাতি ও মুসলিম উম্মার উত্তর উত্তর উন্নতি কামনা করে বিশেয দোয়া করা হয়।