Tag Archives: ৩ দিনে কুমিল্লার সড়কে ঝড়েছে ১৪ জনের প্রাণ

কুমিল্লাসহ দেশের ৪টি অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

কুমিল্লাসহ দেশের ৪টি অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

কুমিল্লাসহ দেশের ৪টি অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

ডেস্ক রিপোর্ট:

দেশের চারটি অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়ার আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

কুমিল্লা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এসব অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, রাতে প্রকাশিত সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

৩ দিনে কুমিল্লার সড়কে ঝড়েছে ১৪ জনের প্রাণ

 

ডেস্ক রিপোর্টঃ

গত তিন দিনে কুমিল্লার বিভিন্ন সড়ক মহাসড়কে ঝড়েছে শিশু, শিক্ষার্থী, কিশোর, যুবকসহ ১৪ জনের প্রাণ।

সবশেষ শুক্রবার দুপুরে মৃত্যুর এই মিছিলে যোগ হয়েছে আরো ৩টি তাজা প্রাণ। প্রাইভেটকারের চাপায় শিশু ও কিশোরসহ নিহত হয়েছে দুজন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার সৈয়দপুর ঢাকলাপাড়া এলাকায় শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,  রবিউল হোসেন (১৬) ও মো. আনিস (৫)।

এতে একই এলাকার আরো ২ কিশোর গুরুতর আহত হয়। তারা হলেন,  হেলাল (১৫) ও কাইয়ুম (১৫)। দুজনই বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘কয়েকজন শিশু সেলুনে চুল কেটে বাড়ি ফেরার জন্য হেটে মহাসড়ক পারাপার হচ্ছিলো। সে সময় কুমিল্লামূখি একটি দ্রুত গতির প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই কিশোর, আনিস মারা যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে রবিউলের মৃত্য হয়।’

এছাড়াও গত ৯ মার্চ বুধবার দুপুরে একই উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর ফিলিং স্টেশনের সামনে মটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয় বাবুল (৫০) নামে এক ব্যক্তি। শুক্রবার সকালে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন ভারেল্লা দক্ষিণই উনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ওমর ফারুক। নিহত বাবুল মিয়া রামপুর গ্রামের বাসিন্দা এবং ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি।