All posts by jitu

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্টের (ডিসিএ) কাছে বুধবার রাতে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনার পর বিমানবন্দরে সব উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আরব নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বিমান দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। ইউএস পার্ক পুলিশ, ডিসি মেট্রোপলিটন পুলিশ এবং মার্কিন সামরিক বাহিনীর একাধিক হেলিকপ্টার ঘটনাস্থলের ওপর ঘুরতে দেখা গেছে।

ডিসি ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছে, তাদের ফায়ারবোট ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযান চলছে।

ওয়াশিংটন ডিসি পুলিশ জানিয়েছে, পোটোমাক নদীতে বিমান দুর্ঘটনার পর একাধিক সংস্থা যৌথভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে।

কেনেডি সেন্টারের কাছের পর্যবেক্ষণ ক্যামেরার ভিডিওতে দুটি আলোর বিন্দু একত্রিত হয়ে একটি অগ্নিগোলক তৈরি করতে দেখা গেছে, যা বিমান দুর্ঘটনার ইঙ্গিত দেয়।

রেগান ন্যাশনাল এয়ারপোর্ট কর্তৃপক্ষ বলেছে, এয়ারফিল্ডে একটি বিমান দুর্ঘটনার জন্য জরুরি সংস্থাগুলো প্রতিক্রিয়া জানাচ্ছে।

মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন, তিনি রেগান বিমানবন্দরের কাছে ঘটে যাওয়া বিমান সংঘর্ষের ঘটনা পর্যবেক্ষণ করছেন এবং সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করেছেন।

এক্স পোস্টে জেডি ভ্যান্স লিখেছেন, “দয়া করে রেগান বিমানবন্দরের কাছে আজ সন্ধ্যায় ঘটে যাওয়া মাঝ-আকাশ সংঘর্ষে জড়িত সবার জন্য প্রার্থনা করুন। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, তবে আপাতত সবার ভালো থাকার আশা করছি।”

অন্যদিকে, নবনিযুক্ত প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, পেন্টাগন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এক্স পোস্টে হেগসেথ লিখেছেন, “যদি প্রয়োজন হয়, সহায়তা দিতে প্রস্তুত। দুর্ঘটনায় জড়িত সকলের জন্য প্রার্থনা।”

এখনও পর্যন্ত কর্তৃপক্ষ বিমানের ধরন, আরোহীদের সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

তবে সিবিএস নিউজ জানিয়েছে, দুর্ঘটনার শিকার আমেরিকান এয়ারলাইন্সের বিমানে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিল।

শাসনগাছা এলাকায় মাদক বিক্রির সময় ইয়াবাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের শাসনগাছা রেলগেইট এলাকায় মাদক বিক্রির সময় ১ হাজার ৮ শত পিস ইয়াবাসহ মো: রাসেলকে (২৫) হাতেনাতে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ বীরের অধীনস্থ আর্দশ সদর সেনা ক্যাম্পের সদস্যরা।

বুধবার (২৯ জানুয়ারি) সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে।

মাদক ব্যাবসায়ী মোঃ রাসেলের নিকট হতে মোট ১৮০০ পিস ইয়াবা (প্রতি প্যাকেটে ৩০০ পিস), ১টি মোটরসাইকেল (মাদক পরিবহনের জন্য ব্যবহৃত) সহ তাঁকে  কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্র জানায়।

কুমিল্লায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের  (বালক-বালিকা) উদ্বোধন

রাসেল সোহেল:

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের  (বালক-বালিকা) কুমিল্লা  জেলা পর্যায়ের উদ্বোধন হয়েছে। প্রথম দিনে মোট ১৬টি খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৯ টায়  কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত  এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) সৈয়দ শামসুল তাবরীজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার  তাপস কুমার পাল।  অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল।

প্রথম দিনের খেলায় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার  আব্দুল্লাহ আল মামুন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার  আনোয়ার হোসেন চৌধুরী,  সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফারুক হোসেন প্রমুখ।

প্রতিযোগিতায় প্রথম দিনের  খেলায় প্রথম রাউন্ডে চৌদ্দগ্রাম বালক দল ৫-২ গোলে লালমাই বালক দলকে হারিয়েছে। লালমাই বালিকা দল ৩-২ গোলে চৌদ্দগ্রাম বালিকা দলকে হারিয়েছে। চান্দিনা বালক দল ৫-৪ গোলে লাকসাম বালক দলকে হারিয়েছে। চান্দিনা বালিকা দল ৪-১ গোলে লাকসাম বালিকা দলকে হারিয়েছে। বি পাড়া বালক দল ২-০ গোলে সদর দক্ষিণ বালক দলকে হারিয়েছে। বি পাড়া বালিকা দল ৪-৩ গোলে সদর দক্ষিণ বালিকা দলকে হারিয়েছে। তিতাস বালক দল ৪-৩ গোলে বুড়িচং বালক দলকে হারিয়েছে এবং বুড়িচং বালিকা দল ১-০ গোলে তিতাস বালিকা দলকে হারিয়েছে।

দ্বিতীয় রাউন্ডে চৌদ্দগ্রাম বালক দল ৩-১ গোলে চান্দিনা বালক দলকে হারিয়েছে। লালমাই বালিকা দল ৭-৬ গোলে চান্দিনা বালিকা দলকে হারিয়েছে। তিতাস বালক দল ৭-৬ গোলে বি পাড়া বালক দলকে হারিয়েছে এবং  বি পাড়া বালিকা দল ৫-৩ গোলে বুড়িচং বালিকা দলকে হারিয়েছে।

 

চৌদ্দগ্রামে সড়ক নির্মাণে নিম্নমানের

চৌদ্দগ্রামে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া, ইট ব্যবহার

চৌদ্দগ্রামে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া, ইট ব্যবহার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে আঞ্চলিক গুরুত্বপূর্ণ সড়ক বাহেরগড়া-শুভপুর সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া, ইট ব্যবহারের অভিযোগ উঠেছে আ’লীগ নেতা অলি আহমেদ মজুমদারের মালিকানাধীন বিতর্কিত ঠিকাদারী প্রতিষ্ঠান ফাতেমা ট্রেডার্সের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ এবং এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীর পরিদর্শন রিপোর্টে প্রমাণিত হওয়ায় নিম্নমানের খোয়া, ইট উত্তোলণ এবং সোল্ডারে আরও মাটি প্রদানের নির্দেশ প্রদান করেছে উপজেলা প্রকৌশলী। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানটি এলজিইডির নির্দেশনার তোয়াক্কা না করে আবারো নিম্নমানের ইট, খোয়া ব্যবহার করে তড়িগড়ি করে দ্রুত সড়কটির নির্মাণ কাজ শেষ করছে। এ নিয়ে এলাকাবাসী সড়কটির একাংশের কাজ বন্ধ করে দিয়েছে।

এদিকে এলজিইডি কর্তৃক নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঠিকাদার বরাবর চিঠি ইস্যু এবং জেলা নির্বাহী প্রকৌশলী বরাবরে অবগত করার বিষয়ে দাম্ভোক্তি করে অলি আহমেদ বলেন, এটা তাদের এখতিয়ার। তারা তদন্ত এবং উপরে অভিযোগ দিতেই পারে।

প্রকল্পসূত্রে ও উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মনবাড়িয়া জেলার গুরুত্বপুর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চৌদ্দগ্রাম উপজেলাধীন বাহেরগড়া (শাহ সাহেব) শুভপুর সড়কটি নির্মাণ কাজের দায়িত্ব পায় ঠিকাদারী প্রতিষ্ঠান ফাতেমা ট্রেডার্স।

প্রকল্পের আওতায় ১ কোটি ৫৫ লক্ষ ৪১ হাজার ৬’শ ৪১টাকা মূল্যের দুই হাজার দশ মিটার আয়তনের সড়কটি নির্মাণের দায়িত্ব পায় প্রতিষ্ঠানটি। প্রকল্পটি ৭ই নভেম্বর শুরু এবং ৮ই আগষ্ট ২০২৫ খ্রি. শেষ হওয়ার নির্দেশনা ছিল। যথাসময়ে কাজ শেষ করতে না পারায় ঠিকাদারী প্রতিষ্ঠানটি নতুন করে আবারো তিন মাসের সময় বাড়িয়ে নিয়ে কাজ শুরু করে। নিম্নমানের কাজের অভিযোগে গত ১৬ই জানুয়ারী এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী পলাশ চন্দ্র রায় প্রদত্ত পরিদর্শন রিপোর্টের আলোকে নিম্নমানের খোয়া, ইট উত্তোলণ করে নতুন ভাবে নির্মাণ কাজ শুরু এবং সোল্ডারে মাটি প্রদানের নির্দেশনা প্রদান করলেও তার তোয়াক্কা না করে নির্মাণ কাজ চলমান রেখেছে বিতর্কিত প্রতিষ্ঠানটি।

