All posts by jitu

কুবির দেবিদ্বার ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে জিল্লুর-আল মামুন

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দেবিদ্বার ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৫ আগষ্ট) সদ্য বিদায়ী সভাপতি মোঃ শরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের মোঃ জিল্লুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আইসিটি বিভাগের আল মামুন।

কমিটির সহ-সভাপতি পদে ১১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৮ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৭ জন সহ মোট ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

নব-নির্বাচিত সভাপতি মোঃ জিল্লুর রহমান বলেন, দেবিদ্বার ছাত্রকল্যান পরিষদ একটি পরিবারের মতো। এখানে কোনো একক ব্যক্তির প্রচেষ্টাই যথেষ্ট নয়; বরং প্রতিটি সদস্যের নিষ্ঠা, চিন্তা, সহযোগিতা ও সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই সংগঠন এগিয়ে চলে। তাই আমি বিশ্বাস করি, সবার আন্তরিক অবদান, পরামর্শ ও কার্যকর ভূমিকার মাধ্যমে আমাদের এই প্রিয় সংগঠন ভবিষ্যতে আরও শক্তিশালী ও সমৃদ্ধ হয়ে উঠবে।

সদ্য-বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ খান বলেন, “মাটি ডেকে যায়, রক্তের টানে ছুটে আয়” এই স্লোগানকে ধারন করে গঠিত হয়েছে দেবিদ্বার ছাত্রকল্যাণ পরিষদ। ‎ এটি একটি আঞ্চলিক এবং অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা সবাই দলমত নির্বিশেষে একে অপরের পাশে দাড়াই। বিগত দিনগুলোতে আমরা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আগ্রহী করার জন্য দেবিদ্বার উপজেলায় বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রাম করেছি। আশা করছি দেবিদ্বার ছাত্রকল্যান পরিষদ তাদের স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে অন্যান্য আঞ্চলিক সংগঠনগুলোর মডেল হবে।

কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদ-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহ ফয়সাল কারীম:

আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার ঐতিহাসিক কুমিল্লা টাউন হল ময়দানে পবিত্র সীরাতুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে নগরীর কান্দিরপাড়স্থ ভিক্টোরিয়া কলেজ রোডের গোল্ডেন স্পুন কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মুফতি খলিলুর রহমান। যৌথভাবে সভা সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম শরাফতী ও মুফতি আবুল বাশার।

সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা সোলাইমান, মাওলানা নোমান আলমগীর, মাওলানা শফিউল্লাহ, মাওলানা মাহফুজর রহমান, মাওলানা মারুফ বিল্লাহ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম, মুফতি ইমাম হোসাইন, অর্থ সম্পাদক মুফতি নোমান আহমদ, মাওলানা মুনীর হোসাইন, মাওলানা মোস্তফা, মাওলানা শরফউদ্দীন, মুফতি হেলাল উদ্দিন রাহমানী, মুফতি আবু জাফর মো. সালেহ এবং শায়খ মামুন মোস্তফী।

বক্তারা বলেন, “বাংলার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্বে একদিন কালিমার পতাকা উড়বে। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর অটল থাকলেই দুনিয়া ও আখেরাতে শান্তি লাভ সম্ভব।”

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা হাসান ফাহাদ চৌধুরী, মাওলানা শাহ জালাল, মাওলানা জহির উদ্দীন, মাওলানা হানজালা, মাওলানা হাফেজ আবুল আলম, মুফতি কাজি আবু ইউসুফ ফারুকী, মাওলানা আলী আকবর, মাওলানা তাফাজ্জল হোসাইন, মুফতি কামরুল বিন শফিক, মুফতি জিয়া উদ্দীনসহ কুমিল্লা মহানগরী ও জেলার প্রায় তিন শতাধিক ইমাম ও খতিব।

মতবিনিময় সভায় ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সামাজিক দায়িত্ব ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। শেষে আসন্ন ২৬ সেপ্টেম্বরের সীরাতুন্নবী (সা.) মাহফিলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করে দেশ-জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

