All posts by jitu

মুহাম্মদ (সা.)

মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল

মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টারঃ

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে কুমিল্লা নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর।

মুহাম্মদ (সা.)

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর সালাউদ্দিন মোড় প্রদক্ষিণ করে কান্দিরপাড়স্ত পূবালী চত্বর এসে শেষ করে মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তব্যে নেতারা বলেন ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারী ফাঁসি চাই। আমাদের নবীকে অপমান মেনে নেবো না। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে। আজ আমরা প্রতিবাদ করছি, কাল দেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান কটূক্তির প্রতিবাদ করবে।

সরকারের কাছে দাবি জানিয়ে তারা আরও বলেন, আপনারা ক্ষমতায় আছেন, আপনারা এখনো রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করেননি। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে। আমরা ছাড় দেবো না। আওয়ামীলীগ বিগত ১৭ বছর বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানো ষড়যন্ত্র করেছে। দেশের মানুষ আওয়ামীলীগকে প্রতিহত করেছে নতুন করে সেবাদাসে পরিণত করার জন্য নয়।

মুহাম্মদ (সা.)

নগর সহ-সভাপতি মামুন বিন নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়াজির সঞ্চালনায় আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সাবেক সভাপতি খালেদ সাইফুল্লাহ, সহ-সভাপতি মাছুম বিল্লাহ, বর্তমান সাংগঠনিক সম্পাদক ইউসুফ ইসলাম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মাহদী হাসান সাদী, অর্থ ও কল্যাণ সম্পাদক হুসাইন আহমাদ শিহাব, আলিয়া মাদরাসা সম্পাদক নাজিম উদ্দীন, কওমী মাদরাসা সম্পাদক উমায়ের আহমদ শামীমী, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জোবায়ের আশ্রাফী সহ প্রমূখ নেতৃবৃন্দ।

গ্রামীণ সমাজ উন্নয়নে

গ্রামীণ সমাজ উন্নয়নে হাজীগঞ্জে বাতিঘর মানবকল্যাণ সংস্থার সভা অনুষ্ঠিত

গ্রামীণ সমাজ উন্নয়নে হাজীগঞ্জে বাতিঘর মানবকল্যাণ সংস্থার সভা অনুষ্ঠিত

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের জনপ্রিয় সামাজিক সংগঠন বাতিঘর মানব কল্যাণ সংস্থার ২০২৪-২৫ সেশনের কার্যকরী কমিটির প্রথম সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে হাজীগঞ্জ রিপোর্টাস ক্লাবে আয়োজিত এ সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক মো. হোসেন বেপারীর সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মো. জাহাঙ্গীর হোসাইন।

ওই সময় তিনি সংগঠন অগ্রগতির উদ্দেশ্যে নতুন সদস্য সংগ্রহ, সংগঠনের সদস্যদের গ্রামে আলোচনা সভা ও প্রত্যেক গ্রামের একটি করে পরিবারকে স্বাবলম্বি করার বিষয়ে প্রস্তাব রাখেন। সভায় গ্রামীণ সমাজ উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণের প্রস্তাব রাখা হয়। এছাড়া বাতিঘর মানব কল্যাণ সংস্থার মাধ্যমে দরিদ্র রোগীকে অক্সিজেন সেবা প্রদান করার উদ্যোগ নেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাতিঘর মানব কল্যাণ সংস্থার সহ-সভাপতি সাংবাদিক এস এম মিরাজ মুন্সী, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. মহিউদ্দিন, অর্থবিষয়ক সম্পাদক মো. নাছিমুল বারি, দপ্তর সম্পাদক মো. মোশাররফ হোসেন, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ ইয়াসিন বোরকন্দাজ। সহ-প্রচার সম্পাদক মো. রবিউল হাসান চৌধুরী। অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনটির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা নেছার আহমেদ নাজির।

ওই সময় উপস্থিত ছিলেন, বাতিঘর মানব কল্যাণ সংস্থার সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রিমেল, প্রচার সম্পাদক মোঃ রনি, রক্ত-সম্পাদিকা ফারজানা ইসলাম, সদস্য মো. রাজু মির্জা, মো. তানজিল প্রমুখ।

রাজামেহার সুলতান আহমেদ মোটরসাইকেল- ফ্রিজ টুর্নামেন্টে মধুমুড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের সুলতান আহমেদ মোটরসাইকেল- ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার  (২৭ শে সেপ্টেম্বর)  রাজামেহার স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত হয় সুলতান আহমেদ মোটরসাইকেল -ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন দুই শক্তিশালী ফুটবল একাদশ মধুমুড়া ফুটবল একাদশ বনাম গাংটিয়ারা ফুটবল একাদশ। খেলা শুরুর আগে জাতীয় সংগীত গেয়ে ও পায়রা ছেড়ে শুরু হয় খেলা।

রাজামেহার গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তরুণরা এ খেলা দেখতে উপস্থিত হন। ফাইনাল খেলায় হাজার হাজার দর্শকের উপস্থিতিতে জয়লাভ করে মধুমুড়া ফুটবল একাদশ।  খেলার শুরুতে রক্ষণাবেক্ষণ ও প্রতিযোগিতামূলক হলেও প্রথমার্ধের ৩৫ মিনিটের মাথায় মধুমড়া দলের হয়ে ফয়সালের জোড়ালো কিকে ১-০ গোলে এগিয়ে যায় মধুমুড়া ফুটবল একাদশ। খেলা হাফটাইমে গড়ালে প্রতিযোগিতামূলক খেলার দ্বিতীয় অর্ধে ৬৫ মিনিটের মাথায় মধুমরা একাদশের খেলোয়াড় রবিউলের আক্রমনাত্বক কিকে ২-০ তে এগিয়ে যায় মধুমুড়া ফুটবল একাদশ।  পরে গাংটিয়ারা একাদশের খেলোয়াড়েরা আক্রমণ মনোভাবে খেলতে থাকে । পরে একটি পেনাল্টি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি গাংটিয়ারা ফুটবল একাদশ।  অতএব ম্যাচটি ২-০ তে জয়লাভ করে চ্যাম্পিয়ন হন মধুমুড়া ফুটবল একাদশ।

ফাইনাল ম্যাচে ১০ থেকে ১৫ হাজার দর্শকের উপস্থিতি দেখা  যায়।

টুর্নামেন্টের মূল কর্ণধার সুলতান আহমেদ বলেন, বর্তমান সময়ে তরুণদের ভূমিকা অনেক বেশি।  তাই তরুণদেরকে মাদকাসক্ত, ইভটিজিং, মোবাইল আসক্তি থেকে দূরে থাকার জন্য এ ধরনের খেলা অনেক ভূমিকা রাখে । তাই আমি চেষ্টা করেছি এমন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে, পুরো টুর্নামেন্টের সকল স্বেচ্ছাসেবীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতেও এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করার আশা রাখছি।

পুরো টুর্নামেন্টের স্পনসর হিসেবে ছিল  জেএসএফ ল্যাঙ্গুয়েজ সেন্টার, যেটার স্বত্বাধিকারী সুলতান আহমেদ।

 

ব্রাহ্মণপাড়ায় ভেসাল জালে ধরা পরছে দেশী মাছ

ব্রাহ্মণপাড়ায় ভেসাল জালে ধরা পরছে দেশী মাছ

ব্রাহ্মণপাড়ায় ভেসাল জালে ধরা পরছে দেশী মাছ

মোঃ শরিফ খান আকাশ:

ভেসাল জাল দিয়ে মাছ ধরার দৃশ্য, গ্রাম বাংলার এটি চিরচেনা রূপ। নদী,নালা, খাল বিলে পানি না হওয়ায় এক সময় এই জাল দিয়ে মাছ ধরার কথা জেলেরা ভুলেই গিয়েছিল। কিন্তু এই বছর কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় বন্যা হওয়ায় খাল-বিলে পানি বৃদ্ধি পাওয়ায় এবং খালে স্রোত থাকায় বিভিন্ন দেশীয় মাছ ধরা পরেছে এসব জালে।

এ বছর বন্যায় বিভিন্ন পুকুর ও জলাশয় থেকে মাছ ভেসে যাওয়ায় দেশী মাছের পাশাপাশি অন্যান্য মাছও ধরা পড়ছে। এ ছাড়া বন্যার পানি খাল-বিলে বেশি দিন থাকায় প্রকৃতিগতভাবে দেশীয় মাছ সৃষ্টি হয়েছে। ফলে এসব মাছ ধরা পরছে ভেসাল জালে।

এখন বন্যার পানি ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন খাল দিয়ে পানি ভাটির দিকে নেমে যাওয়ায় ভেসাল জাল দিয়ে গ্রামের খাল-বিলে মাছ শিকার চোখে পরবে।

উপজেলার ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়কের বড়ধুশিয়া থেকে ছোটধুশিয়া, সবুজপাড়া, চারিপাড়া, চান্দলা পর্যন্ত প্রায় ১০ থেকে ১২ টি ভেজাল জাল দিয়ে মাছ ধরার দৃশ্য চোখে পড়বে। এছাড়া ধান্যদৌল থেকে নাগাইশ হয়ে শশীদল পর্যন্ত, নাইঘর থেকে হরিমঙ্গল, বড়ধুশিয়া থেকে শশীদল, গোলাবারিয়া থেকে বড়ধুশিয়া ও গোলাবারিয়া থেকে বেড়াখলা, শিদলাই

পর্যন্ত প্রতিটি খালে ভেসাল জাল দিয়ে মাছ ধরছে জেলেরা। এ জালে চিংড়ি, পুঁটি, টেংরা, বাইলা, বাইম, মলা, ঢেলা সহ নানান প্রজাতির দেশি মাছ পাওয়া যাচ্ছে। এছাড়া বিভিন্ন সময় দেশি মাছ ছাড়াও অন্যান্য মাছ পাওয়া যায়।

ধান্যদৌল গ্রামের জসিম উদ্দিন জানান,ভেল (ভেসাল) জাল দিয়ে মাছ ধরা খুব সহজ। অবসর সময়ে এ জাল বেয়ে থাকি। মাঝে মাঝে আমার ছেলে ও এ জাল বায়। নিজের সংসারে মাছের চাহিদা পূরণের পর এখান থেকে সংসারের বাড়তি আয় আসে।

নাগাইশ গ্রামের মতিন মিয়া জানান, এ বছর বন্যা হওয়ায় ভেলে (ভেসাল জাল) অনেক মাছ ধরা পড়েছে। বিগত ১৫-২০ বছরে এমন মাছ ধরা পড়ে নাই। এ বছর বন্যা হওয়ায় এবং খাল-বিলে অনেক দিন পানি থাকায় দেশী প্রজাতির অনেক মাছ জালে ধরা পড়ছে। আমি কৃষি কাজ করি, পাশাপাশি এ জাল দিয়ে মাছ ধরি।

এ ব্যপারে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা মৎস্য অফিসার জয় বনিক জানান, এ সময়টা দেশি প্রজাতির মাছ প্রচুর উৎপাদন হয়েছে এবং বিভিন্ন জালে জেলেরা প্রচুর পরিমাণ ধরছে।তবে ভেসাল জাল দিয়ে পাঁচ ইঞ্চি নিচে চাষ করা মাছ শিকার করা সম্পূর্ণ নিষেধ। তবে দেশীয় ছোট জাতের মাছ শিকার করা নিষিদ্ধ নয়।

চৌদ্দগ্রামে যৌথ বাহিনীর অভিযানে

চৌদ্দগ্রামে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমান অস্ত্র সহ যুবলীগ নেতা গ্রেফতার

