Tag Archives: পিটার হাস

নতুন দায়িত্ব নিয়ে ঢাকায়

নতুন দায়িত্ব নিয়ে ঢাকায় এসেছেন পিটার হাস

নতুন দায়িত্ব নিয়ে ঢাকায় এসেছেন পিটার হাস

ডেস্ক রিপোর্ট:

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নতুন পরিচয়ে ঢাকায় এসেছেন। তিনি বর্তমানে মার্কিন জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্বেই তিনি চলতি সপ্তাহে ঢাকায় আসেন।

গত মঙ্গলবার, তিনি এক্সিলারেট এনার্জির প্রতিনিধিদল নিয়ে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নেন। এই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন এক্সিলারেট এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান স্টিভেন কোবোস।

পিটার হাস গত ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসে ৩৩ বছরের কর্মজীবন শেষ করেন এবং মাত্র তিন দিনের মাথায়, ১ অক্টোবর, তিনি জ্বালানি কোম্পানির উপদেষ্টা হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করেন।

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন ছিল পিটার হাসের কূটনৈতিক জীবনের শেষ পদায়ন। ২০২৩ সালের ২২ জুলাই তিনি ঢাকায় তাঁর দায়িত্ব সমাপ্ত করে ওয়াশিংটনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তাঁর পূর্বসূরিদের মতো, পিটার হাসও বাংলাদেশে একজন পরিচিত কূটনীতিক ছিলেন। ২০২২ সালে তিনি মার্কিন রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করেন।

লাইনে দাঁড়িয়ে ড. মুহাম্মদ ইউনূসকে

লাইনে দাঁড়িয়ে ড. মুহাম্মদ ইউনূসকে আলিঙ্গন করলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

লাইনে দাঁড়িয়ে ড. মুহাম্মদ ইউনূসকে আলিঙ্গন করলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

ডেস্ক রিপোর্ট:

নিউইয়র্কে ৭৯তম অধিবেশনে যোগ দিয়ে সবার নজর কাড়লেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিরল বৈঠক ছাড়াও তিনি বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটনে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ আয়োজিত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন ড. ইউনূস। এসময় তার সঙ্গে মঞ্চে ছিলেন সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এবং বিশেষ সহকারী মাহফুজ আলম। মঞ্চে বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রশিল্পী, সাংবাদিক ও সমাজকর্মী শহিদুল আলমকেও দেখা যায়।

সংবর্ধনা সভায় বক্তৃতা দিতে গিয়ে ড. ইউনূস স্বৈরাচার সরকারের ভয়াবহতা তুলে ধরেন। সভা শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি তোলার জন্য উপস্থিত সুধী এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে হিড়িক পড়ে যায়। এতে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও ছিলেন।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, সাবেক রাষ্ট্রদূত ড. ইউনূসকে করমর্দন করে আলিঙ্গন করছেন এবং হাসিমুখে ছবি তুলছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ’ অনুষ্ঠানে ড. ইউনূস স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র-জনতার সাহসিকতার কথাও তুলে ধরেন। বক্তৃতার শেষে তিনি তার বিশেষ সহকারী মাহফুজসহ মোট ৩ জনকে মঞ্চে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা তুলে ধরেন।

রাষ্ট্রদূত পিটার হাস ও বাংলাদেশের বিরোধী দল নিয়ে যা বলল রাশিয়া

ডেস্ক রিপোর্ট:

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার বলেছেন, বিদেশি শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ছাড়াই জাতীয় নির্বাচন করতে সক্ষম বাংলাদেশ।

শনিবার (২৫ নভেম্বর) মারিয়ার বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস।

ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, স্বাধীন, বিদেশি শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ছাড়াই বিদ্যমান আইন অনুযায়ী ২০২৪-এর ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে সক্ষম বাংলাদেশ। বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি এমন আত্মবিশ্বাস আছে রাশিয়ার।

পোস্টে আরও বলা হয়, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। বিশেষ করে স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার ব্যানারে এমন করা হচ্ছে।

এই প্রসঙ্গে দূতাবাসের পোস্টে আরও বলা হয়, অক্টোবরের শেষের দিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং বিরোধী দলের শীর্ষ নেতাদের বৈঠকের বিষয়ে খবর পাওয়া যায়। বৈঠকে তারা দেশে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ সংগঠিত করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।

বিশেষ করে আমেরিকান রাষ্ট্রদূত তার কথোপকথনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, কর্তৃপক্ষ ‘শান্তিপূর্ণ বিক্ষোভে’ অংশগ্রহণকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করলে তথ্য সহায়তা প্রদান করবে।

পোস্টে আরও অভিযোগ করা হয়, ১০ বছর আগেও রাশিয়া একই রকম দৃশ্য দেখেছে।

পিটার হাসকে হুমকি: ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন

ডেস্ক রিপোর্ট:

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

মামলার আবেদনে আরও যাদের আসামি করা হয়েছে, তারা হলেন— চাম্বল ইউনিয়ন পরিষদের ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাত, এহছান, ফরহাদ, নাছির ও সাইফুল।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপটারের প্রেসিডেন্ট এমএ হাশেম রাজু এ মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে বলা হয়, গত ৬ নভেম্বর বাঁশখালীর এক জনসভায় মুজিবুল হক চৌধুরী সব আসামির উপস্থিতিতে এবং সহযোগিতায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেন। তিনি পিটার হাসকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন এবং অশালীন মন্তব্য করেন।

যা ৮ নভেম্বর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ড. মোহাম্মদ ইউনূস সম্পর্কেও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা হাজার কোটি টাকার মানহানির শামিল বলে উল্লেখ করা হয়।