All posts by jitu

বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অদৃশ্য কারণে আইদি পরিবহনের বাস চলতে পারছে না

স্টাফ রিপোর্টার:  সব ধরনের বৈধ কাগজপত্র থাকার পরও অদৃশ্য কারনে কুমিল্লা চাঁদপুর সড়কের কুমিল্লার অংশে যাত্রী পারাপার করতে পারছে না আইদি পরিবহনের বাস। পরিবহনটির মালিক পক্ষ বলছে  সকল বৈধ প্রক্রিয়া সম্পন্ন করার পরও বিগত এক বছরেও কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে রোড পারমিট পায়নি।

আইদি পরিবহনের উপদেষ্টা হাবিবুর রহমান পাটোয়ারী দাবি করেন, শাহরাস্তির পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম, হাসপাতাল ও এতিমখানা পরিচালনার লক্ষ্যে আইদি পরিবহন চালু করা হয়। তবে চালুর প্রথম থেকে রাজনৈতিক ও বিভিন্ন প্রভাবে বৈষম্যের শিকার হয়ে আসছে তারা। চাঁদপুর জেলা প্রশাসনের অনুমোদন পেলেও তৎকালীন কুমিল্লার এমপি বাহাউদ্দিন বাহারের হস্তক্ষেপে কুমিল্লা জেলা প্রশাসন অনুমোদন দেয়নি। এতে পরিবহনটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরেক উপদেষ্টা তাজুল ইসলাম সুমন জানান , ‘কুমিল্লায় একটি কাউন্টার ভাড়া নিয়েছেন। আওয়ামী লীগের এমপির নাম ভাঙিয়ে সেখান থেকে ২৪ ঘণ্টার মধ্যে আইদি পরিবহন সরিয়ে নিয়ে আসার জন্য হুমকি দেয়া হয়। না হয় সব বাস পুড়িয়ে দিবে বলেও হুঁশিয়ারি দেয়। পরে আমরা সেখান থেকে চলে আসি। এখন পরিবহনটি চাঁদপুর থেকে জগৎপুর পর্যন্ত নয়টি স্টপেজে যাত্রী পারাপার করছে।’

আইদি পরিবহনের ২০টি গাড়ি এখন চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে চলছে। আরও প্রায় ৩০টি পরিবহন রয়েছে। কুমিল্লা পর্যন্ত রোড পারমিট পেলে সবগুলো গাড়ি যাত্রী সেবায় নিয়োজিত করা হবে বলে জানান আইদি পরিবহনের ম্যানেজার মনির হোসেন। তিনি বলেন, ‘আইদি পরিবহনের রোড পারমিট দিয়েছে চাঁদপুর জেলা বিআরটিএ। আর বোগদাদ পরিবহনকে দিয়েছে কুমিল্লা বিআরটিএ। তাহলে তারা যদি চাঁদপুরে ঢুকতে পারে, আমরা (আইদি পরিবহন) কেন কুমিল্লা ঢুকতে পারবে না। আগামী এক মাসের মধ্যে রোড পারমিট দিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে দাবি জানাই।

আইদি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মীর পারভেজ আলম বলেন, একটি বাস যাত্রী পারাপার করবে সে জন্য আইনানুগভাবে সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। তারপরও বাস সার্ভিসটি কুমিল্লার রুট ব্যবহারের অনুমতি পাচ্ছে না। এটা কেমন কথা। তিনি কুমিল্লা জেলা প্রশাসকের কাছে সুষ্ঠ বিচার দাবী করেন।

কুমিল্লা বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ কবীর আহমেদ বলেন, আমাদের কেন্দ্রীয় বাস টার্মিনাল জাঙ্গালিয়াতে যে পরিমান জায়গা আছে তারচেয়ে বেশী বাস রয়েছে। জায়গা ভাড়া নিয়ে টার্মিনাল পরিচালনা করছি। শাসনগাছা ও চকবাজার বাস টার্মিনালের একই অবস্থা। নতুন পরিবহনের জায়গা কই। এছাড়া কোন জেলা নতুন বাস সার্ভিস শুরু করতে হলে তাদেরকে জেলা বাস সার্ভিস সমিতির সদস্য হতে হয়। আইদি আমাদের জেলা বাস মালিক সমিতির সদস্য হয়নি।

