All posts by jitu

তিতাসে শিশু হাফেজদের মাঝে ইফতার বিতরণ করলেন যুবলীগ নেতা সারওয়ার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাস উপজেলায়  কোরআনে হাফেজদের মাঝে ইফতার বিতরন করেছেন উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু।

মঙ্গলবার বিকেলে উপজেলার কলাকান্দি উত্তর নুরানীয়া হাফেজিয় মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে এ ইফতার বিতরণ করা হয়।

লকডাউনে পার্টি করায় জরিমানা গুণতে হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে

আন্তর্জাতিক ডেস্কঃ

করোনাভাইরাস মহামারির মধ্যে লকডাউন চলাকালে পার্টি করায় জরিমানা গুণতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও চ্যান্সেলর রিশি সুনাক। এছাড়াও জরিমানা গুনতে হবে বরিসের স্ত্রী ক্যারি জনসনকে।

মঙ্গলবার (১২ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন, উপরোক্ত তিনজনের কাছে এরই মধ্যে জরিমানার নোটিশ পৌঁছে গেছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের বরাতে সিএনএন জানিয়েছে, গোটা যুক্তরাজ্যে কোভিড লকডাউন চলার সময় ডাউনিং স্ট্রিট ও হোয়াইট হলে বেআইনি পার্টি করা হয়েছে বলে যে খবর ছড়িয়েছিল গত বছর, তার তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে।

পুলিশ জানিয়েছে, ওই পার্টি ইস্যুতে অন্তত ৫০ জনকে জরিমানা করা হয়েছে। সেদিন বরিস জনসন ও রিশি সুনাক তাদেরই সরকারের তৈরি আইন লঙ্ঘন করে জনসমাগমে যোগ দিয়েছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

ব্রিটিশ সরকারের মুখপাত্র অবশ্য বলেছেন, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে কোন ঘটনায় জরিমানা করা হয়েছে তা নিশ্চিত নয়। তাদের কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য নেই বলে দাবি করেছেন তিনি।

লকডাউন বিধি ভেঙে পার্টি করায় জনসন ও সুনাকের পদত্যাগ দাবি করেছেন লেবার পার্টির নেতা স্যার কেয়ার স্টারমার এবং স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন।

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নাঙ্গলকোটে রেল ক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম-সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সুমাইয়া আক্তার (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ৯টার দিকে নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া উপজেলার ঢালুয়া ইউনিয়নের ছোট বেরলা গ্রামের সৌদি আরব প্রবাসী জসিম উদ্দিনের মেয়ে। সে ঢালুয়া ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুমাইয়া তার ছোট দুই বোনকে নিয়ে বাড়ি থেকে হাসানপুর রেলস্টেশন এলাকায় অবৈধ রেল ক্রসিং দিয়ে ঢালুয়া ফাজিল মাদ্রাসায় যাচ্ছিলেন। এসময় তার ছোট দুই বোন রেল ক্রসিং পার হলেও সুমাইয়া রেল ক্রসিং পার হওয়ার সময় চট্রগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে লাকসাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিনকে একাধিকবার কল দিলেও মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বেগমগঞ্জে বাড়তি দামে তেল বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে অতিরিক্ত দামে ভোজ্যতেল করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখা।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে চৌমুহনীর দক্ষিণ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারি পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় ‘মেসার্স জয় রাম ভান্ডার নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

ভোক্তা অধিকার অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে ভোজ্যতেল বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। রমজানে বাজার তদারকি, নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