চৌদ্দগ্রামে কুড়িয়ে পাওয়া স্বর্ণের হার ফেরৎ দিয়ে সততার দৃষ্টান্ত দেখালেন ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে কুড়িয়ে পাওয়া আনুমানিক দুই লক্ষ টাকা মূল্যের স্বর্ণের হার প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে সততার অনন্য নজির স্থাপন করছেন এক ব্যবসায়ী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন চৌদ্দগ্রাম বাজারের মোবাইল দোকানের মালিক আবদুল্লাহ আল মাসুদ। তিনি গত ২৩শে আগষ্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে স্বর্ণের প্রকৃত মালিককে খুঁজে বের করে তার নিকট ২২ ক্যারেটের স্বর্ণের হারটি তুলে দেন।

জানা গেছে, গত ১১ আগস্ট নিজ দোকান মোবাইল পয়েন্টে একটি স্বর্ণের হার কুড়িয়ে পান দোকানের মালিক আবদুল্লাহ আল মাসুদ বাবলু। তখন পাশ্ববর্তী এক দোকানিকে সাথে নিয়ে স্বর্ণ দোকানে নিয়ে পরীক্ষা করিয়ে দেখেন সেটি ২২ ক্যারেটের আসল স্বর্ণের হার। যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা। তারপর কীভাবে সেটি প্রকৃত মালিকের হাতে তুলে দিবেন তা খুঁজে বের করতে স্থানীয় ফেসবুক ফেজ গুলোতে পোস্ট দেন।

এর ১২ দিন পর ২৩ আগস্ট স্বর্ণের হারটির প্রকৃত মালিক এসে হাজির হন। হারটির ক্রয় রশিদ, ডিজাইন, ওজনসহ যাবতীয় বর্ণনা হুবুহু মিল পাওয়ায় প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

মোবাইল দোকানের মালিক আবদুল্লাহ আল মাসুদ বলেন,’এটা অন্যের হক। অন্যের জিনিস খাওয়ার অধিকার কারো নাই। আল্লাহর ভয়েই স্বর্ণটি প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছি।’

চাঁদপুরে মসজিদ কমিটির সভাপতিকে মাদক মামলার আসামির হুমকি: থানায় জিডি

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের মঠখোলা এলাকার বাসিন্দা একাধিক মাদক মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. মাসুদুর রহমান (৪০) আবারও আলোচনায়।

এলাকাবাসীর অভিযোগ, মাসুদুর রহমানের মাদক ব্যবসার কারণে তারা দীর্ঘদিন ধরে রয়েছেন আতঙ্কে।

সম্প্রতি মাদক কারবারি মাসুদুর রহমানকে মাদক ব্যবসা বন্ধ করতে জানান একই এলাকার বাসিন্দা ও মঠখোলা শাহী জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ ফজলুল হক। পরে মাসুদুর রহমান দেশীয় অস্ত্রের মুখে সরাসরি প্রাণনাশের হুমকি দেন ফজলুল হককে। এমনকি মুঠোফোনে এবং মুখোমুখি হলে আক্রমণাত্মক আচরণ করেন ও প্রাণনাশের হুমকি দেন বলেও কল রেকর্ড‌ রয়েছে।

এলাকাবাসীর দাবি, মাসুদুর রহমানের নামে বাংলাদেশের বিভিন্ন জেলায় আট-দশটি মাদকের মামলা রয়েছে। বছরে অন্তত ছয় মাস জেলেই কাটাতে হয় তাঁকে। গত দুই মাস আগেও চাঁদপুরের শাহরাস্তি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে মাদক পরিবহনের সময় ধরা পড়লে পালিয়ে যায় সে। তার বিরুদ্ধে দেশের একাধিক থানায় মামলা রয়েছে, এর মধ্যে কুমিল্লা, ঢাকা ওয়ারি থানায় এবং চাঁদপুরের শাহরাস্তি মডেল থানাও মামলা রয়েছে বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসী জানান, মাসুদুর রহমান গভীর রাত পর্যন্ত মাদক কেনাবেচা চালিয়ে যান। এছাড়া, জবরদখল করে অন্যের জমিতে ঘর তুলে বসবাস করছেন। এমনকি যে জমির উপর তিনি বর্তমানে চলাফেরা করছেন সেটিও ফজলুল হক এর বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের জানালে তারা ফজলুল হক’কে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।