এদিকে বৈধ কাগজপত্র থাকার পরও কেন আইদি বাস যাত্রী পারাপার করতে পারবে না বিষয়টি নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ জানান, জেলা ২০২২ সালে জেলা বাস মালিক সমিতির একটি আবেদন আছে। আইদি পরিবহনেরও কাগজপত্র যাচাই বাছাই করা হয়েছে। এখন একটি সভা ডেকে তারপর সিদ্ধান্ত নেয়া হবে।

বাবা-মায়ের

বাবা-মায়ের ওপর অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় বাবা-মায়ের ওপর অভিমান করে মৃত্তিকা পাল (১৩) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মো.অহিদ মুরাদ। এর আগে, সোমবার রাত সোয়া ৯টার দিকে নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের দারোগা শংকর রায়ের বাসায় এই ঘটনা ঘটে।

নিহত মৃত্তিকা পাল উপজেলার নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের ঊষা রঞ্জন পালের মেয়ে এবং নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্তিকা মেধাবী ছাত্রী ছিল। কিছু দিন পর তার পরীক্ষা। এজন্য মেয়েকে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে দেখে মোবাইল রেখে পড়া লেখা করতে বলে বাবা। এরপর তার বাবা দোকানে চলে গেলে অভিমান করে নিজ রুমের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মো.অহিদ মুরাদ আরও বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দাউদকান্দির গণমাধ্যমকর্মীদের

দাউদকান্দির গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

দাউদকান্দির গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে কর্মরত গমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলাম।

মঙ্গলবার (২৪সেপ্টেম্বর) বেলা ১১টায় দাউদকান্দি উপজেলার পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা করা হয়।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম বলেন, গণমাধ্যমকর্মীদের কাছে দাবি থাকবে, আমার চলার পথে কোন ভুল হলে ধরিয়ে দিবেন, যাতে সঠিকভাবে কাজ করতে পারি। আমি আশা করি, সকলের সহযোগিতায় দাউদকান্দি উপজেলাকে একটি জনবান্ধব উপজেলা হিসেবে পরিচিতি পাবে।

তিনি বলেন, আমি এখানে যোগদান করেছি মাত্র চার কর্মদিবস। আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই। জনগণ যাতে উপজেলায় সেবা নিতে এসে কোন ধরনের হয়রানি না হয় এবং কাঙ্খিত সেবা পায় সে ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।

টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা নাঈমা ইসলাম ৩৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডার। তিনি ২০১৬ সালে চট্টগ্রাম জেলা সদরের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মজীবন শুরু করেন। এর আগে তিনি খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, দাউদকান্দিতে এই প্রথম নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নাঈমা ইসলাম গত ১৯ সেপ্টেম্বর যোগদান করেছেন।

শেয়ার কারসাজি

শেয়ার কারসাজি, সাকিব আল হাসানকে জরিমানা

শেয়ার কারসাজি, সাকিব আল হাসানকে জরিমানা

ডেস্ক রিপোর্ট:

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার কারসাজির কারণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সাকিব আল হাসানসহ সাত ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২৩ তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা শেষে বিএসইসির পরিচালক ও মূখপাত্র ফারহানা ফারুকীর পক্ষে কমিশনের জনসংযোগ কর্মকর্তা মো. মোহাইমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির কারণে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় মো. আবুল খায়েরকে ২৫ লক্ষ টাকা, সাকিব আল হাসাকে ৫০ লক্ষ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লক্ষ টাকা, মোনার্ক মার্টকে ১ লক্ষ টাকা, আবুল কালাম মাতব্বরকে ১০ লক্ষ টাকা, লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১ লক্ষ টাকা এবং মো. জাহেদ কামালকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

গোমতী নদীর বেড়ি বাঁধের ব্লক সরে যাওয়ায় হুমকির মুখে পাচঁথুবী ইউনিয়ন

শাহ ইমরান:

কুমিল্লার গোমতী নদীর বেড়ি বাঁধের ব্লক সরে যাওয়ায় ঝুকিপূর্ণ হয়ে পড়েছে সদরের পাচঁথুবী ইউনিয়ন ।

এ বছরে গোমতী নদীতে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় । এজন্য গোমতী নদীর ভাঙন থেকে পাঁচথুবী ইউনিয়নকে রক্ষায় দ্রুত রক্ষা বাঁধের সিসি ব্লক সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সরেজমিনে গোমতী নদীর বেড়ি বাঁধ এলাকা ঘুরে দেখা গেছে, গোমতি নদীর পানির ঢেউ তীরে আছড়ে পড়ছে। এতে ব্লকগুলো সরে যাচ্ছে এবং দুর্বল অনেক ব্লক ভেঙ্গে নদীতে বিলীন হয়ে যাচ্ছে এবং গোমতী নদীর বেড়ি বাধ ভেঙ্গে নদীতে চলে গেছে। ভবিষ্যতে গোমতি নদীর বেড়ি বাধে ব্লক না দিলে পাঁচথুবী ইউনিয়ন হবে আরেকটি গোমতি নদী।

পাঁচথুবী ইউপি সদস্য হারুনুর রশিদ বলেন, ব্লক সরে পাড়  নদীতে বিলীন হওয়ায় পাঁচথুবী এলাকাসহ পাশের অন্য এলাকাগুলো হুমকির মুখে পড়বে। অতি দ্রুত ব্লক সংস্কার করা না হলে বেড়ি বাঁধ ভেঙে বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাবে। পূর্ব থেকেই নদী ভেঙে ব্লক সরে যায়। এবার ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্লক সরে গিয়ে নদী ভাঙনের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। দ্রুত নদীর বেড়ি বাঁধে ব্লক দিয়ে সংস্কারের দাবি জানাই।

জমিতে সবজির চারা

জমিতে সবজির চারা রোপণ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জমিতে সবজির চারা রোপণ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির পাশের জমিতে সবজির চারা রোপণ করতে গিয়ে বজ্রপাতে আলমগীর মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার রাত ১০ টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামে নগরবাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আমীর আলীর ছেলে।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, রাতে আলমগীর বাড়ির পাশের জমিতে চারা রোপণ করতে গিয়েছিলেন। এসময় বজ্রপাতে তিনি জমিতেই লুটে পড়েন। পরে স্থানীয়রা দেখতে পেয়ে আলমগীরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, এক কৃষক বজ্রপাতে মারা গেছেন বলে হাসপাতাল সূত্রে জেনেছি। পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

বৈষম্য দূরীকরণ, শিক্ষা সংস্কার কমিশন

বৈষম্য দূরীকরণ, শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে কুমিল্লায় শিক্ষকদের মানববন্ধন

বৈষম্য দূরীকরণ, শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে কুমিল্লায় শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা জেলা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার বেলা ১১ টায় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আদর্শ সদর উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৮ টি মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা আগামী ৩ মাসের মধ্যেই তাদের সকল দাবী মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় তারা কঠোর আন্দোলনের ঘোষণা দেন।

মানববন্ধন শেষে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব বরাবরে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন হোচ্চামিয়া লুৎফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, রাচিয়া বালবের ইসলামিয়া ডিএস আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল, আলেকজান মেমোরিয়াল হাই স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।

বাংলাদেশ সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না

বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না

ডেস্ক রিপোর্ট:

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্কারের উদ্যোগ নিয়েছে। এই সংস্কারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

জেনারেল ওয়াকার-উজ-জামান বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থাটি।

তিনি বলেন, আমি তার পাশে আছি, থাকব। যা কিছুই হোক না কেন; যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন।

তিনি আরও বলেন, আগামী দেড় বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টের শুরুতে হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভে জেনারেল ওয়াকার-উজ-জামান এবং সেনাবাহিনী কোনো বাধা দেয়নি। আর এতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায় এবং ১৫ বছর ক্ষমতায় থাকার পর স্বৈরাচারী এই শাসক পদত্যাগ করে প্রতিবেশী ভারতে পালিয়ে যান।

সোমবার রাজধানী ঢাকায় নিজের কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল ওয়াকার বলেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে তার পূর্ণ সমর্থন রয়েছে।

এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেওয়ার একটি রূপরেখাও দিয়েছেন তিনি।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমি তার (ড. ইউনূস) পাশে থাকব, যাই হোক না কেন। যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন।

বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ আন্দোলনের অগ্রদূত ড. ইউনূস ১৭ কোটি মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন।

হাসিনার ক্ষমতাচ্যুতির কয়েক সপ্তাহ আগে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, সংস্কারের পর গণতন্ত্রে উত্তরণ এক বছর থেকে দেড় বছরের মধ্যে করা উচিত। তবে এই সময়ে ধৈর্যের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন তিনি।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলব— এই সময়সীমার মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত।

