All posts by jitu

ফ্রেন্ডস অফ কুমিল্লা-২০০১ ব্যাচের উদ্যোগে ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

ফ্রেন্ডস অফ কুমিল্লা-২০০১ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মূলত আয়োজনটি ইফতার মাহফিলের হলেও তা পরে মিলনমেলায় পরিণত হয়। কেক কেটে বন্ধুদের মিলনমেলাটি স্মরণীয় করে রাখা হয়। এছাড়া ফটোসেশন তো পুরো আয়োজনজুড়ে ছিল।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের ভিক্টোরিয়া কলেজ রোডের গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

ফ্রেন্ডস অফ কুমিল্লা-২০০১ ব্যাচের প্রায় শতাধিক বন্ধু এ ইফতার পার্টিতে অংশগ্রহণ করে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আহমেদ ইমন, ইবনে সিনা, ডা. জিহাদুল ইসলাম রিয়াজ, আব্দুল আজিজ সিহানুক, আকাশ ওয়াহিদ, জি এম সামদানি সুমন, বি এম ফয়সল শিমুল, আসাদুজ্জামান রাজীব,  সামাদ সুজন,  জহির, শাখাওয়াত হোসেন, সুরভী, ফখরুল ইসলাম সাগর, সুলতানা মাহমুদা রশীদ তানিয়া  প্রমুখ।
 

ফ্রেন্ডস অব কুমিল্লা ২০০১ ব্যাচের এডমিন প্যানেল  আহমেদ ইমন জানান, ইফতার ও দু’আ মাহফিল অত্যন্ত সুন্দর ভাবে সফল হয়েছে,  সবার প্রতি ভালোবাসা রইলো।

নগরীর ১৭নং ওয়ার্ডে গোবিন্দপুকুর পাড় সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ১৭ নং ওয়ার্ডের গোবিন্দপুকুর পাড় সমাজ ও তেলিকোনা আল আমিন জামে মসজিদ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

(১৫ এপ্রিল) শুক্রবার বাদ আছর অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী (চার বারের) নির্বাচিত প্রয়াত ইদ্রিস কমিশনারের ছেলে হানিফ মাহমুদ।

তিনি বলেন, ১৭ নং ওয়ার্ডবাসীর সেবাই নিজেকে বিলিয়ে দিবো, আমার বাবার মতোই প্রতিটি মানুষের সেবা দিতে প্রস্তুত আমি। আমার সকল উপার্জিত বেতন ভাতা এই ওয়ার্ডের জন্য উৎসর্গ করে দিবো। সবার কাছে দোয়া চাই সবাই যেন আমাকে মহামূল্যবান ভোট ভিক্ষা দিয়ে অত্র ওয়ার্ডের সেবা করার সুযোগ দান করেন। মহান আল্লাহর নিকট প্রার্থনা এই যে আমার ১৭নং ওয়ার্ড বাসীর প্রতিটি মানুষ যেন সুস্থ থাকে এবং শান্তিতে বসবাস করতে পারে। পরিচ্ছন্ন সমাজ গড়াই আমার মূল লক্ষ্য।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দ পুকুর পাড় সমাজের সর্দার ও আল আমিন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাজেদুল হক।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল কাশেম।এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগ ১৭নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন খোকন, ওবায়দুল হক বাদল,জসীম মিয়া, মুজিবুর রহমান, হীরা, জুয়েল হুদা,খোকন মিয়া,আবাদ মিয়া,মাসুক মিয়াসহ সমাজের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ ও গণীজন।

আতিকুর রহমান মামুনের উপস্থাপনায় তেলিকোনা আল আমিন জামে মসজিদের খতীব মাওলানা নজরুল ইসলামের মোনাজাতের মাধ্যমে ইফতার শুরু হয়।

এদিকে শুক্রবার বাদ জুমা বখশীয়া দরবার শরীফ জিয়ারত করার পর স্থানীয় লোকজন নিয়ে পুরো ১৭নং ওয়ার্ডে গণসংযোগ প্রার্থীতা প্রচার প্রচারণা করেন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হানিফ মাহমুদ এসময় পুরো ওয়ার্ড থেকে  বিভিন্ন স্তরের জনগণ গণসংযোগে অংশ নেয়।

বুড়িচংয়ে এতিমখানার শিশুদের সাথে ইফতার করলেন সালাম বেগ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার ভবানীপুর দারুল উলূম ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় কোমলমতি শিশু,  এলাকাবাসীর সাথে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন  কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য মো: আব্দুস সালাম বেগ।

শুক্রবার তিনি এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সোনারতরী রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ, ইফতারের আয়োজন