নিজের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে ফজলুল হক বাধ্য হয়ে চলতি বছরের গত ২১ জুলাই চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নম্বর-১৪২০। এলাকাবাসী আরো জানান, মাসুদুর রহমানের মাদক ব্যবসা ও তৎপরতার কারণে পুরো মঠখোলা এলাকা অস্থির হয়ে পড়েছে। তারা দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করছেন। এবং মাসুদুর রহমানের সাথে যারাই জড়িত রয়েছে এবং তাকে মাদক ব্যবসায়িক কাজে যারা সহযোগিতা করেন তাঁদেরকে‌ও আইনের আওতায় আনা হোক বলে দাবি করেন এলাকাবাসী।

তবে এবিষয়ে মাদক ব্যবসায়ী মাসুদুর রহমান আত্মগোপনে থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া এবিষয়ে বলেন, উল্লেখিত বিবাদীর বিরুদ্ধে আনীত অভিযোগের জিডি তদন্ত সাপেক্ষে বিজ্ঞ আদালতে রিপোর্ট দাখিল করা হইবে।

চান্দিনায় মাদক বিক্রিকালে নারীসহ আটক ৩

শরীফুল ইসলাম, চান্দিনা:

কুমিল্লার চান্দিনায় ইয়াবা বিক্রিকালে যৌথবাহিনীর অভিযানে নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) রাতে চান্দিনা বাস স্টেশন এলাকার টাওয়ার হাসপাতালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৮০পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ৩টি স্মার্ট ফোন, ১টি আইফোন ও মাদক বিক্রির প্রায় ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়।

এঘটনায় চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) সাজ্জাদ উল করিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

আটককৃতরা হলো- দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের মমতাজ উদ্দিন এর ছেলে নাঈম হোসেন (২১), একই ইউনিয়নের নবীয়াবাদ গ্রামের জাহাঙ্গীর আলম এর ছেলে সজিব উদ্দিন ভূইয়া (১৮) ও চান্দিনার মাইজখার ইউনিয়নের করতলা গ্রামের আলী মাহফুজ এর স্ত্রী মাহিনুর আক্তার (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়- মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ চান্দিনা ও দেবীদ্বার অংশে মাদক বিক্রি করে চলছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় সেনা বাহিনীর ৩ ইস্ট বেঙ্গল টহল কমান্ডার ক্যাপ্টেন ইসফাক ইবনে আলাউদ্দিন সহ থানা পুলিশ ও সেনা বাহিনীর একটি দল।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এ ঘটনায় মামলা হয়েছে। সোমবার তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: পীর সাহেব চরমোনাই

রাসেল আহমেদ, হোমনা:

ইসলামী আন্দোলন বাংলাদেশ”এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছে, বিগত দিনে যারা দেশ পরিচালনা করেছে তাদের শাসন দেখেছি, আমরা আমাদের সন্তানের লাশ দেখতে চাইনা। ইতোমধ্যে সামনে কি হবে তা আমরা অনুমান করতে পারছি। চাঁদার জন্য পাথর মেরে মানুষ হত্যা করে লাশের উপর নিত্য করতে দেখেছি। নির্বাচন কমিশনে গিয়ে মারামারি করতে দেখেছি। নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব বক্তব্য দিচ্ছেন। সুতরাং পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠুনির্বাচন সম্ভব নয়। দেশের মানুষকে ধোকা দিয়ে বোকা বানানো যাবে না।

সোমবার(২৫ আগস্ট) বিকালে কুমিল্লার হোমনায় দড়িচর মাঠে ইসলামি আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক বিশাল গণ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আয়োজক কমিটির সভাপতি মাওলানা তফাজ্জল হুসাইনের সভাপতিত্বে মুহাম্মদ ইউসুফের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র যুগ্ন মহাসচিব মাও. গাজী আতাউর রহমান, যুগ্ন মহাসচিব ইঞ্চিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাও আহমদ আবদুল কাইয়ুম, কুমিল্লা পশ্চিম জেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম, কুমিল্লা পশ্চিম জেলা বাংলাদেশ মুজাহিদ কমিটির ছদর মাও বশির আহমদ।