ডুলহাজারায় সন্ত্রাসী হামলায়

ডুলহাজারায় সন্ত্রাসী হামলায় সেনা কর্মকর্তা তানজিম নিহত

ডুলহাজারায় সন্ত্রাসী হামলায় সেনা কর্মকর্তা তানজিম নিহত

ডেস্ক রিপোর্ট:

কক্সবাজারের চকরিয়ার ডুলহাজারায় যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন নিহত হয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে রামু এলাকায় পৌঁছালে তিনি মৃত্যুবরণ করেন। নিহত লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।

চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, সেনাবাহিনীর একটি দল রাতে ডুলহাজারার মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায়। রাত আড়াইটার দিকে সশস্ত্র ডাকাত দলের সদস্যদের আটক করতে গেলে লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ডাকাতরা গুলি ছুড়লে তিনি গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও পথিমধ্যেই তিনি মারা যান।

ওসি আরও জানান, সেনাবাহিনীর এই অভিযানে ডাকাত দলের সদস্য জিয়াবুল, বেলালসহ তিনজনকে আটক করা হয়েছে। নিহত সেনা কর্মকর্তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সারাদেশের নদনদীর অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান শুরু হবে: কুমিল্লায় পানি সম্পদ উপদেষ্টা

 

স্টাফ রিপোর্টার:

আমরা কি ভ্রান্ত একটি উন্নয়ন দর্শনের মধ্যে থাকি, বিল্ডিং হলে আমরা মনে করি উন্নয়ন হয়ে গেছে। ঢাকা বুড়িগঙ্গা নদীতে প্রায় দুই হাজারের মতো অবৈধ পাকা স্থাপনা ভাঙ্গা হয়েছে। ভাঙতে চাইলে ভাঙ্গা যায়। নদীর উপর স্থাপনা করতে কারোর কোনো আইনগত অধিকার নাই।

নদীর উপর স্থাপনা করবার অনুমতি দেয়ার ইখতিয়ার সরকারের নাই, প্রভাবশালী ক্ষমতাশালী ব্যক্তিরা নদীর উপর স্থাপনা করেছে। কিন্তু তাদের নদীর উপর স্থাপনা করার সুযোগ নাই এবং সরকারেরও ক্ষমতা নাই, তাদেরকে স্থাপনা গুলো করতে দেয়ার। নদী রক্ষা কমিশনের ৬৬ হাজার দখলদারের একটি তালিকা রয়েছে। ইতিমধ্যেই বিভাগীয় কমিশনারদের সাথে মিটিং হয়েছে, তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে ২ মাসের মধ্যে কর্মপরিকল্পনার মাধ্যমে উচ্ছেদ অভিযান শুরু করার।

সোমবার সন্ধ্যায় কুমিল্লা বুড়িচং উপজেলার বুরবুরিয়া বেরিবাধ পরিদর্শনে এসে এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান।

তিনি বলেন, বাংলাদেশকে তার জনগণের অধিকারের কথা বলতে হবে, আন্তর্জাতিক নদীর উপর বাংলাদেশের যে অধিকার সে কথাগুলো বলতে হবে। সেটা প্রতিবেশী দেশ ভারতের সাথে বলতে হবে, উজানের অন্যান্য দেশের সাথে বলতে হবে। আমরা আন্তর্জাতিক আইন মেনে সমাধানের চেষ্টা করব, তবে প্রথমে আমাদের আন্তর্জাতিক আইন অনুস্বাক্ষর করতে হবে যা এখনো করা হয়নি। পানি ভাগাভাগির বিষয়টি জটিল। কিন্তু যদি পানি ভাগাভাগির বিষয় না হয়, শুধুমাত্র অন্য দেশকে জানানোর বিষয় হয় যে এখানে বৃষ্টিপাত বেশি হচ্ছে, কিছুক্ষণের মধ্যে বাঁধের দরজা খুলে দেওয়া হবে বা খুলে যাবে, আপনারা প্রস্তুতি নেন৷ এইটুকু জানাতে তো আপত্তি থাকার কারণ নাই। সেইজন্য আমরা বন্যায় মোট ক্ষয়ক্ষতির হিসাব জানার জন্য অপেক্ষা করেছি, এখন ক্ষতির হিসেব হয়ে গেছে, এই বিষয়ে আমরা ভারতের সাথে