সরেজমিনে পরিদর্শনে গেলে দেখা যায়, পূর্বের অভিযোগ এবং তদন্তের ভিত্তিতে পূর্বের খোয়া অপসারণ করে টেন্ডার অনুযায়ী ভালো খোয়া ব্যবহারের নির্দেশনা প্রদান করা হলেও ঠিকাদারী প্রতিষ্ঠান আবারো নিম্নমানের খোয়া ব্যবহার করে দ্রুত সড়কটির নির্মাণ কাজ শেষ করছে। স্থানীয় এলাকাবাসী আবারো বাঁধা দিলেও তারা তোয়াক্কা করছে না।

স্থানীয় যুবদল নেতা ইব্রাহীম খলিল জানান, এলজিইডির তদন্তে নিম্নমানের খোয়া ব্যবহার প্রমাণিত হওয়ার পরও ফাতেমা ট্রেডার্স গায়ের জোরে আরও নিম্নমানের ইট, খোয়া ব্যবহার করে সড়কটি নির্মাণ কাজ শেষ করার চেষ্টা করছে।

সলাকান্দি গ্রামের সত্তোর্ধ বৃদ্ধ আবদুল মান্নান জানান, ৩টি ইউনিয়নের সংযোগ সড়ক এটি। গুরুত্বপূর্ণ এ সড়কে যেভাবে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সড়টি ৫-৬মাসও স্থায়ী হবেনা।

এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী পলাশ চন্দ্র রায় বলেন, গত ১৫ই জানুয়ারী সড়েজমিনে পরিদর্শন করে নিম্নমানের খোয়া ব্যবহার এবং সোল্ডারে মাটি না থাকার অভিযোগ প্রমাণিত হয়। ১৬ই জানুয়ারী অফিস থেকে চিঠি পাঠানো হয়। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান ফাতেমা ট্রেডার্স ২৮শে জানুয়ারী পর্যন্তও অফিসের নির্দেশনা না শুনে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজটি শেষ করার চেষ্টা করছে। আমরা ইতোমধ্যে জেলা নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি অবহিত করেছি।

ঠিকাদারী প্রতিষ্ঠান ফাতেমা ট্রেডার্স এর স্বত্বাধীকারী আ’লীগ নেতা অলি আহমেদ মজুমদার বলেন, স্থানীয় কিছু যুবক একসাথ হয়ে আমাকে ডিস্ট্রার্ব করছে। সবকিছু সাংবাদিকদের বলা যাবেনা। এলজিইডি নির্মাণাধীন সড়ক পরিদর্শন করে প্রতিবেদন দিতে পারে এমনকি জেলাতেও অভিযোগ দিতে পারে। এটা তাদের এখতিয়ার।

এলজিইডির প্রধান প্রকৌশলী মো. নুরুজ্জামান জানান, প্রকল্পটি শুরু হওয়ার পরপরই আমরা মনিটরিংয়ে রাখি। নিম্নমানের খোয়া ব্যবহার ও সোল্ডারে মাটি না থাকার অভিযোগের ভিত্তিতে আমরা ঠিকাদারী প্রতিষ্ঠান ফাতেমা ট্রেডার্সকে অফিসে ডেকে মৌখিকভাবে সতর্ক করি এবং পরবর্তীতে গত ১৬ই জানুয়ারী লিখিত চিঠি প্রদান করি। কিন্তু প্রতিষ্ঠানটি আবারো নিম্নমানের সামগ্রী ব্যবহার করে অফিস সময়ের অগোচরে সড়কটি তরিগড়ি করে কাজ শেষ করার চেষ্টা করছে। আমরা ইতোমধ্যে অফিসিয়ালী জেলা নির্বাহী প্রকৌশলীকেও অবহিত করেছি।

দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে

দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ কারবারি গ্রেপ্তার

দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ কারবারি গ্রেপ্তার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে প্রায় চার লাখ টাকার মাদকসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ। আটককৃত তাফাজ্জল হোসেন ভুট্টু (৪৬) উপজেলার গোপচর গ্রামের রাশেদ মিয়ার ছেলে

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে গৌরীপুর বাজারের কাঠপট্টিতে সেকান্দরের গোডাউনে অভিযান চালিয়ে ৪৬ বোতল বিদেশি মদ ও মাদক কারবারের সঙ্গে জড়িত তোফাজ্জল হোসেন ভুট্টোকে আটক করা হয়।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আমিনুল ইসলাম বলেন, গৌরীপুর বাজারে মাদকের একটি বড় চালান ঢুকছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যের যৌথ অভিযান চালিয়ে ৪৬ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। যার অনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা। মাদক আইনে মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দাউদকান্দিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন

দাউদকান্দিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের অংশীজনের সভা অনুষ্ঠিত

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের দাউদকান্দির গৌরীপুর বিতরণ এলাকার গ্যাস বিতরণ ব্যবস্থাপনা, গ্যাসের বিল বকেয়া, গ্যাসের অবৈধ ব্যবহার রোধকল্পে জনপ্রতিনিধি, জনপ্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সমাজপতি, গ্রাহক ও জনগণের সমন্বয়ে অংশীজনের সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় গৌরীপুর বিতরণ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের মহাব্যবস্থাপক ইঞ্জি: সাইফুল আলম ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম, কোম্পানী সচিব এনামুল করিম চৌধুরী, মহাব্যবস্থাপক মাহবুব আলম সিদ্দিক, মর্তুজা রহমান খান, নাহিদ বানী ইসলাম, গৌরীপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী অম্লান কুমার দত্ত, জেলা বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আবুল হাসেম চেয়ারম্যান, দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম । এসময় উপস্থিত গ্রাহকদের বিভিন্ন সমস্যামূলক প্রশ্নের উত্তর দেন বাখরাবাদ কর্মকর্তাবৃন্দ।

৫ হাজার কোটি টাকা সম্পদ জামানত রেখে

৫ হাজার কোটি টাকা সম্পদ জামানত রেখে ২৮ হাজার কোটি ঋণ নেন সালমান

৫ হাজার কোটি টাকা সম্পদ জামানত রেখে ২৮ হাজার কোটি ঋণ নেন সালমান

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ সরকার বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে ভয়াবহ ঋণ কারচুপির প্রমাণ পেয়েছে। সরকারের তদন্তে জানা গেছে, এই গ্রুপের পক্ষ থেকে অস্তিত্বহীন ১৬টি শিল্পপ্রতিষ্ঠানের নামে ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। এছাড়া টেক্সটাইল ও অ্যাপারেলস কোম্পানিগুলোর নামে মাত্র পাঁচ হাজার কোটি টাকা জামানত রেখে নেয়া হয়েছে ২৮ হাজার ৫৪৪ কোটি টাকা ঋণ। এর মধ্যে শুধু জনতা ব্যাংক থেকেই নেওয়া হয়েছে ২৩ হাজার ২৮৫ কোটি টাকা, আর সোনালী ব্যাংক থেকে ১৪২৪ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত উপদেষ্টা পরিষদের ষষ্ঠ বৈঠকে এসব তথ্য উঠে আসে। বৈঠক শেষে শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, “বেক্সিমকো গ্রুপ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির চেয়েও বড় একটি কেলেঙ্কারি করেছে।”

তিনি আরও জানান, যেসব ব্যাংক বেক্সিমকো গ্রুপকে ঋণ দিয়েছে, সেগুলোর তদন্ত করা হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া তিনি বলেন, “সালমান এফ রহমান, যিনি বেক্সিমকো গ্রুপের কর্ণধার, মোট ৪০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন। ব্যাংকগুলোকে এসব ঋণের সম্পর্কিত তথ্য ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে বলা হয়েছে। এসব ঋণ মন্দ ঋণ কিনা তাও তদন্ত করা হবে।”

সালমান এফ রহমান, যিনি বর্তমান সরকারের সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা, বর্তমানে বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

