All posts by jitu

এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা বারের নবনির্বাচিত সদস্যরা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা বারের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির নবনির্বাচিত সদস্যরা।

ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা বারের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ আহসান উল্লাহ খন্দকার ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের।

এসময় আরও উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সহ সভাপতি মোঃ আব্দুল মান্নান মজুমদার, মোঃ নুরু ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শিরাজি।

এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা বারের জেলা পিপি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম নারী ও শিশু স্পেশাল পিপি এডভোকেট আমজাদ হোসেন, সাবেক কুমিল্লা বারের সাধারণ সম্পাদক এড. সৈয়দ নুরুসহ আরো অনেকেই।

এসময় এমপি বাহার বলেন, আমাদের সামনে জাতীয় নির্বাচন হবে আগামী নির্বাচনেও বারের এ-ই জয় যদি আমরা ধরে রাখতে পারি তাহলে জাতীয় নির্বাচনেও এটার ফলাফল আমরা ভোগ করতে পারব।

তিনি আরও বলেন, একটা সময় এই বার স্বাধীনাতা বিরোধীদের কাছে ছিল এখন আমাদের স্বাধীনতা পক্ষের সন্তানদের হাতে চলে আসছে।

যখন আওয়ামীলীগ ক্ষমতায় ছিল তখন এ-ই প্যানেল আওয়ামীলীগের পক্ষে ছিল কিন্তু দল ক্ষমতায় আছে কিন্তু আমাদের প্যানেল পাশ করতে পারেনি। তবে এখন ভালো করেছে। কুমিল্লা বার নির্বাচনকে কেন্দ্র করে শত্রুতার পর্যায় চলে গিয়েছিল আমাদের এই জায়গাটা, সেখান থেকে জয়ের মাধ্যমে ফিরিয়ে আনার জন্য বারের নির্বাচনে বিজয়ী সকলকে ধন্যবাদ জানান এমপি বাহার।

৩ দিনে কুমিল্লার সড়কে ঝড়েছে ১৪ জনের প্রাণ

 

ডেস্ক রিপোর্টঃ

গত তিন দিনে কুমিল্লার বিভিন্ন সড়ক মহাসড়কে ঝড়েছে শিশু, শিক্ষার্থী, কিশোর, যুবকসহ ১৪ জনের প্রাণ।

সবশেষ শুক্রবার দুপুরে মৃত্যুর এই মিছিলে যোগ হয়েছে আরো ৩টি তাজা প্রাণ। প্রাইভেটকারের চাপায় শিশু ও কিশোরসহ নিহত হয়েছে দুজন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার সৈয়দপুর ঢাকলাপাড়া এলাকায় শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,  রবিউল হোসেন (১৬) ও মো. আনিস (৫)।

এতে একই এলাকার আরো ২ কিশোর গুরুতর আহত হয়। তারা হলেন,  হেলাল (১৫) ও কাইয়ুম (১৫)। দুজনই বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘কয়েকজন শিশু সেলুনে চুল কেটে বাড়ি ফেরার জন্য হেটে মহাসড়ক পারাপার হচ্ছিলো। সে সময় কুমিল্লামূখি একটি দ্রুত গতির প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই কিশোর, আনিস মারা যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে রবিউলের মৃত্য হয়।’

এছাড়াও গত ৯ মার্চ বুধবার দুপুরে একই উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর ফিলিং স্টেশনের সামনে মটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয় বাবুল (৫০) নামে এক ব্যক্তি। শুক্রবার সকালে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন ভারেল্লা দক্ষিণই উনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ওমর ফারুক। নিহত বাবুল মিয়া রামপুর গ্রামের বাসিন্দা এবং ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি।

ব্যালন ডি’অরের ভোটাধিকার হারিয়েছে বাংলাদেশিরা

 

স্পোর্টস ডেস্কঃ

গোটা বিশ্বে ১২ মাসই লেগে থাকে ফুটবল উন্মাদনা। বাংলাদেশের ফুটবল প্রেমীরাও কম নয়। আন্তর্জাতিক কিংবা ক্লাব ফুটবল সবখানেই চুলচেরা বিশ্লেষণে বাঙালীদের জুড়ি নেই। বছর শেষে আগ্রহের কেন্দ্রবিন্দু ‘ব্যালন ডি’অর’। যেখানে ভোট দিয়ে বর্ষসেরা ফুটবল নির্বাচনে অংশ নেয় বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকরাও। তবে ব্যালন ডি’অরের পরিবর্তিত নিয়মে বাংলাদেশ হারিয়েছে ভোটাধিকার!

বর্ষসেরা ফুটবলার নির্বাচনের প্রক্রিয়ায় চারটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। আর এই ৪ পরিবর্তনের একটির কারণেই মূলত ভোট দিতে পারবেন না বাংলাদেশের সাংবাদিকরা।

১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অরের প্রচলন করে ফরাসি ক্রীড়া সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। সেবার মাত্র ১৬ জন সাংবাদিকের ভোটে নির্বাচিত হন ইংলিশ ফুটবলার স্ট্যানলি ম্যাথিউস।

ভোটারের সংখ্যা বেড়ে ২০২১ সালে ১৭০ এ উঠে এসেছে। বিচারকের সংখ্যা বাড়লেই কি সেরা নির্বাচনের বিচার ভালো হবে? নাকি ‘নানা মুনির নানা মত’-এ বিচারকার্য ঠিকঠাক সিদ্ধি হয় না! এত বেশি বিচারকের ফলে যে ছোট দেশগুলোর (যেসব দেশের ফুটবল সংস্কৃতি ততোটাও উন্ন নয়) সাংবাদিকেরা এখানে অংশ নিচ্ছেন, তাদের সঠিক জ্ঞান বা অভিজ্ঞতার অভাব ভোটে বিরূপ প্রভাব ফেলছে- এমন একটা ভাবনা ছিলই। আর এই কারণেই এবার বিশ্ব ফুটবলে নিজ দেশের অবস্থান অনুযায়ী ব্যালন ডি’অরে ভোট দেয়ার যোগ্যতা পাবে সাংবাদিকেরা।

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের ( মেয়েদের ক্ষেত্রে শীর্ষ ৫০ দেশ) সাংবাদিক ভোট দিতে পারবেন বর্ষসেরা ফুটবলার নির্বাচনে। এর ফলে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ এর বাইরে থাকা দেশগুলোর সাংবাদিকেরা সুযোগ পাবে না ভোট দেয়ার। অর্থাৎ, বাংলাদেশ, ভারতসহ উপমহাদেশের কোনো দেশই ভোট দিতে পারবে না। এমনকি নিউজিল্যান্ডের মতো বিশ্বকাপ খেলা দেশের সাংবাদিকও বর্তমান র‌্যাঙ্কিংয়ের হিসাবে ভোট দেয়ার সুযোগ পাবেন না। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮৬তম স্থান থেকে সেরা ১০০তে আসতে পারলে বাংলাদেশের সাংবাদিকদের সুযোগ মিলবে ভোট দেয়ার!
ভোটারদের সীমাবদ্ধতা টানা বাদে আরো তিনটি নিয়ম পরিবর্তন করেছে ব্যালন ডি’অরের নিয়ন্তা ‘ফ্রান্স ফুটবল’। ব্যালন ডি’অরের শুরুর দিকে এক পঞ্জিকাবর্ষের সেরা খেলোয়াড় খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়া হয়। এ পর্যন্ত সে নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি। জানুয়ারি থেকে ডিনেম্বর পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করা হতো। এর ফলে ইউরোপিয়ান ফুটবলের দুটি মৌসুমের অর্ধেক বিবেচনায় আসতো। প্রথম মৌসুমের জানুয়ারি থেকে জুলাই ও দ্বিতীয় মৌসুমের আগস্ট থেকে ডিসেম্বরের পারফরম্যান্স বিবেচনা করা হতো।

কিন্তু বর্তমান ফুটবলের বাস্তবতায় এবং অধিকাংশ বড় প্রতিযোগিতা আগস্টে শুরু হওয়ায় এবার থেকে বছর নয়; এক মৌসুমের পারফরম্যান্সই শুধু বিবেচ্য হবে।

ব্যালন ডি’অরের প্রাথমিক তালিকায় জায়গা পান পুরুষ ৩০, মেয়ে ২০, গোলকিপার ও তরুণ ফুটবলার ১০ জন করে। তালিকায় সুযোগ পাওয়া খেলোয়াড়রা যেনো তর্কাতীত, ন্যায্য ও প্রাসঙ্গিক মনে হয় সেটা নিশ্চিত করতে চাইছে ফ্রান্স ফুটবল। এতদিন এই পত্রিকার লেখকেরাই তালিকা দিতেন। এবার ফ্রান্স ফুটবল ও লে’কিপের সঙ্গে তালিকা প্রস্তুত করায় থাকবেন ব্যালন ডি’অরের দূত হিসেবে কাজ করা দিদিয়ের দ্রগবা। এছাড়া গত কয়েক বছরে ভোটে ভালো বিবেচনাশক্তি দেখানোয় ছেলেদের ক্ষেত্রে ভিয়েতনামের সাংবাদিক থ্রুং আন এনগোচের কাছ থেকে ৩০ জনের নাম এবং মেয়েদের ফুটবলে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা হ্লাভাচকোভার কাছ থেকে ২০ জনের নাম চাওয়া হবে। সবার কাছ থেকে পাওয়া নাম থেকে চূড়ান্ত তালিকা দেয়া হবে।