নোয়াখালীর আবাসিক হোটেল থেকে কুমিল্লার নারীসহ আটক ৪

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল বাজারের একটি আবাসিক হোটেল থেকে ১ নারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর ১টায় উপজেলা শহরের আজিজ সুপার মার্কেটের ৪র্থ তলায় আবাসিক হোটেল ফারহানা থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড সুন্দরপুর কারিগর বাড়ির লাতু মিয়ার ছেলে শামসুল আলম (৫৫) পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম টগবা (হেন্জু পাটোয়ারি বাড়ি) হাসমত উল্লাহর ছেলে মোহাম্মদ জসিম (৩৫) নোয়াখলা পলোয়ান বাড়ির মৃত মনসুর আহমদ ছেলে আব্দুর রহিম (৪৩) এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোচাগড়া ভবানীপুর মোল্লাবাড়ির মফিজ মিয়ার স্ত্রী শাহিনুর বেগম (৩৫)।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, অসামাজিক কার্যক্রম বন্ধে হোটেল ও বোডিং গুলোতে অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

ভারত থেকে ফেনসিডিল আমদানি করে সরকারের রাজস্ব বাড়াতে চান আ.লীগ নেতা

 

ডেস্ক রিপোর্ট:

ভারতে মাত্র ৩৫ টাকায় ফেনসিডিল কেনা যায়। সেই বোতল ৭০ ট্যাক্স নিয়ে ১০০ টাকায় বিক্রি করলেও ব্যবসা হবে, রাজস্ব বাড়বে সরকারের। তাই ফেনসিডিল আমদানি করে রাজস্ব বাড়াতে বঙ্গবন্ধু কন্যার দৃষ্টি আকর্ষণ করে ভাইরাল হয়েছেন আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম প্রধান।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের আদিতমারী থানা আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে পুলিশ সুপারের উপস্থিতিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি নিজেও এক বোতল ফেনসিডিল খেয়েছেন উল্লেখ করে ওপেন হাউস ডে অনুষ্ঠানে ওই আওয়ামী লীগ নেতা বলেন, ফেনসিডিল খেলে ঘুম ছাড়া আর কিছুই হয় না।

জেলা পুলিশ সুপারের সামনে ফেনসিডিল খাওয়ার অভিজ্ঞতা বর্ননা করার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বেশ সমালোচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম প্রধান।

আজিজুল ইসলাম প্রধান লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সদস্য এবং আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক ও সরপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

ছড়িয়ে পড়া ভিডিওতে আজিজুল ইসলামকে বলতে দেখা যায়, ‘সত্য বলব, তাতে জেল-ফাঁসি যা হয় হোক। ভারতে ফেনসিডিল মাত্র ৩৫ টাকা। এ ফেনসিডিলের জন্য দৈনিক হাজার হাজার কোটি টাকা ভারতে পাচার হচ্ছে। আমার তিন ছেলে মাস্টার্স পাস করেছে। তাদেরকে নিষেধ করলেও শোনে না। গোপন জিনিসের প্রতি আরও বেশি আগ্রহী হয়ে তারা ফেনসিডিল খাচ্ছে। ভারতে গিয়ে আমি নিজেও এক বোতল ফেনসিডিল খেয়েছি, ঘুম ছাড়া কিছু হয় না। এ ছাড়া ভারতে চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, দেশের তুস্কা সিরাপের মতোই ফেনসিডিল। যা খেলে ঘুম ছাড়া আর কিছু হয় না।’

বিডিওতে তিনি আরও বলেন, বিষয়টা বঙ্গবন্ধু কন্যার নজরে আনা যায় কি না? ভারত থেকে ৩৫ টাকায় ফেনসিডিল কিনে ৭০ টাকা ট্যাক্স নিয়ে ১০০ টাকায় বিক্রি করলেও ব্যবসা হবে, রাজস্ব বাড়বে সরকারের। তাই বিষয়টি নিয়ে উচ্চ মহলে আলোচনা করা দরকার বলে দাবি করেন আওয়ামী লীগের এই নেতা।

তার এমন বক্তব্য পুরো অনুষ্ঠানে সবাই অট্ট হাসিতে ফেটে পড়েন। এ সময় কৌশলে তার বক্তব্য থামিয়ে দেন অনুষ্ঠানের সভাপতি আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম। এমন বক্তব্যে হতভম্ব হয়ে পড়েন খোদ প্রধান অতিথি পুলিশ সুপার আবিদা সুলতানা।

