,

খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রকে আরো সহজ করবে : মির্জা ফখরুল

আজকের কুমিল্লা ডট কম :
May 6, 2025
news-image

ডেস্ক রিপোর্ট:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রকে আরো সহজ করবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়ার দেশে ফেরা দেশ ও জাতির জন্য অনেকটা খুশির খবর। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে খালেদা জিয়ার দেশে ফেরা আরো সহায়ক হবে।

মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

এ সময় বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফখরুল।

লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে মঙ্গলবার সকাল ১০টায় কাতার রয়েল অ্যাম্বুলেন্সের বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ারর সঙ্গে তার দুই পুত্রবধূও দেশে ফিরছেন। প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ভোর থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন দলটির নেতা-কর্মীরা।