জামায়াতে ইসলামী মনোনীত কুৃমিল্লা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী নাজিম উদ্দিন মোল্লা, হোমনা উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা সাইদুল হক, হেফাজতে ইসলামের হোমনা উপজেলার শাখার সেক্রেটারী হাফেজ মাওলানা মো ইব্রাহিম ও পৌর শাখার সভাপতি রহমত উল্লাস আশেকী, ঘাগুটিয়া ইউনিয়ন উপদেষ্টা মাওলানা আহমদ উল্লাহ,ঘাগুটিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা শাহ আলম তিতাস উপজেলা জাতীয় নাগরিক পাটির সভাপতি সাইদ আহমেদ সরকার প্রমুখ।

পরে কুমিল্লা-১,২ আসনের দলেরর মনোনীত প্রার্থীকে পরিচয় করিয়েদেন। তা হলেন ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ও মুফতি তাইজুল ইসলাম।

অবৈধ অনুপ্রবেশে আটক ৫ বাংলাদেশিকে কুমিল্লা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর

রকিবুল ইসলাম (ম্যাক):

বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার (২৫ আগস্ট) বিকেল ৪টা ৪০ মিনিটে কুমিল্লার সীমান্ত মেইন পিলার-২১২৫ এর কাছে গীলাবাড়ী এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে বিজিবির নিকট হস্তান্তর করা হয়।

হস্তান্তরকৃতরা হলেন- নওগাঁর পত্নীতলার মো. রাফি (২৫), চাঁদপুরের শাহরাস্তির মো. আবুল বাশার (৫৫), ফেনীর পরশুরামের এমদাদ হোসেন (২৭) ও সাইদুজ্জামান ভূঁঞা (২৯) এবং ছাগলনাইয়ার মো. গিয়াস উদ্দিন (৪০)।

বিজিবি জানায়, আটককৃতরা বিভিন্ন সময়ে সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করলে স্থানীয় পুলিশ ও বিএসএফ তাদের আটক করে। পরবর্তীতে বিএসএফ কর্তৃপক্ষ বিজিবির সাথে যোগাযোগ করে ফেরত প্রদানের উদ্যোগ নেয়। স্থানীয় পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাদের নাগরিকত্ব ও ঠিকানা যাচাই সঠিক পাওয়া গেলে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়।

পরে যথাযথ প্রক্রিয়া শেষে আটক পাঁচজনকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ফেনী মডেল থানায় সোপর্দ করেছে বিজিবি।

বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার (২৫ আগস্ট) বিকেল ৪টা ৪০ মিনিটে কুমিল্লার সীমান্ত মেইন পিলার-২১২৫ এর কাছে গীলাবাড়ী এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে বিজিবির নিকট হস্তান্তর করা হয়।

হস্তান্তরকৃতরা হলেন- নওগাঁর পত্নীতলার মো. রাফি (২৫), চাঁদপুরের শাহরাস্তির মো. আবুল বাশার (৫৫), ফেনীর পরশুরামের এমদাদ হোসেন (২৭) ও সাইদুজ্জামান ভূঁঞা (২৯) এবং ছাগলনাইয়ার মো. গিয়াস উদ্দিন (৪০)।

বিজিবি জানায়, আটককৃতরা বিভিন্ন সময়ে সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করলে স্থানীয় পুলিশ ও বিএসএফ তাদের আটক করে। পরবর্তীতে বিএসএফ কর্তৃপক্ষ বিজিবির সাথে যোগাযোগ করে ফেরত প্রদানের উদ্যোগ নেয়। স্থানীয় পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাদের নাগরিকত্ব ও ঠিকানা যাচাই সঠিক পাওয়া গেলে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়।

পরে যথাযথ প্রক্রিয়া শেষে আটক পাঁচজনকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ফেনী মডেল থানায় সোপর্দ করেছে বিজিবি।

কুমিল্লায় চার ডায়াগনস্টিকের লাইসেন্স স্থগিত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা, এক দালালকে কারাদণ্ড

হাসিবুল ইসলাম সজিব:

কুমিল্লায় স্বাস্থ্য খাতে অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এতে চারটি ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স স্থগিত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা এবং এক দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৪ আগস্ট) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পরিচালিত এ অভিযানে একাধিক অনিয়ম ধরা পড়ে। কোথাও মেয়াদোত্তীর্ণ ফায়ারবক্স, কোথাও নেই এক্স-রে টেকনোলজিস্ট বা রিপোর্টে স্বাক্ষর দেওয়া চিকিৎসক। অভিযানের সময় কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার হঠাৎ বন্ধ করে চলে যায়।

যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা লাইসেন্স স্থগিত করা হয়েছে কুচাইতলী সিটি স্ক্যান অ্যান্ড মেডিকেল সার্ভিস, মেডিল্যাব ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, ফাস্ট কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, মেডিস্ক্যান ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।

এ ছাড়া অনিয়মের কারণে জরিমানা গুনতে হয়েছে উপশম ডায়াগনস্টিককে ২০ হাজার টাকা ও হেলথ ভিউ ডায়াগনস্টিককে ২ হাজার টাকা।

অভিযান চলাকালে মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় দালাল নির্মূল কার্যক্রমের অংশ হিসেবে শিপন হোসেন নামের এক দালালকে ৭ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা আল আকছার আশা, নওরোজ কোরেশী দীপ্ত এবং কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর।

ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর বলেন, “স্বাস্থ্যসেবার মান উন্নয়নে জেলায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

কুমিল্লায় মহাসড়ক দখলমুক্ত করতে পদুয়ারবাজার বিশ্বরোডে উচ্ছেদ অভিযান

শাহ ফয়সাল কারীম:

কুমিল্লা পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

সোমবার (২৫ আগস্ট) কুমিল্লা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়সারের নির্দেশে এবং সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মহাসড়কের পাশ দখল করে গড়ে ওঠা প্রায় ১০০টি অবৈধ দোকান ও বিভিন্ন পরিবহন কোম্পানির কাউন্টার উচ্ছেদ করা হয়। এর মধ্যে এশিয়া, তিসা প্লাস, গ্রামবাংলাসহ একাধিক পরিবহনের কাউন্টারও ছিল। পদুয়ারবাজার বিশ্বরোড ওভারব্রিজের চারপাশ এবং ফুটপাত দখলমুক্ত করে পথচারী ও যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার জাহান। এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তর, কুমিল্লা সিটি কর্পোরেশন, পুলিশ, আনসার বাহিনী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কুমিল্লা তথা এ অঞ্চলের মানুষের দুর্ভোগ কমানো ও নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

চৌদ্দগ্রামে তারুণ্যনির্ভর উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে নারী সমাবেশ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার জেলা তথ্য অফিসের উদ্যোগে চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে তারুণ্যনির্ভর উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠন, দুর্নীতি প্রতিরোধ, মাদক, বাল্যবিবাহ, গুজব, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুমিল্লা জেলার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সাঈদ আল মনসুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: ফারুক আহমেদ ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহনাজ আক্তার।

স্বাগত বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন।

নারী সমাবেশে বক্তাগণ বলেন, বৈষম্যবিহীন বাংলাদেশ গঠনে সবার অংশগ্রহণ নিশ্চিতের জন্য শিক্ষা অর্জন খুবই গুরুত্বপূর্ণ। নারীদের গৃহস্থলি কাজের পাশাপাশি কারিগরিমূলক শিক্ষা বা ট্রেনিং গ্রহণ খুবই জরুরী। নারীদের তথ্য স্বনির্ভর ও কর্তব্য পরায়ন হতে হবে। সকল ক্ষেত্রে নারী অধিকার প্রতিষ্ঠা ও চাকুরীতে নারীর অংশগ্রহণ নিশ্চিত জরুরী।

ছাত্র-ছাত্রীর প্রতি সকল অভিভাবককে সজাগ দৃষ্টি রাখতে হবে। যাতে কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের মতো অপরাধমূলক কার্যক্রমে আপনার সন্তান যুক্ত হতে না পারে। সকল শিশুদের নৈতিক শিক্ষা ও বৈষম্যবিহীন বাংলাদেশ গঠনে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান।

বক্তাগণ আগামী ১২ অক্টোরব শুরু হতে যাওয়া ৯ মাস থেকে ১৫ বছর সকল শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা গ্রহণ করার জন্য অনুরোধ করেন। নারী সমাবেশের শুরুতে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।