আমদানি নিষিদ্ধ এবং যুব সমাজ ধ্বংসকারী ফেনসিডিল আমদানিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা আওয়ামী লীগ নেতার এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যে ফেনসিডিল তথা মাদক নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী বারবার প্রশাসনকে কঠোর হতে নির্দেশনা দিচ্ছেন। সেই সরকারের তৃনমূলের এক নেতা ফেনসিডিল আমাদানিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রশাসনের সামনে ফেনসিডিল খাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

এ বিষয়ে জানতে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক ও সরপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রধান মুঠোফোনে বিষয়টি অস্বীকার করে বলেন, আমি কথাগুলো ওইভাবে বলিনি। দেশ হাজার হাজার-কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। তাই বিষয়টি গুরুত্বসহকারে দেখতে বলেছি।

‘এ বিষয় জানতে সারপুকুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হুমায়ন কবির বলেন, বর্তমান চেয়ারম্যানকে আমন্ত্রণ না জানিয়ে সাবেক চেয়ারম্যানকে আমন্ত্রণ করেছেন আদিতমারি থানার ওসি। কেননা সাবেক চেয়ারম্যানের সঙ্গে সুসম্পর্ক তার। ওই থানার কাউসার নামে একজন এসআই আছে, তিনিও ঘুষখোর। গরিব মানুষকে জিম্মি করে হয়রানি করছে। এসবের প্রতিবাদ করায় ওসির সঙ্গে আমার সম্পর্ক খারাপ। আমাকে আমন্ত্রণ জানায়নি।’

তিনি আরও বলেন, ‘সাবেক চেয়ারম্যান এ রকম একটি বক্তব্য রাখবেন সেটি কোনোভাবেই কাম্য নয়। প্রধানমন্ত্রীসহ তার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।’

সূত্র: ঢাকা পোস্ট।

বুড়িচংয়ে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগে দের লক্ষ টাকা জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে ফসলী জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগে ড্রেজার মালিককে নগদ এক লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার ময়নামতি ইউনিয়নের ভাদুয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও ২টি ড্রেজার মেশিন ও যন্ত্রাংশসহ হাজার মিটার পাইপ জব্দ করা হয়।

এসময় নির্বাহী কর্মকর্তা সহকারী (ভূমি) কমিশন ছামিউল ইসলামের নেতৃত্বে ভূমি কর্মকর্তা ও থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

কুবি শিক্ষার্থীরা পাবেন মেধাবৃত্তি

 

কুবি প্রতিনিধিঃ

মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের ৮ হাজার ৫০০ টাকা হারে এককালীন আর্থিক সহায়তা প্রদান করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রসাশন।

সোমবার (১১ এপ্রিল) ডেপুটি রেজিস্ট্রার দলিলুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্তি অনুযায়ী, স্নাতক (সম্মান) শ্রেণির ফলাফলের ভিত্তিতে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে প্রতিটি বিভাগ হতে ১ জন করে ১৯ টি বিভাগ হতে মোট ১৯ জন এবং ১ম বর্ষ হতে ৪র্থ বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে প্রতিটি বিভাগ থেকে ২ জন করে মোট ৩৮ জন অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে বিভাগের চেয়ারম্যান, ছাত্র উপদেষ্টা ও একজন শিক্ষককে নিয়ে প্রতিটি বিভাগের কমিটি গঠন করে আগামী ২০ এপ্রিলের মধ্যে শিক্ষার্থীদের নাম রেজিস্ট্রার দপ্তরে প্রেরণের জন্য বলা হয়েছে।

শিগগিরই আবার চালু হচ্ছে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন

 

ডেস্ক রিপোর্টঃ

মহামারি করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর শিগগিরই আবার চালু হচ্ছে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন যোগাযোগ।

