,

ফ্রেন্ডস অফ কুমিল্লা-২০০১ ব্যাচের উদ্যোগে ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
April 15, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

ফ্রেন্ডস অফ কুমিল্লা-২০০১ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মূলত আয়োজনটি ইফতার মাহফিলের হলেও তা পরে মিলনমেলায় পরিণত হয়। কেক কেটে বন্ধুদের মিলনমেলাটি স্মরণীয় করে রাখা হয়। এছাড়া ফটোসেশন তো পুরো আয়োজনজুড়ে ছিল।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের ভিক্টোরিয়া কলেজ রোডের গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

ফ্রেন্ডস অফ কুমিল্লা-২০০১ ব্যাচের প্রায় শতাধিক বন্ধু এ ইফতার পার্টিতে অংশগ্রহণ করে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আহমেদ ইমন, ইবনে সিনা, ডা. জিহাদুল ইসলাম রিয়াজ, আব্দুল আজিজ সিহানুক, আকাশ ওয়াহিদ, জি এম সামদানি সুমন, বি এম ফয়সল শিমুল, আসাদুজ্জামান রাজীব,  সামাদ সুজন,  জহির, শাখাওয়াত হোসেন, সুরভী, ফখরুল ইসলাম সাগর, সুলতানা মাহমুদা রশীদ তানিয়া  প্রমুখ।
 

ফ্রেন্ডস অব কুমিল্লা ২০০১ ব্যাচের এডমিন প্যানেল  আহমেদ ইমন জানান, ইফতার ও দু’আ মাহফিল অত্যন্ত সুন্দর ভাবে সফল হয়েছে,  সবার প্রতি ভালোবাসা রইলো।