ব্যক্তিগত অর্জনের বিবেচনায় ব্যালন ডি’অর দেয়া হয় একজন খেলোয়াড়কে। তাই এখানে ফুটবলারের ব্যক্তিগত অর্জন প্রথমে বিবেচ্য হবে। দ্বিতীয়ত ফুটবল দলীয় অর্জনেরও খেলা বলে দলগত সাফল্য বিবেচিত হবে। তৃতীয় ধাপে একজন খেলোয়াড়ের মান দেখা হবে, তার খেলোয়াড়ি চেতনা দেখা হবে। চতুর্থ ধাপে একজন খেলোয়াড়ের অতীত অর্জন দেখা হলেও নতুন নিয়মে এক মৌসুমের পারফরম্যান্সই বিবেচনায় আসবে।

ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত পাকিস্তানি মর্টার শেল উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

পূর্বাঞ্চল মুক্তিযুদ্ধের প্রবেশদ্বার খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত একটি পাকিস্তানি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে পৌরশহরের তারাগন গ্রামের মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সৈয়দ জামশেদ শাহ’র বাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।

গ্রামপুলিশের পাহারায় মর্টার শেলটি জনমানবশূন্য নিরাপদ স্থানে রাখা হয়েছে বলে আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পৌরশহরের তারাগন গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সৈয়দ জামশেদ শাহ্ গ্রামের একটি প্রজেক্ট থেকে মাটি কেটে তার বাড়িতে ফেলছিলেন। শুক্রবার বিকালে মাটির সঙ্গে মর্টার শেলটি দেখতে পান শ্রমিকরা। পরে তিনি আখাউড়া থানা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে উদ্ধার করে নিরাপদ স্থানে গ্রামপুলিশ পাহারায় মর্টার শেলটি রাখা হয়েছে। মর্টার শেলটি পুরনো এবং দীর্ঘদিন মাটির নিচে পরিত্যক্ত থাকায় জং ধরেছে।

ওসির ধারণা- এটি একাত্তরে মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত পাকিস্তানি মর্টার শেল। মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কলকাতার গেস্ট হাউজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রান গেল বাংলাদেশির

 

ডেস্ক রিপোর্টঃ

ভারতের কলকাতায় একটি গেস্ট হাউজে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।

শনিবার ভোরে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের ওই গেস্ট হাউসে আগুন লাগে।

এ সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দু’জন। খবর পেয়ে দমকল বাহিনীর ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

শর্টসার্কিট থেকে এই আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। খবর আনন্দবাজার পত্রিকার।

জানা গেছে, ফ্রি স্কুল স্টরিটের গেস্ট হাউসটিতে শনিবার ভোরে আগুন দেখা যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক।

বুড়িচংয়ে প্রাইভেটকার চাপায় দুই পথচারী নিহত

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রাইভেটকার চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে মহাসড়কের বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-জেলার বুড়িচংয়ের শাহ দৌলতপুর এলাকার কামাল হোসেনের ছেলে রবিউল (১৬) এবং একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে শিশু আনিস (৫)। ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে কুমিল্লার দিকে আসছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় ঘাতক প্রাইভেটকারটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানান ওসি।

এর আগে বুধবার (৯ মার্চ) কুমিল্লার সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রী নিহত হয়। উপজেলার বিজয়পুর রেলক্রসিং এলাকায় ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। তারা সবাই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। এ ঘটনার পরদিন দেবীদ্বারে বাসচাপায় দুই কলেজছাত্র নিহত হন। কলেজ থেকে ফেরার পথে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বেগমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই উপজেলার জাফরগঞ্জ এলাকার মীর গফুর কলেজের ছাত্র ছিলেন।

সরকার আন্তরিক বলেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আমদানি শুল্ক প্রত্যাহার করে দিচ্ছে-এলজিআরডি মন্ত্রী