মঙ্গলবার বিকালে সচিবালয়ে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়, যেখানে অর্থ, স্বরাষ্ট্র, শিল্পসহ পাঁচজন উপদেষ্টা ও সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান শ্রম উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

বৈঠক সূত্রে জানা গেছে, বেক্সিমকো গ্রুপকে ১৩টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ২৮ হাজার ৫৪৪ কোটি টাকা ঋণ দিয়েছে, যার বিপরীতে ৪ হাজার ৯৩২ কোটি টাকার সম্পদ জামানত হিসেবে রাখা হয়েছে। এর মধ্যে জনতা ব্যাংক ১ হাজার ৭ কোটি ৬৮ লাখ টাকার জামানত রেখে ২৩ হাজার ২৮৫ কোটি টাকা ঋণ দিয়েছে। সোনালী ব্যাংক ১ হাজার ১৮৭ কোটি টাকার জামানত রেখে ১ হাজার ৪২৪ কোটি টাকা ঋণ দিয়েছে। অগ্রণী ব্যাংক ৬২ কোটি ২৯ লাখ টাকা জামানত রেখে ৪২০ কোটি ৪৭ লাখ টাকা ঋণ দিয়েছে। রূপালী ব্যাংক ১ হাজার ৭৬৭ কোটি টাকা জামানত রেখে ৯৮৬ কোটি টাকা ঋণ দিয়েছে। ইউসিবি ব্যাংক কোনো জামানত ছাড়াই ৩৩৩ কোটি টাকা ঋণ দিয়েছে। এবি ব্যাংক সাত কোটি টাকা জামানত রেখে ৯৩৮ কোটি টাকা ঋণ দিয়েছে, এবং এক্সিম ব্যাংক ২০৩ কোটি টাকা জামানত রেখে ৪৯৭ কোটি টাকা ঋণ দিয়েছে। বাকি ঋণ অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছে।

বিশ্ব ইজতেমায় আগের চেয়ে আরও বেশি

বিশ্ব ইজতেমায় আগের চেয়ে আরও বেশি নিরাপত্তা জোরদার করা হয়েছে: আইজিপি

বিশ্ব ইজতেমায় আগের চেয়ে আরও বেশি নিরাপত্তা জোরদার করা হয়েছে: আইজিপি

ডেস্ক রিপোর্ট:

বিশ্ব ইজতেমায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে আরও অনেক বেশি গ্রহণ করা হয়েছে। যেকোনো বিশৃঙ্খলা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ ও সতর্ক রয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) বিশ্ব ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের কাছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমের সামনে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম এসব কথা বলেন।

আইজিপি জানান, এবারের বিশ্ব ইজতেমায় প্রায় সাত হাজারের মতো আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এছাড়া বিশ্ব ইজতেমার পক্ষ থেকে তাবলীগের কাজে নিয়োজিত প্রায় দশ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে। পুরো ইজতেমা ময়দানকে ৩৩৫ টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইজতেমায় এবার ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে। এছাড়া র‍্যাবের হেলিকপ্টার টহল এবং নৌ পুলিশের সদস্যরা তুরাগ নদীতে স্পিড বোট দিয়ে টহল দেবেন।

তিনি আরও জানান, ইজতেমা ময়দানের আশপাশে বিশটি চেকপোস্ট বসানো হয়েছে। ওয়াচ টাওয়ার থেকে বাইনোকুলার এর মাধ্যমে গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। ইজতেমা ময়দানের অভ্যন্তরে প্রতিটি খিত্তায় সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সৌদি আরবের ১২৬৬৪ কোটি টাকার

সৌদি আরবের ১২৬৬৪ কোটি টাকার ঐতিহাসিক প্রস্তাব ভিনিসিয়ুসকে

সৌদি আরবের ১২৬৬৪ কোটি টাকার ঐতিহাসিক প্রস্তাব ভিনিসিয়ুসকে

ডেস্ক রিপোর্ট:

২০২৫ সালের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো ফুটবল ইতিহাসের সবচেয়ে নাটকীয় ও চমকপ্রদ অধ্যায় হতে চলেছে। এর মূল কারণ সৌদি আরবের একটি ঐতিহাসিক প্রস্তাব, যা সমস্ত রেকর্ড ভেঙে দিতে পারে এবং ফুটবল জগতের ভবিষ্যৎ গতিপথ বদলে দিতে পারে। এই উত্তাল পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়র, যিনি আসন্ন মৌসুমে সৌদি ক্লাবগুলোর প্রধান টার্গেটে পরিণত হয়েছেন।