সোমবার (১১ এপ্রিল) পুনরায় ট্রেন যোগাযোগ চালুর অনুমতি দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রস্তুতি শেষ হলে এক সপ্তাহের মধ্যে পুনরায় এ রুটে যাত্রীবাহী ট্রেন চলবে।

দুই দেশের মধ্যে ট্রেন যোগাযোগ চালুর আগে চিৎপুর, গেদে ও হরিদাশপুরসহ ট্রানজিট পয়েন্টগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নিতে হবে। এছাড়া প্রয়োজনীয় অন্য প্রস্তুতি নেওয়া শেষে জনসাধারণের জন্য রুটটি চালু করা হবে।

সিনিয়র এক কর্মকর্তা বলেন, করোনার কারণে দুই দেশের মধ্যে ট্রেন যোগাযোগ বন্ধ হওয়ার পর দীর্ঘদিন ধরে পুনরায় রুটটি চালু করার দাবি জানিয়ে আসছিল যাত্রীরা।

তিনি বলেন, বাংলাদেশ তাদের স্বাধীনতা দিবস থেকে রুটটি পুনরায় চালু করতে চেয়েছিল। কিন্তু প্রস্তুতি না থাকায় তা সম্ভব হয়নি। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে সপ্তাহখানেকের মধ্যে রুটটি চালু করা সম্ভব হবে।

এজন্য ব্যুরো অব ইমিগ্রেশন, ভারতীয় রেলওয়ে, স্বাস্থ্য বিভাগ ও নিরাপত্তা সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

কুমিল্লার চান্দিনায় ভোক্তা অ‌ধিদপ্ত‌রের অ‌ভিযানে ৪ প্রতিষ্ঠান‌কে ১২ হাজার টাকা জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ১২ হাজার টকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর।

মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা সা‌ড়ে ১০টা থে‌কে দুপুর দেড়টা পর্যন্ত চা‌ন্দিনা উপ‌জেলার পৌর বাজার এবং আ‌লেখারচর এলাকায় বি‌শেষ তদার‌কি কার্যক্রম প‌রিচালনা করা হয়ে‌ছে।

এসময় অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে খাবার প্রস্তুত ও সংরক্ষ‌ণের অ‌ভি‌যো‌গে মেসার্স গাউ‌ছিয়া হো‌টেল‌কে ৩ হাজার টাকা, অন‌্যায‌্য দা‌মে তরমুজ বি‌ক্রি করায় র‌মিজ মিয়ার ফ‌লের দোকান‌কে ১ হাজার টাকা, বিক্রয় নি‌ষিদ্ধ ফি‌জি‌শিয়ান স‌্যাম্পল বি‌ক্রি করায় মাস্টার মে‌ডি‌কেল হল‌কে ৫ হাজার টাকা এবং ভোক্তা‌কে প্রতিশ্রুত মি‌ষ্টি সরবরাহ না করায় ম‌দিনা ফুড ও বেকা‌রি‌কে ৩ হাজার টাকাসহ মোট ৪ প্রতিষ্ঠান‌কে ১২ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

এছাড়াও আদর্শ সদর উপ‌জেলার আ‌লেখারচর বিশ্ব‌রোড এলাকায় বে‌শি দা‌মে রড ও সি‌মেন্ট বি‌ক্রি হ‌চ্ছে কিনা তদার‌কি করা হয়।

অ‌ভিযা‌নে ব‌্যবসায়ী‌দের পাকা ক্রয় র‌সিদ সংরক্ষণ, দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা প্রদর্শন, ওজ‌নে কারচূ‌পি না করা এবং অযা‌চিতভা‌বে পণ্যের দাম বা‌ড়ি‌য়ে বি‌ক্রি না কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়।

এসময় চা‌ন্দিনা উপজেলা প্রশাস‌নের সা‌র্বিক দিক নি‌র্দেশনায় জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলাম এ তদার‌কি কার্যক্রম প‌রিচালনা ক‌রেন। স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর নীলনাড়া ইয়াছ‌মিন এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।