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, আরো বাড়বে। সরকার আন্তরিক বলেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আমদানি শুল্ক প্রত্যাহার করে দিচ্ছে।

তিনি শুক্রবার সকালে কুমিল্লার সদর উপজেলার শেখ রাসেল ক্রীড়া পল্লীতে ইয়ুথ ক্যাডেট ফোরামের এক্স ক্যাডেট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি আরো বলেন, সারা পৃথিবীতেই দ্রব্য মূল্যের উর্দ্ধগতি। শুধু বাংলাদেশেই পণ্যের দাম বাড়েনি. ইউরোপসহ উন্নত বিশে^ও সকল দেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলামসহ অন্যান্যরা।

চৌদ্দগ্রামে মাটি খেকোদের হাত থেকে কানাইল নদী ও ফসলী জমি রক্ষার দাবিতে মানববন্ধন

 

রাসেল সোহেল:
মাটি খেকোদের হাত থেকে কানাইল নদীর মাটি ও পাড় রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের স্খানীয় ক্ষতিগ্রস্ত কৃষক ও লোকজন।

শুক্রবার (১১ মার্চ) সকালে চৌদ্দগ্রামের একতা ব্রিকস এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । এছাড়া পরিকল্পিতভাবে নলকূপ/ডিপ মেশিন বন্ধ রেখে ফসলী জমির মাটি উত্তোলনকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর অভিযোগ দায়ের করেছে এলাকাবাসি।

মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, এ উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের পূর্বপাড়ায় স্থাপিত ৩৫ বছরের পুরনো একটি গভীর নলকূপ দিয়ে প্রায় ৮ হাজার শতক জমিতে বোরো আবাদ হয়। কিন্তু কয়েকজন অংশীদার পরিকল্পিতভাবে ফসলী জমি থেকে বিভিন্ন ইটভাটায় মাটি বিক্রির স্বার্থে নলকূপটি চলমান মৌসুমে তালাবদ্ধ করে রাখে। ঘোলপাশা ইউনিয়নের বৃহত্তর ধনুসাড়া, গুজরা, হাজীগ্রাম এলাকার ফসলী জমিতে চাষাবাদ বন্ধ রেখে ধনুসাড়া পূর্বপাড়ার মৃত. আবদুল সোবানের পুত্র আবুল কালাম ও মৃত. জয়নাল আবেদীনের পুত্র আবুল খায়ের ফসলী জমি থেকে ভেকু দিয়ে দিনেরাতে মাটি উত্তোলন করে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে। মাটি উত্তোলনের ফলে অন্তত ১ হাজার শতকের উপরে ফসলী জমি এখন জলাশয়ে পরিণত হয়েছে। জমির মালিকদের টাকা লোভ দেখিয়ে আবার ভয়ভীতি প্রদর্শন করে মাটি বিক্রিতে বাধ্য করা হচ্ছে। এসব মাটি খেকোদের অত্যাচারে ধর্মপুর থেকে গুজরা পর্যন্ত কানাইল নদীর অন্তত ৭-৮টি পয়েন্টে নদীর পাড়সহ কেটে ফেলা হয়েচে। ফলে নদী আর ফসলী জমি এখন একাকার হয়ে গেছে। এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার (ভুমি) , উপজেলা কৃষি কর্মকর্তার নিকট ফসলী জমি রক্ষার দাবিতে আমরা এলাকাবাসি অভিযোগ দিয়েছি। মাটি খেকো খায়ের ইতোপূর্বে থানা পুলিশের কাছে মাটি উত্তোলন করবে না মর্মে মুছলেকা দিলেও মাটি কাটা অব্যাহত রেখেছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় কোব্বাত হোসেন, মাওলানা আলী আশরাফ, বাহার উদ্দিন বাহার, রুহুল আমিন, হাজী সিদ্দিক, আবুল হোসেন ডালিম, তিতু মিয়া, শাহ আলম, মোসকো আলী, মাইন উদ্দিন, জামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, কবির মিয়া, ইব্রাহিম ও আব্দুর রহিম প্রমুখ।

কুমিল্লা বার নির্বাচন: সভাপতি ও সম্পাদকসহ ১১ পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ বিজয়ী

এড.সুদীপ চন্দ্র রায়:

কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২২-২০২৩ ) সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ  (সাদা প্যানেল) ১১ টি পদে বিজয়ী হয়েছেন। অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদি আইনজীবী ঐক্য পরিষদ (নীল প্যানেল) বাকি ৪টি পদে বিজয়ী হয়েছেন।