স্টাফ রিপোর্টার:

আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমযান উপলক্ষে সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ  পরিবারের উদ্যোগে উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী ও পরিচালক সদস্যদের সহযোগিতায় ২০২২ এর ১ম বারের মত কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার এট নূরে মদিনা তাহফিজুল কুরআন মাদ্রাসা’য় ছাত্রদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ, ইফতার ও দোয়ার আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবক ফাইজুল আলম মজুমদার রনি । আরো উপস্থিত ছিলেন সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ এর পরিচালক সদস্য শাহরিয়ার, হাসান রেজা, সদস্য ফরহাদ হোসেন।

আমাদের কার্যক্রম এই মাসে বিভিন্ন জেলায় অবহ্যত থাকবে।

বুড়িচংয়ে সংবাদকর্মীকে গুলি করে হত্যার ঘটনায় ২ আসামিসহ গ্রেপ্তার ৪

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বুড়িচংয়ে সংবাদকর্মী মহিউদ্দিনকে গুলি করে হত্যার ঘটনায় এজাহারনামীয় দুজনসহ চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

এজাহারনামীয় গ্রেপ্তার দুজন হলেন ফরহাদ মৃধা (৩৮) ও মো. পলাশ মিয়া (৩৪)। আর বাকি দুজন অজ্ঞাতনামা আসামি।

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন এজাহারনামীয় ও দুজন অজ্ঞাতনামা আসামি। প্রধান আসামি রাজুকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তার আসামিদের বিষয়ে আজ দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, এর আগে মাদক কারবারির গুলিতে মহিউদ্দিন সরকার নিহত হন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদের শঙ্কুচাইল ভারতীয় সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় কোনো রকমে প্রাণে বেঁচে ফেরেন মহিউদ্দিনের বন্ধু পলাশ।

ঘটনার প্রত্যক্ষদর্শী পলাশ জানিয়েছিলেন, রাত সাড়ে ৯টায় রাজু বাহিনী অস্ত্র নিয়ে এসে সাংবাদিক কই বলে চিৎকার করে। এ সময় মহিউদ্দিনকে তুলে নিয়ে গুলি করে তারা। তখন আমি পালিয়ে যাই। পরবর্তীতে কয়েকটি গুলির শব্দ শুনতে পাই। পরে শুনি মহিউদ্দিনকে মেরে ফেলেছে তারা।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে নিহত মহিউদ্দিন সরকার নাঈমের মা নাজমা আক্তার বাদী হয়ে মাদক ব্যবসায়ী রাজুকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়।

রাজু কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মহিউদ্দিন একসময় সাংবাদিকতায় সক্রিয় ছিলেন। আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি ও স্থানীয় একটি দৈনিক পত্রিকায় কাজ করতেন। হঠাৎ সাংবাদিকতা ছেড়ে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ শুরু করেন। তিনি বিভিন্ন সময় ভারতীয় সীমান্তে মাদক চোরাচালান গোপন তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে দিতেন। এ নিয়ে বিরোধ সৃষ্টি হয় রাজুর সঙ্গে।

দর্পণের নির্বাহী পরিচালক মাহবুব মোর্শেদ আর নেই

স্টাফ রিপোর্টার:

বেসরকারি উন্নয়ন সংস্থা দর্পণের নির্বাহী পরিচালক মাহবুব মোর্শেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার (১৫ এপ্রিল) ভোর ৫ টায় ঢাকা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেন।

কুমিল্লা থেকে প্রকাশিত সাপ্তাহিক দর্পন পত্রিকার সম্পাদক ছিলেন। মাহবুব মোর্শেদ ছিলেন প্রাণ-প্রাচুর্যে ভরা একজন পরিশ্রমী সংগঠক। সুন্দর উন্নত সমাজের স্বপ্ন দেখতেন।

ভাসানচর থেকে পালাতে গিয়ে ৮ রোহিঙ্গা আটক

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালাতে গিয়ে ৮ রোহিঙ্গাকে স্থানীয় এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার বিকেল ৫টার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তাদের তাদের আটক করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের চরজব্বর থানায় নিয়ে আসা হয়।

আটকৃতদের মধ্যে ১ জন শিশু, ২ জন পুরুষ ও ৫ জন মহিলা রয়েছে।

তারা হলেন, হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৮৬নং ক্লাস্টারের আবদুল হামিদের ছেলে আনোয়ার (১৮) একই ক্লাস্টারের মৃত ইয়াছিনের ছেলে মো.হাসান (১৬), মো.ইয়াছিনের মেয়ে সামসুদা বেগম (১৭),) হাফেজ আহমদের স্ত্রী হাফিজা (১৭), মো.ওসমানের স্ত্রী দীল কায়েস (১৬), ১১ নং ক্লাস্টারের আবদুস ছালামের স্ত্রী রিজিয়া বেগম (২৪) একই ক্লাস্টারের আবদুস সালামের ছেলে মো.রফিক (৭), ৬৭নং ক্লাস্টারের আবদুর শুক্কর এর স্ত্রী রাজিদা (১৮)।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) কাজী মোহাম্মদ সুলতান আজহার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান,ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে নৌকাযোগে পালানোর সময় সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় স্থানীয় এলাকাবাসী ৮ রোহিঙ্গাকে আটক করেছেন। আটক রোহিঙ্গাদের থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুড়িচংয়ে মানবতার ফেরীওয়ালা-বন্ধু ফোরামের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:

বাংলা বছরের শুরুর দিন পহেলা বৈশাখের দিনে, মানবতার ফেরীওয়ালা – বন্ধু ফোরাম ( ছিকুটিয়া, গোবিন্দপুর, ইসলামপুর, মজলিশপুর) এর উদ্যোগে এলাকার গরীব, অসহায়, নিঃস্ব ও এতিম পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে এই মানবিক কার্যক্রম বিতরণ করা হয়।

গতবারের ন্যায় এবারও বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে এলাকায় প্রায় ১০০ টি পরিবারের মাঝে এই রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এলাকার যুবকদের নিয়ে সংগঠিত এই মানবিক সংগঠন এর এই উদ্যোগে দেশ ও দেশের বাহিরের অনেকেই অনুদান দিয়ে সহযোগিতা করেছেন। এই সময় এই সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য  আবুল হোসেন, আক্তার, কাজী সাইফুল সহ , ডা: রফিক, মানিক, শরীফ,রাসেল, সাগর ও অন্যান্য আরো কয়েক জনের উপস্থিতিতে আজকের কর্মসূচি পালন করা হয়।

পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, এই মানবিক ফোরামের উদ্দেশ্য হল এলাকায় বঞ্চিত মানুষের পাশে থেকে সহযোগিতা করা, তাদের বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানো। তারা আরো বলেন ,দেশ ও দেশের বাহিরে থেকে এই কার্যক্রম পরিচালনার জন্য যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের কাছে কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন।পরিশেষে আরো বলেন এই কার্যক্রম যেন অব্যাহত থাকে এই জন্যে সবার কাছে দুআ চেয়েছেন ও তাদের এই কার্যক্রম যেন আল্লাহ পাক কবুল করুন, এই কামনাও করেছেন।

ইউনিটি অফ কুমিল্লা ,এসএসসি – ২০০১ গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল

 

স্টাফ রিপোর্টার:

ইউনিটি অফ কুমিল্লা এসএসসি – ২০০১ ব্যাচের উদ্যোগে কুমিল্লা নগরীর বন্ধুদের উদ্যোগে কান্দিরপাড়ে অবস্থিত সিলভার স্পুন রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টা থেকে শুরু হওয়া এই ইফতার মাহফিলে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার  বন্ধুরা এতে উপস্থিত হন।পবিত্র রমজানে উপলক্ষে ও বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখকে মাথায় রেখে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বিভিন্ন উপজেলার প্রায় ৭০ জন বন্ধুদের উপস্থিতিতে বিকেল থেকে পুরো হলরুম সমাগম ছিল।গল্প- আড্ডায় পুরো বিকেলটা একান্তই মুখরিত করে রেখেছিল গ্রুপের বন্ধুরা।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দিয়ে শুরু হয় প্রোগ্রামের আয়োজন।  কোরআন তিলাওয়াত করেন গ্রুপের বন্ধু মাওলানা সাইফুল ইসলাম তারেক। তারপর একে একে শুভেচ্ছা বক্তব্য রাখেন  কাউসার হায়দার, ডা: দেলোয়ার, খোকন নন্দী, ইয়াসমিন আক্তার, কাউন্সিলর পার্থী সফুরা সুলতানা এনি, আলমগীর হোসেন, মামুন আব্দুল্লাহ, শাহীন,এড. ইকবাল ও সবুজসহ গ্রুপের বিভিন্ন উপজেলা থেকে আগত বন্ধুরা। তারা সবাই গ্রুপ সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেন ও এই প্রোগ্রাম আয়োজনের জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানায় এবং ভবিষ্যতেও যেন এই প্রোগ্রামগুলো অব্যাহত থাকে সেই আশা ব্যক্ত করেন।