,

চট্টগ্রামের বাসচাপায় পথচারী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
November 13, 2023
news-image

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় মন্টু কর নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোজাফরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মন্টু কর উপজেলার খরনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিবারণ করের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগাড়ার আমিরাবাদ এলাকা থেকে চট্টগ্রামের দিকে ছেড়ে আসা ঈগল পরিবহনের বাসটি পটিয়ার মোজাফরাবাদ এলাকায় পথচারী মন্টু করকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে যায়।

পটিয়া হাইওয়ে থানার এস আই মো. মনিরুজ্জামান জানায়, মোজাফফরাবাদ এলাকায় মন্টু কর নামের এক পথচারী মহাসড়ক পার হয়ে বাড়ি ফেরার পথে ঈগল পরিবহনের বাসটি তাকে চাপা দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।