সভাপতি পদে বিজয়ী হয়েছেন  সাদা প্যানেলের আহসান উল্লাহ  খন্দকার (৬২১ ভোট) ,  সহ সভাপতি পদে বিজয়ী হয়েছেন  সাদা প্যানেলের  মো: আব্দুল মান্নান মজুমদার (৫৬২ ভোট) ও  নুরুল ইসলাম (৬৫৩ ভোট)।

সাধারন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন  সাদা প্যানেলের  আবু তাহের ( ৫৩২ ভোট), সহ সাধারন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন  সাদা প্যানেলের  শাহজাহান সিরাজ (৫৮১ ভোট) , কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন  সাদা প্যানেলের  মো: আমির হোসেন খান (৬৩৬ ভোট), লাইব্রেরী সম্পাদক পদে নীল প্যানেলের লোকমান আহমেদ (৫৭৭ ভোট) , এনরোলমেন্ট সম্পাদক পদে নীল প্যানেলের আব্দুস সবুর ( ৬২৯ ভোট),  আই টি সম্পাদক পদে  সাদা প্যানেলের এএমএম মইন (৬৫১ ভোট),  রিক্রিয়েশন সম্পাদক পদে সাদা প্যানেলের শাহাবুদ্দিন (৭২৫ ভোট) এবং সদস্য পদে সাদা প্যানেলের আব্দুল হান্নান ( লিটন) (৬২৫ ভোট),  সাদা প্যানেলের মো: ওমর খালিদ ( ৬১৬ ভোট), সাদা প্যানেলের ফাহমিদা রহমান (সুপ্তি) (৫৮৭ ভোট), নীল প্যানেলের ফাহিমা আক্তার (৫৫৬ ভোট) ও নীল প্যানেলের মো: নুরুল ইসলাম (৫২০ ভোট) ।

১০ মার্চ সকাল থেকে বিকেল পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিল ১১৫৪ জন।

 

ভারপ্রাপ্ত কর্মকর্তার উদ্যোগে চৌদ্দগ্রাম থানা কম্পাউন্ডে দৃষ্টিনন্দন ফুলের বাগান

স্টাফ রিপোর্টার:

ফুলের সৌরভে সুরভিত হয়না কিংবা ফুলকে ভালোবাসেনা সমাজে এমন মানুষ পাওয়া দায়।  আর সেই ফুল কিংবা ফুলের বাগান যদি আপনার পাশের কোন থানার প্রবেশদ্বারে হয় তবে নিশ্চিত থানায় প্রবেশে আপনার ভয় অনেকটা কেটে যাবে। সেবাগ্রহণের শুরুতেই এমন ফুলের সৌরভে আপনার মন প্রফুল্ল হয়ে উঠবে। যার প্রভাবে থানায় সেবাগ্রহণে আপনার সাহস এবং মনোবলও বৃদ্ধি হবে।

সেবাগ্রহীতাদের মনকে প্রফুল্ল করতে কুমিল্লার চৌদ্দগ্রামে থানা কম্পাউন্ডের চতুর্দিকে বিভিন্ন প্রকারের ফুলের বাগান স্থাপন করে দৃষ্টিনন্দন এক পরিবেশ সৃষ্টি করেছে চৌদ্দগ্রাম থানা প্রশাসন। যা নজর কাড়ছে থানায় সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের। ঋতুরাজ বসন্তের শুরুতে প্রকৃতি যখন আপন সাজে সজ্জিত হয় তখন থানা কম্পাউন্ডের বাগানে উকি দেয় নয়নতারা, সিলরী, চাঁপা, হাসনাহেনা, গেদা, গোলাফ, পিতুনিয়া, গেইটফুল, সালভীয়া, জায়ানটাচসহ দেশি-বিদেশী বিভিন্ন জাতের এসব বাহারি ফুল। থানা চত্তরের সামনে এবং পিছনের ফুলের বাগানে সরেজমিনে গিয়ে দেখা মিলেছে নতুন নতুন বাহারী সৌন্দর্য্যরে এসব ফুল গাছের।

একসময় থানা কম্পাউন্ডের আশেপাশে ধুলাবালি, পিছনে ময়লা-আবর্জনা দেখা গেলেও সেসব স্থানে এখন শোভা পাচ্ছে মনমাতানো বাহারী রংয়ের, গন্ধের বিভিন্ন প্রজাতির ফুল গাছ। এসব ফুলগাছে শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের সুগà¦