স্পেনের সংবাদমাধ্যম মার্কা এবং এএসের রিপোর্ট অনুযায়ী, ভিনিসিয়ুস জুনিয়রকে ১.৩ বিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছে। এই অঙ্কটি ফুটবল ইতিহাসের যেকোনো ট্রান্সফার রেকর্ডকে ছাড়িয়ে যাবে। এই প্রস্তাবটি গ্রহণ করলে ভিনিসিয়ুস ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড়ে পরিণত হবেন। সৌদি ক্লাবটি এই ব্রাজিলিয়ান তারকাকে ৫ বছরের চুক্তিতে ২০০ মিলিয়ন ইউরো বার্ষিক পারিশ্রমিক এবং ৩০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিতে প্রস্তুত। সব মিলিয়ে এই প্রস্তাবের মোট মূল্য দাঁড়ায় ১.৩ বিলিয়ন ইউরো। তবে সৌদি আরবের কোন ক্লাব এই প্রস্তাব দিয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুসের রিলিজ ক্লজ ১ বিলিয়ন ইউরো।

এদিকে সাংবাদিকরা ভিনিসিয়ুসের সম্ভাব্য ট্রান্সফার নিয়ে প্রশ্ন করলে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি বলেন, “এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমার মনে হয়, ভিনিসিয়ুস এখানে থাকতে পছন্দ করেন এবং রিয়াল মাদ্রিদের হয়ে ট্রফি জিততে আগ্রহী। তিনি গৌরবের পেছনে ছুটতে চান বলে আমি বিশ্বাস করি।” আনচেলত্তি আরও উল্লেখ করেন যে, ২০২৩ সালে টনি ক্রুসও সৌদি আরব থেকে বিশাল অঙ্কের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে রিয়াল মাদ্রিদেই থেকে যান এবং সেখানেই তার ক্যারিয়ার শেষ করেন।

সৌদি আরবের এই বিশাল প্রস্তাব রিয়াল মাদ্রিদকে একটি জটিল পরিস্থিতিতে ফেলেছে। একদিকে, ভিনিসিয়ুসের ট্রান্সফার ফি থেকে পাওয়া অর্থ দিয়ে ক্লাবটি একাধিক শীর্ষস্তরের খেলোয়াড় কিনতে পারবে, যা দলের ভবিষ্যতের জন্য সুবিধাজনক হতে পারে। অন্যদিকে, ভিনিসিয়ুসের চলে যাওয়া দলের অন্যান্য খেলোয়াড়দের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে দলের মরাল এবং পারফরম্যান্সের ক্ষেত্রে।

ভিনিসিয়ুস নিজেও স্পষ্ট করেছেন যে, তার বর্তমান ফোকাস রিয়াল মাদ্রিদে সাফল্য অর্জন করা। তিনি ক্লাবের প্রতি তার প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন। তবে ফুটবল ট্রান্সফার মার্কেট অপ্রত্যাশিত ঘটনায় ভরা, এবং পরিস্থিতি খুব দ্রুত বদলে যেতে পারে। সৌদি আরবের এই প্রস্তাব বাস্তবায়িত হবে কি না, অথবা ভিনিসিয়ুস এই মেগা ডিল গ্রহণ করে একটি উদীয়মান লীগে নতুন চ্যালেঞ্জ নেবেন কি না, তা দেখার জন্য আমাদের ২০২৫ সালের গ্রীষ্ম পর্যন্ত অপেক্ষা করতে হবে।

পবিত্র শবে বরাত কবে

পবিত্র শবে বরাত কবে, বৃহস্পতিবার জানা যাবে

পবিত্র শবে বরাত কবে, বৃহস্পতিবার জানা যাবে

ডেস্ক রিপোর্ট:

পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৪৪৬ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখার লক্ষ্যে এ সভা আয়োজন করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বাংলাদেশের আকাশে যদি পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়, তবে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার অথবা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর​: ​০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।
ফ্যাক্স নম্বর​: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।