All posts by jitu

সানবীম মাহাবুব সানী এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে

স্টাফ রিপোর্টার:

এইচএসসি পরীক্ষায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে সানবীম মাহাবুব সানী।

সানবীম মাহাবুব সানী কুমিল্লা প্রেসক্লাবের সহ সভাপতি মাহবুব আলম বাবুর একমাত্র  সন্তান।

সানবীম মাহাবুব সানী  এসএসসি পরীক্ষায়ও জিপিএ ৫ পেয়েছিল। সে সকলের দোয়াপ্রার্থী।

এইচএসসিতে কুমিল্লা শিক্ষাবোর্ডে

এইচএসসিতে কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৭১ দশমিক ১৫ শতাংশ

এইচএসসিতে কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৭১ দশমিক ১৫ শতাংশ

স্টাফ রিপোর্টার:

এইচএসসিতে কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৭১ দশমিক ১৫ শতাংশ এবং কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৯২২ জন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) শিক্ষাবোর্ডের ফলাফলে এ তথ্য জানা যায়।

চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হারে শীর্ষে রয়েছে সিলেট শিক্ষাবোর্ডে। আর সর্বনিম্ন পাসের হার ময়মনসিংহ শিক্ষাবোর্ডে।

জানা যায়, সর্বোচ্চ সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ। আর সর্বনিম্ন ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ২২ শতাংশ।

এছাড়া ঢাকা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২১ শতাংশ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৭০ দশমিক ৩২ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৮৫ শতাংশ, রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ, যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ ও দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ।

এ ছাড়া এবার মোট জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৩১ হাজার ৩৭৬ জন। ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী। সে হিসেবে এবার জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বেড়েছে ৫৩ হাজার ৫৪৬ জন।

এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। আর এইচএসসি নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ।

বিদেশগামীদের পুলিশ ক্লিয়ারেন্স নিতে

বিদেশগামীদের পুলিশ ক্লিয়ারেন্স নিতে ঘুষ দিতে হয় দুই হাজার টাকা করে

বিদেশগামীদের পুলিশ ক্লিয়ারেন্স নিতে ঘুষ দিতে হয় দুই হাজার টাকা করে

রকিবুল ইসলাম (ম্যাক):

কুমিল্লায় বিদেশগামীদের পুলিশ ক্লিয়ারেন্স নিতে প্রতিদিন কুমিল্লা সুপার কার্যালয়ের ওয়ান স্টোপ সেন্টারের সামনে ভীড় জমে অন্তত চারশত থেকে পাচশত প্রবাস গামী মানুষ। দীর্ঘ সময় অপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে নিতে হয় পুলিশ ক্লিয়ারেন্স। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এমন দৃশ্য দেখা যায় কুমিল্লা পুলিশ কার্যালয়ে ওয়ান স্টোপ সেন্টারের সামনে। তবে এই ক্লিয়ারেন্সের জন্য তাদের দিতে হয় ১৫শত থেকে ২ হাজার টাকা পর্যন্ত।

এইদিকে পুলিশ ক্লিয়ারেন্স করতে এসে বিদেশগামীদের পোহাতে হয় চরম দূর্ভোগ। অতিরিক্ত টাকা ছাড়া পুলিশ ক্লিয়ারেন্স হাতে পেতে হিমসিম খেতে হয়। নির্দ্দিষ্ট ব্যাংক ড্রাফট ব্যাতিত অতিরিক্ত টাকা না দিলে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য গুনতে হয় অপেক্ষার প্রহর।

কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সূত্রে মতে প্রতি বছর কুমিল্লা জেলা থেকে শ্রম ও অভিবাসনের জন্য আনুমানিক ৮ লাখ থেকে ১০ লাখ মানুষ প্রবাসে পাড়ি জমায়। বৈধ কাজের জন্য বিশ্বের প্রায় সকল দেশেই যেতে হলে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হয়।

এই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রথমে বিদেশগামী আগ্রহীরা পাসপোর্টের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ৫০০ টাকার ব্যাংক চালানের মাধ্যমে অনলাইনে আবেদন করে। আবেদনটি পুলিশ ক্লিয়ারেন্স সার্ভারে আসলে আগ্রহী ব্যাপারে তদন্ত করার জন্য নির্দিষ্ট থানায় পাঠানো হয়। পরে তদন্ত কর্মকর্তা আগ্রহ ওই ব্যক্তির যাবতীয় তথ্য সংগ্রহ করে এবং দেশে কোন প্রকার অবৈধ কর্মকান্ডে জড়িত আছে কিনা অথবা আগ্রহী ব্যক্তির নামে কোন প্রকার মামলা আছে কিনা সেটি যাচাই করে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সার্ভারের মাধ্যমে জমা দেয়।

বিদেশগামী আগ্রহী ব্যক্তিরা পুলিশ ক্লিয়ারেন্স করতে গেলে থানার সামনে অবস্থানরত বিভিন্ন দোকানে অনলাইনের মাধ্যমে আবেদন করে থাকে। এই সময় আগ্রহীদের কাছ থেকে দোকানদার ১৫০০ থেকে ২ হাজার টাকার বিনিময়ে পুলিশ ক্লিয়ারেন্স করে দিবে বলে আশ্বস্ত করে। সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তাদের সাথে ওই দোকানদারের কন্ট্রাক আছে এবং কোনো প্রকার তদন্ত ছাড়াই পুলিশ ক্লিয়ারেন্স করে দিবে বলে এইশর্তে আগ্রহীদের কাছ থেকে টাকা নেয়।

কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের ওয়ান স্টোপ সেন্টার থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে আসা নাম প্রকাশ্যে অনুচ্ছুক কুমিল্লা মুরাদনগর ভাঙ্গরা বাজার থানার এক প্রবাসগামী বলেন, ভাঙ্গরা বাজার থানার সামনে অবস্থিত কম্পিউটার দোকানের হোসেইন নামে এক ব্যক্তির মাধ্যমে ১৫০০ টাকার মাধ্যমে কন্ট্রাকে আমি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অনলাইনে জমা দিয়েছি। আমাকে আর কোথাও যেতে হয়নি। নির্দ্দিষ্ট সময়ের মধ্যে আমি আজকে পুলিশ ক্লিয়ারেন্স হাতে পেয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বিদেশগামী জানান কুমিল্লা আদর্শ সদর উপজেলার রাজাপাড়া এলাকার দালাল ইকবালের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স বাবদ আঠারোশত টাকা বিনিময়ে কন্ট্রাক করে পুলিশ ক্লিয়ারেন্স হাতে পেয়েছি।

কুমিল্লা দাউদকান্দি থেকে আসা বিদেশগামী এক যুবক জানান, দাউদকান্দি থানার বিসমিল্লাহ লাইব্রেরির সাদ্দাম নামে এক ব্যক্তির মাধ্যমে ২ হাজার টাকার মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স করেছি।

পুলিশ ক্লিয়ারেন্সে কেন এতো টাকা লাগে এমন প্রশ্নের জবাবে কামাল নামে এক বিদেশগামী বলেন, থানার সামনে কম্পিউটার দোকানের লোকজনের মাধ্যমে কন্ট্রাক্ট করলে কোনো ঝামেলা হয় না। আর নিজে নিজে করতে গেলে এই কাগজ ওই কাগজসহ অনেক ঝামেলা পোহাতে হয়। ঝামেলা থেকে রক্ষা পেতে আমরা দালালের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স করে থাকি।

কুমিল্লার ১৮টি থানার বিভিন্ন সূত্র থেকে জানা যায়, প্রতিটি থানার সামনে একাধিক কম্পিউটার দোকান, লাইব্রেরীসহ বিভিন্ন দোকানে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করা যায়। এই সব দোকানদাররা সংশ্লিষ্ট থানার সাথে কন্ট্রাক করে রাখে। তাদেরকে ১৫ শত টাকা থেকে ২ হাজার টাকা দিলে আর কোনো যাচাই বাছাইয়ের দরকার হয়। কন্ট্রাক্ট অনুযায়ী পুলিশ ক্লিয়ারেন্স হয়ে যায়।

এই বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আসফিকুজ্জামান আকতার বলেন, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ব্যাংক চালান ব্যাতিত কোনো টাকা লাগে না। যদি কেউ পুলিশের নাম দিয়ে অতিরিক্ত টাকা নিয়ে থাকে বা যদি কোনো পুলিশ কর্মকর্তা এমন অপরাধের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

যেভাবে ঘরে বসেই জানবেন

যেভাবে ঘরে বসেই জানবেন এইচএসসির ফল

যেভাবে ঘরে বসেই জানবেন এইচএসসির ফল

ডেস্ক রিপোর্ট:

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে এবার পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ অনেক বেশি। আগের নিয়ম থেকে ভিন্ন আঙ্গিকে আজ ফল প্রকাশ করা হবে।

এবারের পরীক্ষা শুরু থেকেই নানা সমস্যায় পড়েছে। কয়েকটি পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলনের কারণে কিছু পরীক্ষা স্থগিত করতে হয়। পরে নতুন সময়সূচি করেও পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। শিক্ষার্থীদের দাবির মুখে বাকি পরীক্ষাগুলো বাতিল করতে হয়।

এরপর বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফলাফল কীভাবে নির্ধারণ হবে, তা নিয়ে জটিলতা সৃষ্টি হয়। প্রাথমিকভাবে শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ফল নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়। তবে, শিক্ষা মন্ত্রণালয় এসএসসির ফলাফলের ভিত্তিতে গ্রেড নির্ধারণের সিদ্ধান্ত নেয়।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় ফলাফল প্রকাশ করা হবে। আজ ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে কলেজ ছুটি থাকায় শিক্ষার্থীরা অনলাইনের ওপর নির্ভর করবে।

শিক্ষা বোর্ড থেকে অনলাইনে ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানার পদ্ধতি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোনো আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার অনুষ্ঠান না থাকায় সবাই অনলাইনে ফলাফল জানার অপেক্ষায় রয়েছে।

যেভাবে অনলাইনে ফলাফল পাওয়া যাবে:
ফাতেহা-ই-ইয়াজদাহম ও চলমান দুর্গাপূজা উপলক্ষে কলেজ বন্ধ থাকবে, তাই শিক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখতে পারবে। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে এইচএসসি লিখে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

উদাহরণস্বরূপ: HSC DHA 123456 2023 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে শিক্ষার্থীকে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলে ফলাফল পাওয়া যাবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের শিক্ষার্থীদের ফলাফল শিট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ইআইআইএন নম্বর দিয়ে ডাউনলোড করতে পারবে।

ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘ঠিক বেলা ১১টায় সব বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানেও শিক্ষার্থীরা ফলাফল পেতে পারবে। কোনো সংবাদ সম্মেলন হবে না।’

উল্লেখ্য, গত ৩০ জুন এইচএসসি পরীক্ষা শুরু হয়। পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। আট দিনের পরীক্ষা শেষ হওয়ার পর কোটা সংস্কার আন্দোলনের কারণে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। পরে তিন দফায় পরীক্ষা স্থগিত করার পর বাকি পরীক্ষাগুলো বাতিল করা হয়।

পরীক্ষা বাতিল হওয়া বিষয়গুলোর ফলাফল এসএসসির ভিত্তিতে নির্ধারণ করা হবে।

বিপিএলে কোন দল কত টাকা

বিপিএলে কোন দল কত টাকা খরচ করল?

বিপিএলে কোন দল কত টাকা খরচ করল?

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার, ফ্র্যাঞ্চাইজিগুলো লটারির মাধ্যমে তাদের পছন্দের ক্রিকেটার বেছে নিয়েছে।

দেশি খেলোয়াড়দের জন্য ছয়টি ক্যাটাগরি এবং বিদেশি খেলোয়াড়দের জন্য পাঁচটি ক্যাটাগরি ছিল প্লেয়ার্স ড্রাফটে। দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে সর্বাধিক ৪ কোটি টাকা এবং বিদেশি খেলোয়াড়দের দলে টানতে ৩ কোটি টাকার সীমা নির্ধারণ করা হয়েছিল।

ড্রাফট শেষে, বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে। তারা মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেনদের সাথে বিদেশিদের মধ্যে পাথুম নিশাঙ্কা এবং জেমস ফুলারদের দলে অন্তর্ভুক্ত করেছে। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিটি প্রায় ৫ কোটি ৪৮ লাখ টাকা খরচ করেছে।

সাবেক অধিনায়ক মাশরাফি এবং রনি তালুকদারদের সাথে বিদেশি খেলোয়াড় ক্যাটাগরিতে রিস টপলি ও রাহকিম কর্নওয়ালকে দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। তাদের খরচ হয়েছে প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকা। খুলনা টাইগার্স খরচের দিক থেকে তাদের পরের অবস্থানে রয়েছে, তারা নাঈম শেখ, লুইস গ্রেগরি, ইমরুল কায়েসদের দলে নিতে প্রায় ৩ কোটি ২৪ লাখ টাকা খরচ করেছে।

চিটাগং কিংস দীর্ঘ ৯ বছর পর আবারও বিপিএলে ফিরে এসেছে। টুর্নামেন্টটির প্রথম দুই মৌসুমে অংশগ্রহণকারী দলটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে আর্থিক সমঝোতা করে এবারের বিপিএলে ফিরছে। দীর্ঘ বিরতি কাটিয়ে একটি শক্তিশালী দল গড়ার চেষ্টা করছে তারা। ড্রাফট থেকে দেশি ও বিদেশি খেলোয়াড়দের দলে নিতে তারা খরচ করেছে প্রায় ২ কোটি ৭৬ লাখ টাকা।

নবাগত দুর্বার রাজশাহী তরুণদের প্রাধান্য দিয়ে দল গঠন করেছে। তারা জিসান আলম, আকবর আলীদের নিয়ে দল গড়তে প্রায় ২ কোটি ৬১ লাখ টাকা খরচ করেছে। অন্য নবাগত দল ঢাকা ক্যাপিটালস ড্রাফট থেকে লিটন দাস, হাবিবুর রহমান সোহান, সাইম আইয়ুবদের দলে নিয়েছে। তাদের খরচ হয়েছে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা।

এদিকে, বিগ বাজেটের রংপুর রাইডার্স এবার সবচেয়ে কম খরচে দল গঠন করেছে, তাদের খরচ হয়েছে প্রায় ২ কোটি ১২ লাখ টাকা।

নাঙ্গলকোটে পুকুরে ডুবে

নাঙ্গলকোটে পুকুরে ডুবে প্রাণ হারালো দুই বোন

নাঙ্গলকোটে পুকুরে ডুবে প্রাণ হারালো দুই বোন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে ডুবে মুনতাহা ও নাবিলা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার মৌকরা ইউনিয়নের পরকরা পশ্চিম পাড়া হাজিবাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

দুই শিশু হলো— পরকরা গ্রামের প্রবাসী মাঈন উদ্দিনের মেয়ে মুনতাহা (৭) এবং মিজান উদ্দিনের মেয়ে নাবিলা (৮)। তারা দুজন চাচাতো ও জ্যাঠাতো বোন।

স্থানীয়রা জানান, দুই শিশু একসঙ্গে মাটিতে খেলছিল। তাদের শরীর ও পায়ে মাটি থাকায় পরিষ্কার করতে পুকুরে নামে। এরপর তারা আর ফিরে আসেনি। দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে জাল দিয়ে তল্লাশি চালানো হয়, যেখানে প্রথমে নাবিলার লাশ এবং পরে মুনতাহার লাশ উদ্ধার করা হয়।

নাবিলার বাবা মিজান উদ্দিন বলেন, সকাল ১০টার দিকে আমি আমার মেয়েকে নাস্তা খাওয়ালাম। পরে জানতে পারি, আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গে পুকুরে তল্লাশি শুরু করি। বিভিন্ন জায়গায় খোঁজার পর বাড়ির পাশে পুকুরে জাল দিয়ে তল্লাশি করে প্রথমে নাবিলার লাশ উদ্ধার করা হয়। পরে একই পুকুর থেকে মুনতাহার লাশও উদ্ধার করা হয়।

নাঙ্গলকোট থানার ওসি ফজলুল হক কালবেলাকে জানান, বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছেন এবং এলাকার কেউ ঘটনা সম্পর্কে কিছু জানায়নি।

ইসরায়েলে হঠাৎ সেনা পাঠাচ্ছে

ইসরায়েলে হঠাৎ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, নেপথ্যে যে কারণ

ইসরায়েলে হঠাৎ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, নেপথ্যে যে কারণ

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েলে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা টার্মিনাল হাই-অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) মোতায়েন এবং তা পরিচালনার জন্য মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের নজিরবিহীন দুটি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই পদক্ষেপ ইসরায়েলকে সুরক্ষিত রাখতে নেওয়া হয়েছে।

গত ১ অক্টোবর ইরান ইসরায়েলের দিকে ১৮০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর পর থেকেই ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র গোপনে ইসরায়েলকে এই জবাব যথাযথভাবে সমন্বিত করতে অনুরোধ করছে, যাতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ঝুঁকি না বাড়ে। বাইডেন প্রকাশ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের আক্রমণের বিরোধিতা করেছেন এবং ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার জানিয়েছেন, ইসরায়েলকে সহায়তা করা এবং ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর আক্রমণ থেকে মার্কিন সেনাদের রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের অংশ হিসেবে এই মোতায়েন করা হবে।

ইসরায়েলের নিজস্ব সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও, কোনো মহড়া ছাড়া মার্কিন সামরিক বাহিনী মোতায়েন করা খুবই বিরল ঘটনা। সম্প্রতি, মার্কিন সেনারা যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান থেকে ইরানের আক্রমণের সময় ইসরায়েলের প্রতিরক্ষায় সহায়তা করলেও, তাদের ইসরায়েলে মোতায়েন করা হয়নি।

থাড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য প্রায় ১০০ জন সেনার প্রয়োজন হয়। মার্কিন কর্মকর্তারা সেনা পাঠানোর সিদ্ধান্ত জানালেও, তারা কবে এবং কীভাবে তা করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাননি।

ব্রাহ্মণপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সেনাবাহিনীর নেতৃত্বে  যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ কামরুল হাসান (৩২) নামে এক যুবক আটক  হয়েছে।

সোমবার ( ১৪ অক্টোবর) ভোররাতে উপজেলার সাজঘর এলাকা হতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ টি পিস্তল (চাইনিজ), ১ টি ম্যাগাজিন ও ১ টি পিস্তলের এ্যামোঃ উদ্ধার করা হয়।

আটক হওয়া কামরুল হাসান কুমিল্লার ব্রাহ্মণপাড়া  উপজেলার সবুজ পাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে।

পরবর্তীতে আটক হওয়া  ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্রসহ বি-পাড়া থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন জানান,  অস্ত্রধারী যুবকের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লায় অনূর্ধ্ব ১৪,১৬,১৮ বছর বয়সী ক্রিকেট খেলোয়াড় বাছাই চলছে

হাবিবুর রহমান মুন্না:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট এর উদ্যোগে  আয়োজিত  জেলা পর্যায়ে অনূর্ধ্ব ১৪,১৬ ও ১৮ বছর বয়স ভিত্তিক  ক্রিকেট খেলোয়াড় বাছাই প্রক্রিয়া চলছে। আজ সকালে তাদের মেডিকেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সকালে কুমিল্লা  ধীরেন্দ্রনাথ দত্ত  স্টেডিয়াম মাঠে ক্রিকেট খেলোয়াড় বাছাই শুরু হয়।

কুমিল্লা জেলার ক্রিকেট  কোচ হাবীব মোহাম্মদ মোবাল্লেগ জেমস  উপস্থিত থেকে খেলোয়াড় বাছাই করেন। এসময় মেডিকেল অফিসারসহ অন্যান্যরা  উপস্থিত ছিলেন।

 

চৌদ্দগ্রামে এইচপিভি টিকাদান