চৌদ্দগ্রামে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমান অস্ত্র সহ যুবলীগ নেতা গ্রেফতার

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ জালাল উদ্দিন প্রকাশ সজিব (৪১) নামে এক যুবককে গ্রেফতার করেছে। তিনি উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিংগুলা মুন্সি বাড়ির আবদুল হাইয়ের ছেলে।

তথ্যটি শুক্রবার বিকালে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.টি.এম. আক্তার উজ জামান। গ্রেফতারকৃত সজিব যুবলীগের রাজনীতির সাথে জড়িত।

চৌদ্দগ্রাম সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্পের কমান্ডার মেজর মাহিনের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জালাল উদ্দিন প্রকাশ সজিবের বাড়িতে অভিযান চালায়।

এ সময়ে যৌথ বাহিনী তাকে আটক করলে স্বীকারউক্তি মোতাবেক সজিবের গোয়াল ঘর থেকে একটি দেশীয় তৈরী পাইপগান, দুটি দেশীয় তৈরী এক নলা বন্দুক, শর্টগানের কার্তুজ ২টি, রাবার কার্তুজ একটি, একটি বড় কাটার, ৫টি দেশীয় দা, দামা, ছুরি, একটি পিস্তলের ম্যাগাজিন, এয়ারগানের ১৩৬টি কার্তুজ, ৩০টি ফয়েল পেপার ও ৭ ৫০ গ্রাম বিভিন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে। তাকে চৌদ্দগ্রাম থানায় সোর্পদ করেছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.টি.এম. আক্তার উজ জামান বলেন, বিপুল পরিমাণের অস্ত্রসহ যৌথবাহিনী জালাল উদ্দিন প্রকাশ সজিব নামে এক যুবককে গ্রেফতার করে থানায় সোর্পদ করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দেবিদ্বারে দুর্গন্ধ খুঁজতে গিয়ে

দেবিদ্বারে দুর্গন্ধ খুঁজতে গিয়ে বেরিয়ে এলো হাত

দেবিদ্বারে দুর্গন্ধ খুঁজতে গিয়ে বেরিয়ে এলো হাত

মোঃ জামাল উদ্দিন দুলাল :

কুমিল্লায় পিটিয়ে হত্যার পর ঘরের মধ্যেই মাটিচাপা দিয়ে রেখেছিলেন লাশ। শিয়াল-কুকুরে মাটি আচঁড়ে বের করে ফেলে একটি হাত। বের হওয়া অর্ধগলিত হাত থেকে সৃষ্টি হয় তীব্র দুর্গন্ধ। দুর্গন্ধের উৎপত্তি খুঁজতে গিয়ে দেখেন গর্তে মানুষের হাত।

ঘটনাটি ঘটে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বারুর-পিরোজপুর গ্রামের সীমান্তে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মাটিচাপা দেওয়া অর্ধগলিত লাশটি উদ্ধার করেছেন পুলিশ। এর পরপরই ঘটনায় জড়িত সন্দেহে ৩জনকে আটক করা হয়।

নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৪০)। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিওন্দা গ্রামের মরগিছ ইসলামের ছেলে। এ ঘটনায় নোয়াজ আলী(৬০) নামে একজনকে আটক করেছে পুলিশ। বাকি দুইজন এ হত্যাকাণ্ডের জড়িত না থাকায় জিজ্ঞাসাবাদের পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। নোয়াজ আলী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড়কান্দি এলাকার আব্দুল আলী ছেলে।

শুক্রবার বেলা ১১টায় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত নোয়াল আলীর বিরুদ্ধে মামল রুজু হওয়ার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ কর হবে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাহিনুল ইসলাম।

জানা যায়, নিহত নুরুল ইসলামকে দিনমজুরের কাজের কথা বলে গত ২১ সেপ্টেম্বর শনিবার দেবিদ্বার নিয়ে আসেন অভিযুক্ত নোয়াজ আলী। দুজনই থাকতেন চরবাকর-এলাহাবাদ সংযোগ সড়কের সাথে বারুর-পিরোজপুর গ্রামের সীমান্তের একটি ভাড়া ঘরে। নোয়াজ আলী দেবিদ্বারের বিভিন্ন এলাকায় লোক নিয়ে শ্রমিকের কাজ করতেন।

জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য মো. নাসির বলেন, লাশ দেখার পর আমরা নিহতের সাথে থাকা নোয়াজ আলীকে গ্রামবাসী সহযোগিতায় ধরে আনি। তখন আমার তাকে জিজ্ঞাসাবাদ করি লোকটা কি ভাবে মারা গেছেন। তিনি এক পর্যায়ে হত্যার দায় স্কীকার করে বলেন, আজ থেকে চার বছর আগে কবিরাজের মাধ্যমে নোয়াজ আলীর ছেলেকে তাবিজ করে মেরে ফেলে নুরুল ইসলাম। এ থেকেই নোয়াজ আলীর রাগ-ক্ষোভ জন্মায় নুরুল ইসলামের প্রতি। এ ঘটনার চার বছর পর গত ২১ সেপ্টেম্বর শনিবার কৌশলে কাজের কথা বলে দেবিদ্বার নিয়ে আসেন। গত সোমবার গভীর রাতে ঘুমন্ত নুরুল ইসলামকে গাছের গুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন। হত্যার পরপরই একই ঘরে মাটিচাপা দিয়ে রাখেন।

মুদি দোকানদার আলী আকবর, রফিকুল ইসলাম ও স্বপ্না বেগম বলেন, সকালে তীব্র দুর্গন্ধ। যা সহ্য করার মতন ছিল না। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। কিন্তু পাইনি। পরে চরবাকর-এলাহাবাদ সংযোগ সড়ক দিয়ে হাঁটাচলা সময় লোকজন দেখতে পান সড়কের পাশে একটি ঘরে গর্তের মধ্যে মানুষের হাত।

দেবিদ্বার থানার পরিদর্শক ( তদন্ত) শাহিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছিলাম। জিজ্ঞাসাবাদে দুজনের জড়িত থাকার সত্যতা পাইনি। বাকি একজনের বিরুদ্ধে মামলা রুজু হওয়ার পর আদালতে প্রেরণ করা হবে।

শেখ হাসিনাসহ সকল খুনিদের বিচার

শেখ হাসিনাসহ সকল খুনিদের বিচার বাংলাদেশের আদালতে হবে- এ.টি.এম মাসুম

শেখ হাসিনাসহ সকল খুনিদের বিচার বাংলাদেশের আদালতে হবে- এ.টি.এম মাসুম

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এ.টি.এম মাসুম বলেছেন, যারা অন্যায় করেছে, জুলুম করেছে,শেখ হাসিনাসহ সকল খুনীদের বিচার বাংলাদেশের আদালতে হবে।আমরা আইন নিজের হাতে তুলে নিব না।যারা অন্যায় জুলুম করেছে তাদের আইনের কাছে সোর্পদ করে বিচারের আওতায় আনতে হবে।

অন্যায়ভাবে যারা আমাদের মাঝে ফাটলধরাতে আসবে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। স্বৈরাচারের মদদে যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করার চেষ্টা করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে রুখতে হবে।

শুক্রবার সকাল ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী পেশাজীবি বিভাগের উদ্যােগে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

কুমিল্লা মহানগরী পেশাজীবি থানা সভাপতি এড এয়াকুব আলী চৌধুরীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ,মহানগরী সেক্রেটারী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।

শেখ হাসিনাসহ সকল খুনিদের বিচার

প্রধান অতিথি এ টি এম মাসুম আরো বলেন, একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মধ্যবত্তি সরকারকে সহযোগীতা করতে হবে।আমরা তাদেরকে বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে সহযোগীতা করে যাবো। তার যাতে দ্রুত সময়ের মধ্য বাংলাদেশে একটি সুষ্ঠ নির্বাচন উপহার দিতে পারে। কেয়ারটেকার সরকারের অধিনে একটি অংশগ্রহন মূলক নির্বাচন দিয়ে। জনগণের সরকার প্রতিষ্ঠা করে বিদায় নিতে পারে তাদেরকে সেই সহযোগীতা করবো।আর এই জন্য ছাত্র জনতার বিজয়কে অটুক রাখতে হবে।

সামনে দুর্গাপূজা আসছে এই পূজা উপলক্ষে বাংলাদেশে গোলযোগ ইস্যু সৃষ্টি করতে চাইবে আপনাদেরকে সচেতন, সতর্ক থাকতে হবে।হিন্দু সম্প্রদায় ভাইদের সাথে যোগাযোগ রাখতে হবে।কোথাও কোন সমস্যা মনে করলে সাথে সাথে প্রশাসনের ভাইদেরকে জানাবেন।প্রশাসনকে সহযোগীতা করবেন।তাদেরকে উৎসাহিত করবেন।ষড়যন্ত্রকারীরা যাতে কোন ধরনের ষড়যন্ত্র না করতে পারে সে দিকে সজাগ থাকতে হবে। হিন্দু সম্প্রদায়ের ভাইবোনদের জান মালের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব কর্তব্য।

তিনি জামায়াত কর্মীদের আহব্বান জানিয়ে বলেন, ব্যক্তিগতভাবে জামায়াত কর্মীদেরকে দৃঢ় ঈমানের অধিকারী হতে হবে।আল্লাহ দ্বীন কায়েমের জন্য হযরত ইব্রাহীম (আ:) মত ঈমানের উপর মজবুত থাকবে।কোন অবস্থাতে জুলুম নির্যাতনে পিচপা হবো না। বলিষ্ঠ ভাবে সামনের দিকে এগিয়ে যাবে। ইসলামের জ্ঞান
সমৃদ হতে হবে।কুরআন ও সুন্নাকে আঁকড়ে দরতে হবে।

সম্মেলনে আরো থানা সেক্রেটারী অধ্যাপক জাহাঙ্গীর আলমের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, এন ডি এফ এর সভাপতি ডা জহির উদ্দিন মোহাম্মদ বাবর, জামায়াত নেতা আবদুর রহমান,মোশারফ হোসাইন, অধ্যাপক শাহআলম,কৃষিবিদ ড.মাসুদুল হক চৌধুরীসহ আরো অনেকে।

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা ‘টাইগার টিপু’সহ ২ জন আটক

 

স্টাফ  রিপোর্টার:
ভারতের পালানোর সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে আটক হয়েছে এক আওয়ামী লীগ নেতাসহ ২ জন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কুমিল্লার আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর সীমান্ত এলাকা থেকে  তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে  বিষয়টি নিশ্চিত করেছেন ৬০ বিজিবির অধিনায়ক এ এম জাবের বিন জব্বার।

জানা গেছে, ওই আওয়ামী লীগ নেতা কুমিল্লার সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের ঘনিষ্ঠ সহযোগী কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সহ-সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান ওরফে টাইগার টিপু (৫২)। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের ঠাকুরপাড়া এলাকার নসিব উল্লাহর ছেলে। অপর ব্যক্তি ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল মানরা গ্রামের মশিউর রহমানের ছেলে মো. মারজানুর রহমান (৪৮)। টাইগার টিপু কুমিল্লার বাহাউদ্দিন বাহারের অত্যন্ত ঘনিষ্ঠ একজন টেন্ডারবাজ ঠিকাদার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে সরাসরি অংশগ্রহণ করে গোলাগুলিসহ বিভিন্ন হামলা ও নির্যাতনে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আগে থেকেই তিনি ঠাকুর